Category: হবিগঞ্জ

  • দুর্নীতি করে কেউ পার পাবেনা – জেলা প্রশাসক ইশরাত জাহান

    দুর্নীতি করে কেউ পার পাবেনা – জেলা প্রশাসক ইশরাত জাহান

    মুহাম্মদ শওকত আলীঃ হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক ইশরাত জাহান বলেছেন- “বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার তথ্য-প্রযুক্তি ব্যাপক সম্প্রসারণ করেছে। সর্বপরি দেশ এগিয়ে যাচ্ছেন।”

    তিনি আরো বলেন, “ভূমি অফিসে দালালের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। মানুষকে কাঙ্খিত সেবা নিশ্চিত করতে হবে। অনিয়ম দুর্নীতি থেকে সবাই বিরত থাকবেন, দুর্নীতি করে কেউ পার পাবেনা।”

    জেলা প্রশাসক ইশরাত জাহান নবীগঞ্জে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, প্রেসক্লাবের জায়গা ও ভবন নির্মান, নবীগঞ্জ জে.কে সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ তলা ভবন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে আশ্বাস প্রদান করেন।

    মঙ্গলবার (২৩ মার্চ) নবীগঞ্জ উপজেলায় কর্মরত কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

    অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে ও পজীব কর্মকর্তা সাকিল আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন – নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন।

    এছাড়াও বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও পানিউমদা ইউনিয়নের চেয়ারম্যান ইজাজুর রহমান, নুর উদ্দিন (বীর প্রতীক), নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল। বক্তব্য রাখেন- বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সিদ্দিক, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সরওয়ার শিকদার, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রিজভী আহমেদ খালেদ, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আল আসিফ আবেদীন, প্রধান শিক্ষক রাহেলা খানমসহ বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ।

    মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক ইশরাত জাহান প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার জন্য সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী চা বাগানের ছাত্র-ছাত্রীদের মধ্যে ২০ টি বাইসাইকেল বিতরণ করেন। ৫জন ভিক্ষুককে ৫ টি সেলাই মেশিন ও নগদ ৫ হাজার টাকা করে বিতরণ করা হয়। ১৩ টি ইউনিয়নের ১৭ জন দুস্তমানুষের মাঝে ১৭ টি ভাসমান দোকানঘর প্রদান করা হয়। পরে জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিসের রেকর্ডরুম সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন।

  • ধর্ম নিয়ে কটুক্তি করার দায়ে নবীগঞ্জে আশীষ ভট্টাচার্য্য নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ

    ধর্ম নিয়ে কটুক্তি করার দায়ে নবীগঞ্জে আশীষ ভট্টাচার্য্য নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ

    মুহাম্মদ শওকত আলী, নবীগঞ্জ প্রতিনিধি :

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সমপ্রতি ধর্ম নিয়ে কটুক্তি করার দায়ে আশীষ ভট্টাচার্য্য (১৬) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার (২২ মার্চ) রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সে উপজেলার পাঞ্জারাই গ্রামের অরুন ভট্টাচার্য্য এর ছেলে। নবীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন জানান, এলাকাবাসী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।

    অপ্রাপ্তবয়স্ক (১৬) হওয়ায় যথোপযুক্ত শাস্তির জন্য সরকারের ঊর্ধ্বতনের সিদ্ধান্ত মোতাবেক প্রচলিত আইনে নিয়মিত মামলা করা হযেছে বলে জানা গেছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ ডালিম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

  • শা‌য়েস্তাগ‌ঞ্জে মাদক বি‌রোধী মোবাইল কোর্ট প‌রিচালনা

    শা‌য়েস্তাগ‌ঞ্জে মাদক বি‌রোধী মোবাইল কোর্ট প‌রিচালনা

    হবিগঞ্জের শা‌য়েস্তাগ‌ঞ্জের সুতাং বাজা‌রে মাদক বি‌রোধী মোবাইল কোর্ট প‌রিচালনা করা হয়। গতকাল (২২ মার্চ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হ‌বিগঞ্জ জেলা কার্যাল‌য়ের প‌রিদর্শক মোঃ নজীব আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা।

