Category: হবিগঞ্জ

  • আজমিরীগঞ্জে পরকীয়ায় জড়িত সন্দেহে স্বামীর লিঙ্গ কর্তন করেছে স্ত্রী

    আজমিরীগঞ্জে পরকীয়ায় জড়িত সন্দেহে স্বামীর লিঙ্গ কর্তন করেছে স্ত্রী

    আবুল হোসেন সবুজঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে স্বামী জাবেল মিয়া মিয়া (৩৫) পরকীয়ায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার ভোর পাঁচটায় ঘুমন্ত অবস্থায় তার লিঙ্গ কর্তন করে নেয় পাষণ্ড স্ত্রী তিন সন্তানের জননী শাপলা বেগম (২৮)।

    জানা যায় উপজেলার শিবপাশা গ্রামের ঊতু মিয়ার ছেলে জাবেল মিয়া প্রায় ১২ বছর পূর্বে একই উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের লিচু মিয়ার মেয়ে শাপলা বেগম কে বিয়ে করে। বিয়ের পর তারা তিন তিনটে ফুটফুটে সন্তানের জনক-জননী।

    কিছুদিন পূর্বে তাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয় স্বামী পরকীয়ায় জড়িত। এতে করে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হত।

    গত বুধবার রাত রাতের খাবার-দাবার খেয়ে ঘুমিয়ে পড়লে বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে ঘুমন্ত অবস্থায় স্ত্রীর শাপলা বেগম বটি দা দিয়ে স্বামী যাবেন মিয়ার লিঙ্গ কর্তন করে নিয়ে যায়।

    খবর পেয়ে শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোরশেদ আলম, জাবের মিয়াকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজে প্রেরণের ব্যবস্থা করেন। স্ত্রী শাপলা বেগম পলাতক রয়েছেন।

    শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

  • জমিতে সেচ দিতে যাওয়ার সময় ট্রাকচাপায় কৃষক নিহত

    জমিতে সেচ দিতে যাওয়ার সময় ট্রাকচাপায় কৃষক নিহত

    হবিগঞ্জের মাধবপুরে জমিতে সেচ দিতে যাওয়ার সময় ট্রাকচাপায় আব্দুল আহাদ (৪০) নামের এক কৃষক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

    বুধবার (২৪ মার্চ) সকালে উপজেলার নোয়াপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহাদ উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের ছুরত আলীর ছেলে।

    শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা অভিমুখী একটি ট্রাক বেপরোয়া গতিতে যাওয়া সময় মহাসড়কের উল্লিখিত এলাকায় তাকে চাপা দিলে ঘটনাস্থলেই আহাদ মারা যান।

    আহাদ একটি পানি সেচের পাম্প নিয়ে ভ্যান চালিয়ে রাস্তা পার হচ্ছিলেন জানিয়ে তিনি বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ

    দিকে ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়েছে বলেও জানান তিনি। এ সময় বিক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক ও বিক্ষোভ প্রদর্শণ করলে সড়কের উভয় প্বার্শে যানজটের সৃষ্টি হয়।

    প্রায় ২ঘন্টা পর শায়েস্তাগঞ্জ থেকে হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

  • হবিগঞ্জ শহরে স্কুল ছাত্রী অপহরণ

    হবিগঞ্জ শহরে স্কুল ছাত্রী অপহরণ

    হবিগঞ্জ শহর থেকে ঝর্ণা আক্তার (১৫) নামের এক স্কুল ছাত্রীকে অপহরণ করা হয়েছে। এ ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে রাত ১১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই কিশোরীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

    কিন্তু পুলিশ বলছে, কিশোরীকে উদ্ধারের জন্য অভিযান চলছে। অচিরেই উদ্ধার হবে। এ ছাড়া বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত চলছে।

    অপহরণকৃত কিশোরী বহুলা গ্রামের মাসুক মিয়ার কন্যা ও ভাদৈ আইডিয়াল হাই স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী। এ বিষয়ে সদর থানায় ওই কিশোরীর মা মাসুক মিয়ার স্ত্রী হোসনা বেগম বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগে জানা যায়, ২৩ মার্চ সকাল ১১টার দিকে ঝর্ণাকে হবিগঞ্জ শহরের পোদ্দার বাড়ি এলাকা থেকে একই গ্রামের মৃত আরজু মিয়ার পুত্র সাগর মিয়া (২২) ও তার এক সহযোগী অস্ত্রের মুখে তার কন্যাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকেই তার কন্যার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

  • সদর উপজেলার বিভিন্ন স্থানে জমে উঠেছে জুয়ার আসর

    সদর উপজেলার বিভিন্ন স্থানে জমে উঠেছে জুয়ার আসর

    হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে জমে উঠেছে জুয়ার আসর। ফলে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড বৃদ্ধি পাচ্ছে।

    প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আবার কোনো কোনো সময় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্নস্থান থেকে জুয়াড়িরা এসে আসর বসায়। আর এই আসরে মদ, গাঁজা সেবনসহ নানান ধরণের কর্মকান্ড চলে।

    স্থানীয়রা জানান, ওই ইউনিয়নের ভঙ্গরহাটি গ্রামের পশ্চিম দিকে কবরস্থান সংলগ্ন ঝোপের মধ্যে আওয়াল মিয়ার পুত্র কাজল মিয়ার নেতৃত্বে প্রতিদিন জুয়ার আসর বসে। আর এই জুয়ার আসরে বিভিন্নস্থান থেকে জুয়াড়িরা এসে যোগ দেয়। চলে লাখ লাখ টাকার জুয়া খেলা। অনেকে জুয়ায় হেরে গিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে।

