Category: হবিগঞ্জ

  • এড়ালিয়া থেকে সরঞ্জামসহ দুই জুয়াড়ি গ্রেফতার

    এড়ালিয়া থেকে সরঞ্জামসহ দুই জুয়াড়ি গ্রেফতার

    হবিগঞ্জ সদর উপজেলার এড়ালিয়া থেকে দুই জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় নগদ টাকাসহ তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।

    গতকাল শনিবার রাত ১০ টার দিকে ডিবির ওসি আল আমিন অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটকরা হল গোবিন্দপুর গ্রামের আনু মিয়া চেয়ারম্যানের ভাতিজা নুরুজ্জামান (২৫) ও রতন (২৮)।

    ডিবির ওসি মানিকুল ইসলাম জানান, একদল জুয়াড়ি দীর্ঘদিন ধরে এড়ালিয়াসহ সদর উপজেলার বিভিন্নস্থানে জুয়ার আসর বসাতো। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদের অভিযান চালায়।

    ওসি মানিকুল ইসলাম জানান, তাদের অভিযান অব্যাহত থাকবে।

  • ফান্দাউক দরবারের মরহুম সৈয়দ নাছিরুল হক মাসুম (রহঃ) এর সহধর্মীনির জানাযা সম্পন্ন

    ফান্দাউক দরবারের মরহুম সৈয়দ নাছিরুল হক মাসুম (রহঃ) এর সহধর্মীনির জানাযা সম্পন্ন

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের সীমান্তবর্তী বি-বাড়িয়া জেলার নাছির নগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের মরহুম পীরে আলহাজ্ব সৈয়দ নাছিরুল হক মাসুম আলকাদরী চিশতী নকশে বন্দী মোজাদ্দেদী ফান্দাউকী (রহঃ) এর সহধর্মীনি সৈয়দা জাকিয়া সুলতানা জানাযা সম্পান্ন হয়েছে৷ জনাযায় লাখো মুসল্লির ঢল হয়েছে৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।

    পারিবারিক সূত্রে জানা যায়, ১৮ এপ্রিল রবিবার ভোর ৫ টায় ফান্দাউক নিজ হাবেলীতে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৩ কন্যা, নাত-নাতনী, অসংখ্য আত্মীয় স্বজন সহ লক্ষাধিক ভক্ত বৃন্দ রেখে গেছেন।

    মরহুমার চার পুত্র আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ সালেহ আহমেদ মামুন, হযরত মাওলানা সৈয়দ মঈনুদ্দীন আহমেদ, সৈয়দ আবু বকর সিদ্দিক, সৈয়দ বাকের মোস্তাফা ফান্দাউক হাবেলীতে বসবাস করছেন ।

    মরহুম পীর হযরত শাহ সূফি আলহাজ্ব সৈয়দ নাছিরুল হক মাসুম (রহঃ) ২০০৮ সালে ২৬ শে ফেব্রুয়ারী ইন্তেকাল এর পর ফান্দাউক দরবার শরীফের গদ্দীনশীনের দায়িত্ব হযরত মাওলানা সৈয়দ সালেহ আহমেদ মামুন এর কাছে অর্পিত হয়। তাঁরই নেতৃত্বে ফান্দাউক দরবার শরীফে পরিচালিত হচ্ছে।

    সৈয়দ জাকিয়া সুলতানা মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে আত্মীয় স্বজন ও ফান্দাউক দরবার শরীফের ভক্ত বৃন্দদের মাঝে শোকের ছায়া নেমে আসে। এক নজর দেখার জন্য ফান্দাউক হাবেলীতে মানুষের ভীর জমে। রাত ১০ টায় ফান্দাউক মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে জানাযা নামাজ অনুষ্টিত হয়।

    জানাযা নামাজ পড়ান মরহুমার বড় ছাহেব জাদা আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ সালেহ আহমেদ মামুন ও দোয়া পরিচালনা করেন মরহুমার পুত্র হযরত মাওলানা সৈয়দ মঈনুদ্দীন আহমেদ। জানাযা নামাজ শেষে ফান্দাউক দরবার শরীফে মরহুমা কে দাফন করা হয়।

  • হবিগঞ্জ জেলা কারাগারে অতিরিক্ত বন্দি থাকায় করোনা সংক্রমণের আশংকা

    হবিগঞ্জ জেলা কারাগারে অতিরিক্ত বন্দি থাকায় করোনা সংক্রমণের আশংকা

    হবিগঞ্জ জেলা কারাগারে অতিরিক্ত বন্দি থাকায় করোনার মহামারী সংক্রমণের আশংকা করা হচ্ছে। ফলে সাধারণ বন্দিদের মাঝে আতংক বিরাজ করছে। জামিন না হওয়ার ফলে কারাগারে বন্দি বাড়ছে।

    কারা সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলের ধারণ ক্ষমতা ৫ শতাধিক। কিন্তু বর্তমানে ১২ শ বন্দি বসবাস করছে। এতে করে করোনার ঝুঁকি সংক্রমণের আশংকা রয়েছে। প্রতিদিন বিভিন্ন থানার পুলিশ আসামি ধৃত করে কারাগারে প্রেরণ করে। ফলে বন্দির সংখ্যা বাড়ে।

    যদিও ভার্চুয়াল কোর্টে জামিন শুনানী হয় তবে দ্বিগুন আসামি প্রতিদিন কারাগারে আসে। আসামি কারাগারে বেশি থাকায় করোনার আতংক বিরাজ করছে।

    জেলার জয়নাল আবেদীন জানান, বর্তমানে আসামি হবিগঞ্জ কারাগারে ১ হাজার ১৪৪ জন আছে। যা ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুন বেশি। তবে প্রতিদিন যত আসামির জামিন হয় এর চেয়ে বেশি আসামি কারাগারে আসে। ফলে এ সমস্যার সৃষ্টি হচ্ছে।

  • হবিগঞ্জ ট্রাফিক পুলিশের কতিপয় সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

    হবিগঞ্জ ট্রাফিক পুলিশের কতিপয় সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

    হবিগঞ্জ ট্রাফিক পুলিশের কতিপয় সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। সরকার মহামারী করোনার সময় সারাদেশ লকডাউন ঘোষণা করেছে। তবে জরুরি সেবার আওতাভুক্ত সকল যানবাহনসহ সংশ্লিষ্টদেরকে আইডি কার্ড কিংবা মুভমেন্ট পাস দেখানোর নির্দেশনা দেয়া হয়েছে।

    এই লকডাউনে সারাদেশের ন্যায় হবিগঞ্জেও যানবাহন চলাচল বন্ধ আছে। যাও চলে সীমিত এবং জরুরি সেবায় নিয়োজিত।

    কিন্তু লকডাউনের সুযোগ নিয়ে হবিগঞ্জের ট্রাফিক পুলিশের কতিপয় সদস্য শুরু করেছে চাঁদাবাজি। তাদেরকে আইডি কার্ড কিংবা পরিচয় দেওয়া স্বত্তেও চালকদের মামলা দেয়া হচ্ছে। তবে কোনো রিসিট দেয়া হয়নি।

    ইচ্ছামাফিক মামলা দিয়ে টাকা রেখে গাড়ি ছেড়ে দেয়া হয়। আবার কোন কোন সময় জরিমানার ৪ ভাগের এক অংশ সরকারের কোষাগারে জমা হলেও বাকি ৩ অংশ চলে যায় ট্রাফিক পুলিশের পকেটে।

    এ বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারের আইন অমান্য করলে মামলা দিয়ে থাকি। গতকাল রবিবার ৩০ টি মামলা দেয়া হয়েছে। তবে কোনো অতিরিক্ত টাকা আদায় করা হয়নি। তবে রিসিটের ব্যাপারে জিজ্ঞাসা করলে বিষয়টি এড়িয়ে যান।

  • বাহুবলের জাপা নেতা উস্তার তালুকদার গ্রেফতার

    বাহুবলের জাপা নেতা উস্তার তালুকদার গ্রেফতার

    জুবায়ের আহমেদঃ হবিগঞ্জের বাহুবল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আ.খ.ম উস্তার মিয়া তালুকদারকে গ্রেফতার করেছে বাহুবল মডেল থানা পুলিশ।

    রবিবার (১৮) এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কটিয়াদি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তিনি স্থানীয় লোকদের নিয়ে একটি স্টলে চায়ের আড্ডায় ছিলেন।

    গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এএসআই অমল ঘোষ, এএসআই রুহুল আমিন ও এএসআই নিউটন এর নেতৃত্বে একটি টিম তাকে আটক করে থানায় নিয়ে আসেন।

    উস্তার তালুকদার গংদের বিরুদ্ধে কাজীহাটা গ্রামের আব্দুল কাদির নামে এক ব্যক্তির মারামারি সংক্রান্ত অভিযোগ আদালতে দাখিল করলে বিজ্ঞ আদালত তদন্ত প্রতিবেদন দিতে বাহুবল মডেল থানা পুলিশকে নির্দেশ দেন। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিজ্ঞ আদালত গ্রেফতারী পরোয়ানা জারী করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

    তাকে দেখতে দলের ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা থানায় ভীড় করেন। উস্তার মিয়া তালুকদারের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আলমগীর কবির।

  • হবিগঞ্জের মাদ্রাসার ছাত্রকে নারায়নগঞ্জে নিয়ে হত্যা করলো দুই প্রেমিকা

    হবিগঞ্জের মাদ্রাসার ছাত্রকে নারায়নগঞ্জে নিয়ে হত্যা করলো দুই প্রেমিকা

    হবিগঞ্জ দারুচ্ছুন্নাত আলীয়া মাদ্রাসার এক ছাত্রকে প্রেমের কারণে নারায়নগঞ্জের রূপগঞ্জে নিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুই প্রেমিকাসহ এক যুবককে আটক করেছে হবিগঞ্জ ডিবি পুলিশ। এ সময় তারা পুলিশের কাছে তারা ঘটনার কথা স্বীকার করেছে। আর সবই সম্ভব হয়েছে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার তাৎক্ষনিক পদক্ষেপের কারণে।

    জানা যায়, গত ৮ এপ্রিল হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ তেঘরিয়া গ্রামের হাজি আব্দুল হেকিমের পুত্র আলিয়া মাদ্রাসার ৮ম শ্রেনির ছাত্র আরিফুর রহমান খোকন (১৮) কে নারায়ণগঞ্জের রূপগঞ্জ নিয়ে যায় তার প্রেমিকা সদর উপজেলার ছোট বহুলা গ্রামের জিতু মিয়ার কন্যা শাবনূর আক্তার (২০)। সেখানে যাবার পর শাবনূর জানতে পারে খোকন তার বান্ধবী বানিয়াচং উপজেলার শান্তিপুর গ্রামের বর্তমানে হবিগঞ্জ শহরের সুলতান মাহমুদপুর গ্রামের আব্দুল মালেকের কন্যা সাবিনা আক্তার (১৪) এর সাথে প্রেমের সম্পর্ক রয়েছে খোকনের।

     

    হবিগঞ্জের মাদ্রাসার ছাত্রকে নারায়নগঞ্জে নিয়ে হত্যা করলো দুই প্রমিকা
    আটক হওয়া দুই প্রেমিকার একজন।

    এক পর্যায়ে পূর্ব পরিকল্পিতভাবে প্রমিকা শাবনূর ও সাবিনাসহ পোদ্দার বাড়ি এলাকার সোহেল মিয়ার পুত্র সুমন (১৮) প্রেমিক খোকনকে ১১ এপ্রিল হত্যা করে লাশ রুপগঞ্জ থানার বরাবু এলাকায় ফেলে রাখে। পরে রূপগঞ্জ থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুল ইসলামের নিকট হস্তান্তর করলে ১২ এপ্রিল লাশটি রূপগঞ্জ এলাকায় দাফন করা হয়।

    এদিকে পুত্রকে হারিয়ে পিতা আব্দুল হেকিম বিভিন্নস্থানে সন্ধান করতে থাকেন। কোথাও না পেয়ে তিনি নিরাশ হয়ে পড়েন। গত শনিবার রাতে তার বাড়ির পাশে মোবারক মিয়া নামের এক ব্যক্তির কাছে ফারজানা আক্তার নামের এক মেয়ে জানায়, খোকনকে হত্যা করা হয়েছে। এরপরই পিতা আব্দুল হেকিম বিষয়টি শুনে সদর থানায় এসে বিষয়টি জানান।

     

    হবিগঞ্জের মাদ্রাসার ছাত্রকে নারায়নগঞ্জে নিয়ে হত্যা করলো দুই প্রমিকা
    আটক হওয়া দুই প্রেমিকার একজন।

    পরে এখানে কোনো প্রকার সাহায্য না পেয়ে গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লার নিকট যান। তিনি ডিবির ওসি আল আমিনকে দায়িত্ব দেন। মাত্র ২ ঘন্টার ভেতরেই তিনি হবিগঞ্জ শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে উল্লেখিত তিনজনকে আটক করে ডিবি পুলিশ৷

    আটককৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে। পরে ডিবি পুলিশ রূপগঞ্জ থানার পুলিশের সাথে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হয়।

     

    হবিগঞ্জের মাদ্রাসার ছাত্রকে নারায়নগঞ্জে নিয়ে হত্যা করলো দুই প্রমিকা
    আটক হওয়া দুই প্রেমিকার সহযোগী।

    এ বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লা জানান, রহস্য উদঘাটন হয়েছে। রূপগঞ্জ থানায় হত্যা মামলা হয়েছে। আসামিদেরকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

  • হবিগঞ্জ শহরে প্রায় ৩০টি অটোরিক্সা আটক, প্রতিবাদে রাস্তায় বসে শুধু পানি দিয়ে ইফতার

    হবিগঞ্জ শহরে প্রায় ৩০টি অটোরিক্সা আটক, প্রতিবাদে রাস্তায় বসে শুধু পানি দিয়ে ইফতার

    পুলিশ দ্বারা হবিগঞ্জ শহর থেকে ব্যাটারিচালিত অটোরিক্সা আটক করা হয়েছে। এর প্রতিবাদে শ্রমিকরা ট্রাফিক কার্যালয়ের সামনে অবস্থান নেন। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ওই শ্রমিকরা সেখানে অবস্থান করেন। ইফতারের সময় তারা শুধু পানি দিয়ে রোজা ভাঙেন।

    গতকাল রবিবার প্রায় ৩০টি অটোরিক্সা আটক করে হবিগঞ্জের ট্রাফিক পুলিশ। রাত অবধি রিক্সাগুলো ছাড়া হয়নি বলে শ্রমিকরা জানান।

    শ্রমিকরা অভিযোগ করে জানান, ট্রাফিক পুলিশ তাদের রিক্সা আটক করে। রিক্সা ফেরত নেয়ার জন্য তারা ট্রাফিক কার্যালয়ে যান। প্রতিবাদস্বরূপ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রমিকর সেখানে অবস্থান করন। কিন্তু রিক্সা ফেরত দেয়া হয়নি। ইফতারের সময় হলে অটোরিক্সা শ্রমিকরা শুধুমাত্র পানি দিয়ে ইফতার করেন।

    অবস্থানকালে হবিগঞ্জ জেলার ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিক আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি ধনু মিয়া, সামছুর রহমান উপস্থিত ছিলেন।

    হবিগঞ্জ জেলার ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিক আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম বলেন, ‘সরকারের পক্ষ ত্রাণ বা আর্থিক সহযোগিতা না দিয়ে লকডাউনের কথা বলে খেটে খাওয়া মানুষের সম্বল অটোরিক্সাগুলোকে আটক করেছে পুলিশ।

    খবর পেয়ে আমরা হবিগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক অরুণ বিকাশ দেওয়ানের সাথে স্বাক্ষাত করি। কিন্তু তিনি আমাদের কথা শুনতে রাজী নন। বারবার তাকে রিক্সাগুলো ছাড়ার জন্য অনুরোধ করলে তিনি অপারগতা প্রকাশ করেন। এমতাবস্থায় এসব হতদরিদ্র রিক্সাচালক তার পরিবার না খেয়ে মরা ছাড়া আর উপায় নেই।’

    শফিকুল ইসলাম জানান, আটককৃত রিক্সা ফেরত ও লকডাউনের সময় শ্রমিক পরিবারকে ত্রাণ এবং নগদ আর্থিক সহযোগিতা প্রদানের দাবিতে আজ সোমবার জেলা প্রশাসকের সাথে দেখা করা হবে।

    এ বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক অরুণ বিকাশ দেওয়ানের মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।