Category: হবিগঞ্জ

  • ফ্রেন্ডস ওয়েলফেয়ার ট্রাস্ট বানিয়াচং এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

    ফ্রেন্ডস ওয়েলফেয়ার ট্রাস্ট বানিয়াচং এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

    ফ্রেন্ডস ওয়েলফেয়ার ট্রাস্ট (এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ ব্যাচ) বানিয়াচং এর উদ্যোগে ইফতার মাহফিল এল.আর সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

    ট্রাস্টের সদস্যদের মধ্যে যারা উপস্থিত ছিলেন খালেদ আহমেদ, আব্দুল গাফফার, মোবাশ্বির আহমেদ, মিজানুর রহমান সুফল, ইত্তেফাক হোসেন, জরিফ উদ্দিন, লুৎফুর রহমান, পুরঞ্জয় গোস্বামী, সাজ্জাদুর রহমান ফয়সাল, শিবু মিয়া, জুয়েল আহমদ, আবু ফজল আহমেদ সুভন, হামিদুর রহমান সুজন, দেবব্রত দেব,পিনাক গোস্বামী, জসিম মিয়া, আতিকুল ইসলাম সোহাগ প্রমুখ।

  • সাংবাদিক ফজলে রাব্বী রাসেলের উপর মামলার ঘটনায় হবিগঞ্জ প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

    সাংবাদিক ফজলে রাব্বী রাসেলের উপর মামলার ঘটনায় হবিগঞ্জ প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

    হবিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও দৈনিক হবিগঞ্জের জননী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ফজলে রাব্বী রাসেলের উপর দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা হওয়ায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হবিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

    ২৫ মার্চ রবিবার দুপুরে ক্লাব মিলনায়তনে এক জরুরী বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু, শাহ্ ফখরুজ্জামান, রাসেল চৌধুরী, সায়েদুজ্জামান জাহির, সৈয়দ এখলাছুর রহমান খোকন, প্রেসক্লাব সদস্য – শফিকুল আলম চৌধুরী, নূরুজ্জামান ভূইয়া মামুন, শ্রীকান্ত গোপ, রাশেদ আহমেদ খান, আবু সালেহ নুরুজ্জামান চৌধুরী, শরীফ চৌধুরী, আবু হাসিব খান চৌধুরী পাভেল, মোঃ নূর উদ্দিন, এস এম সুরুজ আলী, শাকিল চৌধুরী, প্রদীপ দাশ সাগর, মঈন উদ্দিন আহমেদ, আব্দুর রউফ সেলিম, নূরুল হক কবির, জাকারিয়া চৌধুরী, বদরুল আলম, মোঃ এমদাদুল ইসলাম সোহেল, মোঃ ছানু মিয়া, আশরাফুল ইসলাম কহিনুর, মোশাহীদ আলম, আব্দুল হালীম, মুজিবুর রহমান, আনিসুজ্জামান চৌধুরী রতন, এন.এম ফজলে রাব্বী রাসেল, সুকান্ত গোপ, মোঃ কাউছার আহমেদ, এস.এম. আজিজ সেলিম, মোঃ সাইফুর রহমান তারেক, মোঃ আজহারুল ইসলাম মুরাদ, মোহাম্মদ নায়েব হোসাইন প্রমুখ।

    বক্তরা বলেন, ষড়যন্ত্রমূলক মামলাগুলো অবিলম্বে প্রত্যাহার করা না হলে আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত সভায় গৃহীত হয়।

  • হবিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহে  মুক্তিযোদ্ধা ও মহিলাদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ

    হবিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহে মুক্তিযোদ্ধা ও মহিলাদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ

    খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেনী পেশার মহিলাদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।

    রবিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।

    আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইশরাত জাহান। এসময় তিনি বলেন, একজন মায়ের খাদ্যের ঘাটতি থাকলে আমরা তার কাছ থেকে একটি সুন্দর শিশু আশা করতে পারিনা, সুতরাং প্রত্যেক মায়ের প্রতি আমাদের আরো যত্নশীল হতে হবে।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মর্জিনা আক্তার, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোখলেছুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শেখ সোমা জামান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ কলিম উল্লাহ শিকদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট নিখিল রঞ্জন শর্মা।

