Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জ সদরে ৪ সহোদরের হামলায় অপর ভাই আহত

    হবিগঞ্জ সদরে ৪ সহোদরের হামলায় অপর ভাই আহত

    মোঃ কাওছার মিয়াঃ হবিগঞ্জ সদর উপজেলার আউড়া গ্রামের এক অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা আব্দুল খালেক (৫০) কে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার সকাল ১১ টায় উল্লেখিত স্থানে এ ঘটনা ঘটে।

    আহত সূত্রে জানা যায় মৃত রঙ্গু মিয়ার পুত্র আঃ গনি, আঃ মালেক, আঃ মন্নান ও অনু মিয়ার মাঝে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। পাশাপাশি ওই দিন অভিযুক্ত আঃ গণি আহত আব্দুল খালেকের কাছে ৫০ হাজার টাকা ধার চায়। ওই টাকা না দেয়ায় শুক্রবার সকালে অভিযুক্তরা আব্দুল খালেকের উপর দেশীয় অস্ত্র রাম দা, ফিকল ও লোহার রড দিয়ে আতর্কিত হামলা চালায়।

    এসময় দুবৃত্তদের রাম দায়ের কোপে আব্দুল খালেকের বাম হাতের তিনটি আঙ্গুলের রক কেটে যায়। আহতের তার স্ত্রী তাহেরা খাতুন বাচাতে গেলে গলায় থাকা একটি ২ ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য এক প্রায় দেড় লক্ষ টাকা এবং দোকানে থাকা আরোও ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় উল্লেখিত অভিযুক্তরা।

    একপর্যায়ে আব্দুল খালেকের শোরচিৎকারে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপালে পরবর্তীতে অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

    আহত সূত্রে আরোও জানা যায়, আসামীগণ দীর্ঘদিন যাবৎ আব্দুল খালেক ও তার পরিবারের লোকজনকে প্রাণে হত্যার হুমকিসহ নানাভাবে নির্যাতন করে আসছিল। আব্দুল খালেক সরকারি চাকুরীজীবী হওয়ায় চাকুরীর সুবাধে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছিল এবং গ্রামের বাড়িতে সকল সম্পত্তি ভোগ দখল করে আসছিল তার সহোদর ভাইয়েরা। পরবর্তীতে আব্দুল খালেক সরকারি চাকুরী থেকে অবসর গ্রহণ করার পরে বাড়িতে নিজস্ব ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

    এব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ বলেন, ‘বিষয়টি শুনেছি। আহত আব্দুল খালেককে হাসাপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

  • হবিগঞ্জে পৌঁছেছে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের ৩৬০০ ভায়াল টিকা

    হবিগঞ্জে পৌঁছেছে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের ৩৬০০ ভায়াল টিকা

    করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের ৩ হাজার ৬শ’ ভায়াল টিকা হবিগঞ্জ পৌঁছেছে। যা প্রথম ডোজ নেয়া ৩৬ হাজার মানুষকে দেয়া হবে।

    শুক্রবার সকালে হবিগঞ্জ স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের কর্মকর্তারা টিকাগুলো গ্রহণ করেন। পরে তা সংরক্ষণের জন্য শহরের পুরাতন হাসপাতালের পাশে অবস্থিত ইপিআই স্টোরে রাখা হয়।

    হবিগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. কে এম মুস্তাফিজুর রহমান জানান, হবিগঞ্জে দ্বিতীয় ডোজের জন্য ৩ হাজার ৬শ’ ভায়াল টিকা পৌঁছেছে। যা প্রথম ডোজ নেয়া ৩৬ হাজার জনকে প্রয়োগ করা হবে। এর আগে জেলায় প্রথম ডোজ নিয়েছেন ৫৫ হাজার মানুষ। এগুলো প্রয়োগ চলাচালিন সময়ের মধ্যেই বাকি টিকাগুলোও চলে আসবে বলে জানান তিনি।

    হবিগঞ্জে পৌঁছেছে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের ৩৬০০ ভায়াল টিকা

    বৃহস্পতিবার হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট আবু জাহিরকে প্রয়োগের মাধ্যমে দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরু হয়। এর আগে ২৯ জানুয়ারি হবিগঞ্জে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজের ৭২ হাজার ডোজ টিকা আসে। ৭ ফেব্রুয়ারি থেকে প্রথম ডোজ প্রয়োগ শুরু হয়ে ৬ এপ্রিল পর্যন্ত চলে।

  • হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. বাসেত করোনায় আক্রান্ত

    হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. বাসেত করোনায় আক্রান্ত

    করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেত।

    বৃহস্পতিবার (৮ এপ্রিল) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়।

    ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব সুত্র বিষয়টি নিশ্চিত করেছে।

