Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জে গণপরিবহন চালুর দাবীতে বিক্ষোভ

    হবিগঞ্জে গণপরিবহন চালুর দাবীতে বিক্ষোভ

    রাহিম আহমেদঃ  বিশ্বে মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ডেউ সামাল দিতে লকডাউন দিয়েছে সরকার কিন্তু এমন পরিস্থিতিতে সাধারণ পরিবহন শ্রমিকদের পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাই এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর রাখার দাবি জানিয়েছেন হবিগঞ্জের পরিবহণ মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্টরা। এর দাবিতে হবিগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে পরিবহণ শ্রমিক ইউনিয়নের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরাও অংশগ্রহণ করেন।

    দুপুরে শহরের আরডি হল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক অতিক্রম করে পৌর বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন, হবিগঞ্জ সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সহ -সভাপতি শাহ হাবিবুর রহমান জিতু সাধারণ সম্পাদক সজিব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, জেলা ট্রাক ও ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

  • হবিগঞ্জ জেলা ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে এর উদ্যোগে রামাদান ফুড প্যাক বিতরণ

    হবিগঞ্জ জেলা ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে এর উদ্যোগে রামাদান ফুড প্যাক বিতরণ

    হবিগঞ্জ জেলা ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ.কে এর উদ্যোগে হবিগঞ্জ পৌরসভা, হবিগঞ্জ সদর, বানিয়াচং, আজমিরিগঞ্জ, বাহুবল এবং লাখাই উপজেলার প্রায় দুইশত পরিবারের মধ্যে এই ফুড প্যাক বিতরণ করা হয়।

    ফুড প্যাকের মধ্যে ছিল ১ কেজি খেজুরে,১কেজি ছানা, ১ কেজি ছানা ঢাল, ১কেজি চিনি, ১কেজি মুড়ি, ১লিটার সয়াবিন তেল। প্রতিটি পরিবারের জন্য ফুড প্যাক তৈরি করে বিতরণ করা হয়।

    রামাদান ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী অধ্যক্ষ কাজী মহসিন আহমদ, ৫নং শানখলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও তরুণ সমাজসেবক এডভোকেট মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হারুন, মাওলানা তাসলীম আলম মাহদী, আলহাজ্ব শোয়েব পাশা, হাজী আব্দুল কুদ্দুস, তারেকুল ইসলাম, আতিকুল ইসলাম, আব্দুল মজিদ মন্ডল, মাওলানা হামিদুল ইসলাম, মোহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ।

  • বানিয়াচংয়ে জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে দু’পক্ষের ঘন্টাব্যাপী সংঘর্ষ; মুমূর্ষু অবস্থায় একজনকে সিলেট প্রেরণ

    বানিয়াচংয়ে জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে দু’পক্ষের ঘন্টাব্যাপী সংঘর্ষ; মুমূর্ষু অবস্থায় একজনকে সিলেট প্রেরণ

    আকিকুর রহমান, বানিয়াচং

    বানিয়াচংয়ে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের ঘন্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

    ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের নারী পুরুষসহ অন্তত আহত হয়েছেন ১৫ জন।

    গুরতর আহত মোবাশ্বির মিয়া নামের একজনকে মুমূর্ষু অবস্থায় সিলেট নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

    (২১ এপ্রিল) বুধবার বিকাল ৪ টার দিকে বানিয়াচং উপজেলার ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের স্হানীয় বড় বাজারের শহীদ মিনারের সামনে নাগের খানা মহল্লায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে এই সংঘর্ষে লিপ্ত হয় দু’পক্ষ।

    প্রাথমিকভাবে জানা গেছে উভয় পক্ষের সংঘর্ষে আহত হয়েছে মোস্তাকিম মিয়া(৪৮), মোবাশ্বির মিয়া(২৪), ছিদ্দিক মিয়া(৪০), ছত্তর মিয়া(৩০), খালেক মিয়া(৩৮), ফারদিন মিয়া(১৪), মঞ্জু মিয়া(৩৫), আব্দুল হাই(৪০), গোলাপজান বিবি(৭০), মমতাজ বেগম(৪৫), আছমা বেগম(৩৫), তাসলিমা আক্তার(২৮), তানজিল(১২) সহ আরও অনেকে।

    এলাকাবাসীর কাছ থেকে জানা যায়,দীর্ঘদিন ধরে নাগেরখানা মহল্লার মোস্তাকিম মিয়া গং এবং মৃত ইছুব মিয়ার সাথে বিরোধ চলে আসছিল।

    বর্তমানে ইছুব মিয়ার পুত্র ছিদ্দিক মিয়া গংদের সাথে বসত বাড়ির একটি জায়গার বিরোধকে কেন্দ্র করে আজকের এই সংঘর্ষের সূত্রপাত।

    এই জায়গা নিয়ে বুধবার বিকালে উভয় পরিবারের মহিলাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়।
    এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন এঘটনাটিকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

    পাশাপাশি বাড়ি হওয়ার কারনে ঘন্টাব্যাপী ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে সংঘর্ষ চলাকালে। যার কারনে উভয় পক্ষের বসতঘরের টিনের চালা ছিদ্র হয়ে যায় এবং অন্তত ১৫ জনের মতো উভয় পক্ষের নারী-পুরুষ আহত হয়।

    খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ ওসি এমরান হুসেনের নেতৃত্বে একদল পুলিশ ও ১নং উত্তর পূর্ব ইউপি’র সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খানসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

