Category: হবিগঞ্জ

  • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা

    হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, শেখ হাসিনা’র নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছে। যে কোন পরিস্থিতিতে এদেশে সন্ত্রাস ও জঙ্গীবাদকে প্রশ্রয় দেয়া হবে না।

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার সন্ধ্যায় হবিগঞ্জ পৌর টাউন হলে জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

    দেশে পুনরায় কোভিড-১৯ সংক্রমনের হার বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে এমপি আবু জাহির বলেন, সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে করোনাভাইরাস মোকাবিলায় কাজ করে যাচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে আমরা মানুষের পাশে থেকেছি। ভবিষ্যতেও আওয়ামী লীগের নেতাকর্মী জনগণের জন্য কাজ করবে।

    এ সময় তিনি করোনা ভাইরাস এড়াতে সকলকে সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

    জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আবুল ফজল, ডাঃ অসিত রঞ্জন দাশ, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, নূর উদ্দিন চৌধুরী বুলবুল, অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসানা, অ্যাডভোকেট হুমায়ুন কবীর সৈকত, অ্যাডভোকেট সুবীর রায়, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, অ্যাডভোকেট আতাউর রহমান, হুমায়ুন কবীর রেজা, মোস্তফা কামাল আজাদ রাসেল, অ্যাডভোকেট এম আকবর হোসেইন জিতু, আবু সালেহ মোঃ শিবলী, অমল কুমার দাশ পলাশ, ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, মহিবুর রহমান মাহী।

    সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মোঃ আব্দুল হক ও পবিত্র গীতা পাঠ করেন স্বপন লাল বণিক। সভায় করোনা ভাইরাসে আক্রান্ত হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান ও হবিগঞ্জ জেলা ও দায়রা জজ মোঃ আমজাদ হোসাইনের রোগমুক্তি কামনায় মোনাজাত করা হয়েছে।

  • করোনা আক্রান্ত হয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে

    করোনা আক্রান্ত হয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে

    হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে আব্দুল হাই (৫৬) নামে এক ব্যক্তি মারা গেছেন।

    বুধবার (৩১ মার্চ) সকালে আনুমানিক ৯ টার দিকে তিনি মারা গেছেন বলে জানা গেছে। এ নিয়ে হবিগঞ্জে করোনায় মোট মৃত্যু হযয়ছে ১৭ জনের।

    মৃত আব্দুল হাই হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকার নুরুজ্জামানের ছেলে। জানা গেছে ২৩ মার্চ (মঙ্গলবার) হঠাৎ সে অসুস্থ হওয়ায় অসুস্থতাজনিত কারণে প্রথমে সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর করোনা পজিটিভ ধরা পড়ে। তারপর সেখান থেকে তাকে সিলেট ওমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়।

    বুধবার সকালে আব্দুল হাইয়ের স্বজনরা তাকে সিলেট থেকে হবিগঞ্জে নিয়ে আসার পথে শারীরিক অবস্থার অবনতি হলে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। হবিগঞ্জের সিভিল সার্জন ডা. এ.কে.এম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

  • বিদ্যুৎ বিহীন হবিগঞ্জ শহর

    বিদ্যুৎ বিহীন হবিগঞ্জ শহর

    কালবৈশাখী ঝড়ের কবলে পরে রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবিগঞ্জ শহর। গতকাল রাতের ঝড়ের কারণে শহরের বিভিন্ন স্থানে ভেঙে যায় ৭-৮ টি বিদ্যুৎ এর খুঁটি। এতে করে সৃষ্টি হয় এই বিদ্যুৎ বিভ্রাট। ঝড় শুরুর পর হতে সকাল প্রায় ৯ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ ছিলনা পুরো শহরে। ৯ ঘটিকার পর কয়েকটি এলাকায় বিদ্যুৎ আসে।

    এদিকে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা কলেজ রোডে আদালত এলাকায় দুটি খুঁটি হেলে রাস্তায় চলে আসায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে যানচলাচলে বাধা সৃষ্টি হয়। এতে করে এই রাস্তায় সবধরনের যানচলাচল বন্ধ আছে।

    এছাড়াও পৈল রোড ও উপজেলা এলাকায় কয়েকটি খুঁটি ভেঙে রাস্তায় চলে আসে এবং কয়েক স্থানে গাছ ভেঙে বিদ্যুতের তার বিচ্ছিন্ন হওয়ার বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণ মনে করছে বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী।

    দীর্ঘ সময় শহর বিদ্যুৎ বিচ্ছিন্নের কারণে জনমনে নেতিবাচক প্রভাব বিস্তার করছে। এবিষয়ে আদালত এলাকার বাসিন্দা এডভোকেট সাইফুল ইসলাম বলেন, “রাতে এই এলাকার ২টি খুঁটি ভেঙেছে। এখন প্রায় ১৫ ঘন্টা সময় অতিবাহিত হলেও এখনো মেরামত করা হয়নি কারেন্ট আসাত পরের বিষয়। কারেন্ট না থাকায় আদালতও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় চলমান আছে।”

    এবিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী মোঃ কবির হোসেন হবিগঞ্জ নিউজকে বলেন, শহরের আদালত এলাকা, “পৈল রোড ও উপজেলা এলাকায় ৭ থেকে ৮ টি খুঁটি পরে যায়। কোথাও গাছ ভেঙে বিদ্যুতের তার বিচ্ছিন্ন হওয়ার বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণ।”

    জনাব কবির হোসেন আরো বলেন, “শহরের প্রায় অর্ধেক এলাকায় বিদ্যুৎ পুনঃসংযোগ দেয়া হয়েছে। বাকি অর্ধেকে সংযোগ দেয়ার জন্য কাজ করছি। আশা করি বিকালের মধ্যে সম্ভব হবে।”

  • জনগণ পছন্দ করে বলেই আওয়ামী লীগ ক্ষমতায় – এমপি আবু জাহির

    জনগণ পছন্দ করে বলেই আওয়ামী লীগ ক্ষমতায় – এমপি আবু জাহির

    বদরুল আলমঃ হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলায় ২ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে একটি স্কুল ও একটি রাস্তা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন এবং আরেকটি রাস্তা মেরামত কাজের উদ্বোধন করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

    গতকাল মঙ্গলবার ও গত সোমবার তিনি এ উন্নয়ন কাজগুলোর উদ্বোধন এবং ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে উভয় এলাকাবাসীর উদ্যোগে এমপি আবু জাহিরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

    এমপি আবু জাহির গত সোমবার ৩০ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মামদপুর দক্ষিণপাড়া রাস্তা মেরামত কাজের উদ্বোধন ও ১ কোটি টাকা ব্যয়ে সুলতানমামদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চার তলা ভিত্তি বিশিষ্ট দ্বিতল ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। এছাড়া গতকাল মঙ্গলবার বিকেলে তিনি ৮৫ লাখ টাকা ব্যয়ে লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামে রাস্তা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

    উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন শেষে পৃথক অনুষ্ঠানে এমপি আবু জাহির বলেন, শেখ হাসিনা’র সরকার জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী। আওয়ামী লীগ নির্বাচিত হলে শুধু জনগণের জন্য কাজ করে।

    তিনি আরো বলেন, দেশের মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে বলেই আজকে এ দলের সরকার ক্ষমতায়। এ সময় তিনি লাখাইয়ের মুড়িয়াউক ইউনিয়নে আরও কয়েকটি বড় উন্নয়ন প্রকল্প হাতে নেয়ার আশ্বাস দিয়েছেন।

    গতকাল মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাইয়ের সভাপতিত্বে ইউনিয়নটির তেঘরিয়া গ্রামে সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ ও ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম প্রমুখ।

    আগের দিন সদর উপজেলার সুলতানমামদপুর গ্রামে বিশিষ্ট মুরুব্বী ইয়াকুব আলীর সভাপতি ও সুতলতান মামদপুর যুব সংঘের সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বি রুনুর পরিচালনায় সংবর্ধনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মশিউর রহমান শামীম, মর্তুজ আলী, শেখ মামুন, মহিউদ্দিন চৌধুরী পারভেজ, দিদার হোসেন, ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, আলা উদ্দিন, নানু মিয়া সর্দার, শাহীন আহমেদ প্রমুখ।

  • এমপি আব্দুল মজিদ খান করোনায় আক্রান্ত

    এমপি আব্দুল মজিদ খান করোনায় আক্রান্ত

    হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কীত সংসদীয় কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান‘র কোভিড-১৯ পরীক্ষা পজিটিভ এসেছে।

    সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খানের ব্যাক্তিগত কর্মকর্তা সেলিম উদ্দিন জানান, ২৮ মার্চ জাতীয় সংসদ ভবনে করোনার নমুনা পরীক্ষা দিয়েছিলেন। ২৯ মার্চ বিকেল ৫ টায় জাতীয় সংসদ ভবনের করোনার নমুনা বুথ থেকে জানানো হয় সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খানের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। করোনা পজিটিভ সংক্রান্ত রিপোর্ট পেয়ে রাতেই চিকিৎসার জন্য সংসদ সদস্যকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

    ৩০মার্চ সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খানকে চিকিৎসকদের পরামর্শে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
    বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের অধীনে ঢাকাস্থ সংসদ সদস্যের বাসভবনে হোম আইসোলেশনে রয়েছেন।

    সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান ফেব্রুয়ারী মাসের ৭ তারিখ কভিড-১৯ এর প্রতিরোধে ভ্যাকসিন নিয়েছিলেন।

    এদিকে সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান‘র করোনা পজিটিভ হওয়ায় বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার নেতাকর্মীগন উদ্বিগ্ন হয়ে পড়েছেন। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে রোগমুক্তি কামনা করেছেন।