    এসময় ২৮জন মাকে তার শিশুদের জন্য, ১৫ জন মুক্তিযোদ্ধা এবং বয়স্ক ব্যক্তিদের হেলথ চেকআপ ও পুষ্টিকর খাবার প্রদান করা হয়।

  • আগামীকাল থেকে বন্ধ হচ্ছে করোনার ১ম ডোজ টিকা দেওয়া

    আগামীকাল থেকে বন্ধ হচ্ছে করোনার ১ম ডোজ টিকা দেওয়া

    আগামীকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত করোনা টিকার ১ম ডোজ দেওয়া আপাতত বন্ধ থাকবে।

    আজ রবিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডাঃ সামছুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতেআএ তথ্য জানানো হয়।

    আগামীকাল থেকে বন্ধ হচ্ছে করোনার ১ম ডোজ টিকা দেওয়া

    এবিষয়ে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোখলেছুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

  • দেশ টিভির এমডি সাদিকুর রহমান চৌধুরী পরাগ’র মাতার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    দেশ টিভির এমডি সাদিকুর রহমান চৌধুরী পরাগ’র মাতার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বানিয়াচং প্রতিনিধি

    ইকরা গণগ্রন্থাগারের উদ্দোগে বানিয়াচংয়ের কৃতি সন্তান, দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক, বরেন্য মিডিয়া ব্যক্তিত্ব সাদিকুর রহমান চৌধুরী পরাগ’র রত্নগর্ভা মাতা মরহুমা ফিরোজা বেগম ও তার ছোট বোন সুপ্রিম কোর্টের আইনজীবী জেরিনা চৌধুরী জেনির আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার বাদ জোহর ইকরা গণগ্রন্থাগার মিলনায়তনে মাস্টার মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. আশিকুল ইসলামের পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গ্রন্থাগারের নির্বাহী সদস্য এমদাদুল হক ও মীর মহি উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ারুল হক শাহীন, মাওলানা বদরুল ইসলাম আনসারী, স্কুল শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন, হাফেজ রফিকুল ইসলাম, হাফেজ মাওলানা আবু সালেহ মিসবাহ, হাফেজ আব্দুর রাজ্জাক, মাওলানা মোঃ ইলিয়াছ।

    এ সময় নেতৃবৃন্দগন বলেন পরাগ চৌধুরীর পরিবার বানিয়াচংয়ের (কাগাপাশা গ্রামের) একটি আলোকিত পরিবার। মাত্র তিন দিনের ব্যবধানে রত্নগর্ভা মা ও প্রিয় ছোট বোনের মৃত্যুতে পরাগ চৌধুরীর পরিবার গভীর শোকাচ্ছন্ন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও মরহুমাগনের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে জান্নাতুল ফেরদৌস কামনা করেন।

    মিলাদ মাহফিল শেষে মরহুমা ফিরোজা বেগম ও তার কন্যা সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জেরিনা চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম মাওলামা বাহার উদ্দিন।

    উল্লেখ্য, দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক সাদিকুর রহমান চৌধুরী পরাগ’র মাতা মরহুমা ফিরোজা বেগম গত ২০ এপ্রিল ঢাকা শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। এর তিন দিন পুর্বে ১৭ এপ্রিল তার ছোট বোন সুপ্রিম কোর্টের আইনজীবি জেরিনা চৌধুরী জেনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

  • হবিগঞ্জ কৃষকলীগের উদ্যোগে ধানকাটা উৎসব

    হবিগঞ্জ কৃষকলীগের উদ্যোগে ধানকাটা উৎসব

    বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে কৃষকলীগের নেতা কর্মীরা কৃষকের সাথে মাঠে ধান কাটায় সহযোগিতা করছে।

