Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জ সদরে পরোয়ানাভুক্ত ৪ আসামি আটক

    হবিগঞ্জ সদরে পরোয়ানাভুক্ত ৪ আসামি আটক

    হবিগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ সহোদরসহ ৪ জনকে আটক করেছে।

    গত রবিবার গভীররাতে সদর থানার একদল পুলিশ নাজিরপুর গ্রামে অভিযান চালিয়ে মৃত ছাহেব আলীর পুত্র পরোয়ানাভুক্ত আসামি ছুরাব আলী, ছুয়াব আলী ও আলী আফসার এবং উমেদনগর গ্রামের আবুল হোসেনের পুত্র আশিকুর রহমানকে গ্রেফতার করে।

    গতকাল সোমবার বিকেলে তাদেরকে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

  • হবিগঞ্জ আবারও ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু

    হবিগঞ্জ আবারও ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু

    মহামারী করোনার কারণে বেশ কিছুদিন আদালত বন্ধ থাকার পরও আবারও ভার্চুয়াল কার্যক্রম শুরু হয়েছে।

    গতকাল সোমবার ভার্চুয়াল কোর্টের ১ ম দিনে ১৪ জন আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।

    পরবর্তী নির্দেশ পাওয়ার আগ পর্যন্ত ভার্চুয়ালভাবেই সরকারি ছুটির দিন ব্যতীত কোর্ট চলবে। তবে শুধুমাত্র হাজতি আসামির শুনানী হবে। এ ছাড়া সকল কার্যক্রম বন্ধ থাকবে।


    হবিগঞ্জে ভার্চুয়াল কোর্টে প্রথম জামিন শুনানী
    হবিগঞ্জে ভার্চুয়াল কোর্টে ৫৮ আসামির জামিন
    হবিগঞ্জে ভার্চুয়াল কোর্ট বর্জনের সিদ্ধান্ত


    বেশ কিছুদিন আদালত বন্ধ থাকার কারণে হবিগঞ্জ কারাগারে তুলনামূলকভাবে বন্দি দ্বিগুন হয়। ফলে কারাগারের ভেতরও করোনা সংক্রমণের আশংকা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর আনিসুর রহমান।

  • হবিগঞ্জে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন

    হবিগঞ্জে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন

    হবিগঞ্জে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকল্পে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

    আজ সোমবার ১২ এপ্রিল  সকাল ০৯.০০ ঘটিকায় করোনা (কোভিড-১৯) পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকল্পে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক  ইশরাত জাহান।

    এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাস। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, হবিগঞ্জ সদরের ব্যবস্থাপনায় নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে এটি আয়োজিত হয়।

  • আজমিরিগঞ্জে ২ ব্যবসায়ীকে অর্থদন্ড

    আজমিরিগঞ্জে ২ ব্যবসায়ীকে অর্থদন্ড

    হবিগঞ্জের আজমিরিগঞ্জে বেকারীগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ২ ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়।

    আজ সোমবার আজমিরীগঞ্জ বাজারের বেকারীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

    এসময় মোড়কে পন্যের উৎপাদন, মেয়াদ, পরমাণ ও বিক্রয়মূল্য না থাকায় মায়ের দোয়া বেকারির মোঃ বশির মিয়া, পিতা মখলেস মিয়া, গ্রাম আজমিরীগঞ্জ বাজার কে ১০,০০০ টাকা এবং
    শামীম বেকারির মোঃ সাদিকুর রহমান, পিতা আব্দুল নুর, গ্রাম আজমিরীগঞ্জ বাজার কে ১০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে যাতে নীতিমালা মেনে ব্যবসা পরিচালনা করা হয় সেজন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

    সরকারি আদেশ প্রতিপালনে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

  • চুনারুঘাটের নালুয়া চা বাগানে বন্য শুকরের কামড়ে এক চা শ্রমিকের মৃত্যু

    চুনারুঘাটের নালুয়া চা বাগানে বন্য শুকরের কামড়ে এক চা শ্রমিকের মৃত্যু

    জুয়েল চৌধুরী, চুনারুঘাট

    চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগানে বন্য শুকরের কামড়ে পূর্ণিমা মুন্ডা (৬০) নামের এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে।

    গতকাল রবিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

    চুনারুঘাট থানার ওসি আশরাফ আহমেদ মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।

    নালুয়া চা বাগানের বড় বাবু সামসুদ্দোহা বলেন, নারুয়া চা বাগানের ১৬ নম্বর গুটিবাড়ী এলাকায় (রবিবার) বিকেলে পূর্ণিমা মুন্ডার বুকে আর মুখে ডানপাশে বন্য শুকর কামড় দেয়। এ সময় তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • হবিগঞ্জ বাসস্ট্যান্ডে মোবাইল কোর্টের অভিযান,  মাইক্রোবাসে করে ঢাকায় যাত্রী নেওয়ার অপরাধে ৪ চালককে অর্থদন্ড

    হবিগঞ্জ বাসস্ট্যান্ডে মোবাইল কোর্টের অভিযান, মাইক্রোবাসে করে ঢাকায় যাত্রী নেওয়ার অপরাধে ৪ চালককে অর্থদন্ড

    আজ ১২/০৪/২০২১ খ্রিস্টাব্দ তারিখে হবিগঞ্জ জেলার বাসস্ট্যান্ড এলাকায় ও শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ এলাকায় সরকারী নির্দেশনা অমান্য করে মাইক্রোবাসে যাত্রী তুলে ঢাকা নিয়ে যাওয়ার অপরাধে হবিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করে “সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন, ২০১৮” অনুযায়ী অভিযুক্ত ৪ জন চালকের প্রত্যেককে ২০০০/- করে সর্বমোট ৮০০০/- অর্থদন্ডে দন্ডিত করা হয়।

    মোবাইল কোর্ট পরিচালনা করেন হবিগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ। মোবাইল কোর্টে জেলা পুলিশ বিভাগের সদস্যরা সহায়তা করেন। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

  • শায়েস্তাগঞ্জে প্রাইভেটকার দূর্ঘটনায় আহত ২

    শায়েস্তাগঞ্জে প্রাইভেটকার দূর্ঘটনায় আহত ২

    শায়েস্তাগঞ্জে একটি প্রাইভেটকার দূর্ঘটনার শিকার হয়েছে। এতে চালকসহ ২জন গুরুতর আহত হয়। আহতদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১১এপ্রিল) বিকাল ৫টায় হবিগঞ্জ থেকে যাওয়ার পথে শায়েস্তাগনজ লেঞ্জাপাড়া নামক স্থানে প্রাইভেট কারের সামনের চাকা ফেটে যায় এবং সাথে সাথে গাড়ীর গতি বৃদ্ধি পেয়ে যায়, বেপরোয়া গতিতে ঢাকা মেট্রো গ-১২-০৭৮৩ কারটি রাস্তার পাশে গাছে সাথে সজোরে ধাক্কা দেয়, এতে গাড়ীর সামনের অংশ ধুমড়ে মুছড়ে যায়। এতে মৌলভীবাজার জেলার শাহিন মিয়া (৪০) এবং পিয়াস (২৫) গুরুতর আহত হন।

    গুরুতর আহত ২জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন।

    দূর্ঘটনার পর পরই শায়েস্তাগনজ থানার এসআই সনজিত চন্দ্র রায় একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ীটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।