Category: হবিগঞ্জ

  • চুনারুঘাটে টমটমের চাপায় কিশোর নিহত

    চুনারুঘাটে টমটমের চাপায় কিশোর নিহত

    চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের পারকুল গ্রামে টমটমের চাপায় এক কিশোর নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম (১৬) নাঈম আহমেদ। সে ওই গ্রামের কাজল মিয়ার ছেলে।

    প্রত্যদর্শী সূত্রে জানা গেছে, নাঈম আহমেদ সকালে বাড়ি থেকে চুনারুঘাটের উদ্দেশে রওয়ানা দেয়। সে পারকুলের রাস্তার মুখে এলে একটি টমটম বিপরীত দিক থেকে এসে তাকে চাপা দেয়। পরে লোকজন নাঈমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • হবিগঞ্জ শহরে তিন দোকানে দুঃসাহসিক চুরি

    হবিগঞ্জ শহরে তিন দোকানে দুঃসাহসিক চুরি

    হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুরপাড় এলাকায় তিন দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।

    লকডাউনের সুযোগ নিয়ে এ চুরি সংঘটিত হয়। এ সময় এক কিশোরকে আটক হলেও অন্যরা পালিয়ে যায়।

    চুরি যাওয়া দোকানগুলো হলো তিন কোনা পুকুরপাড় এলাকায় মেসার্স রংলিপি, তাসলিম ইলেকট্রনিক্সের দোকান ও মায়িশা ফ্যাশন।

    খবর পেয়ে ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যকস হবিগঞ্জের সভাপতি শামছুল হুদা ঘটনাস্থলে ছুটে যান এবং সদর থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

    এ সময় সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়নের মজলিসপুর গ্রামের শাহ আলমের ছেলে আলাউদ্দিনকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

  • লকডাউনের ৩য় দিনে ৬৪ টি মামলায় ৬৪ জনকে অর্থদন্ড

    লকডাউনের ৩য় দিনে ৬৪ টি মামলায় ৬৪ জনকে অর্থদন্ড

    করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ১২টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় সরকারি নির্দেশনা না মানায় ৬৪ টি মামলায় ৬৪ জনকে ৩৮১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

    শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    লকডাউনের ৩য় দিনে ৬৪ টি মামলা

    বিজ্ঞপ্তিতে বলাহয় হয়, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকল্পে জেলার বিভিন্ন স্থানে মোট ১২ (বারো) টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সর্বমোট ৬৪ (চৌষট্টি) টি মামলার মাধ্যমে ৬৪ (চৌষট্টি) জন ব্যক্তিকে মোট ৩৮,১০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

    লকডাউনের ৩য় দিনে ৬৪ টি মামলা

    তাছাড়া স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে জনগণকে সচেতন করা হয়। জেলার সকল উপজেলায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ কার্যক্রম চলমান আছে।

  • লকডাউনের ২য় দিনে প্রশাসনের তৎপরতা

    লকডাউনের ২য় দিনে প্রশাসনের তৎপরতা

    সৈয়দ সালিক আহমেদ

    করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য সরকার নির্ধারিত ৭দিনের লগডাউনে সারা দেশের ন্যায় হবিগঞ্জে ২য় দিনে প্রশাসনের তৎপরতা ছিল লক্ষনীয়। জরুরী প্রয়োজন ছাড়া কাউকে বাহিরে চলাচলের সুযোগ দেয়নি প্রশাসন । তবে সকালের দিকে শহরে একটু মানুষের আনাগুনা বেশ লক্ষনীয় ছিল। বেলা বাড়ার সাথে সাথে তা কমে আসে।

    জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় পুলিশের পাশাপাশি বিজিপি, র‍্যাব এবং মোবাইল কোর্ট অব্যাহত ছিল।

    ১৫ এপ্রিল বৃহস্পতিবার হবিগঞ্জ জেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকল্পে বিভিন্ন স্থানে মোট ৫ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সর্বমোট ৫৬টি মামলার মাধ্যমে ৫৬জন ব্যক্তিকে মোট ২৬ হাজার ৫শত ৮০টাকা জরিমানা করা হয়।

    জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলার সকল উপজেলায় সরকার নির্দেশিত সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ কার্যক্রম চলমান থাকবে।

  • মাংস ব্যানারে, বাস্তবে শুন্য, নেই কোল্ড ভ্যান!

    মাংস ব্যানারে, বাস্তবে শুন্য, নেই কোল্ড ভ্যান!

    সৈয়দ সালিক আহমেদ

    প্রাণী সম্পদ বিভাগ থেকে করোনা কালীন পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকল্পে ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়।

    গত (১২ এপ্রিল) জেলা প্রশাসক ইশরাত জাহান আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। মাহে রমজান এবং লকডাউনের সময় সরকারের এ ধরণের উদ্যোগ জনসাধারণ মানুষের মাাঝে ব্যাপক উৎসাহ আর আশার আলো সঞ্চার করে।

