Category: হবিগঞ্জ

  • লাখাইয়ে গাজা সেবনের প্রস্তুতিকালে আটক ১

    লাখাইয়ে গাজা সেবনের প্রস্তুতিকালে আটক ১

    সৈয়দ সালিক আহমেদ

    লাখাইয়ে গোপন সংবাদের ভিত্তিতে গাজা সেবনের প্রস্তুতিকালের একজনকে আটক করেছে পুলিশ। সে গাজা সেবন করে এলাকায় মেয়েদের উত্যক্ত করতো বলে জানা যায়।

    পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টার দিকে নাসিরনগর এলাকায় নাসির মিয়ার ছেলে ফরহাদ মিয়া (২০) লাখাই উপজেলার সন্তোষপুর এলাকার রাধানগর নামক স্থানে গাজা সেবনের প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসী এবং পুলিশ তাকে আটক করে।

    খবর পেয়ে মোবাইল কোর্ট টিম ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা পায়। সে পূর্বে গাঁজা সেবন করে ঐ এলাকার মেয়েদের উত্যক্ত করতো মর্মে জানা যায়। তার বাবাকে মোবাইলে ফোন দেয়া হলে তিনি জানান, আসামী তার পরিবারের অন্যান্যদের উপর অত্যাচার করে এবং তার এই ধরণের অভ্যাসের কথা তার বাবা ও স্বীকার করেন।

    আসামীর এই ধরণের অপরাধ আমলে নিয়ে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় ১শত টাকা জরিমানা করা হয় ও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

    মোবাইক কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াছিন আরাফাত রানা এবং অভিযানে সহযোগিতা করেন এস আই মোঃ নুর সোলেমান এর নের্তৃত্বে স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ সদস্য ও স্থানীয় জনসাধারণ।

    আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

  • আজ ৪৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জেলা প্রশাসনের জরিমানা

    আজ ৪৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জেলা প্রশাসনের জরিমানা

    আজ ২০ এপ্রিল ২০২১ হবিগঞ্জ জেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকল্পে জেলার বিভিন্ন স্থানে মোট ১০ (দশ)টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    সর্বমোট ৪৩ (তেতাল্লিশ) টি মামলার মাধ্যমে ৪৩ (তেতাল্লিশ) জন ব্যক্তি ও প্রতিষ্টানকে মোট ১৩,৮৫০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তাছাড়া স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে জনগণকে সচেতন করা হয়।

    জেলার সকল উপজেলায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ কার্যক্রম চলমান আছে।

  • মাধবপুরে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

    মাধবপুরে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

    মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুর গ্রামে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে ।

    এ অপরাধে মোঃ আক্তার মিয়া (৪০), পিতা মোঃ ফিরোজ মিয়াকে ৫০,০০০/ টাকা জরিমানা করা হয়।

    অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন।

  • হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জে কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

    হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জে কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

    হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলায় আরও সহশ্রাধিক কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

    তিনি আজ সোমবার দুপুরে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় তিনি কৃষকগণের মাঝে সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

    উপজেলার ৩টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৩১৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। মৃত্যুও বাড়ছে আশঙ্কাজনকভাবে। সকলের সচেতনতাই পারে মানুষকে এ ভাইরাস থেকে মুক্তি দিতে।

    এছাড়া সর্বাত্মক লকডাউন চলাকালে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলতে তিনি সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

    হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জে কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

    শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা তোফায়েল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদার, ব্রাক্ষণডুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া, নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর।

    এর আগে এমপি আবু জাহির হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ও তেঘরিয়া ইউনিয়নে সাত শতাধিক কৃষকের মাঝে প্রধান অতিথি হিসেবে সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। এতে লস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরোসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • আজ ৩০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জেলা প্রশাসনের জরিমানা

    আজ ৩০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জেলা প্রশাসনের জরিমানা

    আজ ১৯ এপ্রিল ২০২১ হবিগঞ্জ জেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকল্পে জেলার বিভিন্ন স্থানে মোট ৭ (সাত)টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    সর্বমোট ৩০ (ত্রিশ) টি মামলার মাধ্যমে ৩০ (ত্রিশ) জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ১২,৫০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তাছাড়া স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে জনগণকে সচেতন করা হয়। জেলার সকল উপজেলায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ কার্যক্রম চলমান আছে।

  • মাধবপুরের ১৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী পারভেজ আটক

    মাধবপুরের ১৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী পারভেজ আটক

    আবুল হোসেন সবুজঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রাম থেকে ১৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী পারভেজ মিয়াকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাব।

    সে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ইসলামাবাদ গ্রামের মৃত গেদু মিয়ার ছেলে।

    সোমবার দুপুরে মাদক মামলায় পারভেজকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এর আগে রবিবার (১৮ এপ্রিল) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব তাকে গ্রেফতার করে।

    বিষয়টি নিশ্চিত করেন সিলেট র‌্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন।

  • আজমিরিগঞ্জে বোরো ধান কর্তন  ও ভূমিহীনদের গৃহ নির্মাণ  কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক

    আজমিরিগঞ্জে বোরো ধান কর্তন ও ভূমিহীনদের গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক

    বিশেষ প্রতিনিধিঃ

    হঅবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ইশরাত জাহান আজ আজমিরিগঞ্জ উপজেলার হাওড়ে বোরো ধান কর্তন কার্যক্রম এবং কয়েক শ্রেণীর ভূমিহীনদের জন্য গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে কৃষকদের সাথে সাক্ষাৎ করেন এবং নির্ধারিত সময়ে তাদের ধান কাটতে অনুরোধ করেন।

    জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে সর্বাত্মক সহায়তা প্রদান করা হবে বলে তিনি কৃষকদের আশ্বাস দেন।

    এসময় আরও উপস্থিত ছিলেন,আজমিরিগঞ্জ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ মর্তুজা হাসান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মিন্টু চৌধুরী, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জ জনাব তমিজউদদীন খান, সহকারী কমিশনার (ভূমি) জনাব উত্তম কুমার দাশ, সহকারী কমিশনার জনাব নাভিদ সারওয়ার, ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমিরীগঞ্জ জনাব নুরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জনাব রাজীব সরকার এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোহাম্মদ আলী।