Category: হবিগঞ্জ

  • ভাগ্য রজনী পবিত্র শবে বরাত আজ

    ভাগ্য রজনী পবিত্র শবে বরাত আজ

    আজ সোমবার দিবাগত রাতে মহান আল্লাহর রহমত কামনায় ‘নফল ইবাদত-বন্দেগীর’ মধ্যদিয়ে পবিত্র শবে বরাত উদযাপন করবেন ধর্ম প্রান মুসলমানরা।

    হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন মুসলমানরা। মহিমান্বিত এ রাতে মহান রাব্বুল আলামিন তার বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। এই মর্যাদাপূর্ণ রাতে মহান আল্লাহ তা’আলা বান্দাদের জন্য তাঁর অশেষ রহমতের দরজা খুলে দেন।

    ধর্মপ্রাণ মুসল্লীরা এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজগারসহ বিভিন্ন ইবাদত বন্দেগী করে থাকেন। অনেকে রোজা রাখেন, দান-খয়রাত করেন। অতীতের গুনাহের জন্য ক্ষমাপ্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয় এ রাত্রে।

    ইবাদত-বন্দেগির পাশাপাশি বাড়ি বাড়ি হালুয়া, ফিরনি, রুটিসহ হরেক রকমের উপাদেয় খাবার তৈরি করা হবে। এসব খাবার বিতরণ করা হবে আত্মীয়স্বজন, প্রতিবেশী ও গরিব-দুঃখীর মধ্যে। অনেকে রাতভর ইবাদত করে ভোরে কবরস্থানে যাবেন। চিরনিদ্রায় শায়িত আপনজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করবেন।

    এদিকে, শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল (রবিবার) বিকেলে পৃথক বাণী প্রদান করেছেন। বাণীতে তাঁরা মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য, দেশ-জাতির কল্যাণ ও বিশ্বশান্তি কামনা করেছেন।

    রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, ” মানবজাতিকে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ ও ক্ষমা লাভের অপার সুযোগ এনে দেয় পবিত্র রজনী। ”

    প্রধানমন্ত্রী বলেন, ” আসুন, সব ধরনের কুসংস্কার, কূপমণ্ডূকতা পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সর্বস্তরে প্রতিষ্ঠা করি। ”

    অপরদিকে পবিত্র শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ বাদ মাগরিব থেকে রাতব্যাপী কর্মসূচির আয়োজন করেছে। সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ‘শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য ’ শীর্ষক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। গতকাল সরকারি এক তথ্য বিবরণীতে কথাটি জানানো হয়।

    এতে বলা হয়, ওয়াজ মাহফিল শেষে দোয়া ও মোনাজাত করা হবে। ফজরের পর আখেরি মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান।

  • মাধবপুরে ৬৩ কেজি গাঁজাসহ  ০৩ পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৯

    মাধবপুরে ৬৩ কেজি গাঁজাসহ ০৩ পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৯

    গতকাল রবিবার (২৮ মার্চ) আনুমানিক সন্ধ্যা ০৬.২৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-০৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি দল হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন ৭নং ইউনিয়নের জিন্নাতপুর গ্রামে অভিযান চালিয়ে প্রায় ৬৩ কেজি গাঁজাসহ তিন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

    আটককৃত মাদক ব্যবসায়ীরা হল – ১। মোঃ ছায়েদুল মিয়া (৪০),পিতা-আব্দুল মোতালেব ২। মোঃ সাজিদ মিয়া (৪৪),পিতা-ফরিদ মিয়া, ৩। ইসমাইল মিয়া (৩২), পিতা- আলাই মিয়া।

    সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আসামীরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে আসছিল। পরে তারা মাদকদ্রব্যগুলো আশে-পাশের বিভিন্ন জেলার মাদক ডিলারদের নিকট সরবরাহ করে আসছিল।

    আসামীদেরকে জব্দকৃত আলামতসহ থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাদের সাথে সংশ্লিষ্ট সকলকে গ্রেফতার করে আইনের আওত্বায় আনার জন্য পরবর্তী অভিযান চালিয়ে যাবে বলে জানা গেছে।

  • উৎসবমুখর পরিবেশে মেয়র সেলিমের দায়িত্ব গ্রহণ

    উৎসবমুখর পরিবেশে মেয়র সেলিমের দায়িত্ব গ্রহণ

    ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর শুভক্ষণে হবিগঞ্জ পৌরসভার দায়িত্বভার গ্রহন করলেন নবনির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম।

