Category: হবিগঞ্জ

  • জমে উঠেছে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন

    জমে উঠেছে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন

    জমে উঠেছে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন। আগামী ১২ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এ উপলক্ষ্যে গত কয়েকদিন ধরে প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন।

    সভাপতি, সম্পাদক প্রার্থীসহ বিভিন্ন পদের প্রার্থীরা ইতোমধ্যে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। রীতিমতো নির্বাচনকে ঘিরে আদালত প্রাঙ্গণে উৎসবের আমেজ বিরাজ করছে।

    জানা গেছে, এবারের নির্বাচনে সভাপতি পদে লড়ছেন বর্তমান সভাপতি এডভোকেট আবুল মনসুর ও সাবেক পিপি আকবর হোসেইন জিতু এবং এডভোকেট মঞ্জুর উদ্দিন শাহীন।

    এ ছাড়া সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এপিপি মোঃ আতাউর রহমান, শেখ ফরহাদ এলাহি সেতু, মোঃ আব্দুল হাই, জসিম উদ্দিন ও রাজীব কুমার দেব তাপস।

    এ ছাড়াও বিভিন্ন পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। মোট ভোটার ৫৮৮ জন। আগামী ২৮ মার্চ মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ।

  • হবিগঞ্জ সদরে বিদ্যুতস্পৃস্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু

    হবিগঞ্জ সদরে বিদ্যুতস্পৃস্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু

    হবিগঞ্জ সদর উপজেলার দীঘলবাগে বিদ্যুতস্পৃস্ট হয়ে সৈয়দ আলী (৬০) নামের এক বৃদ্ধ মারা গেছেন।

    তবে হাসপাতাল থেকে লাশ নিয়ে যাওয়ার ৪ ঘণ্টা পর হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশ নিয়ে আসা হয় পুলিশের নির্দেশে। পুলিশ লাশের সুরতহাল তৈরি করেছে। তিনি ওই গ্রামের মতলিব মিয়ার পুত্র।

    জানা যায়, গতকাল সোমবার সকালে সৈয়দ আলী তার নিজ ঘরে মোবাইল চার্জ দিতে যান। হঠাৎ বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মিঠুন রায় দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

    এদিকে তার স্বজনরা লাশ পুলিশকে না জানিয়ে নিয়ে যায়। হাসপাতাল থেকে মৃত্যুর সংবাদ থানায় যাবার পর পুলিশ হাসপাতালে এসে লাশ না পেয়ে ওই এলাকার মেম্বারকে খবর দেয়। ৪ ঘণ্টা পর লাশ নিয়ে আসে পরিবারের লোকজন।

    হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ড.আবদুল বাসেত

  • হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ড.আবদুল বাসেত

    হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ড.আবদুল বাসেত

    সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণি সম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোঃ আবদুল বাসেতকে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আগামী ৪ বছরের জন্য তিনি এ পদটিতে নিয়োগ পেয়েছেন।

    আজ সোমবার রাষ্ট্রপতি ও কৃষি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবদুল হামিদ এর অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব মোঃ নূর-ই-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোঃ আবদুল বাসেতকে নিয়োগ দেয়া হয়।

    হবিগঞ্জ কৃষি  বিশ্ববিদ্যালয়ে চারটি অনুষদ থাকবে বলে বিলে বিধান রাখা হয়েছে। অনুষদগুলো হলো- কৃষি অনুষদ, মৎস্য অনুষদ, প্রাণি চিকিৎসা ও প্রাণিসম্পদ বিজ্ঞান অনুষদ এবং বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ।

    অধ্যাপক ড. আবদুল বাসেত আগামী মঙ্গলবার তিনি উপাচার্য পদে যোগদান করবেন। তারপর মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে কথা বলে কাজ শুরু করবেন।

    অধ্যাপক ড. বাসেত ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯১ খ্রিষ্টাব্দে স্নাতক ডিগ্রি নেন। ১৯৯৬ খ্রিষ্টাব্দে স্নাতকোত্তর ও ২০১২ খ্রিষ্টাব্দে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

