Category: হবিগঞ্জ

  • করোনা বাড়ছে, সবাই সতর্ক থাকুন – এমপি আবু জাহির

    করোনা বাড়ছে, সবাই সতর্ক থাকুন – এমপি আবু জাহির

    “করোনা ভাইরাসের সংক্রমন আবারও দ্রুত বাড়ছে। মৃত্যুর সংখ্যাও প্রতিদিন বেড়েই যাচ্ছে। এমন পরিস্থিতিতে সবাই সতর্ক থাকুন। মানুষকে মাস্ক পরা নিশ্চিত করসহ সরকারের স্বাস্থবিধি নিশ্চিতের ক্ষেত্রে সকলকে একযোগে কাজ করতে হবে।”

    হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির গতকাল হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নে ভিজিডি চক্রের আওতায় উপকারভোগী নারীদের মাঝে কার্ড ও খাদ্যশষ্য বিতরণ অনুষ্ঠানে এমন সতর্কতা মূলক বক্তৃতা করেছেন।

    অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেন, “দেশে সংক্রমন শুরুর পর থেকেই সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। আমরা আপনাদের পাশে থেকেছি সার্বক্ষণিক। কিন্তু মনে রাখতে হবে, এটি এমন এক রোগ; এক্ষেত্রে নিজে সতর্ক না থাকলে সংক্রমন এড়ানো সম্ভব না। তাই নিজে ও নিজের পরিবারের স্বার্থে সকলকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে সম্পূর্ণভাবে পরিপালন করতে হবে সরকারের স্বাস্থ্যবিধি।”

    কার্ড ও খাদ্যশস্য বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাখাওয়াত হোসেন রুবেল, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহান ও তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনু মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • বাহুবলের সাংগঠনিক সম্পাদক কুটি’র মাতার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের শোক প্রকাশ

    বাহুবলের সাংগঠনিক সম্পাদক কুটি’র মাতার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের শোক প্রকাশ

    বাহুবল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি’র মাতার মৃত্যুতে শোক প্রকাশ করেছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ।

    গতকাল শুক্রবার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

  • বা‌নিয়াচঙ্গে হেফাজতে ইসলামের বি‌ক্ষোভ সমা‌বেশ অনু‌ষ্ঠিত

    বা‌নিয়াচঙ্গে হেফাজতে ইসলামের বি‌ক্ষোভ সমা‌বেশ অনু‌ষ্ঠিত

    দি‌লোয়ার হোসাইন :: হবিগঞ্জের বানিয়াচ‌ঙ্গে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাদ আসর শুক্রবার (২ এ‌প্রিল) স্থানীয় বড় বাজার মুক্তিযোদ্ধা চত্তরে বিক্ষোভ ও সমাবেশ করেছে হেফাজত ইসলাম বানিয়াচং উপজেলা শাখা।

    হেফাজতে ইসলামের বিক্ষোভ ও সমাবেশে মাওলানা আব্দুল ওয়াদু‌দের সভাপতিত্বে ও মাওলানা মুনতাসীর আলম সুহানের পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা মু‌জিবুর রহমান যশ‌কেশরী, মাওলানা গে‌ালাম কা‌দির, মাওলানা মু‌জিবুর রহমান, মাওলানা আব্দুল কাইয়ুম প্রমুখ ।

    সমাবেশে হেফাজত নেতারা দে‌শের বি‌ভিন্ন স্থা‌নে বি‌ভিন্ন মাদ্রাসার ছাত্র হয়রা‌নির নিন্দা জানান। কওমী মাদ‌্রাসা ব‌ন্ধ এর ষড়যন্ত্র জনগণ‌কে সা‌থে নি‌য়ে রু‌খে দেওয়া হবে ব‌লেও হু‌শিয়ারী উচ্চারন ক‌রেন।

  • বানিয়াচংয়ে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

    বানিয়াচংয়ে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

    হবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে। ২ এপ্রিল শুক্রবার বিকাল ৪টায় উপজেলা সদরের বড়বাজারে বিক্রয় কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।

    বানিজ্য মন্ত্রনালয়ের অধীনে টিসিবি‘র অনুমোদিত ডিলার উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিবুর রহমানের ব্যাবসা প্রতিষ্টান শাহি ট্রেডার্সের মাধ্যমে ওই পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে।

    বিভিন্ন ভোগ্যপণ্যে‘র দাম বৃদ্ধি পাওয়ায় রমযান মাসকে সামনে রেখে খেজুর সহ ছয়‘টি ভোগ্যপণ্য বিক্রয় কার্যক্রম পুরো রমযান মাস জুড়ে চলবে বলে জানানে হয়। এ সময় লাইনে দাড় করিয়ে জনপ্রতি ৯৬০ টাকার প্যাকেজে ৫ টি পণ্য ক্রেতাদের নিকট বিক্রয় করা হয়েছে।