    এ উপলক্ষে রবিবার বেলা ১১ টায় হবিগঞ্জ পৌরভবন প্রাঙ্গনে দায়িত্বগ্রহন, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে হবিগঞ্জ পৌরসভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট এডভোকেট মোঃ আবু জাহির।

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হবিগঞ্জ পৌরসভা একটি প্রাচীন পৌরসভা হলেও আজো কাক্সিক্ষত উন্নয়ন হয়নি। হবিগঞ্জ পৌরসভা উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার পথে বার বার প্রতিবন্ধকতা আসলেও বর্তমানে মেয়র আতাউর রহমান সেলিমের নেতৃত্বে নবনির্বাচিত পরিষদ হবিগঞ্জ পৌরসভার উন্নয়নকে এগিয়ে নেবেন বলে প্রত্যাশা করা যায়।

    উৎসবমুখর পরিবেশে মেয়র সেলিমের দায়িত্ব গ্রহণ

    তিনি বলেন, মেয়র হিসেবে নতুন হলেও আতাউর রহমান সেলিমের রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কাজে অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন পরিষদকে সাথে নিয়ে পৌরবাসীর কাক্সিক্ষত উন্নয়ন ও সেবা প্রদান নিশ্চিত করতে পারবেন।

    এডভোকেট আবু জাহির বলেন, সংসদ সদস্য ও হবিগঞ্জ পৌরসভার উপদেষ্টা হিসেবে আমি বর্তমান পরিষদকে উন্নয়ন ত্বরান্বিত করতে সর্বাত্মক সহযোগিত করবো।’ তিনি পৌর পরিষদের সকলকে পৌরসভার কাজে দলনিরপেক্ষ ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে পরামর্শ দেন। সাথে সাথে নতুন পরিষদকে সহযোগিতা করতে তিনি পৌরবাসীর প্রতি আহবান জানান।

    হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম বলেন, পৌরসভা হবে রাজনীতিমুক্ত। সেখানে সকল শ্রেণী পেশার নাগরিক সমান সেবা পাবেন। পৌরবাসীর প্রত্যাশা পূরণ করতে আমি নতুন পরিষদকে নিয়ে সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমস্যাগুলো সমাধান করবো।

    তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উদ্যোগ বাস্তবায়নে সংসদ সদস্য এডভোকেট আবু জাহিরের সহযোগিতা নিয়ে আমরা হবিগঞ্জ পৌরসভাকে একটি আদর্শ পৌরসভা গঠন করতে পৌরবাসীর মতামতের ভিত্তিতে কর্মপরিকল্পনা প্রস্তুত করবো।

    উৎসবমুখর পরিবেশে মেয়র সেলিমের দায়িত্ব গ্রহণ

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তারেক মোঃ জাকারিয়া ও হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের কাউন্সিলর বেগম খালেদা জুয়েল, কাউন্সিলর গৌতম কুমার রায়, কাউন্সিলর আলাউদ্দিন কুদ্দুছ, কাউন্সিলর আবুল হাসিম প্রমুখ।

    দায়িত্ব গ্রহন অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন হতে তেলওয়াত, মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা আব্দুল হালিম ও পবিত্র গীতাপাঠ করেন প্রমথ সরকার। এরপর প্রধান অতিথি ও নবনির্বাচিত মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান হবিগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

    সংগঠনগুলোর মধ্যে ছিল জেলা আওয়ামীলীগ, জেলা মহিলা আওয়ামীলীগ, জেলা পরিষদ, জেলা এডভোকেট সমিতি, জেলা শ্রমিকলীগ, বীর মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, জেলা পূজা উদযাপন পরিষদ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, রেড ক্রিসেন্ট সোসাইটি, হবিগঞ্জ মটর মালিক গ্রুপ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সাবেক জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, পৌর যুবলীগ, পৌর ছাত্রলীগ, সদর উপজেলা যুবলীগ, যুব মহিলালীগ, পৌর সাধারণ পাঠাগার, হবিগঞ্জ হিন্দু বিবাহ রেজিষ্ট্রার সমিতি, হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, হবিগঞ্জ জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন, হবিগঞ্জ জেলা ম্যাক্সি মালিক সমিতি, ম্যাক্সি-ইমা শ্রমিক ইউনিয়ন, হবিগঞ্জ স্বর্ণরৌপ্য ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ নিগোমানন্দ সেবা সংঘ জেলা শাখা, বাংলাদশে পূজা উদযাপন পরিষদ পৌর শাখা, বৃন্দাবন কলেজ ছাত্রলীগ, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, ভাই ব্রাদার্স সামাজিক সংঘ, দানিয়ালপুর এলাকাবাসী, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, জাতীয় পার্টি নেতা শংকর পাল, হবিগঞ্জ অখন্ড মন্ডলী, জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল এসোসিয়েশন সহ অন্যান্য সংগঠন ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

