Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হলেন নৌকা প্রতীকের আতাউর রহমান সেলিম

    হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হলেন নৌকা প্রতীকের আতাউর রহমান সেলিম

    হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে ৩২তম মেয়র নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম।

    আজ রোববার পঞ্চম ধাপের নির্বাচনে তিনি নৌকা প্রতিক নিয়ে পেয়েছেন ১৩,৪৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগের বিদ্রোহী (বহিস্কৃত) প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান নারিকেল গাছ প্রতিক নিয়ে পেয়েছেন ১০,৭৯০ ভোট। বিএনপির মনোনিত ধানের শীষের প্রার্থী এনামূল হক সেলিম পেয়েছেন ৩,২৪২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ (পীর সাহেব চরমোনাই) মনোনীত হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যক্স) সভাপতি আলহাজ্ব মোঃ শামছুল হুদা হাতপাখা প্রতিক নিয়ে পেয়েছেন ৫৭৯ ভোট , স্বতন্ত্র প্রার্থী মোঃ বশিরুল আলম কাওছার মোবাইল ফোন ১৮১ ভোট, স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ সুপ্রীম কোর্ট’র আইনজীবি গাজী পারভেজ হাসান জগ প্রতিকে পেয়েছেন ১৬৫ ভোট।

    হবিগঞ্জ পৌরসভায় নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলররা হলেন -১নং ওয়ার্ডে আবুল হাসিম, ২নং ওয়ার্ডে জাহির উদ্দিন, ৩নং ওয়ার্ডে পান্না শীল, ৪নং ওয়ার্ডে জুনায়েদ আহমেদ,৫নং ওয়ার্ডে গৌতুম কুমার রায়, ৬ নং ওয়ার্ডে টিপু আহমেদ, ৭ নং ওয়ার্ডে সালাউদ্দিন টিটু, ৯ নং ওয়ার্ডে সফিকুর রহমান সেতু।

    জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সাদেকুল ইসলাম জানান, রবিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে একটানা ভোটগ্রহন করা হয়।

    নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন ১শত ২০ সদস্যের ৬ প্লাটুন ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ (বিজিবি), র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)-এর ৪টি টিমসহ বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্য। এছাড়াও দায়িত্বে পালনে ছিলেন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

    জেলা পুলিশ সূত্র জানায়, পৌর এলাকার ২৪টি ভোট কেন্দ্রে ৬শ ৬০ জন পুুলিশ সদস্য সার্বক্ষনিক নিরাপত্তার দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও প্রতি কেন্দ্রে ছিল বাংলাদেশ আনসার ও ভিডিপি’র মহিলাসহ ৯ জন সদস্য।

    প্রসঙ্গত, ১৮৮১ সালে প্রতিষ্ঠিত ৯ দশমিক ০৫ বর্গ কিলোমিটার আয়তনের প্রথম শ্রেণীর এ পৌরসভায় বসবাস করেন প্রায় লক্ষাধিক মানুষ। নির্বাচন কমিশনের দেয়া সর্বশেষ হিসেব অনুযায়ী হবিগঞ্জ পৌরসভার ভোটার সংখ্যা ৫০ হাজার ৯শ ৩ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ২৫ হাজার ৬শ ২০।

  • জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে শাবিপ্রবি অধ্যাপক ড. জহিরুল হক শাকিল

    জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে শাবিপ্রবি অধ্যাপক ড. জহিরুল হক শাকিল

    জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে শাবিপ্রবি অধ্যাপক ড. জহিরুল হক শাকিল

    স্টাফ রিপোর্টারঃ

    মানবিক উন্নয়ন ব্যতিত অর্থনৈতিক উন্নয়ন অর্থহীন। আজ আমাদের দেশের জন্য সুখবর হলো স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের সুপারিশের ভিত্তিতে ২০২৪ সালে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ। এজন্য আমাদের মাথাপিছু আয়ের রেকর্ড ধরে রাখতে হবে, মানব উন্নয়ন সূচকে এগিয়ে থাকতে হবে আর অর্থনৈতিক ভঙ্গুরতা হ্রাস করতে হবে। তবে আমাদের কাছে সবকিছু অর্থহীন হবে যদি মানবিক উন্নয়ন না ঘটে।

    অর্থনৈতিক উন্নয়ন ও মানবিক উন্নয়ন একে অন্যের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। একটি ছাড়া অন্যটি অচল ও অর্থহীন। অর্থনৈতিক উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে দিতে একটি যুক্তিবাদী সমাজ প্রতিষ্ঠা করতে হবে। যৌক্তিক বিষয়ে যদি আমরা মুক্তভাবে চিন্তা না করতে পারি এবং সেই চিন্তার প্রকাশ না ঘটাতে পারি তাহলে এই উন্নয়ন একসময় মুখ থুবরে পড়বে।

    সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের হবিগঞ্জ অঞ্চলের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। অধ্যাপক ড. জহিরুল হক শাকিল আরো বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির যথাযথ ব্যবহার করতে হবে। আমাদের লক্ষ্য রাখতে হবে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার আমাদের মানবিক আবেগ অনুভূতির উপর যেন বিরূপ প্রভাব না পড়ে। তিনি তরুণদের সময়ের সদ্ব্যবহারের করার পরামর্শ দিয়ে বলেন, বিশ্বায়নের যুগে ঠিকে থাকতে হলে মেধাবী ও দক্ষ হওয়ার বিকল্প নেই।

    ২৭ ফেব্রুয়ারী শনিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ও সমকালের যৌথ উদ্যোগে আয়োজিত হবিগঞ্জ জেলা পর্যায়ের বিতর্ক উৎসব-২০২১ এর সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমকালের হবিগঞ্জ জেলা প্রতিনিধি ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক রাসেল চৌধুরী। হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোঃ হারুনুর রশীদ, খেলাঘরের কেন্দ্রীয় সদস্য বাদল রায়, ধর্মঘর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আলী আসগর, জহুরচাঁন বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ।

    উক্ত বিতর্ক উৎসবে জেলার ৮ টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। চূড়ান্ত পর্যায়ে হবিগঞ্জ সরকারী উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন ও প্রাণ-আরএফএল উচ্চবিদ্যালয় রানার আপ হয়। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হবিগঞ্জ সরকারী উচ্চবিদ্যালয় সিলেট অনুষ্ঠিতব্য বিভাগীয় পর্যায়ে অংশগ্রহন করবে। পরবর্তীতে ৮ বিভাগের চ্যাম্পিয়ন ৮ শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকদের নিয়ে ঢাকায় আয়োজিত হবে জাতীয় পর্যায়ের বিতর্ক উৎসবের।

  • হবিগঞ্জে নৌকার জয় হলে শেখ হাসিনার জয় হবে -ব্যরিস্টার শেখ ফজলে নাঈম

    হবিগঞ্জে নৌকার জয় হলে শেখ হাসিনার জয় হবে -ব্যরিস্টার শেখ ফজলে নাঈম

    বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যরিস্টার শেখ ফজলে নাঈম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতি হবিগঞ্জ পৌরবাসীর কাছে পৌঁছে দিতে আগামী নির্বাচনে নৌকার বিজয়ের বিকল্প নেই। আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর জয় নিশ্চিতে সকলকে ফলাফলের পূর্ব পর্যন্ত মাঠে থাকতে হবে। আমিও থাকছি আপনাদের সাথে। মনে রাখবেন; এখানে জয় হলে শেখ হাসিনার জয় হবে।

    হবিগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে গতকাল শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের ২৪টি ভোট কেন্দ্র কমিটির নেতৃবৃন্দের সমন্বয় সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি একথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী সভায় সভাপতিত্ব করেছেন।

    হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ, আবু আহমেদ নাসিম পাভেল, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে জহির উদ্দিন খসরু, সোহেল পারভেজ, মহসিন রহমান চপল, অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম, মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সৈয়দ কামরুল হাসান, জাকির হোসেন চৌধুরী আসীম, আব্বাস উদ্দিন চৌধুরী, নূর উদ্দিন চৌধুরী বুলবুল, মশিউর রহমান শামীম, অ্যাডভোকে সুলতান মাহমুদ, স্বপন লাল বণিক, ইয়াহিয়া চৌধুরী, বোরহান উদ্দিন চৌধুরী, ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, সাইদুর রহমান, মহিবুর রহমান মাহী।

    এর আগে ব্যরিস্টার শেখ ফজলে নাঈম হবিগঞ্জ শহরে নৌকার জন্য ভোট চেয়ে ভোটারদের সাথে গণসংযোগ করেন। গত চারদিন ধরেই তিনি সকাল-সন্ধ্যা গণসংযোগ অব্যাহত রেখেছেন।

  • আজমিরীগঞ্জ এর শিবপাশায় অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে তৌহিদী জনতার অবস্থান কর্মসূচি ও সভা অনুষ্ঠিত

    আজমিরীগঞ্জ এর শিবপাশায় অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে তৌহিদী জনতার অবস্থান কর্মসূচি ও সভা অনুষ্ঠিত

    আজমিরীগঞ্জ শিবপাশায় অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে তৌহিদী জনতার অবস্থান কর্মসূচি

    আজমিরিগঞ্জ প্রতিনিধিঃ

    আজমিরিগঞ্জ উপজেলার শিবপাশায় মেলা’কে কেন্দ্র করে মদ, গাঁজা, জুয়া, ইয়াবা এবং নারীদের দিয়ে গানবাজনা, করোনা মহামারীর সময় লক্ষ লক্ষ লোক সমাগম সহ সকল অনৈতিক কর্মকান্ড বন্ধের দাবীতে শুক্রবার জুমুআর নামাজের পর শিবপাশা হাইস্কুল মাঠে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,মাওলানা মুজিবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন, মাওলানা আবু সাইম।