    তারা আরও বলেন, ইদানিং দেখা গেছে পুলিশ জুয়াড়িদের বিরুদ্ধে ব্যাপক তৎপর হয়ে উঠেছে। কিন্তু আমাদের এলাকায় কোনো অভিযান করা হচ্ছে না।

    এ বিষয়ে সদর থানার ওসি জানান, মাদক ও জুয়ার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা হয়েছে। যদি এরকম কেউ করে তাহলে খবর পাওয়ামাত্রই পুলিশ অভিযান চালাবে।

  • শহরের ফার্মেসিগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯০ হাজার টাকা জরিমানা

    শহরের ফার্মেসিগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯০ হাজার টাকা জরিমানা

    হবিগঞ্জ শহরের বিভিন্ন ফার্মেসীতে জেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেছে৷ এসময় অনুমোদনহীনভাবে আইন অমান্য করে ওষুধ, ইনসুলিন, ক্রিম, টেস্টিস্যালাইন মজুদ রাখার অপরাধে অর্থদন্ডে দন্ডিত করা হয়।

    গতকাল (২৪ মার্চ) হবিগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থের নেতৃত্বে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

    এসময় অনুমোদনহীনভাবে আইন অমান্য করে ওষুধ, ইনসুলিন, ক্রিম, টেস্টিস্যালাইন মজুদ রাখার অপরাধে ‘ড্রাগ অ্যাক্ট ১৯৪০’ অনুযায়ী মোদক ফার্মেসীকে ৫০,০০০টাকা, ওরিয়েন্টাল মেডিকোকে ৩০,০০০ টাকা ও উদয় ফার্মেসীকে ১০,০০০ টাকাসহ সর্বমোট ৯০,০০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

    ভবিষ্যতে এরকম কাজ না করার জন্য অভিযুক্তদেরকে মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন জেলা ড্রাগ সুপার সিকদার কামরুল ইসলাম ও জেলা পুলিশ বিভাগের সদস্যরা।

    এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আগামীতেও জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব দাস পুরকায়স্হ৷

  • লাখাইয়ে মোবাইল কোর্টের অভিযানে মামলা ও জরিমানা

    লাখাইয়ে মোবাইল কোর্টের অভিযানে মামলা ও জরিমানা

    সৈয়দ সালিক আহমেদঃ হবিগঞ্জের লাখাই উপজেলার কালাউক বাজারে আবারো মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বুধবার (২৪) মার্চ এ অভিযানে বিভিন্ন দোকানী ও প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়।

    অভিযানের সময় দোকানের বাইরে ড্রেনের উপরে ফলের ঝুড়ি ও অন্যান্য মালামাল রেখে প্রতিবন্ধকতা ও গণউপদ্রব সৃষ্টি করায় দন্ডবিধি ২৯১ ধারায় ১ জন দোকানদারকে ৫ শত টাকা জরিমানা করা হয় এবং অন্যান্যদেরকে সতর্ক করা হয়। এছাড়াও ড্রেনের উপরে থাকা সকল স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয় এবং দুইটি টং দোকান উচ্ছেদ করা হয়।

    একটি দোকানে মেয়াদোত্তীর্ণ প্যকেটজাত বাটারবন ও কেক রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ১হাজার টাকা জরিমানা করা হয়।

    লাখাইয়ে মোবাইল কোর্টের অভিযানে মামলা ও জরিমানা

    তাছাড়া বর্তমানে করোনা সংক্রমণের প্রকোপ আবারো বৃদ্ধি পাওয়ায় পথচারীদের মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করা হয়। কয়েকজনকে সাথে সাথে মাস্ক ক্রয় করে পরিধান করতে বাধ্য করা হয়। এবং ১ জনকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) ২৫ ধারায় মাস্কবিহীন চলাফেরার অপরাধে ২শত টাকা জরিমানা করা হয়।

    এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং জানান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন আরাফাত রানা, অভিযানে সহযোগিতা করেন লাখাই থানার একদল পুলিশ সদস্য।

  • হবিগঞ্জে বাল্য বিয়ে প্রতিরোধে ভূমিকা রাখার অঙ্গীকার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের

    হবিগঞ্জে বাল্য বিয়ে প্রতিরোধে ভূমিকা রাখার অঙ্গীকার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের

    শাহ ফখরুজ্জামানঃ বাল্য বিয়ে ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং জন্মনিবন্ধন বিষয়ে সচেতনতা বৃদ্ধিসহ সরকারের গৃহিত কর্মসূচির প্রচারনার অঙ্গীকার করলে হবিগঞ্জের প্রশিক্ষণপ্রাপ্ত ১শ ইমাম। হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের আহবানে তারা এই অঙ্গীকার করেন।

    আজ বুধবার দুপুরে হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে হবিগঞ্জ জেলা পর্যায়ে জাতীয় প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন ও বঙ্গবন্ধু ও স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তৃতায় এই আহবান জানান।

    ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল্লাহ, হবিগঞ্জ দারুসুন্নাহ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ফারুক মিয়া।

    আলোচনায় অংশ নেন মাওলানা শামছুল হক মুসা,মুফতি আব্দুল মজিদ পিরিজপুরী ও মাওলানা আমিনুল হক।

    সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে ১শ জন প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম ছিলেন।