    এ সময় সুতাং ব্রি‌জের উত্তর পা‌শে গাজা সেবনরত অবস্থায় ৩ জন‌কে হা‌তেনা‌তে আটক করা হয়।

    আটককৃত‌দের স্বীকা‌রো‌ক্তি ও স্থানীয় লোকজ‌নের স্বাক্ষ্য প্রমা‌ণের ভি‌ত্তি‌তে “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮” এর ৪২ (১) ধারা অনুযায়ী প্র‌ত্যেক‌কে ১ মা‌সের কারাদণ্ড ও ১০০ টাকা ক‌রে অর্থদণ্ড প্রদান করা হয়।

    দণ্ডপ্রাপ্তরা হ‌লেন: ১। ম‌োঃ আনোয়ার হ‌ো‌সেন (৩৫), পিতা : মরম আলী, গ্রাম: মাহমুদাবাদ, দ‌ক্ষিণ সুরমা, স‌ি‌লেট ২। আফসার মিয়া (৪০), পিতা: ছা‌য়েদ আলী, গ্রাম: ন‌োয়াগাও, শা‌য়েস্তাগঞ্জ, হ‌বিগঞ্জ, ৩। মোঃ লা‌য়েক মিয়া (২৫), পিতা: আব্দুল মত‌লিব, গ্রাম: মদনপুর, শা‌য়েস্তাগঞ্জ, হ‌বিগঞ্জ।

    এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হ‌বিগঞ্জ জেলা কার্যাল‌য়ের প‌রিদর্শক মোঃ নজীব আলীসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা, কর্মচারীরা উপ‌স্থিত ছি‌লেন।

  • হবিগঞ্জের চৌধুরীবাজার এলাকায় স্বাস্থ্যবিধি প্রতিপালন ও মাস্ক পরার বিষয়ে সচেতনতা সৃষ্টি

    হবিগঞ্জের চৌধুরীবাজার এলাকায় স্বাস্থ্যবিধি প্রতিপালন ও মাস্ক পরার বিষয়ে সচেতনতা সৃষ্টি

    আজ হবিগঞ্জের চৌধুরীবাজার এলাকায় স্বাস্থ্যবিধি প্রতিপালন ও মাস্ক পরার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক মণ্ডলের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    এসময় ১০ জন ব্যক্তিকে মাস্ক না পরার কারণে অর্থদণ্ড প্রদান করা হয়।

    হবিগঞ্জের চৌধুরীবাজার এলাকায় স্বাস্থ্যবিধি প্রতিপালন ও মাস্ক পরার বিষয়ে সচেতনতা সৃষ্টি

    জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিতজনদের মধ্যে মাস্ক বিতরণ করা হয় এবং পরিষ্কার মাস্ক পরিধানে সকলকে উৎসাহিত করা হয়।

    জেলা পুলিশ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা প্রদান করেন।

  • বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ হবিগঞ্জ জেলা শাখার প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ হবিগঞ্জ জেলা শাখার প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান

    বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ হবিগঞ্জ জেলা শাখা ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য মানবন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে। আজ দুপুরে হবিগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয় সামনে তারা মানববন্ধন করেন।

    সংগঠনের জেলা সভাপতি মোঃ আরজু মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অনিল দাসের পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি অজয় চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান ও এখলাছ মিয়া, সাংগঠনিক সম্পাদক এ এম রাজ্জাক, বাহুবল উপজেলা সভাপতি এম এ করিম, আজমিরীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক দেব দুলাল রায়, আরজু মিয়া, আব্দুল আউয়াল, শাহজাহান মিয়া, আব্দুল করিম, মানিক সূত্রধর, মোচ্ছাব্বির হোসেন প্রমূখ।

