Category: হবিগঞ্জ

  • পাচঁ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জেলা প্রশাসনের জরিমানা

    পাচঁ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জেলা প্রশাসনের জরিমানা

    ২৪ এপ্রিল (শনিবার) ২০২১ হবিগঞ্জ জেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকল্পে জেলার বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোট ২ (দুই) টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    সর্বমোট ৫ (পাঁচ) টি মামলার মাধ্যমে ৫ (পাঁচ) জন ব্যক্তিকে মোট ১,২০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

    তাছাড়া স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে জনগণকে সচেতন করা হয়।

  • দৈনিক প্রভাকরের সম্পাদক সাংবাদিক আব্দুল হালীমের মাতার দাফন সম্পন্ন

    দৈনিক প্রভাকরের সম্পাদক সাংবাদিক আব্দুল হালীমের মাতার দাফন সম্পন্ন

    দৈনিক প্রভাকরের সম্পাদক, এটিএন বাংলা ও এটিএন নিউজের হবিগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল হালীমের মাতা ফাতেমা পারভীন (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

    তিনি (২৪) শনিবার বিকেল সাড়ে ৪টায় হবিগঞ্জ শহরের নিজ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক আব্দুল হালীমের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন অনেকে।

    এদিকে গতকাল শনিবার রাত ১০টায় তেঘরিয়া আল হুসাইনিয়া জামে মসজিদে ফাতেমা পারভীনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তেঘরিয়া কবরস্থানে সমাহিত করা হয় তাঁকে।

    মরহুমার নামাজে জানাজায় অংশ নেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) হবিগঞ্জ কার্যালয়ের প্রধান লেঃ কর্ণেল সামিউন্নবী শিবলী, সাবেক মেয়র ও বিএনপি নেতা আলহাজ্ব জি কে গউছ, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল, বিএনপি নেতা এডভোকেট এনামুল হক সেলিম, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মো. ফরিয়াদ, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, সাবেক সভাপতি ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী ও সৈয়দ এখলাছুর রহমান খোকন, সময় টিভি ও মানবজমিনের জেলা প্রতিনিধি রাশেদ আহমেদ খান, হবিগঞ্জ নিউজ এর সম্পাদক ও নিউজনাউটুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী, একাত্তর টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, মাবনকন্ঠের জেলা প্রতিনিধি পাবেল খান চৌধুরী, দৈনিক প্রভাকরের ভারপ্রাপ্ত সম্পাদক মো. সহিবুর রহমান, বিজয়ের প্রতিধ্বনীর বার্তা সম্পাদক সাইফুর রহমান তারেকসহ হবিগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

    এছাড়াও হবিগঞ্জের নানা শ্রেণীপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ নামাজে জানাজায় অংশগ্রহণ করেন।

    দৈনিক প্রভাকরের শোকঃ সম্পাদক আব্দুল হালীমের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে প্রভাকর পরিবার। ভারপ্রাপ্ত সম্পাদক মো. সহিবুর রহমান ও বার্তা সম্পাদক আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ স্বাক্ষরিত এক শোকবার্তা গতকাল শনিবার রাতে সংবাদপত্রে প্রেরণ করা হয়। শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

  • নবীগঞ্জে পতিপক্ষকে ফাঁসাতে বাবাকে খুন

    নবীগঞ্জে পতিপক্ষকে ফাঁসাতে বাবাকে খুন

    হবিগঞ্জের নবীগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের বৃদ্ধ বাবাকে খুন করেছে পাষন্ড পুত্র ও তার স্বজনরা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আকটকৃতরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে খুনের ঘটনা স্বীকার করেছে।

    শনিবার বিকেলে নিজ কার্যালয়ে প্রেস বিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।