    জনপ্রতি আমদানিকৃত পেয়াজ ২০ টাকা কেজি দরে ৬ কেজি, বোতলজাত সয়াবিন তেল ১০০ টাকা লিটার দরে ৪ কেজি, ছোলা ৫৫ টাকা কেজি দরে ২ কেজি, মশুর ডাল ৫৫ টাকা কেজি দরে ৩ কেজি, চিনি ৫৫ টাকা দরে ৩ কেজি করে দেওয়া হয়েছে।

    সঠিকভাবে ওজন পরিমাপ করে উপজেলা নির্বাহী অফিসার নিজে থেকে বিক্রয় কার্যক্রম তদারকি করেছেন।
    এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কৃষ্ণদেব, উপজেলা উশু এসোসিয়েশনের সাধারন সম্পাদক জুয়েল রহমান, সাংবাদিক শেখ নূরুল ইসলাম, জীবন আহমেদ লিটন, সুজন মিয়া প্রমূখ।

    এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, “সরকার জনকল্যাণের কথা চিন্তা করে ভর্তুকি দিয়ে মানুষজনকে পণ্য দিয়েছেন। এর সুষ্ট বন্টন দরকার। এই কার্যক্রমের মাধ্যমে আসন্ন রমযান মাসে ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল থাকবে। এছাড়া ট্রাকে করে উপজেলার বিভিন্ন পয়েন্টে টিসিবি‘র পণ্য বিক্রয় করা হবে।”

  • টিসিবির-র পণ্য ক্রয়ে গ্রাহকের দীর্ঘ লাইন

    টিসিবির-র পণ্য ক্রয়ে গ্রাহকের দীর্ঘ লাইন

    সৈয়দ সালিক আহমেদ

    আসছে পবিত্র রমজান উপলক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) হবিগঞ্জে ন্যায্যমূল্যে তেল পেয়াজ ডাল ইত্যাদি বিক্রি করা শুরু করেছে।

    বৃহস্পতিবার (১লা এপ্রিল) দুপুরে শহরের বিভিন্ন স্থানে খোলা বাজারে সরকার নির্ধারিত মূল্যে এসব পণ্য বিক্রি করা হয়।

    সরেজমিন দেখা যায়, শায়েস্তানগর পয়েন্টে সাধারণ মানুষ লম্বা লাইনে দাড়িয়ে এসব পণ্য ক্রয় করছে। সাধারণ মানুষ মনে করে, দ্রব্যমূল্যের উর্ধগতিতে জীবনমান চালানো কঠিন হয়ে যাচ্ছে, এই সময় সরকার এসব পণ্য বিক্রি করাতে কিছুটা হলেও সাধারণ মানুষ নিঃশ্বাস নিতে পারবে। তবে শহরে ডিলারের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সরবরাহের সংখ্যা বৃদ্ধির দাবি জানান তারা।

    ডিলার ও তুষি এন্টারপ্রাইজের মালিক ঝুলন রায় বলেন, আমরা সরকারের দেয়া বরাদ্দকৃত পণ্য প্রসাশনের প্রতিনিধির উপস্থিতিতে বিক্রি করে থাকি। অনেক সময় গ্রাহকরা বিসৃংখলা সৃষ্টি করতে চায়, গ্রাহকদের বেশী চাহিদা হলো তেল এবং ডাল।

    পাশাপাশি সচেতন নাগরিকের দাবি, যেহেতু করোনা মহামারী ২য় ঢেউ শুরু হয়ে গেছে সেক্ষেত্রে সামাজিক দুরত্ব বজায় রাখার ক্ষেত্রে প্রসাশনকে আরো কঠোর হওয়ার অনুরোধ জানান তারা।

  • করোনা পরিস্থিতির কারণে জেলা বাসীর জন্য গণবিজ্ঞপ্তি জারী

    করোনা পরিস্থিতির কারণে জেলা বাসীর জন্য গণবিজ্ঞপ্তি জারী

    বিদ্যমান করোনা পরিস্থিতি দিন দিন জনমনে উদ্ভেগ বাড়াচ্ছে। দেশে বেশ কিছুদিন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব তুলনামূলক কম হওয়ায় জনমনে আশার আলো জাগছিল। কিন্তু বিগত কয়েক দিনে দেশে পূর্বের তুলনায় অনেক বেশি করোনা রোগীর সনাক্ত ও মৃত্যু জনমনে এনে দিয়েছে ভীতি।

    হবিগঞ্জে গতকাল (৩১ মার্চ) করোনা আক্রান্ত হয়ে আব্দুল হাই (৫৬) নামে এক ব্যক্তি মারা গেছেন। এনিয়ে হবিগঞ্জে করোনায় মোট মৃত্যু হয়েছে ১৭ জনের।

    আজ বৃহঃবার হবিগঞ্জের জেলা প্রশাসক ইসরাত জাহান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিদ্যমান করোনা পরিস্থিতির উপর ভিত্তি করে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জের স্মারক নং – ০৫.৪৬.৩৬০০.০০১.০৭.০০৭.২০-১২২(৫০) অনুযায়ী গণবিজ্ঞপ্তিতে হবিগঞ্জের সকল শ্রেণির জনতার জন্য কিছু নির্দেশনার কথা উল্লেখ করা হয়েছে।