    একই দিনে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় ৪৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

    শনাক্তদের মধ্যে ৩৭ জনই সিলেট জেলার। এছাড়া সুনামগঞ্জের ৫ জন, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় ২ জন করে রয়েছেন।

  • গাজাঁ পাচারের সময় বানিয়াচংয়ে এক ব্যাক্তিকে ভ্রাম্যমান আদালতের  সাজা

    গাজাঁ পাচারের সময় বানিয়াচংয়ে এক ব্যাক্তিকে ভ্রাম্যমান আদালতের সাজা

    হবিগঞ্জের বানিয়াচংয়ে গাজা পাচারের সময় থানা পুলিশের হাতে আটক এক ব্যাক্তিকে ভ্রাম্যমান কোর্টে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

    সাজাপ্রাপ্ত মোঃ মাহমুদ মিয়া(৪৫) বানিয়াচং উপজেলার ৪ নম্বর ইউনিয়নের যাত্রাপাশা গ্রামের মুত বুদাই উল্লার পুত্র।

    ৮ এপ্রিল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় বানিয়াচং থানার সামনে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করার সময় মাহমুদ মিয়া নামক এক ব্যক্তিকে থানা পুলিশ আটক করে। আটক করার পর তার দেহ থেকে ১০০ গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ।

    পরবর্তীতে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট ইফফাত আরা জামান ঊর্মি‘র ভ্রাম্যমান কোর্টে মাহমুদ মিয়াকে সোপর্দ করা হয়।

    ভ্রাম্যমান কোর্ট উপযুক্ত প্রমানাদি পেয়ে আসামীকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

    এ ব্যাপারে সহকারী কমিমনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট ইফফাত আরা জামান ঊর্মি‘র সাথে যোগযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

  • বানিয়াচংয়ে আবারও গনডাকাতি

    বানিয়াচংয়ে আবারও গনডাকাতি

    আকিকুর রহমান রুমনঃ হবিগঞ্জের বানিয়াচং থেকে মার্কুলি কাদিরগঞ্জ সড়কে আবারও গনডাকাতি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে রাত ১০.৩০ মিনিটের দিকে ঐ সড়কের কামালখানি জেয়ারের ভারারাপুতা নামকস্থানে।

    ডাকাতের কবলে পরা সাফু মিয়া জানান, ৮ থেকে ১০ জনের মুখোশধারী একদল ডাকাত রাত আনুমানিক সাড়ে ১০টা থেকে ডাকাতি শুরু করে প্রায় ঘন্টা দেড় ঘন্টা সময় তাদেরকে বেধে রেখে উভয় দিক থেকে আসা ৩টি মোটরসাইকেল, ১টি ট্রলিসহ ৭ জনের সবকিছু নিয়ে নেন ডাকাতদল।

    প্রথমে বানিয়াচং থেকে একটি ট্রলি বগী যাওয়ার পথে ডাকাতের কবলে পড়েন। ডাকাতরা প্রথমে তাকে আটক করে বেঁধে ফেলে এবং তার কাছ থেকে ৮/৯শত টাকা ও মোবাইল ফোন নিয়ে নেয়। এছাড়া থাকে ট্রলির মধ্যেই বেধে রাখা অবস্থায়ই দেখতে পান তারা।

    সাফু মিয়া আরো বলেন, আমরা বাতাকান্দি গ্রাম থেকে আমাদের আত্বীয় একজন মহিলার জানাজার নামাজ আদায় করে বাড়ি ফিরছিলাম ২ টি মোটরসাইকেলে করে ৩ জন। ৬নং ইউপি’র সাবেক মেম্বার সিরাজুল ইসলাম, দত্তপাড়া গ্রামের তোফাজ্জল মিয়া নামের এক শিক্ষক ও চতুরঙ্গরায়েরপাড়া গ্রামের প্রবাসী সাফু মিয়া।

    আমরা উল্লেখিত স্থানে এসে ডাকাতের কবলে পড়ি। ডাকাতরা আমাদেরকে বেধে ফেলে এবং ৩ জনের কাছ থেকে নগদ ৪/৫হাজার টাকা ও ৩টি মোবাইলসহ সবকিছু লুটে নেয়। কিছুক্ষণ পর পরই বানিয়াচং থেকে একটি মোটরসাইকেল যোগে ৩ জন লোক এখানে এসে ডাকাতদের হাতে আটক হয়। তারাও বানিয়াচং থেকে বগী চমকপুর যাচ্ছিল। তাদের কাছ থেকেও নগদ টাকা ৩টি মোবাইল ফোন ও মোটরসাইকেলটি নিয়ে নেয়।