    তিনি জানান, স্থানীয় বিজনা নদীর জলমহাল লীজ নিয়ে নবীগঞ্জ উপজেলার বাঁশডর গ্রামের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ১০/১২টি মামলাও রয়েছে। এ বিরোধ প্রতিরোধে একাধিকবার পুলিশ ও প্রশাসনের লোকজন উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসে। কিন্তু কোন ফল পাওয়া যায়নি। এরই জের ধরে গত বছরের ১৫ জুলাই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় জাহির আলীর ছেলে ও তার স্বজনরা দাবি করে প্রতিপক্ষের লোকজন ঘরে ঢুকে জাহির আলীকে খুন করেছে।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ও ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। এ ঘটনার একদিন পর ১৭ জুলাই নিহতের ছেলে আরশ আলী বাদি হয়ে প্রতিপক্ষের ৯২ জনকে আসামী করে মামলা দায়ের করে।

    পুলিশ মামলাটি দীর্ঘদিন তদন্ত শেষে বাদি পক্ষের লোকজনের কথাবার্তায় সন্ধেহ দেখা দিলে গত ২২ এপ্রিল বাদি পক্ষের মিসবাহ উদ্দিনকে আটক করে ব্যপক জিজ্ঞাসাবাদ চালায় নবীগঞ্জ থানা পুলিশ। এ সময় সে ঘটনার বর্ণনা করে।

    তার দেয়া তথ্যমতে গত ২৩ এপ্রিল বাদি পক্ষের সামছুল হক ও জিলু মিয়াকে আটক করে পুলিশ। ২৪ এপ্রিল তারা হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পবন চন্দ্র বর্মণের আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতে বলে প্রতিপক্ষকে ফাঁসাতে নিহত জাহির আলীর ছেলে আরশ আলীর নেতৃত্বে তার গোষ্টির ৭ জন মিলে বিচানায় শুয়ে থাকা ৭৫ বছরের বৃদ্ধ জাহির আলীকে ফিকল (বল্লম জাতীয় অস্ত্র) দিয়ে পেটে আঘাত করে হত্যা করে।

    পুলিশ সুপার বলেন, এ ঘটনায় ছেলেসহ বাকি ঘাতকরা পলাতক রয়েছে। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

  • টাকা নিয়ে মারামারিতে যুবক নিহত – জানাজা সম্পন্ন

    টাকা নিয়ে মারামারিতে যুবক নিহত – জানাজা সম্পন্ন

    পাওনা ১ হাজার টাকার জন্য হবিগঞ্জ শহরতলীর পশ্চিম ভাদৈ গ্রামে হামলায় আহাম্মদ আলী স্বপন (২০) নামের এক হাফেজ নিহত হয়েছে।

    গতকাল শুক্রবার রাত ০৯-৪৫ মিনিটে পশ্চিম ভাদৈ আল মদিনা একাডেমির মাঠ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান নিহত স্বপনের হুজুর হাফেজ মাওলানা আমিনুল ইসলাম।  তখন উপস্থিত মুসল্লীরা স্বপনের খুনীদের দৃষ্টান্ত বিচার চান। জানাজা শেষে তার গ্রামের বাড়ি তেতৈয়া গ্রামে তাকে দাফন করা হয়েছে।

    নিহত স্বপন ভাদৈ গ্রামের বাসিন্দা ও ঢাকার অপরাধ বিচিত্রার হবিগঞ্জ প্রতিনিধি জমির আলীর পুত্র।

    এ ঘটনায় মূল ঘাতক মাইনুল ইসলাম (২২) সহ তিনজনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১১ টার দিকে পশ্চিম ভাদৈ সড়কে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতংক বিরাজ করছে। জানা যায়, হাফেজ স্বপন একই এলাকার  মাইনুল নামের এক যুবকের কাছে ১ হাজার টাকা পেতো।

    ওই সময় পাওনা টাকা নিয়ে মাইনুলের সাথে স্বপনের বাকবিতন্ডা হয়। কিছুক্ষণ পর মাইনুলসহ ৩/৪ জন যুবক স্বপনকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে।

    গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন স্বপনকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতাল এবং পরে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকালে সে মারা যায়।

    ওইদিন রাতেই সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মাইনুলসহ ৩ জনকে আটক করে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