    বক্তব্য রাখেন মাওলানা মুখলিছুর রহমান, হাজি ফরিদ উল্লাহ,মাওলানা আবদুল জলীল ইউসুফী, মাওলানা বশীর আহমদ, কারী কমর উদ্দিন, মাওলানা ইকবাল হোসাইন, মাওলানা মসিয়ুর রহমান,আ শ ম নজরুল ইসলাম, মাওলানা আবুল কাশেম,মাওলানা তৈয়বুর রহমান, জনাব নুরুল হক,ডাঃআব্দুল হাই, জনাব কাজল চৌধুরী প্রমুখ।

    এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ উলামায়ে কেরাম, এলাকার সচেতন নাগরিক, মুরুব্বি ও যুব সমাজ।

    সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়, অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবীতে স্মারকলিপি প্রেরন করা হবে মাননীয় জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, এএসপি সার্কেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি মহোদয় এবং শিবপাশা পুলিশ ফাঁড়ি ইনচার্জ বরাবর।

  • হবিগঞ্জ পৌরসভা নির্বাচনের  সকল প্রস্তুতি সম্পন্ন

    হবিগঞ্জ পৌরসভা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন

    হবিগঞ্জ পৌরসভা নির্বাচনের সকল প্রস্তুুতি সম্পন্ন

    ২৪ টি কেন্দ্রে ১৬ জন নির্বাহী ও একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৬৭৩ জন পুলিশ সদস্য, ১২০ জন বিজিবি, ৫ প্লাটুন র‌্যাব ও ২১৬ জন আনসার সদস্য।

    শরিফ চৌধুরী ।। হবিগঞ্জ প্রতিনিধি

    আগামীকাল ২৮ ফেব্রুয়ারি রবিবার সারাদেশের ন্যায় ৫ম ধাপে হবিগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

    নির্বাচনকে সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে বিজিবি, পুলিশ, আনসার এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কেন্দ্রে কেন্দ্রে গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বলয়।

    হবিগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৪ কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৬ জন নির্বাহী ও একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৬৭৩ জন পুলিশ সদস্য, ১২০ জন বিজিবি, ৫ প্লাটুন র‌্যাব ও ২১৬ জন আনসার সদস্য নিয়োজিত থাকবে।

    বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, জেলা নির্বাচন অফিসার সাদেকুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা খাতুন।

    ইতোমধ্যে নির্বাচনের ভোট গ্রহণে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ বিকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোট কেন্দ্রে পৌঁছে যাবেন। রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে।

    এবার পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম। আর বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট এনামুল হক সেলিম, সতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীক নিয়ে মিজানুর রহমান মিজান, হাত পাখা প্রতীকে আলহাজ্ব শামসুল হুদা, মো. বশিরুল আলম (কাওছার) মোবাইল ও গাজী মো. পারভেজ হাসান জগ প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

    এ ছাড়া ৯ ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬২ প্রার্থী প্রতিদ্বদ্বিতা করবেন। হবিগঞ্জ পৌরসভার মোট ভোটার ৫০ হাজার ৯০৩ জন এর মধ্যে ২৫ হাজার ২৮৩ জন পুরুষ এবং ২৫ হাজার ৬২০ জন নারী ভোটার৷

  • শায়েস্তাগঞ্জে বাস-টমটম সংঘর্ষে নিহত ১

    শায়েস্তাগঞ্জে বাস-টমটম সংঘর্ষে নিহত ১

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ও টমটম (ইজিবাইক) মুখোমুখি সংর্ঘষে টমটম চালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুর এলাকায়৷

    নিহত আবেদুর রহমান সুহাগ (১৮) চুনারুঘাট উপজেলার হাসের গাওয়ের আজিজুল হকের ছেলে।

    শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী (ঢাকা মেট্রো-ব- ১১-৫৯৬৪) যাত্রীবাহী বিরতীহীন বাস এবং শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী টমটম (ইজিবাইক) ঘটনাস্থলে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টমটমের চালক ঘটনাস্থলেই নিহত হন।

  • পুলিশ এসল্ট মামলায় বহিস্কৃত যুবলীগ নেতা মালেকসহ ৬ জন আটক

    হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ এসল্ট মামলায় বহিস্কৃত যুবলীগ নেতা মালেকসহ ৬ জনকে আটক করা হয়েছে। গত বুধবার ভোররাতে সদর থানার একদল পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

    আটকরা হল, জেলা যুবলীগের বহিস্কৃত সহ-সভাপতি আব্দুল মালেক, বহিস্কৃত নেতা দেলোয়ার হোসেন খান, পৌর ছাত্রলীগ নেতা শাওন আল হাসান ও কাঞ্চন রায়, সমুজ আলী ও হাবিবুর রহমান।

    গতকালই বৃহস্পতিবার বিকেলে তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, সম্প্রতি টমটম স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দুই দল লোকের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়।

    এ ছাড়া উক্ত ঘটনায় আহত হন শেখ আব্দুর রশিদ। পরে তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা করে। এ মামলায় উল্লেখিতরা আসামি ছিল। এতদিন তারা আত্মগোপনে ছিল। ওইদিন রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।