Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদ্রাসা দাখিল ব্যাচ-১৯ ভার্চুয়াল পুনর্মিলনী অনুষ্ঠিত

    হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদ্রাসা দাখিল ব্যাচ-১৯ ভার্চুয়াল পুনর্মিলনী অনুষ্ঠিত

    ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল (এম.এ.) মাদ্রাসার দাখিল ব্যাচ-২০১৯ শিক্ষার্থীদের পুনর্মিলনী ও স্মৃতিচারণ মূলক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।

    দাখিল ব্যাচ-১৯ এর শিক্ষার্থী হাফেজ নাজমুল হাসানের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল (এম.এ.) মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক আল্লামা মুফতি হাফিজ আহমেদ নিজামী শাফি, ইংরেজি প্রভাষক জনাব আব্দুল মালেক, রসায়ন বিভাগের লেকচারার জনাব গোলাম কিবরিয়া তোফায়েল, পদার্থ বিজ্ঞান বিভাগের লেকচারার জনাব রাজেন্দ্র চন্দ্র দাস এবং দাখিল স্তরের গণিত শিক্ষক জনাব রহমত আলী স্যার।

    এসময় বক্তারা বলেন, এই মাদ্রাসার সঙ্গে দাখিল ব্যাচ-২০১৯ এর শিক্ষার্থীদের অনেক গুলো উজ্জ্বলময় স্মৃতি বিজড়িত রয়েছে। এই ব্যাচের মধ্যে ছিল একঝাঁক মেধাবী শিক্ষার্থী। মাদ্রাসার বিভিন্ন উন্নয়নমূলক কাজে তাদের উপস্থিতি ছিল দৃষ্টান্তজনক। এসময় শিক্ষকরা তাদের আগামী পড়াশোনার জন্য বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন এবং মোটিভেশন মূলক বিভিন্ন গল্প বলে উজ্জীবিত করেন।

    অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষথেকে বক্তব্য রাখেন, গোলাম শাফিউল আলম মাহিন, সৈয়দ রিদওয়ান আহমেদ রিফাত, মোঃ ইব্রাহিমসহ প্রমুখ।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ মাসুদুল ইসলাম রাফিদ, কাউসার আহমেদ সাব্বির, হাফিজ তাহসিন, হাফেজ শাহীন, মোঃ এনামুল, মোঃ হৃদয়, ইকবাল হোসেন, রিদওয়ান আহমেদ খান, তানজুমান শুভা সহ প্রমুখ।

    পরিশেষে সকল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং সকলের সুস্থতা কামনায় মুনাজাত করেন আল্লামা মুফতি হাফেজ আহমেদ নিজামী শাফি।

  • নবীগঞ্জে ৪১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

    নবীগঞ্জে ৪১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

    হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৪১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

    বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলাম নেতৃত্বে একটি বিশেষ দল ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর টোল প্লাজার সামন থেকে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৪১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলো- সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর বড়কাফন গ্রামের মো. আশিক আলীর ছেলে মো. তাইবুর রহমান (২৮) ও খাড়াই গ্রামের আলকাছ আলীর ছেলে শফিকুল ইসলাম (২৫)।

    র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • করোনাবিরোধী ঐক্যবদ্ধ লড়াইয়ে সবাই স্বাস্থ্যবিধি অনুসরণ করুণ – এমপি আবু জাহির

    করোনাবিরোধী ঐক্যবদ্ধ লড়াইয়ে সবাই স্বাস্থ্যবিধি অনুসরণ করুণ – এমপি আবু জাহির

    করোনাভাইরাস সংক্রমনের কারণে দেশে যে প্রতিকূল পরিস্থিতি চলছে তা হয়তো আমরা একদিন ডিঙিয়ে যাবো। কিন্তু এ পরিস্থিতির চিরকাল স্মৃতি থেকে যাবে। করোনায় আক্রান্ত হয়ে অনেকেই পৃথিবী ছেড়ে অকালে চলে গেছেন। অনেকে তাঁদের প্রিয়জন হারিয়েছেন। আমরা কেউই আর আমাদের প্রিয়জন হারাতে চাই না। আর সেজন্য প্রয়োজন সর্বোচ্চ সতর্কতা।

    সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির গতকাল বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে অস্বচ্ছল মানুষদের মাঝে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেছেন।

    করোনা সংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রাণ তৎপরতায় বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন জানিয়ে সংসদ সদস্য বলেন, মাটি ও মানুষের নেত্রী অতীতেও মানুষের সঙ্গে ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন।

    আসুন আমরা করোনাবিরোধী লড়াইয়ে ঐক্যবদ্ধ হয়ে সরকারি নির্দেশনা প্রতিপালন করি, স্বাস্থ্যবিধি মেনে চলি। পরে সংসদ সদস্য আবু জাহির শতাধিক অস্বচ্ছল মানুষের মধ্যে ৫০০ টাকা করে নগদ অর্থ বিতরণ করেছেন।

    মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

  • বানিয়াচংয়ে গর্ভবতী ও দুস্থদের মাঝে পুষ্টিকর খাদ্য সহায়তা প্রদান

    বানিয়াচংয়ে গর্ভবতী ও দুস্থদের মাঝে পুষ্টিকর খাদ্য সহায়তা প্রদান

    বানিয়াচংয়ে পুষ্টি সপ্তাহ ২০২১ পালন উপলক্ষে পুষ্টিকর খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। (মুজিববর্ষের উচ্চাসে,স্বাধীনতার পঞ্চাশে,পুষ্টি গড়ে ভিত্তি, উন্নয়নের উন্মোষে) এই স্লোগানকে সামনে রেখে পুষ্টি সপ্তাহ পালন করা হয়। বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে পুষ্টি সপ্তাহ ২০২১ পালর করা হয়।

    জাতীয়ভাবে ২৩-২৯ এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহ হিসাবে ঘোষনা করা হয়। এ উপলক্ষে ৫১জন কে পুষ্টিকর খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।গর্ভবতী ও দুস্থ নারী ও পুরুষের মাঝে এই খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।বিতরনকৃত খাদ্য সামগ্রীর মাঝে রয়েছে চাল, ডাল,তেল,পিয়াজ, ছোলা সহ পুষ্টি সহায়ক খাদ্য।

    ২৮ এপ্রিল বুধবার বিকেল ৩টায় বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।

    প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী। বক্তব্য রাখেন স্বাস্থ্য কর্মকর্তা (ইউএচইও) ডাঃ শামীমা আক্তার।

    নিশাত রহমান এর সঞ্চালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাঃ সালাউদ্দিন সজীব,ডাঃ প্লুটো চক্রবর্তী,ডাঃ ইবনে সিনা ডাঃ শারমিন সুলতানা,প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,সিনিয়র সাংবাদিক শেখ জোবায়ের জসিম,আক্তার আল হাদী,মেডিকেল টেকনোলজিস্ট যোবায়ের খান,প্রধান সহকারী গোবিন্দ লাল দাস,অফিস সহকারী মোখলেছুর রহমান,ষ্টোর কিপার সুমন আহমেদ খান প্রমূখ ।

  • হবিগঞ্জ ধান চাউল মালিক সমিতির নিন্দা ও প্রতিবাদ

    হবিগঞ্জ ধান চাউল মালিক সমিতির নিন্দা ও প্রতিবাদ

    এন.এম ফজলে রাব্বী রাসেল ও মঈন উদ্দিন চৌধুরী সুমনের উপর মিথ্যা মামলা দায়ের
    হবিগঞ্জ ধান চাউল মালিক সমিতির নিন্দা ও প্রতিবাদ।

    হবিগঞ্জ ধান চাউল মালিক সমিতির সদস্য এন.এম ফজলে রাব্বী রাসেল ও মঈন উদ্দিন চৌধুরী সুমনের উপর পুলিশ এসল্ট মামলা ও দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক সুশান্ত দাশ গুপ্তের দায়েরকৃত উদ্দেশ্যমূলক মিথ্যা মামলায় আসামী করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হবিগঞ্জ ধান চাউল মালিক সমিতির নেতৃবৃন্দ।