    করোনাকালীন সময়ে শ্রমিক সংকটের কারণে প্রাকৃতিক দূর্যোগে কৃষকের ধান যেন নষ্ট না হয় সেজন্য প্রধান মন্ত্রী সারা দেশে নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন। কৃষকের ধান মাঠ থেকে সঠিক সময়ে যেন ঘরে তুলতে পারে সেই জন্য আমরা মাঠে নেমে কৃষকের সাথে সহযোগিতা করছি।

    সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে ব্রিফ করছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ
    সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে ব্রিফ করছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

    তিনি রবিবার সকাল ১০টায় হবিগঞ্জের কালাডোবায় ধান কাটা উৎসবের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

    হবিগঞ্জ কৃষকলীগের উদ্যোগে ধানকাটা উৎসব
    ধানকাটা উৎসবে জেলা উপজেলাসহ স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণ। ছবিঃ সৈয়দ সালিক আহমেদ

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয়  কৃষকলীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম  স্মৃতি এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক শামিমা শাহরিয়ার এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. মোঃ হাবিবুর রহমান মোল্লা, দপ্তর সম্পাদক  রেজাউল করিম রেজা আইন বিষয়ক সম্পাদক  এডভোকেট জহির উদ্দিন লিমন, জেলা কৃষকলীগের সভাপতি হুমায়ুন কবীর রেজা, সহসভাপতি শাহজাহান চৌধুরী সেজু, যুগ্ম সাধারণ সম্পাদক  আব্দুর রউফ, এসএম মাহফুজ, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার রায় প্রমুখ।

  • ২৭ লক্ষ ৫০ হাজার টাকার বিশাল ত্রাণ সহায়তা পাবে মাধবপুর উপজেলাবাসী

    ২৭ লক্ষ ৫০ হাজার টাকার বিশাল ত্রাণ সহায়তা পাবে মাধবপুর উপজেলাবাসী

    মোঃ হাউশ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ)

    হবিগঞ্জের মধবপুরে মহিমান্বিত পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ত্রাণ কার্য হিসেবে উপজেলায় ১১টি ইউনিয়নে ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার ) হারে মোট ২৭,৫০,০০০/- (সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার ) টাকা বরাদ্দ পাওয়া গেছে জানিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    শনিবার (২৪ এপ্রিল) মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার জনাবা ফাতেমা-তুজ-জোহরা স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হতে প্রকাশ করা হয়। উক্ত বরাদ্দের আলোকে প্রতি ইউনিয়নে ৫০০ জন উপকারভোগীকে ৫০০টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে। উক্ত বরাদ্দকৃত টাকা ইউনিয়ন চেয়ারম্যানদের অনুকূলে প্রধান করা হবে।

    আগামি ২৬ এপ্রিল ২০২১ ( সোমবার ) এর মধ্যে চেয়ারম্যন কর্তৃক প্রণয়নকৃত উপকারভোগীর তালিকা ইউনিয়ন কমিটিতে অনুমোদন পূর্বক উপজেলা কমিটিতে চুড়ান্ত অনুমোদনের জন্য অত্র কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখায় দাখিল করতে হবে। সর্বনিম্ন শতকরা ৭০ ভাগ মহিলা উক্ত সহযোগিতা পাবে।

    উপ-বরাদ্দকৃত কার্ডের বিপরীতে সর্বশেষ জারীকৃত উপজেলা মানবিক সহায়তা কর্মসুচি বাস্তবায়ন নির্দেশিকা অনুসরণ করে উপকারভোগীর তালিকা নির্দিষ্ট ছকে প্রণায়ন করা হবে ।

    এই বিষয়ে নির্বাহী অফিসার উপজেলার সচেতন নাগরিকদের উদ্দেশ্য করে বলেন , “আপনার ইউনিয়নে অসহায়, দু:স্থ, অতিদরিদ্র পরিবার সম্পর্কে তথ্য দিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সহযোগিতা করুন যাতে করে সঠিক ব্যক্তি সরকারি সহায়তা পেতে পারে।”