Category: হবিগঞ্জ

  • দুই উপজেলায় ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেছেন এমপি আবু জাহির

    দুই উপজেলায় ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেছেন এমপি আবু জাহির

    হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলায় সরকারের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমে কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে। সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির রোববার সদর উপজেলা পরিষদের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব যন্ত্রপাতি বিতরণ করেছেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাখাওয়াত হোসেন রুবেল। স্বাগত বক্তব্য রেখেছেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর। বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম ও জেলা পরিসদ সদস্য আব্দুল মুকিত প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথি’র বক্তব্যে এমপি আবু জাহির বলেছেন, বিএনপি ও এরশাদ সরকারের আমলে কৃষকদেরকে শোষণ করা হয়েছে। সারের জন্য আন্দোলন করায় কৃষকদেরকে গুলি করে হত্যা করেছে বিএনপি সরকার।

    কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে কৃষকদের সকল সুবিধা নিশ্চিত করেছেন। বৈপ্লবিক ফলনের ব্যবস্থা করে দিয়েছেন। সোনালী ধানের ন্যায্যমূল্যও নিশ্চিত করেছেন। বিনামূল্যে কৃষকদেরকে দিচ্ছেন সার, বীজ ও কৃষি যন্ত্রপাতি। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের প্রতি দোয়া করার আহবান জানিয়েছেন এমপি আবু জাহির।

    কৃষি বিভাগ জানিয়েছে, হবিগঞ্জ সদর উপজেলায় ৯টি ও শায়েস্তাগঞ্জ উপজেলায় একটি কম্বাইন হারভেস্টার এবং সদর উপজেলায় ৫টি রিপার বিতরণ করা হয়েছে। প্রতিটি হারভেস্টারের মূল্য প্রায় ৩০ লাখ ও রিপারের মূল্য প্রায় ১ লাখ টাকা। সরকার প্রতিটি যন্ত্রের মোটমূল্যের ৭০ শতাংশ ভর্তুকি দিয়েছে।

  • হার না মানা ১০০ তরুণের গল্প’’ বইয়ে স্থান পেলেন হবিগঞ্জের সন্তান

    হার না মানা ১০০ তরুণের গল্প’’ বইয়ে স্থান পেলেন হবিগঞ্জের সন্তান

    হার না মানা ১০০ তরুণের গল্প’’ বইয়ে স্থান পেলেন হবিগঞ্জের কামরুজ্জামান রুবেল।
    কামরুজ্জামান রুবেল হবিগঞ্জ জেলার অটিজম ও প্রতিবন্ধী বিষয়ক সামাজিক সংগঠন হাসি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি। এই সংগঠনের মাধ্যমে তিনি সামাজে অটিজম বিষয়ে গণসচেতনতা জাগ্রতকরণের লক্ষ্যে কর্মশালা ও সেমিনার, প্যাকেজ প্রোগ্রাম, নিয়মিত আউটিং প্রোগ্রাম, সাময়িকি প্রচারপত্র প্রকাশ করাসহ অধিক সক্ষম অটিষ্টিক শিশু কিশোরদের সাধারণ স্কুলে প্রেরণ করে তাদের সমাজের মূল স্রোতধারায় নিয়ে আসতে নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছেন।
    রোটারী ক্লাব অব হবিগঞ্জ ও হাসির যৌথ প্রচেষ্টায় “হাসি স্পেশাল চিলড্রেন স্কুল” নামে একটি ভিন্নমুখী শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। সেখানে অটিষ্টিক ও প্রতিবন্ধী শিশু কিশোরদের জন্য ক্ষেত্র অনুযায়ী লেঙ্গুয়েজ থেরাপি, অকুপেশনাল থেরাপি, মিউজিক থেরাপি, ড্যান্স ও আর্ট থেরাপিসহ অন্যান্য থেরাপি সেবা প্রদান করা হয়।
    তিনি এই সকল কাজের স্বীকৃতি সরূপ ১৭ নভেম্বর ২০২০ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর তত্বাবধানে বাংলাদেশের তরুণদের অন্যতম বৃহৎ প্ল্যাটফর্ম ইয়াং বাংলা ও সিআরআই কর্তৃক আয়োজিত ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০’ অর্জন করেন।
    এবারের অমর একুশে বইমেলায় দাঁড়িকমা প্রকাশনী মাধ্যমে, উদ্যমী তরুণদের জীবনের গল্প নিয়ে লেখক মাহবুব নাহিদের সম্পাদনায় ‘হার না মানা ১০০ তরুণের গল্প’ বইটি প্রকাশিত।
    দেশের সফল সংগঠক, উদ্যোক্তা যারা শিক্ষা, স্বাস্থ্য, কর্পোরেট, পত্রিকার সম্পাদক বা সাংবাদিকতা কিংবা লেখালেখিতে নিজেদের অবস্থান শক্ত করেছেন, কঠিন পরিশ্রম ও সৃজনশীল সংগ্রামের মাধ্যমে নিজের বলার মতো একটা গল্প তৈরি করেছেন, যে গল্প অনুপ্রাণিত করবে, সাহস দিবে, নতুনদের চলার পথে উজ্জীবিত করবে এমন ১০০ জন তরুণের গল্প বইটিতে স্থান পেয়েছে। বইটিতে ১০০ জন তরুণের মধ্যে রয়েছেন হবিগঞ্জ জেলার তরুণ উদ্দোক্তা ও সমাজসেবক কামরুজ্জামান রুবেল। যা ২০২১ সালের এবারের অমর একুশে বইমেলার বাংলা একাডেমির গ্রন্থ উন্মোচন মঞ্চে মাধ্যমে মোড়ক উন্মোচিত হয়।
    বইটির মোড়ক উন্মোচনের পর প্রথম দিনেই সমগ্র মেলায় সাড়া পড়ে যায়। অল্প কয়েকদিনেই রকমারি ডট কমের সেরা অনলাইন বিক্রয় বইয়ের তালিকায় চলে আসে এই বইটি।
    বইটি সংগ্রহ করতে নতুন উদ্যোক্তারা ভিড় করছেন অমর একুশে বইমেলায় দাঁড়িকমা প্রকাশনীর ৪৫৭ নম্বর স্টল।
  • হবিগঞ্জে গণপিটুনিতে ২ ডাকাত নিহত