    গতকাল বুধবার রাতে এক বিবৃতিতে হবিগঞ্জ ধান চাউল মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক এম.এ মোতালিব মিয়া সমিতির পক্ষে এ নিন্দা জানান।

    একই সাথে মামলাটি প্রত্যাহারেরও দাবী জানান হবিগঞ্জ ধান চাউল মালিক সমিতির সকল নেতৃবৃন্দ। এসময় বক্তারা আরও বলেন যদি এই মিথ্যা মামলা প্রত্যাহার করা না হয় তবে সকল ব্যবসায়ীদের নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুশিয়ারী দেন।

  • সদরে পুষ্টি  সপ্তাহ উপলক্ষে আশ্রায়ন ও এতিম খানায় খাবার বিতরণ

    সদরে পুষ্টি সপ্তাহ উপলক্ষে আশ্রায়ন ও এতিম খানায় খাবার বিতরণ

    হবিগঞ্জ সদর উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আশ্রায়ন ও এতিম খানায় খাবার বিতরণ করা হয়। এসময় এতিমখানায় এবং আশ্রায়ন প্রকল্পে অবস্থানকারীদের মাঝে চাল ডাল তেল মাংস ইত্যাদি বিতরণ করা হয়।

    বুধবার সকাল ১১টায় পইল দারুস সুন্নাহ কওমী এতিমখানা মাদ্রাসা কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ খাবার বিতরণ করা হয়।

    খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাসসিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ দেলোওয়ার হোসেন চৌধুরী, মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রল ডাঃ বাধন আর্চায্য, মাদ্রাসা শিক্ষক মাওলানা জাকারিয়া আহমেদ, মাওলানা আলফু মিয়া, সহকারী স্বাস্থ্য পরিদর্শক বিষ্ণুপদ চন্দ, মোঃ এমরান আহমেদ প্রমুখ।

    এদিকে দীঘলবাগ আশ্রায়ণ প্রকল্পে অপর একটি অনুষ্ঠানে সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি মাসফিকা হোসেনের উপস্থিতিতে আশ্রায়ণ প্রকল্পের অবস্থানকারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

  • শহরের কোর্ট মসজিদের সামনে থেকে খোয়াই নদীর ব্রীজ পর্যন্ত ১.৯ কিলোমিটার রাস্তাটি দ্রুত নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান

    শহরের কোর্ট মসজিদের সামনে থেকে খোয়াই নদীর ব্রীজ পর্যন্ত ১.৯ কিলোমিটার রাস্তাটি দ্রুত নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান

    হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনে থেকে খোয়াই নদীর ব্রীজ পর্যন্ত ১.৯ কিলোমিটার রাস্তাটি দ্রুত নির্মাণের দাবিতে সড়ক ও জনপথ বিভাগে স্মারকলিপি দিয়েছে সম্মিলিত নাগরিক আন্দোলন।

    সোমবার (২৬ এপ্রিল) সংগঠনের নেতৃবৃন্দ হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর নিকট এ স্মারক লিপি প্রদান করেন।

    স্মারকলিপির অনুলিপি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সড়ক বিভাগের প্রধান প্রকৌশলী, হবিগঞ্জের জেলা প্রশাসক, সিলেট সড়ক বিভাগের উপ প্রধান প্রকৌশলী ও মৌলভীবাজারের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর নিকটও প্রেরণ করা হয়েছে।

    স্মারকলিপি প্রদানের সময় সম্মিলিত নাগরিক আন্দোলনের সভাপতি পীযূষ চক্রবর্তী, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, সহ সভাপতি শাহ আশিকুর রহমান ও হুমায়ুন খান উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, গত ১৯ জানুয়ারি কার্যাদেশ পাওয়ার পরও কোর্ট মসজিদের সামনে থেকে খোয়াই নদীর ব্রিজ পর্যন্ত ১.৯ কিলোমিটার রাস্তার কাজ এখনও শুরু করেনি সিলেটের ঠিকাদারী প্রতিষ্ঠান জন্মভূমি। স্মারকলিপিতে জনস্বার্থে নির্মাণ কাজ দ্রুত শুরু করার দাবি জানানো হয়েছে।