Category: হবিগঞ্জ

  • সদর উপজেলার ধল গ্রামে জুয়াড়িদের হামলায় এক  বৃদ্ধ আহত

    সদর উপজেলার ধল গ্রামে জুয়াড়িদের হামলায় এক বৃদ্ধ আহত

    হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামে এক দল জুয়াড়ির হামলায় ফেরদৌস মিয়া চৌধুরী (৬০) নামের এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। শুধু তাই নয়, তারা ওই বৃদ্ধের স্ত্রীকে মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আসঙআকা করা হচ্ছে।

    জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার একদল লোক গ্রামের একটি নির্জনস্থানে জুয়ার আসর বসায়। ফলে গ্রামে চুরি, ছিনতাই বৃদ্ধি পায়। এ বিষয়ে ফেরদৌস মিয়া প্রতিবাদ করেন। এ ছাড়া সম্প্রতি মুজিবুর রহমান পলাশ নামে একজনের বাড়ি থেকে মূল্যবান জিনিসপত্র চুরি হওয়ার ব্যাপারেও জানা গেছে যায়। এ মামলায় ফেরদৌস মিয়া সাক্ষী হওয়ায় তারা আরও ক্ষিপ্ত হয়ে উঠে বলে আহতের পরিবারের অভিযোগ।

    বুধবার রাতে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে ফেরদৌস মিয়ার বাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে তাকে ও তার স্ত্রীকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। স্থানীয় লোকজন ফেরদৌস মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

    এ বিষয়ে সদর থানার ওসি মাসুক আলী জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

  • শহরে ভূয়া মেজর পরিচয় দিয়ে ফোন করে সিএনজি ছাড়িয়ে নেয়ার তদবির, চালক আটক

    শহরে ভূয়া মেজর পরিচয় দিয়ে ফোন করে সিএনজি ছাড়িয়ে নেয়ার তদবির, চালক আটক

    হবিগঞ্জ শহরে ভূয়া মেজর পরিচয় দিয়ে ফোন করে সিএনজি অটোরিকশা ছাড়িয়ে নেয়ার অভিযোগে কাওসার মিয়া (২৫) নামের এক চালককে আটক করেছে ট্রাফিক পুলিশ। তবে ওই ভূয়া মেজরকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। আটক চালক সদর উপজেলার নোয়াবাদ গ্রামের কিম্মত আলীর পুত্র।

    বৃহস্পতিবার দুপুরে লকডাউনে দায়িত্ব পালন করে ট্রাফিক পুলিশ। এ সময় সিএনজি নিয়ে কাওসার হবিগঞ্জ আসছিল। শায়েস্তানগর এলাকায় আসলে ট্রাফিক পুলিশ সিএনজি আটক করে। তখন কাওসার একজন সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দেয়। ওই সময় ওই ভূয়া মেজর ট্রাফিক পুলিশকে কল দিয়ে সিএনজি ছেড়ে দিতে বলে। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাকে জানালে তোলপাড় শুরু হয়। এক পর্যায়ে ভূয়া মেজরের ফোন নম্বর যাচাই বাছাই করে প্রতারনার বিষটি পরিষ্কার হয়। সাথে সাথেই সিএনজিসহ কাওসারকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

    এ রিপোর্ট লেখা পর্যন্ত কাওসার থানায় আটক ছিল। তবে পুলিশ কাওসার আটকের কথা স্বীকার করলেও গোপনীয়তা রক্ষারয় তথ্য দিতে রাজি হয়নি।

  • শহরের নতুন বাস টার্মিনাল এলাকা থেকে দিনে দুপুরে মোটর সাইকেল চুরি

    শহরের নতুন বাস টার্মিনাল এলাকা থেকে দিনে দুপুরে মোটর সাইকেল চুরি

    শহরের নতুন বাস টার্মিনাল এলাকা থেকে দিনে দুপুরে মোটর সাইকেল চুরি হয়েছে। তবে সিসি ক্যামেরায় ধারন হয়েছে চুরির ঘটনাটি। এ বিষয়ে ওই মোটর সাইকেলের মালিক হাসি-খুশি শো-রুমের প্রোপাইটর মোঃ শাহীন মিয়া হবিগঞ্জ সদর থানায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে একটি মামলা করেছেন।

    ওসি মাসুক আলী বলেন, অভিযোগ পেয়েছি। তবে সিসি ফুটেজের সূত্র ধরে চোর ধরতে ও মোটর সাইকেল উদ্ধারে অভিযান চালানো হবে।

    জানা যায়, গত বুধবার দুপুরে তার শো-রুমের সামন থেকে তার ব্যবহৃত মোটর সাইকেলটি চোর নিয়ে যায়। পরে সিসি ক্যামেরার সূত্র ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে সন্ধান না পেয়ে মামলা করেন। ইতোমধ্যে হবিগঞ্জ শহর থেকে বেশ কয়েকটি মোটর সাইকেল চুরি হয়েছে। তবে লোক এক দুইটি উদ্ধার হলেও অন্যগুলো উদ্ধার হয়নি।

  • সদর উপজেলার তেঘরিয়া গ্রামে রাস্তা নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে ক্ষত-বিক্ষত

    সদর উপজেলার তেঘরিয়া গ্রামে রাস্তা নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে ক্ষত-বিক্ষত

    হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামে রাস্তা নিয়ে বিরোধীতার কারণে তিন চাচাত ভাইকে কুপিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে। আহত তিনজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, ওই গ্রামের মৃত আলফু মিয়ার ছেলে মো. ফরিদ মিয়া, সহিদ মিয়া ও রমজান মিয়া। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

    আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, তেঘরিয়া গ্রামের মৃত আঃ ছোবানের ছেলে মহিবুর রহমানের সাথে আহতদের বিরোধ চলছিল। কয়েকদিন ধরে বিভিন্নভাবে মহিবুর ও তার লোকজন হুমকি দিয়ে আসছে। গতকাল ভোরে তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনজন আহত হয়।

    তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে৷

  • চুনারুঘাট উপজেলায় জেলা প্রশাসকের মানবিক সহায়তা প্রদান

    চুনারুঘাট উপজেলায় জেলা প্রশাসকের মানবিক সহায়তা প্রদান

    করোনা পরিস্থিতি মোকাবেলায় চুনারুঘাট উপজেলায় জেলা প্রশাসকের মানবিক সহায়তা প্রদান কর্মসূচি পালন করা হয়।

    আজ বৃহস্পতিবার চুনারুঘাট উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়নের ইকরতলী গ্রামে ইকরতলী আশ্রয়ন প্রকল্পে বসবাসরত করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ ও দুঃস্থদের হাতে মাননীয় প্রধানমন্ত্রী এর পক্ষ থেকে মানবিক সহায়তা তুলে দেন জেলা প্রশাসক ইসরাত জাহান৷

    এসময় উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ, সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল সহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, সাংবাদিক সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ।

    চুনারুঘাট উপজেলায় জেলা প্রশাসকের মানবিক সহায়তা প্রদান

  • ওসমানী স্মৃতি পরিষদ এর উদ্যোগে অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

    ওসমানী স্মৃতি পরিষদ এর উদ্যোগে অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

    আজ বৃহস্পতিবার হবিগঞ্জ শহরের কিবরিয়াব্রীজ সংল্গন মেরিট হোম কিন্ডারগার্টেন এর মাঠে ওসমানী স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় ও হবিগঞ্জ জেলা শাখার উদ্যাগে অসহায় কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়৷

    এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাপা নেতা তৌহিদুল ইসলাম তৌহিদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওসমানী স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি প্রভাষক এস এম লুৎফর রহমান, উক্ত খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে, সভাপতিত্ব করেন ওসমানী স্মৃতি পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অপু আহমেদ রওশন।

    এছাড়াও উপস্থিত ছিলেন আঃ আহাদ, সাংগঠনিক সম্পাদক আমিন আলী সিদ্দিক, সায়েম আহমেদ, সাংগঠনিক সম্পাদক পলাশ পাল, প্রচার সম্পাদক অভিজিৎ আচার্য অভি, মইনুল হক সুমন আহমেদ আঃ খালেক, পারভেজ আহমেদ জনি সহ প্রমুখ।

  • চুনারুঘাট প্রবাসী গ্রুপ এন্ড ফাউন্ডেশনের ইফতার মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ

    চুনারুঘাট প্রবাসী গ্রুপ এন্ড ফাউন্ডেশনের ইফতার মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ

    বুধবার (২৮ এপ্রিল) চুনারুঘাট প্রবাসী গ্রুপ এন্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাংগঠনিক সম্পাদক মীর মকসুদ আলী ও প্রতিষ্ঠার ও সমন্বিত উপদেষ্টা আমেরিকা প্রবাসী তাজুল ইসলামের সার্বিক সহযোগিতায় ইফতার মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    চুনারুঘাট ডিসিপি হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে সাইফুর রাব্বির সঞ্চালনা ও মনিরুজ্জামান তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান উপদেষ্টা রমিজ উদ্দীন চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান হুসাইন আলী রাজন,উপদেষ্টা সমাজ সেবক মুক্তাদির চৌধুরী উপদেষ্টা আলহাজ্ব রফিকুল ইসলাম।

    চুনারুঘাট প্রবাসী গ্রুপ এন্ড ফাউন্ডেশনের ইফতার মাহফিল

    কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক নিতাই দাস, উজ্জ্বল মিয়া । চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন, প্রফেসর মাজহারুল ইসলাম রুবেল, অধ্যক্ষ ফজলুল হক তরফদার আবিদ, আইয়ূব আলী মাষ্টার, ব্যকসের সাধারণ সম্পাদক এডভোকেট নাজমুল ইসলাম বকুল, মাষ্টার বশির আহমেদ, আসিফ ইকবাল, মাসুক চৌধুরী সাংবাদিক মীর জামাল, ফরিদ উদ্দিন মাসুদ,নুরুল ইসলাম, মীর সৌরভ, সাংবাদিক মিজান, সাংবাদিক জহির,মিল্টন চৌধুরী,আসিফ ইকবাল সহ আরো অনেকেই।

    চুনারুঘাট প্রবাসী গ্রুপ এন্ড ফাউন্ডেশনের ইফতার মাহফিল

    আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনায় বক্তারা বলেন, প্রবাসী গ্রুপ এন্ড ফাউন্ডেশনের বহুমুখী সামাজিক কাজ যেন অব্যাহত থাকে সেদিকে নেতৃবৃন্দরা সুদৃষ্টি দিয়ে সমাজের অসহায় ও দুঃস্থ মানুষদের পাশে যেন প্রবাসী গ্রুপ সব সময় এগিয়ে যায় এ আশা ব্যক্ত করেন।