    হবিগঞ্জে গণপিটুনিতে ২ ডাকাত নিহত

    হবিগঞ্জ প্রতিনিধি

    হবিগঞ্জের লাখাইয়ে ডাকাতির সময় গণপিটুনিতে দুই ডাকাত মারা গেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার গুণিপুর গ্রামে ডাকাতি করার সময় এ ঘটনা ঘটে।

    নিহত এক ডাকাত হল- মাধবপুর উপজেলার পুরাইখলা গ্রামের ইউনুস মিয়ার ছেলে হুমায়ুন মিয়া (৪০) এবং আরেকজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গুণিপুর গ্রামে শনিবার দিবাগত ২টার দিকে জালাল মিয়ার বাড়িতে ৫/৬ জনের একদল ডাকাত হন দেয়। এ সময় ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করে। তাদের চিৎকারে গ্রামের লোকজন এসে ডাকাতদের ধাওয়া দিয়ে দুইজনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। এ সময় উত্তেজিত জনতা তাদেরকে গণধোলাই দিলে ঘটনাস্থলেই দুইজন মারা যায়।

    স্থানীয় লোকজন জানায়, উপজেলায় বেশ কিছুদিন থেকে ডাকাতদের উপদ্রুব বেড়ে গেছে। ডাকাতি থেকে বাচতে গ্রামের মানুষ মিলে পাহারা দেই।

    এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন-লাশ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। একজনের পরিচয় জানা গেলেও এবং আরেকজনের পরিচয় এখানো জানা যায়নি।

  • সদর আধুনিক হাসপাতাল থেকে যুবককে আটক

    সদর আধুনিক হাসপাতাল থেকে যুবককে আটক

    হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে আব্দুল খালেক (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

    গত শুক্রবার দিবাগত রাতে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। সে চুনারুঘাট উপজেলার মাছেরঘাট গ্রামের বাসিন্দা।

    পুলিশ জানায়, হাসপাতালে দালালির অভিযোগে তাকে আটক করা হয়েছে।

  • অপরাধীদের বিরুদ্ধে হবিগঞ্জ শহরে পুলিশের মহড়া

    অপরাধীদের বিরুদ্ধে হবিগঞ্জ শহরে পুলিশের মহড়া

    জুয়াড়ি, ছিনতাইকারীসহ অপরাধীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর পুলিশ মোটর সাইকেলযোগে শহরে মহড়া দিয়েছে।

    গতকাল শনিবার বিকেলে সদর থানার ওসি মোঃ মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ মোটর সাইকেল যোগে শহরের বিভিন্ন স্থান ও এলাকায় হর্ণ বাজিয়ে এ মহড়া দেয়।

    পুলিশ জানায়, জুয়াড়ি, মাদক, ছিনতাই, চুরিসহ অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মহড়ায় অংশ গ্রহণ করে ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ, এসআই আব্দুর রহিম, সুহেল রানাসহ অনেকেই।

  • শহরের মোহনপুরে সাংবাদিকের বাসাসহ দুই বাসায় দুঃসাহসিক চুরি!

    শহরের মোহনপুরে সাংবাদিকের বাসাসহ দুই বাসায় দুঃসাহসিক চুরি!

    হবিগঞ্জ শহরের মোহনপুরে ব্র্যাক অফিসসহ দুই বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।

    গত শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় সাংবাদিক সৈয়দ সালিক আহমেদ ও একই রাতে পাশ্ববর্তী সামছুর রহমান মাষ্টারের বাসা থেকেও নগদ টাকা, মোবাইল চুরি হয়।

    গতকাল শনিবার সন্ধ্যা রাতে একই এলাকার ব্র্যাক অফিসের তালা ভেঙে ল্যাপটপ ও মূল্যবান জিনিসপত্র চুরি হয়।

    হবিগঞ্জ শহরে বেশ কিছুদিন থেকেই দোকানপাট বাসাবাড়ীতে একের পর এক চুরির ঘটনা ঘটছে। এ চুরির ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানান, ওই এলাকায় একদল মাদকসেবী যুবক রয়েছে। যারা সন্ধ্যার পরই বিভিন্ন বাসা-বাড়ির সামনে মাদক সেবন করে। তারাই এ কাজটি করতে পারে বলে ধারনা করা হচ্ছে।

  • লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

    লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

    হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ গ্রামের বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই আর নেই। গতকাল শনিবার (১০ এপ্রিল) দুপুর ১১ ঘটিকার সময় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই(৭০) এর নামাজে জানাজা অনুষ্টিত হয়।

    এসময় উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন আরাফাত রানা উপস্থিতিতে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থান এ দাফন করা হয়।

    বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭০। তিনি স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হওয়ায় সেনাবাহিনীর পক্ষেও গার্ড অব অনার প্রদান করা হয়।

    এ সময় বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সহ উপজেলার অন্যান্য মুক্তিযোদ্ধা গন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।