  • নবীগঞ্জে কৃষি যন্ত্রপাতি বিতরণ ও নমুনা শস্য কর্তন কর্মসূচিতে অংশগ্রহণ করলেন জেলা প্রশাসক

    নবীগঞ্জে কৃষি যন্ত্রপাতি বিতরণ ও নমুনা শস্য কর্তন কর্মসূচিতে অংশগ্রহণ করলেন জেলা প্রশাসক

    আজ ২১ এপ্রিল ২০২১ তারিখে হবিগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান নবীগঞ্জ উপজেলায় কৃষি যন্ত্রপাতি (কম্বাইন হারভেস্টর) এর চাবি হস্তান্তর করেন এবং নমুনা শস্য কর্তন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

    এরই মাধ্যমে নবীগঞ্জ উপজেলায় দ্বিতীয় পর্যায়ের কমবাইন হার্ভেস্টার প্রদান কার্যক্রম সমাপ্ত হয়। এরপর উপস্থিত কৃষক ভাইদের মাঝে ইফতার সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়।

    অতঃপর জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান নবীগঞ্জ উপজেলার দিঘলবাক ইউনিয়নের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে তিনি গৃহহীনদের জন্য গৃহনির্মাণ প্রকল্পের (২য় পর্যায়) নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং উপস্থিত দুস্থ ভূমিহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

    এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, জনাব ফজলুল হক চৌধুরী সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মর্জিনা আক্তার, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, শেখ মহি উদ্দিন, হবিগঞ্জ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচলক জনাব তমিজউদ্দিন খান, সহকারী কমিশনার (ভূমি) জনাব সুমাইয়া মমিন, উপজেলা কৃষি অফিসার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রমুখ।

  • আজ ৪৯ জনকে জেলা প্রশাসনের জরিমানা

    আজ ৪৯ জনকে জেলা প্রশাসনের জরিমানা

    আজ ২১ এপ্রিল ২০২১ হবিগঞ্জ জেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকল্পে জেলার বিভিন্ন স্থানে মোট ৯ (নয়) টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    সর্বমোট ৪৯ (ঊনপঞ্চাশ) টি মামলার মাধ্যমে ৪৯ (ঊনপঞ্চাশ) জন ব্যক্তিকে মোট ১৮,৫০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

    তাছাড়া স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে জনগণকে সচেতন করা হয়। জেলার সকল উপজেলায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ কার্যক্রম চলমান আছে।

  • আজমিরীগঞ্জ শিবপাশা ইউনিয়ন প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ গঠন

    আজমিরীগঞ্জ শিবপাশা ইউনিয়ন প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ গঠন

    বিগত ১৯ এপ্রিল ২০২১ ইং রোজ সোমবার রাত ১০ ঘঠিকার সময় আজমিরিগঞ্জ উপজেলার ৫ নং শিবপাশা ইউনিয়ন প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের কার্যনির্বাহী কমিটি গঠন করার লক্ষ্যে এক ভার্চুয়াল জুম মিটিং এর আয়োজন করা হয়।

    কুয়েত প্রবাসী সাবেক মেম্বার মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে ও উমান প্রবাসী বং মহল্লার মোঃ সাহেল চৌধুরীর পরিচালনায় জুম মিটিং পরিচালনা হয়।

    মিটিংয়ে সকল সদস্যের সর্বসম্মতি ক্রমে ০২ বছরের জন্য সভাপতি, শাহ্ হালিম উদ্দিন নূরী, সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক, মাহবুব রেজা তালুকদার ফরহাদ তাদের কে দিয়ে ৪৪১ সদস্য বিশিষ্ট এক আংশিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

  • মাধবপুরে বিভিন্ন মাদ্রাসায় পুলিশ সুপারের ইফতার সামগ্রী বিতরন

    মাধবপুরে বিভিন্ন মাদ্রাসায় পুলিশ সুপারের ইফতার সামগ্রী বিতরন

    মোঃ হাউশ মিয়াঃ আজ (২১ এপ্রিল) রোজ বুধবার দুপুরে মাধবপুর বাজার দারুল কোরআন মাদ্রাসা হল রুমে ৪টি ও বিকাল ৩টায় উপজেলার মৌজপুর দারুল উলুম মাদ্রাসায় ৫টি সহ মোট ৯টি মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।

    মাধবপুর বাজার মাদ্রাসা শিক্ষক মাওলানা ওসমান রেজা ও এস. আই সামসুল আরেফীন এর যৌথ পরিচালনায় ইফতার বিতরন পুর্বক সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অথিতি হিসেবে আলেম উলামা ও ছাত্রদের উদ্দেশ্য ইসলামের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ (বিপিএম, পিপিএম)।

    অন্যান্যদের মাঝে মাধবপুর সার্কেল সিনিয়র এসপি মহসিন আল মুরাদ, এসএসপি (শিক্ষানবীস) মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বক্তব্য রাখেন।

    পৌর জামে মসজিদের ইমাম ও মাদ্রার মুহতামিম মাওলানা কেফায়েত উল্লাহ নোমানী, কাউন্সিলর শেখ জহিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোঃ মিজানুর রহমান মিজান, সাংবাদিক রুকন উদ্দিন লস্কর, রাজীব দেব রায় রাজু, যুবলীগ নেতা একরামুল আলম লেবু, মাসুক মিয়া, হাফেজ মোবারক মোল্লাসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন ।