হবিগঞ্জ সদর থানা পুলিশের সাড়াশি অভিযানে ৪ চোর ও ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ২৭ এপ্রিল মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকৃত মৃত মহাদেব রায়ের পুত্র ভুবন রায় (৪৫) শহরের মহাপ্রভু আখড়ার বাসিন্দা। তাকে পুলিশ ৪০ পিস ইয়াবাসহ আটক করে।
অপরদিকে শহরতলীর বহুলা ও ভাদৈ গ্রাম থেকে চুরির অভিযোগে ৪ জনকে আটক করা হয়।
আটকৃতরা হল, বহুলা গ্রামের মনসুর আলীর পুত্র উজ্জল মিয়া (২৫), সিতু মিয়ার পুত্র রিপন (২৫), মুঞ্জব আলীর পুত্র রনি মিয়া (২৩), ভাদৈ গ্রামের ফজর আলীর পুত্র কবির মিয়া (৩৫)। এ সময় তাদের কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৭ এপ্রিল) করোনায় ক্ষতিগ্রস্থ, কর্মহীন, ভাসমান ও অসহায় প্রায় ০৩ শত পরিবারের মাঝে রান্না করা খাবার ও ইফতার বিতরণ করেছে হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিট।
হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিট এর উদ্যোগে এবং হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট এর সেক্রেটারী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের অর্থায়নে ১৪ দিন যাবৎ হবিগঞ্জের বিভিন্ন এলাকা রান্না করা খাবার বিতরণ করে আসছে রেড ক্রিসেন্ট সদস্যরা।
প্রতিদিন হবিগঞ্জ যুব রেড ক্রিসেন্ট এর ২০ জন ইউনিট এর উদ্যোগে স্বেচ্ছাসেবক দল এই কার্যকম বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। প্রতিদিন মোটরসাইকেল, রিক্সা ও ভ্যান যোগে নির্ধারিত এলাকা গুলিতে রান্না করা খাবার পৌঁছে দেয় স্বেচ্ছাসেবকরা।
হবিগঞ্জ পৌরসভার মেয়র ও হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী আতাউর রহমান সেলিম বলেন, বিশ্ব ব্যাপি এই করোনা মহামারীতে মানুষ কর্মহীন এ পড়েছে । তাই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের সেবায় কাজ করে যাচ্ছি ।
হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ উল্লার সৌজন্যে সদর হাসপাতালে সদর থানার ওসি মাসুক আলী মরিয়ম চান নামের ১০৫ বছরের এক বৃদ্ধাকে খাদ্য সহায়তা দিয়েছেন। মঙ্গলবার বিকেলে সদর হাসপাতাল সংলগ্ন অনন্তপুর এলাকায় ওই নারীকে খাদ্য সহায়তা দেন তিনি।
জানা যায়, প্রায় ২০ বছর পূর্বে ওই বৃদ্ধার স্বামী মারা গিয়েছেন। কোন সন্তানাদি নেই। মূল বাড়ি বানিয়াচং থানাধীন মুরাদপুর এলাকায়। নিজের ঘর না থাকায় স্বামী মারা যাওয়ার পর চলে আসেন হবিগঞ্জ শহরে। সদর হাসপাতালের গেইটের পাশে বসে সাহায্যের জন্য প্রতিদিন বসে থাকেন। প্রতিদিন যা পান তা দিয়ে কোন রকম জীবন চলে।
পরিচয় হয় আয়েশা খাতুন (৪৫) নামে এক দরদী মহিলার সাথে। আয়েশা খাতুনও দরিদ্র। অন্যের বাসায় কাজ করে সংসার চালান। তিনি অসহায় মরিয়ম চান কে নিজের ভাড়া করা ছোট ঘরে আশ্রয় দেন। মায়ের মমতায় সেবা দিয়ে যাচ্ছেন এখনো।
বৃদ্ধা মরিয়ম চান বয়সের ভারে এখন আর হাটতে পারেন না। অসুস্থতা ভর করেছে শরীরে। আয়েশা খাতুনের সহায়তায় চলে আসেন হাসপাতালের গেইটে।
অনন্তপুর এলাকার মুফতি ওয়াহাব নাঈমী একটি বীমা কোম্পানিতে চাকুরী করেন। বৃদ্ধা মরিয়ম চানের বিষয়টি তিনি পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম্ পিপিএম ফেসবুকে মেসেজে অবগত করেন।
মরিয়ম চানের সাথে কথা বলে জানা যায়, পুলিশ সুপার কর্তৃক প্রদত্ত নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য পেয়ে তিনি খুবই খুশি হয়েছেন। শেষ বয়সে একটু চলাফেরার জন্য তার একটি হুইল চেয়ার প্রয়োজন। মানবিক পুলিশ সুপার হবিগঞ্জ বৃদ্ধা মরিয়ম চানকে শীঘ্রই একটি হুইল চেয়ার প্রদান করবেন বলে জানিয়েছেন।
২৭ এপ্রিল ২০২১ তারিখে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে বেলা ২.০০ টায় মাধবপুর উপজেলার ফতেহ গাজী মাজারের পূর্ব পাশে আবদুল করিম (২২), পিতা- আব্দুল গণি মিয়া,গ্রাম- পানছড়ি, শানখলা, চুনারুঘাট, হবিগঞ্জ-কে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির সময় একটি ট্রাকসহ আটক করা হয় এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় ।
এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট, মাধবপুর জনাব মোঃ মহিউদ্দিন। এ অভিযানে সহায়তা করেন মাধবপুর থানা পুলিশ ।
আগামী ৬ই মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ট স্কটিশ পার্লামেন্ট নির্বাচন। ২০০০ সালে চালু হওয়া এই পার্লামেন্টে মুলত: স্কটীশ জণগনের স্বাস্থ্য, শিক্ষা ও ট্রান্সপোর্ট সংক্রান্ত বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। তাছাড়া কয়েক প্রকার পাবলিক বেনিফিট এবং ট্যাক্স সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করার ক্ষমতা রয়েছে স্কটিশ পার্লামেন্টের।
তিনি হবিগঞ্জ নিউজকেবলেন, “স্কটীশপার্লামেন্টনির্বাচনেবাঙালীকমিউনিটিরঅংশগ্রহনখুবইতাৎপর্যপুর্ন।ভোটারদেরকাাছথেকেঅভুতপুর্বসাড়ামিলছে।এতেআমিঅত্যন্তঅনুপ্রাণিতহচ্ছি।আমাদেরলালিতস্বপ্নপুরণেরব্যাপারেআমিপ্রচন্তরকমভাবেআত্মবিশ্বাসীওআশাবাদী।এতেকমিউনিটিরদোয়াওসহযোগিতাকামনাকরছি”
মুহাম্মদ শওকত আলীঃ নবীগঞ্জে ভুয়া ডেন্টাল চিকিৎসককে ১ মাসের বিনাশ্রম জেল ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের নবীগঞ্জ ডেন্টাল কেয়ারে মোবাইল কোর্ট পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন।
অভিযোগে জানাযায়, যথাযথ ডেন্টাল সার্জন এর পরামর্শ না নিয়ে ডেন্টাল কেয়ার এর পরিচালক উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাও গ্রামের মৃত আতাউর রহমানের পুত্র চৌধুরী মোস্তাফিজুর রহমান অভিযোগকারীরকে বড় ধরনের ঝুকিপুর্ন অপারেশন করেন। এতে তাঁর নতুন দুটি দাঁতসহ পুরো মাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং জীবন সংকটাপণ্নসহ হয়ে পড়ে।
অভিযোগের বিষয়টি সার্বিক পর্যালোচনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী অভিযুক্ত মোস্তাফিজুর রহমানকে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়।
অভিযুক্ত বিনা প্ররোচনায় দোষ স্বীকার করেন এবং ভবিষ্যতে এমন কার্য করবে না মর্মে অঙ্গীকার করেন।
মোবাইল কোর্ট এ সার্বিক স্বাস্থ্য বিষয়ক সহায়তা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডেন্টাল সার্জন ডাঃ আল আসিফ আবেদীন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন নবীগঞ্জ থানার এস আই মৃদুল।
এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, অর্থ সম্পাদক মুহাম্মদ শওকত আলী, সাবেক সেক্রেটারি আলমগীর মিয়া প্রমূখ।
এছাড়া অভিযুক্ত মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে বিডএস ডিগ্রীধারী না হয়েও দীর্ঘদিন যাবত ডাক্তারী প্যাডে বিভিন্ন উপাধি লাগিয়ে চিকিৎসা ব্যবসা চালিয়ে আসার অভিযোগ রয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে অসহায়ের মত মানুষ মারা যাচ্ছেন। বিশ্বজুড়ে করোনার সংক্রমন মানুষকে অসহায় করে দিয়েছে। বাংলাদেশে এখনও করোনাভাইরাসের সংক্রমন বাড়ছে। দেশের মানুষকে সুরক্ষা দিতে সরকার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। কিন্তু সবাই যে যার জায়গায় সতর্ক না থাকলে কঠিন মূল্য দিতে হবে।
সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির আজ মঙ্গলবার করোনা ভাইরাসজনিত কারণে অস্বচ্ছল মানুষদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেছেন।
এ সময় তিনি ঘর থেকে বের হলে অবশ্যই সুভে মাস্ক ব্যবহার এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের মধ্য দিয়ে জীবন যাপনের জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। পরে এমপি আবু জাহির ১১২ জন মানুষের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা বিতরণ করেন।
হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মর্জিনা আক্তার। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।