    নির্দেশনাগুলো হল-

    ১। ঘরের বাইরে এবং জনসম্মুক্ষে সকলকে আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে হবে।

    ২। অপ্র‍য়োজনীয় ঘেরাফেরা/আড্ডা দেওয়া যাবে না। জরুরী প্রয়োজন ব্যতিত রাত ১০ টার পর বাইরে থাকা যাবে না।

    ৩। অধ্য ০১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল ২০২১ ইং পর্যন্ত কোন ধরনের জনসমাগম, মিছিল, সমাবেশ, উৎসব, অনুষ্ঠান, ওয়াজ-মাহফিল, ধর্মসভা ইত্যাদি আয়োজন করা যাবে না।

    ৪। মসজিদ, মন্দিরসহ সকল ধর্মীয় উপাসনালয়ে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি বাধ্যতামূলকভাবে পরিপালন করতে হবে।

    ৫। সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার আবশ্যিকভাবে বন্ধ রাখতে হবে।

    ৬। সকল ধরনের পর্যটন ও বিনোদন কেন্দ্র এবং মেলা অদ্য ০১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল, ২০২১ ইং পর্যন্ত বন্ধ থাকবে।

    ৭। হাট-বাজার, বিপনী বিতানের ক্রেতা বিক্রেতা সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধানসহ সকল স্বাস্থ্যবিধি মানতে হবে।

    ৮। হোটেল রেস্তোরা সমূহে অদ্য ০১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল, ২০২১ ইং পর্যন্ত মোট আসন সংখ্যার ৫০ ভাগের বেশি গ্রাহক একসাথে প্রবেশ করবে না।

    ৯। গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারন ক্ষমতার ৫০ ভাগের অধিক যাত্রী পরিবহন করা যাবে না।

    উল্লিখিত কোন আদেশ লঙ্গন করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

    সংযুক্তিঃ

    ★★★ গণবিজ্ঞপ্তি

  • হবিগঞ্জ কিডনি ফাউন্ডেশন গঠন

    হবিগঞ্জ কিডনি ফাউন্ডেশন গঠন

    হবিগঞ্জ কিডনি ফাউন্ডেশন গঠন করা হয়েছে। সাবেক এমপি এড.চৌধুরী আব্দুল হাই সভাপতি, ফরহাদ চৌধুরী সাধারণ সম্পাদক।

     

    ৩১ মার্চ বুধবার বিকাল ৪ ঘটিকায় প্রবীন হিতৈষী সংঘ ভবনে হবিগঞ্জ জেলার কিডনি রোগীদের সুচিকিৎসার্থে একটি কিডনি ফাউন্ডেশন গঠনের লক্ষ্যে ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক সংসদ সদস্য জনাব এডভোকেট চৌধুরী আব্দুল হাই এঁর সভাপতিত্বে এবং ফরহাদ আহমেদ চৌধুরীর পরিচালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত মতবিনিময় সভায় উপস্থিত আলোচকবৃন্দ বাস্তবতার নিরিখে ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে হবিগঞ্জে একটি কিডনি ফাউন্ডেশন স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন। পরে সর্বসম্মতিক্রমে জনাব এডভোকেট চৌধুরী আব্দুল হাই কে সভাপতি, প্রফেসর ইকরামুল ওয়াদুদ কে সহসভাপতি, ফরহাদ আহমেদ চৌধুরী কে সাধারন সম্পাদক এবং এডভোকেট আব্দুল হান্নান চৌধুরীকে কোষাধ্যক্ষ মনোনিত করে একটি কমিটি গঠন করা হয়। সভায় আরও সিদ্ধান্ত হয় যে শীঘ্রই হবিগঞ্জ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে আলোচনাপূর্বক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

    এছাড়া হবিগঞ্জ কিডনি ফাউন্ডেশন বাস্তবায়নে অনুদান সংগ্রহের জন্য একটি ব্যাংক একাউন্ট খোলার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

    এ সময় সভায় উপস্থিত ছিলেন- সাবেক বিভাগীয় কমিশনার ফজলুর রহমান চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা এডভোকেট স্বদেশ রঞ্জন বিশ্বাস, মোঃ আরব আলী, অধ্যক্ষ ( অবঃ) গোকুল চন্দ্র দাশ, অধ্যক্ষ মোঃ রফিক আলী, এডভোকেট আব্দুল হান্নান চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাংবাদিক শরীফ চৌধুরী, রবীন্দ্রনাথ, কবি ও সাহিত্যিক অপু চৌধুরী, প্রভাষক মৃদুল কান্তি রায়, মোঃ হাবিবুর রহমান সবুজ, মিনহাদ আহমেদ চৌধুরী প্রমুখ।