Category: হবিগঞ্জ

  • বানিয়াচংয়ের আতুকুড়ায় মাটির নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যু

    বানিয়াচংয়ের আতুকুড়ায় মাটির নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যু

    বানিয়াচং উপজেলার আতুকুড়া গ্রামে মাটিচাপা পড়ে নাদিয়া আক্তার (৭) নামের এক স্কুল ছাত্রী মারা গেছে।

    শনিবার (১০ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সে আতুকুড়া গ্রামের রোশন মিয়ার কন্যা ও স্থানীয় প্রাইমারী স্কুলের ১ম শ্রেণির ছাত্রী।

    স্থানীয় লোকজন জানায়, শনিবার দুপুরে রোশন মিয়া টলি দিয়ে মাটি বহন করে নিজ বাড়ির আঙ্গিনায় মাটি ফেলার এক পর্যায়ে টলি থেকে মাটি নাদিয়ার উপর পড়ে যায়। এর কিছুক্ষণ পর শিশুটি মাটির নিচে চাপা পড়ে।

    পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মিঠুন রায় তাকে মৃত ঘোষণা করেন।

    খবর পেয়ে সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করে।

  • বানিয়াচংয়ের সুনারু গ্রামে দুই দলের সংঘর্ষে আহত ৫

    বানিয়াচংয়ের সুনারু গ্রামে দুই দলের সংঘর্ষে আহত ৫

    বানিয়াচং উপজেলার সুনারু গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই দল লোকের সংঘর্ষে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

    শনিবার (১০ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় অনুকুল দাশ (৪৫), শৈলেন্দ দাশ (৫০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    জানা গেছে, একই গ্রামের ধনঞ্জয় দাশের পুত্র অনুকূল দাশের সাথে অনন্ত মোহন দাশের পুত্র শৈলেন্দ দাশের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল বিকেলে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

  • ফেসবুকের কল্যাণে ফরম ফিলাপের টাকা পেল মেধাবী ছাত্র কাওসার

    ফেসবুকের কল্যাণে ফরম ফিলাপের টাকা পেল মেধাবী ছাত্র কাওসার

    ফেসবুকের মাধ্যমে এসএসসি ফরম ফিলাপের টাকা ও রমজান মাসের আংশিক বাজার ব্যবস্থা পেল বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরিক্ষার্থী মোঃ কাওসার মিয়া।

    গত ২ এপ্রিল শুক্রবার সাংবাদিক আকিকুর রহমান রুমন ভাই’র ফেইসবুক আইডি থেকে তিনি একটি পোস্ট দিয়েছিলেন।
    এমন করে যে তিনি”কিছু টাকা পেয়েছেন কিন্তু টাকার প্রকৃত মালিক পাচ্ছেন না।।
    এখন টাকা গুলো কি করবেন।।সবার মতামত আশা করছেন।।

    আর এই পোস্ট’টি উনি বেশ কয়েকটি গ্রুপেও শেয়ার করেন।
    আমি উনার এই পোস্ট’টি”বানিয়াচং টুডে”নামক একটি গ্রুপে পোস্ট’টি দেখতে পেয়ে
    সবার মতামতের ফাঁকে-আমি অধম ও একটা কমেন্টে বলেছিলাম।

    মালিক যখন পাচ্ছেন না তখন আমার মনে হয়,এই টাকাটা বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র কাওসার কে দিলে ফরম ফিলাপ করতে পারতো। কারণ ফরম ফিলাপের সামর্থ্য তার নেই।
    তাৎক্ষনিক রুমন ভাই মেসেন্জারে বললেন সাজ্জাদ তুমি কোন চিন্তা করো না।

    কাওসারের একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ্।
    সাংবাদিক আকিকুর রহমানের
    রুমন ভাইয়ের এমন কথায় নিজেকে ধন্য মনে করি এবং এই ছাত্রের ব্যাপারে নিশ্চিত হই ওর ফরম ফিলাপের।

    কারন উনার প্রতি আমার সেই ছাত্রজীবন থেকে একটা বিশ্বাসের জন্ম নেয়।তিনি ইচ্ছে ও চেষ্টা করলে সবকিছু পারবেন বলে আমার বিশ্বাস।
    তাই এই রুমন ভাইয়ের সহযোগীতায়ই হঠাৎ আমার মেসেন্জারে নক করে তথ্য নিলেন বানিয়াচং উপজেলা সদরের পুর্বগড়ের বাসিন্দা ও “সময় টিভির স্পেন প্রতিনিধি এবং বিশ্ব প্রবাসী বানিয়াচং কল্যাণ পরিষদ এর সাধারণ সম্পাদক সাইফুল আমিন ভাই।