    এদিকে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে উপচার্য নিয়োগ দেয়ায় রাষ্ট্রপতি আব্দুল  হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্যকে স্বাগতও জানিয়েছেন।

    এ ব্যাপারে যোগাযোগ করা হলে সংসদ সদস্য আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রæতি অনুযায়ী মেডিক্যাল কলেজের পর হবিগঞ্জবাসীকে কৃষি বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছেন। উপাচার্য নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল। এ কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জের উন্নয়নের আরেকটি মাইল ফলক।

    প্রসঙ্গত- ২০১৪ সালের ২৯ নভেম্বর হবিগঞ্জ নিউফিল্ডে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নিকট ১০টি দাবি উত্থাপন করেছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আবু জাহির। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবিগুলো পূরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

    সেই অনুযায়ী ২০১৯ সালের ২৩ ডিসেম্বর হবিগঞ্জ সদর উপজেলায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের আইন পাস হয়।

  • ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি আবু জাহির

    ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি আবু জাহির

    বদরুল আলমঃ হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলায় ১৯ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে আরও পাঁচটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

    আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি প্রকল্পগুলোর উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন।

    প্রকল্পগুলোর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে ৩৫ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ সদর উপজেলার ধল আনসার ক্লাব থেকে নাজিরপুর পর্যন্ত সড়ক উদ্বোধন ও দুই কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে একই উপজেলার হুরখাল পুনঃখনন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন।

    এছাড়া হবিগঞ্জ গণপূর্ত বিভাগের মাধ্যমে দুই কোটি টাকায় লাখাইয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, ১২ কোটি টাকা ব্যয়ে লাখাই উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এবং দুই কোটি টাকায় লাখাই উপজেলা ভূমি অফিস নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন সংসদ সদস্য।

    পৃথক ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে হবিগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ওয়াহিদুল ইসলাম, লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ার‌্যান আলেয়া বেগম প্রমুখ।

    প্রকল্পগুলোর ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীদের নিয়ে মোনাজাত করেছেন। সংস্কার ও নির্মাণ কাজগুলো যেন সঠিকভাবে করা হয় সেজন্যও তিনি কর্মরতদের নির্দেশনা দিয়েছেন।

    এছাড়াও বর্তমান সরকারের সময়কালে অভুতপূর্ব উন্নয়ন কর্মকান্ডের বর্ণনা দিয়ে তিনি সকলকে নৌকা প্রতীকের সাথে থাকার অনুরোধ জানিয়েছেন।

  • মাধবপুরে করোনা প্রতিরোধে মাস্ক হাতে পুলিশ

    মাধবপুরে করোনা প্রতিরোধে মাস্ক হাতে পুলিশ

    দেশে করোনার সংক্রমণ ক্রমশ হারে বৃদ্ধি পাচ্ছে। আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। কিন্তু স্বাস্থবিধি মানার কোন বালাই নেই মাধবপুর বাসীর মধ্যে। মাস্ক ছাড়াই হাট-বাজারে গণপরিবহনে চলাচল করছে জনসাধারণ।

    এমন পরিস্থিতিতে “মাস্ক পড়ার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ” এই স্লোগানকে ধারণ করে দেশব্যাপি পুলিশের জনসচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে মাধবপুর থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

    মাধবপুরে করোনা প্রতিরোধে মাস্ক হাতে পুলিশ

    (২১ মার্চ) রোজ রবিবার দুপুরে মাধবপুর বাজার সহ বিভিন্নস্থানে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

    এসময় মাধবপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুর রাজ্জাকের দিক নির্দশনায় , মাধবপুর থানা পুলিশের উপ পরিদর্শক আব্দুল আহাদের নেতৃত্বে এ প্রচার-প্রচারণা মাক্স বিতরণের কার্যক্রম পরিচালিত হয়.

  • নবীগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ

    নবীগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ

    নবীগঞ্জে পারিবারিক অশান্তিজনিত কারণে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। পুলিশ অভিযুক্তকে আটক করেছে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

    ছবিঃ সংগৃহীত

    ঘটনাটি নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর গ্রামে ঘটেছে বলে জানা গেছে। মজলিশপুর গ্রামের সাজিদ উল্লাহর (৬০) সঙ্গে তার স্ত্রী গেদুনি বেগমের (৫২) দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল বলে জানায় স্থানীয় এলাকাবাসী। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। কথা-কাটাকাটির জের ধরে এক পর্যায়ে স্বামী তার হাতে থাকা কাঠের একটি লাঠি দিয়ে তার (মৃত গেদুনি বেগম) মাথায় বেশ কয়েকবার জোড়ালো আঘাত করলে ঘটনাস্থলেই গেদুনি বেগম মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে তাৎক্ষণিক মর্গে প্রেরণ করে এবং সাজিদ উল্লাহকে আটক করে।

    বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে এবং অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে।

  • হবিগঞ্জ সদর হাসপাতালে আবারও চিকিৎসার অবহেলায় দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ

    হবিগঞ্জ সদর হাসপাতালে আবারও চিকিৎসার অবহেলায় দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ

    হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আবারও চিকিৎসার অবহেলায় দুই নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে৷ এ ঘটনায় হাসপাতালে হট্টগোল হয়৷ রোগীর স্বজনদের অভিযোগ এরকম আরও ঘটনা ঘটলেও হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি।

    তাছাড়া রোগী হাসপাতালে এলেই চিকিৎসা না দিয়েই তাদের দায় এড়াতে সিলেট রেফার্ড করা হয়। এ ছাড়া ডাক্তার ও নার্সরা গল্পগুজব নিয়ে ব্যস্ত থাকেন বেশিরভাগ। ইন্টার্নী আর ওয়ার্ডবয় দিয়েই সেবা চলে।

    রবিবার বিকেলে চুনারুঘাট উপজেলার বালিয়ারি গ্রামের ওয়াহিদ মিয়া ও সদর উপজেলার চরহামুয়া গ্রামের রুমন মিয়ার দুই নবজাতক ভর্তি হয়। কিন্তু বারবার হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত নার্সদেরকে ডাক্তার অক্সিজেন দেয়ার কথা বললেও অক্সিজেন দেয়নি। ফলে চিকিৎসার অবহেলায় দুই নবজাতকের মৃত্যু হয়। তারপরও তারা মৃত নবজাতককে অক্সিজেন লাগিয়ে রাখেন। দুই ঘণ্টা পর ডাক্তার এসে তাদেরকে মৃত ঘোষণা করে অক্সিজেন খুলে নেন।

    জেলার ২০ লাখ মানুষের একমাত্র চিকিৎসার ভরসার স্থল জেলা সদর হাসপাতাল। দুর দুরান্ত থেকে অনেক রোগীরা এসে অনেক রোগীরা এসে চিকিৎসাতো দূরের কথা ভোগান্তিতে পড়েন। এমনকি চিকিৎসার নেয়ার আগেই দায় এড়াতে ঢাকা, সিলেটসহ বিভিন্ন হাসপাতালে রেফার্ড করে। অনেক রোগীরা এখানে চিকিৎসা পেলে হয়তোবা প্রাণে বেঁচে যেতে পারে।

    প্রাথমিক চিকিৎসাটুকুও না দিয়ে রেফার্ড করার ফলে অনেকেই রাস্তায় মারা যায়। এ ব্যাপারে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক হেলাল উদ্দিন জানান, যদি এরকম ঘটনা ঘটে থাকে তদন্ত করে ব্যবস্থা নেয়া প্রয়োজন। এর আগে আর কেউ আমাকে এ বিষয়ে অভিযোগ দেয়নি।