Category: হবিগঞ্জ

  • জেলা প্রশাসকের উদ্যোগে সদর হাসপাতালের ডিজিটাল এক্স-রে মেশিনটি চালু

    জেলা প্রশাসকের উদ্যোগে সদর হাসপাতালের ডিজিটাল এক্স-রে মেশিনটি চালু

    অবশেষে জেলা প্রশাসকের উদ্যোগে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের ডিজিটাল এক্স-রে মেশিনটি চালু হলো। হাসপাতালে বিদ্যুতের সাব-স্টেশনে বিদ্যুৎ সংযোগ না দেওয়াতে দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল এই ডিজিটাল এক্স-রে মেশিনটি।

    বিষয়টি জেলা প্রশাসক ইশরাত জাহান বিভিন্ন সময় হাসপাতাল পরিদর্শনে গেলে তার নজরে আসে এবং তিনি সেটা চালু করার উদ্যোগ গ্রহণ করেন।

    বৃহস্পতিবার (২৯ এপ্রিল) হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে তিনি উপস্থিত হয়ে মেশিনটির কার্যকারিতা পরিদর্শন করেন। এক্ষেত্রে ইতিবাচক ভূমিকার জন্য তিনি গণপূর্ত বিভাগ, বিদ্যুৎ বিভাগকে ধন্যবাদ জানান। হবিগঞ্জ জেলার মানুষ যেন সরকারি মূল্যে স্বাস্থ্যসেবা পায় সেজন্য তত্ত্বাবধায়ক জেলা সদর হাসপাতাল এবং সিভিল সার্জনকে অনুরোধ জানানো হয়।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ একেএম মোস্তাফিজুর রহমান, তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ হেলাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মর্জিনা আক্তার প্রমুখ।

  • ক্ষতিগ্রস্থ ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান

    ক্ষতিগ্রস্থ ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান

    আজ ২৯ এপ্রিল ২০২১ তারিখে হবিগঞ্জ জেলার নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে “করোনা ভাইরাসজনিত কারণে ক্ষতিগ্রস্থ ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান কর্মসূচি” এর চতুর্থ দিনে মোট ১৮৩ জনকে মানবিক সহায়তা প্রদান করা হয়।

    জেলা প্রশাসন, হবিগঞ্জের আয়োজনে এবং জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান- এর সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব তারেক মোহাম্মদ জাকারিয়া এবং জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য সদস্যবৃন্দ।

  • অস্ট্রেলিয়া প্রবাসীর অনুদানে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন জেলা প্রশাসক

    অস্ট্রেলিয়া প্রবাসীর অনুদানে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন জেলা প্রশাসক

    তাসনোভা শামীম ফাউন্ডেশনের উদ্দোগে প্রয়াত  ডাক্তার হাসেম সাহেবের সুযোগ্য কন্যা অস্ট্রেলিয়া প্রবাসী রুমানা আক্তারের অনুদানে পাঁচজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে৷

    বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ারগুলো বিতরণ করেন জেলা প্রশাসক ইশরাত জাহান৷

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মর্জিনা আক্তার,
    ডিডি সমাজসেবা হাবিবুর রহমান , ফাউন্ডেশন এর কার্যকরী কমিটির সভাপতি
    রোটারিয়ান এ এস এম মহসীন , সহ-সভাপতি পংকজকান্তি পল্লব, সাধারণ সম্পাদক সুমন আহমেদ রাজু আলী, কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন জামাল, এ্যাডভোকেট সেলিম আহমেদ, আবু নাসের শাহীন, ইউনুস মিয়া প্রমুখ।

  • শহরের মোহনপুরে  দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

    শহরের মোহনপুরে দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

    হবিগঞ্জ শহরে দুই দল লোকের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন আহত হয়েছে। গতকাল বুধবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত মোহনপুর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। কোর্ট স্টেশন পুলিশ ফঁাড়ির ইন্সপেক্টর গোলাম কিবরিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

    জানা যায়, মোহনপুর গ্রামের আশ্বব আলীর পুত্র সাব্বির আহমেদ (১০) মোহনপুর উত্তরপাড়া জামে মসজিদে গত সোমবার তারাবীহ নামাজ পড়তে যায়। ওই সময় দুই তিন যুবক তাকে মারধোর করে। বিষয়টি নিয়ে বিচারপ্রার্থী হলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে।

    গতকাল ওই সময় একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে নামাজ থেকে বের হবার সাথে সাথেই নুরুল হক ও সাব্বিরের উপর হামলা চালায়। এতে উভয়পক্ষের মাঝে সংঘর্ষ হয়।

    গুরুতর আহত নুরুল হক, রুবেল, সাবাজ ও আরিফকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়াও সাব্বিরকে চিকিৎসা দেয়া হয়েছে।