    উৎসবমুখর পরিবেশে মেয়র সেলিমের দায়িত্ব গ্রহণ

     

    উপস্থিত ছিলেন নবনির্বাচিত কাউন্সিলর খালেদা জুয়েল, মোঃ জাহির উদ্দিন, মোঃ আবুল হাসিম, গৌতম কুমার রায়, মোহাম্মদ জুনায়েদ মিয়া, মোঃ আলাউদ্দিন কুদ্দুছ, শাহ সালাহউদ্দিন আহাম্মদ টিটু, পান্না কুমার শীল, টিপু আহমেদ, মোঃ শফিকুর রহমান সিতু, প্রিয়াংকা সরকার ও শেখ সুমা জামান। এ ছাড়াও হবিগঞ্জ শহরের বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • বা‌নিয়াচঙ্গে শান্তিপূর্ণভা‌বে হরতাল পালিত

    বা‌নিয়াচঙ্গে শান্তিপূর্ণভা‌বে হরতাল পালিত

    মুহাম্মদ দি‌লোয়ারঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে শুক্রবার ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সামনে ও চট্টগ্রামের হাটহাজারীতে সংঘর্ষ এবং পুলিশের গুলিতে নিহতের ঘটনা’র প্রতিবাদে আজ রবিবার (২৮ মার্চ) সারা দেশের ন্যায় বানিয়াচ‌ঙ্গে ও শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে।

    কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হরতাল সফল করতে রবিবার ফজরের নামাজের পর থেকেই বা‌নিয়াচ‌ঙ্গে রাস্তায় নেমেছেন হেফাজতের নেতাকর্মীরা ও তৌ‌হি‌দি জনতা। সকাল থেকেই তারা রাস্তায় পিকেটিং শুরু করেন। এ সময় আন্দোলনকারীরা উপ‌জেলার বিভিন্ন পয়েন্টে অবস্থান করতে দেখা যায়। উপ‌জেলায় পুলিশের টহলও জোরদার রাখা হয়। বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন এলাকা থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের খন্ড খন্ড মিছিল শহরে আসতে দেখা যায়।

    বা‌নিয়াচঙ্গে শান্তিপূর্ণভা‌বে হরতাল পালিত

    বা‌নিয়াচ‌ঙ্গে উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তা গুলোতে বিক্ষোভ মিছিল করে হেফাজতের নেতাকর্মীরা। সকাল ৯ টার দিকে উপজেলার বড় বাজার শহীদ মিনার প‌য়েন্ট রোড, নতুন বাজার পয়েন্ট, ছিলাপাঞ্জা প‌য়েন্ট শরীফউ‌দ্দিন রো‌ডের প‌য়েন্টসহ বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, বা‌নিয়াচং উপজেলা হেফাজতের নেতাকর্মীরা শান্তি পূর্ণভাবে রাস্তায় অবস্থান নেন এবং মাঝে-মধ্যে চলাচলরত গাড়ি থামিয়ে চালকদের ‘ঈমানি দায়িত্ব পালনের স্বার্থে’ স্বত:স্ফূর্তভাবে হরতাল পালনের আহবান জানান।

    বেলা ১০ টার দিকে বা‌নিয়াচঙ্গ বড় বাজারে কেন্দ্রীয় হেফাজতে ইসলামের না‌য়ে‌বে আমীর মাওঃ অাব্দুল বা‌ছিত অাজাদ এবং হেফাজত নেতা মাওঃ মুখ‌লিছুর রহমান নেতৃত্বে নতুন বাজা‌রে হরতাল সফল ও শ‌া‌ন্তিপূর্ণভা‌বে পা‌লিত হয় । হরতাল চলাকালে দুরপাল্লার যানবাহনসহ উপ‌জেলার ছোট ছোট যানবাহন চলাচল করতে দেখা যায়নি। দোকানপাট ছিল বন্ধ।