    মানববন্ধনে বক্তারা ৩য় শ্রেণী কর্মচারীদের ন্যূনতম বেতন গ্রেড ১১ তম করণ, শিক্ষার্থীদের সংখ্যার অনুপাতে তৃতীয় শ্রেণি কর্মচারীদের সংখ্যা বৃদ্ধি, বর্তমান পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা প্রদানকরনসহ ৫ দফা দাবি জানান।

    পরে তারা জেলা প্রশাসক ইশরাত জাহান ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লার মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারক লিপি প্রদান করা হয়।

    ক্যাপসনঃ-১ জেলা প্রশাসক ইশরাত জাহানের হাতে স্মারকলিপি তুলে দিচ্ছেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।

    জেলা মাধ্যম শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লার হাতে স্মারকলিপি তুলে দিচ্ছেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।

  • হবিগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ হাকিম অসুস্থ হয়ে হাসপাতালে

    হবিগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ হাকিম অসুস্থ হয়ে হাসপাতালে

    হবিগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক এমএ হাকিম হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    গত রবিবার রাত ১২ টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হলে সহকর্মীরা তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে সিলেট রেফার্ড করেন।

    পরে রাত ৩টার দিকে তাকে ওসমানি মেডিকেলের হৃদরোগ বিভাগের সিসিইউতে ভর্তি করা হয়। তিনি হৃদরোগ বিভাগের ১৬নং ওয়ার্ডের ২১নং বেডে চিকিৎসাধীন আছেন।

    তবে চিকিৎসক জানিয়েছেন, আপাতত তিনি আপাতত বিপদমুক্ত। তার সুস্থতা কামনায় জেলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।

  • শহরে ফুসকা শ্রমিক হত্যা মামলার আমেরিকা প্রবাসী স্বামী-স্ত্রীর জামিন নামঞ্জুর

    শহরে ফুসকা শ্রমিক হত্যা মামলার আমেরিকা প্রবাসী স্বামী-স্ত্রীর জামিন নামঞ্জুর

    শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকায় পরকিয়া প্রেমের বলি ফুসকা ব্যবসায়ী হত্যা মামলার আমেরিকা প্রবাসী স্বামী-স্ত্রীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। এদিকে তাদের আরও অজানা কাহিনী বেরিয়ে আসছে। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের পক্ষে আইনজীবি জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করেন।

    এ ছাড়াও আসামিদের এক প্রতিবন্ধী শিশু কন্যা রয়েছে তাদের অভিভাবকের জিম্মায় এবং ৪ বছরের শিশু কন্যা মায়ের সাথে কারাগারে রয়েছে।

    জানা যায়, ১২ মার্চ রাত ৯ টায় পরকিয়া প্রেমের কারণে মাধবপুর উপজেলার হরিণখোলা গ্রামের ইমাম উদ্দিনের পুত্র হবিগঞ্জ শহরের ঢাকা ফুসকা হাউজের শ্রমিক নিজাম উদ্দিনকে হত্যা করে উত্তর শ্যামলী এলাকায় ফেলে রাখে নিউ মুসলিম কোয়ার্টার এলাকার বাসিন্দা মৃত কুদরত উল্লার পুত্র প্রধান আসামি আমেরিকা প্রবাসী হানিফ উল্লাসহ ৩/৪ জন।

    ঘটনা ঘটিয়ে স্বামী-স্ত্রী পালিয়ে যাবার সময় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ১৭ মার্চ আটক হয়। এরপর তাদেরকে হবিগঞ্জ থানায় আনা হয়।

    জিজ্ঞাসাবাদে হানিফ উল্লা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেয়। স্বীকারোক্তি সূত্রে সে জানায় তার স্ত্রী রোমানা আক্তারকে ব্লেকমেইল করে পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলায় তাকে হত্যা করা হয়। পরে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।

    স্থানীয়রা জানান, ১২ বছর আগে হানিফ উল্লার সাথে প্রেমের মাধ্যমে বিয়ে হয় উত্তর শ্যামলী এলাকার আকবর আলীর কন্যা রোমানা আক্তারের। এরপর তাদের সংসারে কলহের সৃষ্টি হয়।