Category: হবিগঞ্জ

  • জেলা তথ্য অফিসের উদ্যোগে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠান সম্পন্ন

    জেলা তথ্য অফিসের উদ্যোগে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠান সম্পন্ন

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম বার্ষিকী উপলক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

    আজ বুধবার সকাল ১১ ঘটিকায় বি.কে.জি.সি বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে জেলা তথ্য অফিসের উদ্যোগে ও বি.কে.জি.সি বালিকা উচ্চ বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার শাখাওয়াত হোসেন রুবেল, জেলা প্রশাসকের সহকারী কমিশনার মোঃ আশাদুল হক, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ্, জেলা সহকারী পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম, বিটিভি’র জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান, বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ সৈয়দা রওশন সুলতানা।

    জেলা তথ্য অফিসার পবন চৌধুরীরর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন বি.কে.জি.সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কবির।

    উক্ত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ে গল্প শোনাতে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল শহীদ।

    অনুষ্ঠানের পূর্বে মুক্তিযুদ্ধের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বি.কে.জি.সি সরকারি উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, বিয়াম ল্যঅবরেটরি স্কুল ও হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।

    পরে মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

  • ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও এমপি আবু জাহিরকে হাতির থান গ্রামবাসীর গণসংবর্ধনা

    ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও এমপি আবু জাহিরকে হাতির থান গ্রামবাসীর গণসংবর্ধনা

    বদরুল আলমঃ প্রায় সোয়া তিন কোটি টাকা ব্যয়ে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ও পইল ইউনিয়নে পাঁচটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

    আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উন্নয়ন প্রকল্পগুলোর ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন।

    উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৪৫ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের আদ্যপাশা সড়ক।

    ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও এমপি আবু জাহিরকে হাতির থান গ্রামবাসীর গণসংবর্ধনা

     

    ৯৬ লাখ টাকায় একই ইউনিয়নের ধুলিয়াখাল থেকে কটিয়াদি বাজার সড়ক।

    ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও এমপি আবু জাহিরকে হাতির থান গ্রামবাসীর গণসংবর্ধনা

    ও ৩০ লাখ টাকায় পইল ইউনিয়নের আছিপুর থেকে আউশপাড়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন।

    ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও এমপি আবু জাহিরকে হাতির থান গ্রামবাসীর গণসংবর্ধনা

    এছাড়া ৬৬ লাখ টাকায় হাতিরথান এলজিইডি সড়ক থেকে দোয়পাখাল সড়ক সংস্কার।

    ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও এমপি আবু জাহিরকে হাতির থান গ্রামবাসীর গণসংবর্ধনা

    এবং প্রায় ৮০ লাখ টাকায় সুলতানশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ তলা ভিত্তি বিশিষ্ট এক তলা নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন সংসদ সদস্য আবু জাহির।

     

    ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও এমপি আবু জাহিরকে হাতির থান গ্রামবাসীর গণসংবর্ধনা
    ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, স্থানীয় সরকার প্রকৗশল অধিদপ্তরের (এলজিইডি) সদর উপজেলা উপ সহকারী প্রকৌশলী মাজেদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সাহেব আলী, আব্দুল জলিল, আব্দুল হাই, সুলতানশী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ফুল মিয়া, প্রধান শিক্ষক দুলাল রাণী রায়সহ উপকারভোগী এলাকাবাসী উপস্থিত ছিলেন।

    পরে হাতির থান এলাকাবাসী ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সম্পাদন করায় এমপি আবু জাহিরকে বর্ণাঢ্য গণসংবর্ধনা দিয়েছে। এতে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

    এ সময় তিনি হবিগঞ্জে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে সকলকে নৌকার পক্ষে থাকার অনুরোধ জানান। উপস্থিত এলাকাবাসী হাত তুলে তাঁর বক্তৃতার প্রতি সমর্থন জানিয়েছেন।

  • শহরের বেবিষ্ট্যান্ড এলাকায়  বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত ১

    শহরের বেবিষ্ট্যান্ড এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত ১

    হবিগঞ্জ শহরের বেবিষ্ট্যান্ড এলাকায় মোটর সাইকেল স্টার্ট দিতে গিয়ে বিদ্যুতের প্লাগ ছুটে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে টিটু মিয়া (১৮) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে।

    জানা গেছে সে সদর উপজেলার পইল গ্রামের রতন মিয়ার পুত্র। মঙ্গলবার (২৩ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনাটি ঘটেছে। সে বেবিষ্ট্যান্ড এলাকার একটি মোটর সাইকেলের সার্ভিসিং সেন্টারে মেকানিকের কাজ করে। এ সময় একটি মোটর সাইকেল স্টার্ট দিতে গিয়ে প্লাগ ছুটে সে বিদ্যুতস্পৃষ্ট হয়। ঘটনাস্থল থেকে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়।

  • বালুবাহী ট্রাকের ধাক্কায় শায়েস্তাগঞ্জে এক ট্রাক্টর চালক নিহত

    বালুবাহী ট্রাকের ধাক্কায় শায়েস্তাগঞ্জে এক ট্রাক্টর চালক নিহত

    জুয়েল চৌধুরী

    শায়েস্তাগঞ্জে বালু বহনকারী ড্রাম ট্রাকের ধাক্কায় এক ট্রাক্টর চালক নিহত হয়েছে।

    মঙ্গলবার সকাল ১১ টায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর নামকস্থানে নতুন ব্রীজগামী পল্লীবিদ্যুতের খুটিবাহী ট্রাক্টরে পিছন দিক থেকে একইদিকগামী বালুবাহী ড্রাম ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রাক্টরের চালক নুর ইসলাম (২০) ও ড্রাম ট্রাকের চালক, হেলপার গুরুতর আহত হয়।