    তাই আজ ১১ এপ্রিল শনিবার বিকেলে সাড়ে ৫ টায় মহৎ মানবিক আবেদনে সাড়া দেন।
    বানিয়াচংয়ের সাত বিশিষ্ট সাংবাদিকদের একটি টিম।

    তারা বিশ্ব প্রবাসী কল্যান সংস্হার প্রতিনিধি হয়ে এই মেধাবী ছাত্র কাওসারের ফরম ফিলাপের নগদ ৩ হাজার টাকা ও রমজান মাসের জন্য আংশিক কিছু বাজার নিয়ে হাজীর হন।

    বাজারের মধ্যে কিছু,চাউল,ডাল,তৈল,চিনি,পেয়াজ,রসুন,ছোলা,তিন প্রকার মসলার বোতল,দুই প্রকার সাবান,মুড়ি,খেজুরসহ উপহার গুলো তাদের হাতে তুলে দেওয়া হয়।

    কাওসার হলো বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মজলিশপুর গ্রামের মরহুম নিয়াজ উল্লা ও মরহুমা মেহেরুন্নেসার ছেলে।

    বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখার মেধাবী ছাত্র কাওসার।
    শ্রেণি কক্ষে তার রোল নং হলো ০৮।
    জন্মের বছর খানেক পরে তার মা ও তার ৪/৫ বছর পরে বাবা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন ওপারে।

    এতিম ছেলে প্রায় ৭০ বছরের বৃদ্ধা নানীর কাছে লালিত পালিত হচ্ছে।এদিকে তার নানীর ও অবস্থা প্রায় শোচনীয়।নুন আনতে পান্তা ফুরায়।
    থাকার মত নিজস্ব কোন বাড়িও নেই। নাতী কাওসারকে নিয়ে থাকেন অন্যের বাড়িতে।
    তাও ৪ হাত পাশ ও ৭/৮হাত লম্বা ৮/৯ টিন দ্বারায় এক ছাপটা ঘরে।

    এছাড়া সংসার চালাতে কাওসারের নানী অন্যের বাড়িতে কাজ করে যা পায় তা দিয়ে কোনমতে সংসার চলে তাদের।

    এমতবস্হায় বিশ্ব প্রবাসী বানিয়াচং কল্যাণ পরিষদের সম্মানিত সদস্য, সভাপতি,নির্বাহী সহ সভাপতি ও সাধারণ সম্পাদকের সহযোগীতায় কাওসারের মুখে স্বপ্নের হাসি ফুটিয়েছেন উক্ত সংগঠনের নেতৃবৃন্দগন।
    তাই তার নানীও অনেক খুশি হয়েছেন।

    এসময় কাওসারের নানী বলেন,যিনি আমার এতিম নাতি কে সাহায্য করেছেন আল্লাহ যেন তাদেরকে সর্ববস্থায় ভালো ও সুস্থ্য রাখেন এই দোয়া করি।
    কারো কোন কাজ কখনো আটকে থাকে না।

    মহান আল্লাহ্ তায়ালা কোন না কোন মাধ্যমে প্রতিটি মানুষের সমস্যা দুর করে দেন।
    আজ এটাই প্রমান করলেন দূর প্রবাসে থাকা”বানিয়াচং প্রবাসী কল্যান সংস্থাটি”
    তাই প্রথমেই উক্ত সংস্থার সম্মানিত সদস্য আলী আজগর খান হামিদ,সভাপতি আশরাফ হুসেন খান সুমন,নির্বাহী সহ-সভাপতি এনামুল হুসেন খান ও সাধারন সম্পাদক সময় টিভির স্প্রেন প্রতিনিধি সাইফুল আমিনসহ উক্ত সংগঠনের সকল সম্মানিত নেতৃবৃন্দসহ সবাইকে।

    যাদের প্রচেষ্টায় আজ এই অসহায় এতিম ছেলেটার জীবনটাকে উপরের উঠার জন্য নতুন আরেকটি জীবন ফিরিয়ে দিয়েছেন।
    এই কাওসারকে যেন স্বপ্ন পুরণের সিঁড়ি বেয়ে উঠার সহযোগীতা করলেন সবাই।

    হঠাৎ এমন আয়োজন দেখে অবাক হয়ে পড়ে কান্নায় ভেঙে পড়ে কাওসার ও তার নানী।
    ফরম ফিলাপের টাকা ও বাজার পেয়ে তারা সকলের জন্য মহান আল্লাহ্ পাকের নিকট দোয়া করেন।

    এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল”বানিয়াচং বার্তা পত্রিকার সম্পাদক ফরহাদ হুসেন সুমন।
    বানিয়াচং উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক লোকালয় বার্তা পত্রিকার সাবেক বার্তা সম্পাদক আকিকুর রহমান রুমন।
    দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার স্টাফ রিপোর্টার ও অনলাইন নিউজ পোর্টাল আই নিউজ বিডি’র সাংবাদিক সুজন মিয়া।

    সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ও জাতীয় দৈনিক কালের কন্ঠ পত্রিকার”শুভ সংঘের বানিয়াচং উপজেলার সভাপতি এবং অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সারাদেশ’র সাংবাদিক ইফতিহার উদ্দিন।

    স্বোচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের সভাপতি ও সাংবাদিক আলমগীর রেজা। এনটিভি বানিয়াচং প্রতিনিধি ও দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার স্টাফ রিপোর্টার শেখ আক্তার হুসেন আলহাদী এছাড়াও
    শিক্ষক এবং সাংবাদিক সাজ্জাদ বিন লাল উপস্থিত ছিলেন।

    এসময় উপস্থিত সাংবাদিকগন অসহায় কাওসারকে ও তার নানীকে সরকারি ভাবেও সহযোগীতা করার চেষ্টা করবেন বলেও তাদেরকে আশ্বস্ত করেন।এছাড়াও কাওসার যেন, একদিন মানুষের মতো মানুষ হয়ে, দেশের জন্য একটা কিছু করতে পারে এই দোয়া করেন।

  • লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা

    লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা

    লাখাইয়ে আইন অমান্য করায়  ভ্রাম্যমান আদালতের অভিযানে ২জনকে অর্থদন্ড আদায় করা হয়।
    শনিবার (১০ এপ্রিল) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানা উপজেলার লাখাই বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
    এসময় বর্তমানে করোনা সংক্রমণের প্রকোপ আবারো বৃদ্ধি পাওয়ায় এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক পথচারীদের মাস্ক পড়তে উদ্বুদ্ধ করা হয়।
    অভিযানকালে পথচারী ও দোকানদার কে  মাস্ক পরিধান ও সরকারি নির্দেশনা মান্য করে দোকান ব্যবসা পরিচালনা ও চলাফেরা করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এসময় পথচারীদের মাস্ক ক্রয় করে পরিধানে বাধ্য করা হয় এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। মাস্ক পরিধান করুন ও সরকারি নির্দেশনা মান্য করুন এবং করোনা প্রতিহত করুন এ বিষয়টি সকলকে অবহিত করা হয়।
    এছাড়া লাখাই বাজারে রাস্তার উপরে বিভিন্ন মালামাল রেখে রাস্তা বন্ধ করে রাখায় ২ জন দোকানদারকে দণ্ডবিধি-১৮৬০ এর আওতায় গণউপদ্রবের সৃষ্টির  দায়ে ১হাজার ২শত টাকা জরিমানা করা হয়।
    সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানা বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
    অভিযানকালে সহযোগিতা করেন লাখাই-স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের একদল পুলিশ সদস্য ও স্থানীয় জনসাধারণ।
  • শায়েস্তাগঞ্জে খাদ্যশষ্য বিতরণ সতর্কতা অবলম্বনের আহবান জানালেন এমপি আবু জাহির

    শায়েস্তাগঞ্জে খাদ্যশষ্য বিতরণ সতর্কতা অবলম্বনের আহবান জানালেন এমপি আবু জাহির

    বদরুল আলম: করোনাভাইরাস সংক্রমনের ভয়াবহতা তুলে ধরে সকলকে সতর্কতার সাথে জীবিকা নির্বাহের জন্য আহবান জানিয়েছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

    তিনি বলেন, ইতোমধ্যেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অনেকে অকাল মৃত্যুবরণ করেছেন। করোনার দ্বিতীয় ধাক্কা আগেরও চেয়েও ভয়াবহ। এ পরিস্থিতিতে নিজে ও নিজের পরিবাকে সুরক্ষিত রাখার স্বার্থে সকলে স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরী প্রয়োজনে রাস্তায় বের হলে সঠিকভাবে মাস্ক পড়ার কোন বিকল্প নেই।

    শায়েস্তাগঞ্জ উপজেলায় ভিজিডি চক্রের আওতায় সুবিধাভোগী ১০১ জন নারীর মাঝে কার্ড ও চাল বিতরণ করা হয়েছে। শনিবার সংসদ সদস্য আবু জাহির উপকারভোগীদের মাঝে কার্ড ও চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

    ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিসদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম ও জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদার। এছাড়াও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    ইউনিয়ন পরিষদের চেয়ার‌্যান বুলবুল খান জানিয়েছেন, শায়েস্তাগঞ্জ ইউনিয়নে ১০১ জন নারীর মাঝে ভিজিডি’র কার্ড বিতরণ করা হয়েছে। একই সঙ্গে তারা প্রতি মাসে ৩০ কেজি হিসেবে গত তিন মাসের ৯০ কেজি করে চাল পেয়েছেন।

  • শহরের মোহনপুরে সাংবাদিকের বাসায় চুরি

    শহরের মোহনপুরে সাংবাদিকের বাসায় চুরি

    হবিগঞ্জ শহরের মোহনপুর আবাসিক এলাকায় এক সাংবাদিকের বাসায় দূর্সাহসিক চুরি হয়েছে। এসময় চুরেরা নগদ অর্থসহ ১টি মোবাইল ফোন নিয়ে নিয়ে।
    জানা যায়, শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় সাংবাদিক সৈয়দ সালিক আহমেদের বাসায় চুরেরা জানালা দিয়ে তার বাসা থেকে নগদ সাড়ে ৫হাজার টাকাসহ ১টি মোবাইল  ফোন নিয়ে যায়। এসময় তিনি বাসায় ছিলেন না।
    একই রাতে পাশ্ববর্তী বাসা সামছুর রহমান মাষ্টারের বাসা থেকেও নগদ অর্থসহ মোবাইল নিয়ে যায়।
    উল্লেখ্য যে, হবিগঞ্জ শহরে বেশ কিছুদিন থেকে দোকানপাট বাসাবাড়ীতে একের পর এক চুরির ঘটনা ঘটছে। কিন্তু চোরেরা থাকছে ধরা ছোয়ার বাহিরে।
  • হবিগঞ্জ সদরে জমে উঠেছে জুয়ার আসর

    হবিগঞ্জ সদরে জমে উঠেছে জুয়ার আসর

    হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে জুয়ার আসর জমে উঠেছে। এর ফলে একদিকে যুব সমাজ বিপথে যাচ্ছে অন্যদিকে চুরি, ছিনতাইসহ নানান অপরাধমূলক কর্মকান্ড বৃদ্ধি পেয়েছে। কোন কোনো স্পটে ওয়ান টেন, তিন তাসসহ বিভিন্ন কৌশল অবলম্বন করে জুয়ারি চক্র এ আসর বসায়। আর এসব আস্তানায় মোটর সাইকেল ও সিএনজিযোগে যোগ দিচ্ছে মাধবপুর, বাহুবল, চুনারুঘাট, নবীগঞ্জ, শ্রীমঙ্গল, বানিয়াচং, অষ্টগ্রাম থেকে আসা জুয়ারিরা।

    খবর নিয়ে জানা গেছে, বড় বহুলা খালের পাড়, কালনী বগলা খাল, যাত্রাবড়বাড়ি মাঝামাঝি হাওর, ফিসারী পাড়, পইল, আটঘরিয়া, নাজিরপুর বন্দের বাড়ি, পূর্ব তেঘরিয়া, টুক ভাদৈসহ বিভিন্ন এলাকায় দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা আকাশের নিচে কিংবা ত্রিপাল টানিয়ে জুয়া খেলা চলে। প্রতিদিন ১৫-২০ লাখ টাকার খেলা হয়।

    শুধু তাই নয় তারা ওই সব আসরে সুদে টাকা লাগায়। আবার জুয়াড়িদের কাছ থেকে বিভিন্ন দপ্তরের নাম ভাঙিয়ে প্রতিদিন ৩০-৪০ হাজার টাকা উত্তোলন করে ওই চক্র।

    নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, এসব জুয়ার আসর বসায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এবং সন্ধ্যার পরই এসব এলাকার পথচারীদের কাছ থেকে টাকা পয়সাও নিয়ে যাচ্ছে এই চক্র।

    এ বিষয়ে ডিবির ওসি মোঃ আল আমিন জানান, জরুরি ভিত্তিতে এসব স্পটে নিজেই পুলিশ নিয়ে অভিযান শুরু করব। পুলিশ সুপার হবিগঞ্জ জেলা মাদক ও জুয়ারীদের বিরুদ্ধে জিরো টলালেন্স ঘোষণা করেছেন। কোনো অবস্থাতেই ছাড় দেয়া হবে না। খবর পাওয়ার সাথে সাথেই অভিযান শুরু করব।