    এছাড়াও ৩০ মার্চ বানিয়াচং উপজেলার বিভিন্ন মসজিদে সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খানের রোগমুক্তি কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্টিত হয়েছে।

    সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান‘র ফেসবুক আইডি থেকে ৩০ মার্চ পোস্ট দিয়ে তিনি এখন পর্যন্ত সুস্থ আছেন বলে জানান, এ সময় তিনি নেতা-কর্মীদের উদ্ধিগ্ন না হওয়ার জন্য আহবান জানিয়েছেন। এবং তার সাথে দেখা না করার জন্য তিনি দর্শনার্থী ও নেতাকর্মীদের পরামর্শ দিয়েছেন। এছাড়া দেশবাসীর নিকট তিনি রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন।

    এ ব্যাপারে বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া জানান, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এলাকার জনগন ও নেতাকর্মীদের কাছে তিনি হৃদয়ের স্পন্দন। উনি প্রতিদিন কোন না কোনভাবে তৃনমূলের মানুষের কাছে ছুটে যান। এই ছোটাছুটি করতে গিয়ে তিনি আজ নিজেই করোনায় আক্রান্ত হয়েছেন। আমরা দেশবাসীর কাছে উনার সুস্থতা কামনা করে দোয়া চাই।

  • গাঁজাসহ আজমিরীগঞ্জে এক যুবক আটক

    গাঁজাসহ আজমিরীগঞ্জে এক যুবক আটক

    হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় নিষিদ্ধ মরণনেশা গাঁজাসহ মামুন মিয়া (৪৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।

    আটক মামুন মিয়া আজমিরীগঞ্জ উপজেলা শরীফনগর গ্রামের ধলাই মিয়ার ছেলে।

    জানা গেছে, আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন স্হানে কয়েকটি সংঘবদ্ধ চক্র বেশকিছুদিন ধরে জেলার বিভিন্ন জায়গা থেকে নিষিদ্ধ গাঁজা এনে উপজেলার বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩০ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে আজমিরিগঞ্জ থানার এস আই নিজাম এর নেতৃত্বে পুলিশের একটি দল মাদক ব্যাবসায়ী মামুন কে মাদকসহ আটক করে। এ সময় তার কাছ থেকে প্রায় ৩০ পুড়িয়া গাজা উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃত মোঃ মামুন (৪৮) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ অনুসারে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং অর্থদন্ড প্রদান করা হয়। জব্দকৃত ৩০ পুড়িয়া গাজা সকলের সম্মুখে ধ্বংস করা হয়।

    আজমিরিগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খান বলেন, ” মাদকের ভয়াল থাবা থেকে আগামী প্রজন্মকে রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। ”

    এলাকাবাসীরা জানায়, আটক মামুনের সহযোগীদেরও আইনের আওত্বায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে, তা না হলে এ ধরনের অপরাধ তার অন্য কোন সহযোগী আবারও করতে পারে বলে তারা আসঙ্কা করছেন।

  • আজমিরীগঞ্জে ওসির উপর হামলায় ৪০০ জনের বিরুদ্ধে মামলা

    আজমিরীগঞ্জে ওসির উপর হামলায় ৪০০ জনের বিরুদ্ধে মামলা

    হবিগঞ্জের আজমিরীগঞ্জে পুলিশ ও হেফাজতে ইসলাম সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তবে এ ঘটনায় পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি।

    সোমবার (২৯ মার্চ) সকালে আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত তালুকদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত চার শতাধিক হেফাজত সমর্থকদের আসামি করা হয়েছে।

    মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম।

    তিনি জানান, পুলিশের উপর হামলা চালিয়ে পুলিশকে মারপিট করা হয়েছে। এসময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাংচুর ও দু’টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ অ্যাসল্ট মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে।

    তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে এখনও কাউকে আটক করা হয়নি। এছাড়া কোনো নিরপরাধ মানুষ যেন মামলায় হয়রানি না হয় সেজন্য পুলিশ সতর্ক রয়েছে।

    প্রসঙ্গত, হেফাজতে ইসলামের ডাকা হরতাল চলাকালে রোববার (২৮ মার্চ) বেলা ১২টায় হবিগঞ্জের আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কের নোয়াগড় এলাকায় হেফাজতে ইসলামের সমর্থকরা রাস্তায় ব্যারিকেড দিয়ে রাখেন। এ সময় পুলিশ বাধা দিলে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন তারা। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালান। এতে আজমিরীগঞ্জ থানার ওসি নুরুল ইসলামসহ আরও পাঁচ পুলিশ সদস্য আহত হন।

    এ সময় হেফাজতের কর্মীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন এবং দুটি মোটরসাইকেলে আগুন দেন। একসময় হেফাজতের সমর্থকরা মাইকে ঘোষণা দিয়ে আবারও পুলিশের ওপর হামলা চালান। পুলিশ তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩৩টি রাবার বুলেট ছোড়ে। এতে হেফাজতের কর্মীরা পিছু হটতে বাধ্য হন।