  • নবীগঞ্জে শান্তিপূর্ণ হরতাল পালিত

    নবীগঞ্জে শান্তিপূর্ণ হরতাল পালিত

    মুহাম্মদ শওকত আলীঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে শুক্রবার ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সামনে ও চট্টগ্রামের হাটহাজারীতে সংঘর্ষ এবং পুলিশের গুলিতে নিহতের ঘটনা’র প্রতিবাদে আজ  রবিবার (২৮ মার্চ) সারা দেশের ন্যায় নবীগঞ্জেও শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে।

    কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হরতাল সফল করতে রবিবার ফজরের নামাজের পর থেকেই নবীগঞ্জে রাস্তায় নেমেছেন হেফাজতের নেতাকর্মীরা। ভোর থেকেই তারা রাস্তায় পিকেটিং শুরু করেন। এ সময় আন্দোলনকারীরা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করতে দেখা যায়। শহরে পুলিশের টহলও জোরদার রাখা হয়। বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন এলাকা থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের খন্ড খন্ড মিছিল শহরে আসতে দেখা যায়।

    নবীগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তা গুলোতে লাটিসোটা হাতে বিক্ষোভ মিছিল করে হেফাজতের নেতাকর্মীরা। ভোর সোয়া ৬টার দিকে উপজেলার শেরপুর রোড, থানা পয়েন্টসহ বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, নবীগঞ্জে উপজেলা হেফাজতের নেতাকর্মীরা শান্তি পূর্ণভাবে রাস্তায় অবস্থান নেন এবং মাঝে-মধ্যে চলাচলরত গাড়ি থামিয়ে চালকদের ‘ঈমানি দায়িত্ব পালনের স্বার্থে’ স্বত:স্ফূর্তভাবে হরতাল পালনের আহবান জানান।

    বেলা ১১ টার দিকে নবীগঞ্জ বাজারে নবীগঞ্জ উপজেলা হেফাজতে ইসলামের আমীর মাওঃ কাজী হারুনুর রশীদ এবং সাধারন সম্পাদক মাওঃ শাহ আলমের নেতৃত্বে মিছিলটি শেরপুর রোড ও থানা পয়েন্ট প্রদক্ষিণ করে। হরতাল চলাকালে দুরপাল্লার যানবাহনসহ শহরের ছোট ছোট যানবাহন চলাচল করতে দেখা যায়নি। দোকানপাট ছিল বন্ধ।

    এর আগে শনিবার (২৭ মার্চ) বিকেলে কেন্দ্রীয় জামে মসজিদ থেকে নবীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে হেফাজত। এতে কয়েক হাজার মাদরাসা শিক্ষার্থী ও ধর্মপ্রাণ জনতা অংশ নেন। এ সমাবেশ থেকে নবীগঞ্জবাসীকে স্বত:স্ফূর্তভাবে হরতাল পালনের আহবান জানান হেফাজত নেতৃবৃন্দ।

  • বিশ হাজার মানুষকে দুর্ভোগমুক্ত করলেন এমপি আবু জাহির

    বিশ হাজার মানুষকে দুর্ভোগমুক্ত করলেন এমপি আবু জাহির

    বদরুল আলমঃ অন্তত বিশ হাজার মানুষের দুর্ভোগের চিহ্ন বহন করছিল হবিগঞ্জের ভাটি অঞ্চল লাখাই উপজেলার ভরপুর্ণি থেকে বুল্লা বাজার পর্যন্ত সড়কটি। যানবাহন তো দূরের বিষয়; এ সড়ক দিয়ে পায়ে হেঁটে চলাচলই ছিল কষ্টসাধ্য। অবশেষে নির্মাণ হল একটি আরসিসি রাস্তা। দুর্ভোগ থেকে মুক্তি পেলেন অন্তত ২০ হাজার মানুষ।

    হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এ রাস্তাটি নির্মাণ করে দিয়েছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে এ রাস্তার নির্মাণে ব্যয় হয়েছে দুই কোটি ২৭ লাখ টাকা। সংসদ সদস্য গতকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী ফলক উন্মোচন করেন।