    খবর পেয়ে তাৎক্ষণিক শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ট্রাক্টর চালক নুর ইসলাম মারা যায়। সে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার চরনুর আহমদ গ্রামের মৃত আজগর আলীর ছেলে।

    শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম জানান দূর্ঘটনার পরে মহাসড়কে প্রায় ঘন্টা খানেক যান চলাচল বন্ধ ছিল। পরে হাইওয়ে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক হলে যানচলাচল পুনরায় শুরু করার অনুমতি দেয়।

  • বানিয়াচংয়ে মোটর সাইকেলের ধাক্কায় এক শিশু গুরুতর আহত

    বানিয়াচংয়ে মোটর সাইকেলের ধাক্কায় এক শিশু গুরুতর আহত

    স্টাফ রিপোর্টার

    হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাউরিয়াকান্দি গ্রামে মহসিন মিয়া ওরফে মুসা (৮) নামের এক শিশু মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তার অবস্থা খুবই আশংকাজনক। সে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের একজন ছাত্র।

    গত সোমবার (২২ মার্চ) বিকেলে রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়ার সময় একই গ্রামের তাজ উদ্দিনের পুত্র মোটর সাইকেল চালক মনির মিয়া তাকে ধাক্কা দিলে সে মারাত্নকভাবে আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। মনির মিয়া দীর্ঘদিন ধরে মোটর সাইকেল দিয়ে যাত্রী পরিবহণ করে। ওই সময় মোটর সাইকেলে মনির মিয়াসহ আরও দুইজন যাত্রী ছিল বলে প্রথিমিকভাবে জানা যায়।

    এদিকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন ।

  • বিষ পানে এক গৃহবধূর মৃত্যু

    বিষ পানে এক গৃহবধূর মৃত্যু

    স্টাফ রিপোর্টার

    হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া গ্রামে আকলিমা খাতুন (২০) নামের এক গৃহবধূ বিষপানে মারা গেছেন।

    মঙ্গলবার বিকেলে পারিবারিক কলহের জের ধরে সে বিষপান করে বলে জানা গেছে। নিহতের পরিবারের লোকজন তাৎক্ষনিক চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করেছে। সে শরীফপুর গ্রামের সুজন মিয়ার স্ত্রী। সম্প্রতি সে পিত্রালয় গোপায়া গ্রামে বেড়াতেে এসেছিল বলে জানা গেছে।

  • এমপি আবু জাহিরকে বর্ণাঢ্য সংবর্ধনা সবসময় নৌকার সাথে থাকার অঙ্গীকার রায়পুর গ্রামবাসীর

    এমপি আবু জাহিরকে বর্ণাঢ্য সংবর্ধনা সবসময় নৌকার সাথে থাকার অঙ্গীকার রায়পুর গ্রামবাসীর

    বদরুল আলমঃ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় ও শেখ হাসিনা মেডিকেল কলেজ বাস্তবায়ন করায় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরকে সংবর্ধনা দিয়েছে সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের রায়পুর গ্রামবাসী।

    গতকাল মঙ্গলবার বিকেলে রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিত্ব এমপি আবু জাহির এর মাধ্যমে সম্পাদন হওয়া ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেছেন বক্তারা। এ সময় উপস্থিত হাজারো নারী-পুরুষ উন্নয়নের স্বার্থে সবসময় নৌকা প্রতীকের সাথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

    সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, ২০১৮ সালের নির্বাচনে আপনারা নৌকা প্রতীকে আমাকে রেকর্ড পরিমাণ ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। এজন্য আমি চির কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা বোধ থেকেই দিনরাত পরিশ্রম করছি আপনাদেরই জন্য। জনসেবাকে ইবাদত মনে করে আমৃত্যু মানুষের সেবা করে যেতে চাই। এ সময় তিনি রায়পুর গ্রামে আরও বিভিন্ন উন্নয়ন কাজের আশ্বাস দিয়ে সকলের সহযোগিতা কামনা করেন।

    রায়পুরসহ রাজিউড়া ইউনিয়নে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে আগামীতে সবসময় নৌকার সাথে রয়েছেন কি না; এমপি আবু জাহির এর এমন প্রশ্নের জবাবে উপস্থিত হাজারো নারী-পুরুষ হাত তুলে তার বক্তব্যের প্রতি সমর্থন জানান এবং নৌকা প্রতীকের পক্ষে শ্লোগান দিতে থাকেন।

    রায়পুর গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি মকসুদ আলীর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা মশিউর রহমান শামীম, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা বদরুল করিম দুলাল, আবুল কালাম বাবুল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী সুজাত, রায়পুর গ্রামের মুরুব্বী আব্দুল কাইয়ুম, জয়নাল মিয়া, মোশাহিদ মিয়া, রমজান আলী, কামরুল ইসলাম, বাচ্চু মিয়া, আব্দুল কাইয়ুম, হাসন আলী, মাসুক মিয়া, কালা মিয়া, চয়ন দাশ প্রমুখ।