    যেভাবে রঙ্গীন সাজে সজ্জিত করে চারদিকে প্রচার প্রচারণার মাধ্যমে উদ্বোধন করা হয়, উদ্বোধনের পর দেখা যায় বাস্তব চিত্র ভিন্ন। জেলা প্রাণী সম্পদ বিভাগ থেকে ভ্রাম্যমান ট্রাক কিংবা কোল্ড ভ্যানে বিক্রির কোন চিহ্ন নেই, শুধুমাত্র খামারীরা তাদের নিজস্ব কৌটা আর খাচার মাধ্যমে দুধ ও ডিম নিয়ে এসে বিক্রি করে, প্রতি লিটার দুধের কেজি ৭০ টাকা, প্রতি পিছ ডিমের দাম ৬টাকা, তবে মাংসের কোন বালাই নেই, মাংস শুধু ব্যানারে আছে। দুধ সংরক্ষণের জন্য জেলা প্রাণী সম্পদ বিভাগের কোন কোল্ড ভ্যান নেই যেখানে দুধ সংরক্ষণ করবে এবং পরে তাহা সাধারণের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করবে। তবে ব্যানারে লেখা আছে, ন্যায্যমূল্যে দুধ ডিম মাংস বিক্রি করা হয়। সাধারণ ক্রেতাদের অভিমত, খুচরা পর্যায়ে দুধ প্রতি লিটার ৭০/৮০ টাকায় পাওয়া যায়। তাহলে ন্যায্যমূল্য মানে কি? বুঝলাম না।

    সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রনজিত কুমার আচার বলেন, ১০দিন ব্যাপি এ কার্যক্রমটি চালু হয় ৭ এপ্রিল ২০২১ থেকে এবং আনুষ্ঠানিক উদ্বোধন হয় ১২ এপ্রিল। জনসাধারণের চাহিদার উপর নির্ভর করে এটা আরো দীর্ঘমেয়াদী হতেও পারে। তবে এগুলো খামারীরা বিক্রি করে আমরা শুধু তদারকি করি। মাংস বিক্রির কোন ব্যবস্থা নেই।

    এবিষয়ে হবিগঞ্জ জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাসের কাছে মাংসের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাস্তবে আমরা কোন মাংস বিক্রি করিনা কিংবা আমাদের কোন কোল্ড ভ্যান নেই যে আমরা সংরক্ষণ করে বিক্রি করব। খামারীরা দুধ ও ডিম নিয়ে এসে বিক্রি করে আমরা তাহা তদারকি করি, আমরা নিজেরা কোন সংরক্ষণ কিংবা ব্যবস্থাপনা করি না।

  • লকডাউনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে লাখাইয়ে বাজার মনিটরিং

    লকডাউনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে লাখাইয়ে বাজার মনিটরিং

    সৈয়দ সালিক আহমেদ

    হবিগঞ্জ জেলার লাখাইয়ে বাজার মনিটরিং ও সরকারি নির্দেশনা কার্যকরে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত।

    বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানার নেতৃত্বে লাখাই উপজেলার কালাউক, বামৈ ও বুল্লাবাজারে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

    বর্তমানে করোনা সংক্রমণের প্রকোপ আবারো বৃদ্ধি পাওয়ায় এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক পথচারীদের মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করা হয়।

    অভিযানকালে শুধুমাত্র পরিপত্রে উল্লেখিত দোকান ব্যবসা পরিচালনাকারীকে মাস্ক পরতে ও নির্দেশনা মান্য করে নির্দিষ্ট সময়ের জন্য ব্যবসা পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয়। মাস্ক পরিধান ও সরকারি নির্দেশনা মান্য করুন এবং করোনা প্রতিহত করুন এ বিষয়ে সকলকে অবহিত করা হয়। এছাড়া এ বিষয়ে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ অনুযায়ী দুই জনকে দুইশত ত্রিশ টাকা জরিমানা করা হয়।

    এছাড়া বুল্লা বাজারে চলমান লকডাউন ও রমজান উপলক্ষ্যে বিভিন্ন পণ্যাদির দ্রব্যমূল্য বৃদ্ধি করা হচ্ছে কি না অথবা কোন সিন্ডিকেট করা হচ্ছে কি না সে বিষয়ে নিবিড়ভাবে বাজার মনিটরিং করা হয়। পেঁয়াজ ৩৫ টাকা, আলু ২০ টাকা, পোল্ট্রি মুরগী ১৩৫ টাকা ও অন্যান্য পণ্যের খুচরা মূল্য ব্যবসায়ীদের ক্রয়কৃত ভাউচারের সাথে যাচাই বাছাই করা হয়।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানা বলেন, দ্রব্যমূল্য স্বাভাবিক আছে মর্মে প্রতীয়মাণ হয়েছেন তিনি। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

    অভিযানে সহযোগিতা করেন এস.আই মোঃ রফিকুল ইসলামের নের্তৃত্বে লাখাই থানার একদল পুলিশ সদস্য ও স্থানীয় জনসাধারণ।

  • আজমিরিগঞ্জে ভিজিডি-র চাউল পাচারকালে  আটক ১

    আজমিরিগঞ্জে ভিজিডি-র চাউল পাচারকালে আটক ১

    সৈয়দ সালিক আহমেদ

    হবিগঞ্জের আজমিরিগঞ্জে ভিজিডি কর্মসূচির চাল বস্তা পরিবর্তন করে পাচালরকালে আটক করা হয়েছে ১জনকে। বৃহস্পতিবার রাত ৮টায় চাউল বহনকারী গাড়ীসহ তাকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি শিবপাশার আতু মিয়ার ছেলে জাবের মিয়া (৩০)।

    সূত্র জানায়, ভিজিডি কর্মসূচির চাল বস্তা পরিবর্তন করে অবৈধভাবে বিক্রির উদ্দ্যেশ্যে পরিবহন করায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে জাবের মিয়া (৩০) কে হাতেনাতে গ্রেফতার করা হয়।

    আটককৃত জাবের মিয়াকে পন্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুসারে ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

    এসময় পরিবহনকৃত ৩,১০০ কেজি চাল (৫০ কেজি ওজনের ৬২বস্তা ) জব্দ করা হয় এবং জব্দকৃত চালের ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে দায়িত্ব দেয়া হয়।

    অভিযানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গাজী মাজহারুল আনোয়ার এবং এস আই শওকত এর নেতৃত্বে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।