    স্থানীয়রা জানান, উপজেলার বুল্লা ইউনিয়নের ভরপূর্ণি, বলাকান্দি, ভবানীপুর, চান্দপুর, পূর্ণিবাড়ি, চন্দ্রপুর, হেলারকান্দি, চরগাঁও, গোয়াকারা, সিংহগ্রাম, কামড়াপুর, গোপালপুর, নিধনপুর, পূর্ব বুল্লা, পশ্চিম বুল্লাসহ বিশটি গ্রামের সাথে উপজেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল দীর্ঘদিন ধরে। শুধু পায়ে হেঁটে চলার মতো একটি রাস্তার চিহ্ন ছিল এখানে। যা দিয়ে যানবাহন চলাচল করতে পারতো না। এজন্য দুর্ভোগ পোহাচ্ছিলেন বুল্লা ইউনিয়নসহ বানিয়াচং উপজেলার অনেক গ্রামের মানুষও। বোরো মৌসুমে দুর্ভোগের শেষ ছিল না কৃষকদের।

    অবশেষে সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির রাস্তাটি নির্মাণ করে দিয়েছেন। এতে এলাকাবাসী আনন্দিত। তারা সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। উদ্বোধনের দিন থেকেই পুরোদমে যানবাহন চলাচল শুরু হয়েছে।

    ভরপূর্ণি গ্রামের বাসিন্দা নূরুল ইসলামসহ কয়েকজন জানিয়েছেন, বছরের পর বছর ধরে তাদের দুর্ভোগ হলেও কেউ নজর দেননি। গুরুতর অসুস্থ রোগী নিয়ে উপজেলা সদরে যাওয়ার পথে রাস্তায়ই অনেকের মৃত্যু হয়েছে। অবশেষে আরসিসি রাস্তাটি নির্মাণ হওয়ায় তারা আনন্দিত।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মতিন মাস্টার, জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবীর রেজা, বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শেখ মুক্তার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ মিয়া, অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ, জেলা কৃষক লীগ নেতা কাউছার আহমেদ, মোঃ রউফ মিয়া প্রমুখ।

    রাস্তার উদ্বোধন শেষে এমপি আবু জাহির বুল্লা ইউনিয়ন কৃষক লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে আমি হবিগঞ্জে অভাবনীয় অনেক উন্নয়ন করেছি। এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এ সময় তিনি অতীতের ন্যায় বুল্লাবাসীকে সবসময় নৌকা প্রতীকের পক্ষে থাকার জন্য আহবান জানিয়েছেন।

  • হেফাজতে ইসলামের ডাকা হরতাল হবিগঞ্জে চলছে শান্তিপূর্ণভাবে

    হেফাজতে ইসলামের ডাকা হরতাল হবিগঞ্জে চলছে শান্তিপূর্ণভাবে

    সৈয়দ সালিক আহমেদঃ হেফাজতে ইসলামের ডাকা হরতাল হবিগঞ্জে শান্তিপূর্ণভাবে চলছে। কোথায়ও কোন অপ্রিতিকর ঘঠনার সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

    এদিকে সকাল ৭টা থেকে হবিগঞ্জ ইসলামী সংগ্রাম পরিষদের ব্যানারে শহরের ধুলিয়াখাল বাইপাস পয়েন্টে হেফাজতে ইসলামের বেশ কিছু নেতাকর্মী পিকেটিং করেন। এসময় জরুরী রোগী বহনকারী গাড়ী ছাড়া অন্য কোন ধরণের যানবাহন চলাচল করে নাই। তবে আইনশৃংখলা রক্ষায় পুলিশ বেশ সর্তক অবস্থানে রয়েছে।

    পিকেটিং এর একপর্যায়ে পথ সভায় মাওলানা আবু সালেহ সাদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সতাপতি মাওলানা সোহেল আহমদ, সাধারণ সম্পাদক আলহাজ সামছুল হুদা।

    এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা লোকমান আহমেদ, মাওলানা সিরাজুল ইসলাম মীরপুরি, মাওলানা জাবের আল হুদা চৌধুরী, মাওলানা সাইদুর রহমান, মাওলানা আব্দুর রহমান প্রমুখ।

    হেফাজতে ইসলামের ডাকা হরতাল হবিগঞ্জে চলছে শান্তিপূর্ণভাবে

    এসময় তারা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছি, আমরা দেশের শান্তি চাই। সারা দেশে আমাদের নেতাকর্মীদের উপর পুলিশের বর্বচিত হামলা করা হয়েছে, সেসকল নেতাকর্মীরা নিহত হয়েছেন তাদের ক্ষতিপুরন এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এরই সাথে যাদের দ্বারা এসকল কোরআনে হাফেজ ও মাওলানা আক্রান্ত হয়েছেন তাদেরকে শাস্তির আওতায় আনার জোর দারী জানান।