    এসময় ডাকাতদেরকে টাকা ও মোবাইল ফোন দিতে দেরি হওয়ার কারনে একজনকে দা দিয়ে মাথায় আঘাত করে আহত করে ডাকাতরা। ডাকাতরা আহত ব্যাক্তিকে না বাধার কারনে তার সহযোগীতায়ই সবাই মুক্তি পান বলেও জানান সাফু মিয়া।

    এদিকে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় বানিয়াচং সদর থেকে ডাকাতের কবলে শিকার হওয়া লোকজনের পরিবারের সদস্যরা বাড়ি থেকে ঐ রাস্তা দিয়ে রওয়ানা হয়। এবং ঘটনাস্থলের কাছাকাছি গিয়ে তাদেরকে রাত প্রায় সাড়ে ১২টার দিকে নিয়ে আসেন।

    এই ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে কিনা জানতে চাইলে, তারা জানায় দিনে মেম্বার সিরাজুল ইসলাম এবিষয়ের উপর থানায় একটি জিডি করবেন।

    এব্যাপারে রাতে মুঠোফোনে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান হুসেন জানান, এই স্থানটি হাওরে হওয়ায় এখানে কোন পুলিশ থাকেনা। এছাড়া জনসাধারণের সেবায় ৯ টি পুলিশ বাহিনীকে প্রতিদিন ডিউটিতে নিয়োজিত রেখেছি। তারা সর্বদা কাজ করে যাচ্ছেন। এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করার জন্য রাতেই অভিযান চালিয়েছি। ওদেরকে গ্রেফতার না করা পর্যন্ত অভিযান চলবে।

    উল্লেখ্য, ইতিপূর্বে একরাতে বানিয়াচং নবীগঞ্জ সড়কের কাগাপাশা রোডে এবং এই স্থানে দুটি গনডাকাতি সংঘটিত হয়েছিল।

    বানিয়াচং নবীগঞ্জ রোডে গণডাকাতি

  • হবিগঞ্জে কোবিড-১৯টিকার ২য় ডোজের উদ্ধোধন করলেন এমপি আবু জাহির

    হবিগঞ্জে কোবিড-১৯টিকার ২য় ডোজের উদ্ধোধন করলেন এমপি আবু জাহির

    সারা দেশের ন্যায় হবিগঞ্জে কোবিড-১৯টিকার ২য় ডোজ কার্যক্রমের উদ্ধোধন করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির টিকা গ্রহণের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন।
    এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সারা বিশ্ব যখন করোনা মহামারী নিয়ে শংকিত তখন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য কোবিড-১৯ এর ১ম ডোজ টিকা শেষে ২য় ডোজ দেওয়ার ব্যবস্থা করেছেন। অনেকে বিভিন্ন রকম গুজব ছড়াবে, সেদিকে খেয়াল না করে আমাদের নিজেদেরকে স্বাস্থ্য সচেতন হয়ে টিকা গ্রহণ করতে হবে। আপনি আমি সকলে যদি সুরক্ষিত থাকি তাহলে আমাদের এই স্বপ্নের সোনার বাংলাদেশটা ভাল থাকবে।
    কোবিড-১৯ টিকা বাস্থবায়ন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে এবং ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোখলিছুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন এ কে এম মোস্তাফিজুর রহমান,  পৌর মেয়র  আতাউর রহমান সেলিম,  পুলিশ সুপার মোহাম্মদ উল্লা, সাবেক পৌর মেয়র শহীদ উদ্দিন চৌধুরী,  বিএমএ সহ-সভাপতি ডাঃ কৌশিক রনজন রায় প্রমুখ।
    সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সাধারণ মানুষের মাঝে করোনা বিষয়ক সচেতনতা বৃদ্ধি করা আপনার আমার সকলের দ্বায়িত্ব । টিকা গ্রহণে মানুষকে আগ্রহী করে তুলতে হবে। সরকারের নির্ধারিত স্বাস্থ্যবিধি সবাইকে মেনে চলতে হবে, আর এসব স্বাস্থ্যবিধি যদি আমরা মেনে চলতে পারি তাহলে  আপনি আমি সকলেই নিরাপদে থাকতে পারব।
    এসময় সিভিল সার্জন এ কে এম মোস্তাফিজুর রহমানও কোবিড-১৯ টিকার ২য় ডোজ গ্রহণ করেন।
  • বানিয়াচংয়ের সাবেক জনপ্রিয়  উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী আর নেই

    বানিয়াচংয়ের সাবেক জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী আর নেই

    বানিয়াচং উপজেলা পরিষদের প্রতিষ্ঠা চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী আজ সন্ধার পর ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন৷

    ” ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন ”

    তিনি দীর্ঘদিন ধরে শারিরীক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন৷