    ওসি মাসুক আলী জানান, ঘটনার পরপরই পুলিশ গিয়ে আপ্রাণ চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

  • বানিয়াচংয়ের শাহপুরে গৃহবধূর  আত্মহত্যা

    বানিয়াচংয়ের শাহপুরে গৃহবধূর আত্মহত্যা

    বানিয়াচং উপজেলার শাহপুর গ্রামে হেলেনা আক্তার (৫০) নামের এক গৃহবধূ গলায় ফঁাস দিয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের মতুর্জ আলীর স্ত্রী।

    গতকাল বুধবার বিকেলে স্বামীর বাড়ির গোয়ালঘরে হেলেনার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন লাশ নামিয়ে ফেলে। পরে বানিয়াচং থানায় খবর দিলে পুলিশ লাশের সুরতহাল তৈরি করে রাত ৯টার দিকে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

    জানা যায়, ২০ বছর আগে রিচি গ্রামের সুরত আলীর কন্যা হেলেনাকে বিয়ে করে মুর্তুজ আলী। বিয়ের পর তাদের কোলজুড়ে ৩ সন্তান জন্মগ্রহণ করে। তবে হেলেনার পরিবারের দাবি স্বামীর বাড়ির লোকজন তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।

    বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। তবে ময়নাতদন্ত রিপোর্ট এলে বিস্তারিত কারণ জানা যাবে।

  • নিরলসভাবে কাজ করে যাচ্ছেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা

    নিরলসভাবে কাজ করে যাচ্ছেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা

    মহামারী করোনার সময়েও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন হবিগঞ্জের জননন্দিত পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা পিপিএম, বিপিএম। গতকাল বুধবার বিকাল ৩টায় সদর থানায় উপস্থিত হয়ে ১০৫ বছর বয়সী বৃদ্ধা মরিয়ম চঁানকে নিজ অর্থায়নে হুইল চেয়ার ও এক মাসের খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন।

    এ সময় উপস্থিত ছিলেন, সদর থানার ওসি মোঃ মাসুক আলী, ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ, ওসি (অপারেশন) নাজমুল হকসহ সাংবাদিকবৃন্দ।

    পুলিশ সুপার বলেন, আমি যতদিন হবিগঞ্জ জেলায় থাকব, গরিব-দুঃখী মানুষকে সাহায্য করে যাব। একজন লোক তাকে ম্যাসেজ দিয়ে জানায়, অনন্তপুরের এক বৃদ্ধা মহিলা মানবেতর জীবন যাপন করছে। ম্যাসেজ পাওয়ার সাথে সাথেই সত্যতা যাচাইয়ের জন্য সদর থানার ওসিকে দায়িত্ব দেন। সত্যতা পেয়ে পুলিশ সুপার গত মঙ্গলবার ওই বৃদ্ধাকে খাবার সামগ্রী পাঠান এবং গতকাল বুধবার হুইল চেয়ারসহ একমাসের বাজার সামগ্রী প্রদান করেন।

  • মাদক মামলায় গ্রেফতারকৃত  রনির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

    মাদক মামলায় গ্রেফতারকৃত রনির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

    হবিগঞ্জ শহরে মাদক মামলায় গ্রেফতারকৃত রনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তার দেয়া তথ্য মতে পুলিশ শহরে সাড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করেছে এবং তার প্রশ্রয়দাতা মৃত আলা উদ্দিন খানের পুত্র শাকিল খানকে খুঁজছে পুলিশ। ইদানিং হবিগঞ্জ শহরে দোকান ও বাসায় ব্যাপক চুরির হিড়িক পড়েছে। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে ডিবি ও সদর থানা পুলিশ অভিযানে নামে।

    গত মঙ্গলবার রাতে বহুলা গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সঞ্জব আলীর পুত্র রনিকে আটক করে। তার দেয়া তথ্য মতে শাকিল খান, কয়ছর খান ও ফয়ছল খানের বাসা থেকে বিপুল পরিমাণ ইয়াবা, স্বর্ণালংকার, মোবাইল ফোন, ল্যাপটপসহ চোরাই মাল উদ্ধার করে। তার দেয়া তথ্য মতে পুলিশ ফয়ছলের স্ত্রী জাহানারা আক্তার জানু, বহুলার ফজল মিয়ার পুত্র রিপন মিয়া, মোহনপুরের সিতু মিয়ার পুত্র উজ্জলকে আটক করে। তবে এ চক্রের মূলহোতা শাকিল খানকে ধরতে পারেনি।

    তবে ওসি মাসুক আলী জানিয়েছেন, অচিরেই শাকিলকে ধরা হবে। গতকাল বুধবার রনিসহ অন্যদের কারাগারে প্রেরণ করা হয়েছে।