    এ বিষয়ে সদর থানার ওসি মাসুক আলী জানান, মূলহোতা মাইনুলকে গ্রেফতার করা হয়েছে। অপর দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ শনিবার মাইনুলকে আদালতে প্রেরণ করার কথা রয়েছে।

  • হবিগঞ্জে আজ ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

    হবিগঞ্জে আজ ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

    আজ ২৩ এপ্রিল ২০২১ হবিগঞ্জ জেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকল্পে জেলার বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোট ৩ (তিন) টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    সর্বমোট ১৬ (ষোল) টি মামলার মাধ্যমে ১৬ (ষোল) জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৪,৬০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তাছাড়া স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে জনগণকে সচেতন করা হয়।

  • বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ –  বানিয়াচংয়ে কৃষি মন্ত্রী

    বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ – বানিয়াচংয়ে কৃষি মন্ত্রী

    কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। প্রতি বছর লক্ষ্যমাত্রার চাইতে আমাদের দেশে উৎপাদন বেশী হয়। অনেক সময় প্রাকৃতিক দূর্যোগের কারণে কিছুটা ক্ষতি হলেও সরকার তা পুরণ করার সক্ষমতা অর্জন করেছে, কারো কাছে সাহায্যের প্রয়োজন হয়না। বাংলাদেশের কৃষির উন্নয়ন দেখে ভারতের মত রাষ্ট্র আজ অবাক। আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে বাংলাদেশে কৃষির বিপ্লব হয়েছে। সারের জন্য কৃষককে গুলি খেয়ে মরতে হয়না। বিগত ১০বছরে সারের মূল্য ১টাকাও বৃদ্ধি পায় নাই। নির্বাচনী ইশতেহার অনুযায়ী শেখ হাসিনার সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

    তিনি আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলায়” বুরো ধান কর্তন উৎসব” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

    ধান কাটা উৎসবের শুভ করেন কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি, পাশে সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, জেলা প্রশাসক ইশরাত জাহান প্রমুখ। ছবি ধারণঃ সৈয়দ সালিক আহমেদ।

    জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, কৃষি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোঃ মেসবাহুল ইসলাম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ড অমিতাভ সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আসাদ উল্লাহ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড মোঃ শাহজাহান কবীর, পুলিশ সুপার মোহাম্মদ উল্লা, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, জেলা কৃষি বিভাগের উপপরিচালক মোঃ তমিজ উদ্দিন খান, জেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী প্রমুখ।

    আলোচনা সভা শেষে স্থানীয় কৃষকদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়, এরপর দলীয় নেতাকর্মী এবং প্রশাসনের বিভিন্ন কর্মকতাদের নিয়ে ধান কাটা উৎসবের শুভ সুচনা করেন।

    এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীদেরকে যেভাবে একে একে বিচারের আওতায় এনে সর্বোচচ শাস্তি নিশ্চিত করা হয়েছে, তেমনি করে হেফাজতে ইসলামেরও মুল উৎপাটন করা হবে। বিচারের কাঠগড়ায় দাড় করানো হবে। শান্তি প্রিয় বাংলাদেশকে অশান্ত করার সুযোগ দেওয়া হবেনা।

  • আজ হবিগঞ্জে ১৩ জনকে জরিমানা

    আজ হবিগঞ্জে ১৩ জনকে জরিমানা

    আজ ৬টি মোবাইল কোর্টে হবিগঞ্জ জেলায় মোট  ১৩ জনকে জরিমানা করা হয়।

    ২২ এপ্রিল ২০২১ হবিগঞ্জ জেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকল্পে জেলার বিভিন্ন স্থানে মোট ৬ (ছয়) টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    সর্বমোট ১৩ (তের) টি মামলার মাধ্যমে ১৩ (তের) জন ব্যক্তিকে মোট ৬,৯০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তাছাড়া স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে জনগণকে সচেতন করা হয়। জেলার সকল উপজেলায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ কার্যক্রম চলমান আছে।