Category: হবিগঞ্জ

  • বাহুবলের হাফিজপুর মহিলা মাদ্রাসার সুপার আবু তৈয়ব নজীব আর নেই

    বাহুবলের হাফিজপুর মহিলা মাদ্রাসার সুপার আবু তৈয়ব নজীব আর নেই

    হবিগঞ্জের বাহুবল উপজেলার হাফিজপুর মহিলা মাদরাসার সুপার মাওলানা আবু তৈয়ব নজীব আর নেই।

    আজ মঙ্গলবার সকাল ৯ টা ২০ মিনিটে হৃদ রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    তিনি উপজেলার লামাতাশি ইউনিয়নের হাফিজপুর গ্রামের মরহুম মাওলানা ইরফান আলী সাহেবের ছেলে।

    মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

    আজ বিকেল ৪ টায় হাফিজপুর মহিলা মাদ্রাসা মাঠে নামাজে জানাজা অনুষ্টিত হবে।

  • বাহুবল মানবকল্যান উচ্চ বিদ্যালয়ের ছাত্রীকে অপহরণের ১৫ দিন পর  উদ্ধার

    বাহুবল মানবকল্যান উচ্চ বিদ্যালয়ের ছাত্রীকে অপহরণের ১৫ দিন পর উদ্ধার

    বাহুবলের মানবকল্যান উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রীকে অপহরণের ১৫ দিন পর অবশেষে লস্করপুর ইউনিয়নের চানপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

    সেই সাথে অপহরণকারী শুভ আহমেদ (১৮) কেও আটক করা হয়েছে। সে ওই গ্রামের মুদ্দত আলীর পুত্র। এ ঘটনাটি নিয়ে এলাকায় বেদজ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    সোমবার সকাল ১০টায় সদর থানার এসআই আব্দুর রহিম গোপন সংবাদের ভিত্তিতে চানপুর গ্রামে অপহরণকারীর বাড়িতে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

    সদর থানার ওসি মাসুক আলী জানান, ছাত্রীর মা শেফা আক্তার নিখেঁাজ জিডিতে উল্লেখ করেন গত ১৫ এপ্রিল তার কন্যা ৭ম শ্রেণির ছাত্রী (১৪) স্কুল থেকে আসার পথে কে বা কারা তার কন্যাকে অপহরণ করে নিয়ে যায়। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান ও কললিষ্টের সূত্র ধরে নিশ্চিত হয় ওই ছাত্রী মুদ্দত আলীর বাড়িতেই আছে।

    ওসি আরও জানান, আজ ওই ছাত্রীর ডাক্তারী পরীক্ষা হবে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। পরে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

  • বহুলায় বিপুল পরিমাণ ইয়াবা ও চোরাই মালামালসহ মহিলাসহ দুইজন  আটক

    বহুলায় বিপুল পরিমাণ ইয়াবা ও চোরাই মালামালসহ মহিলাসহ দুইজন আটক

    হবিগঞ্জ শহরের পার্শ্ববর্তী এলাকা বহুলা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও চোরাই মালামালসহ রনি ও জানু আক্তার (২৫) নামে দুই জনকে আটক করেছে ডিবি পুলিশ।

    এ ঘটনায় পৃথক দুইটি মামলা করা হয়েছে। পাশাপাশি একই গ্রামের মৃত আলা উদ্দিন খানের পুত্র ফয়ছল খান ও কয়সর খান ঘটনার পর থেকে পলাতক রয়েছে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধেও মামলা হয়েছে।

    জানা যায়, গত রবিবার রাতে ডিবি পুলিশের ওসি আল আমিনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মৃত আলা উদ্দিনের পুত্র ফয়ছল ও কয়সরের বাড়িতে অভিযান চালায়। এ সময় ৪শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ফয়ছলের স্ত্রী জানু আক্তারকে আটক করা হয়। এর আগে ওই গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সঞ্জব আলীর পুত্র রনি মিয়া (২৫) কেও আটক করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী আলা উদ্দিন খানের বাড়িতেও অভিযান চালানো হয় এবং চোরাইকৃত ল্যাপটপ, মোবাইল ফোন, এলইডি টিভি, স্বর্ণালংকার, নগদ টাকাসহ চোরাই মালামাল উদ্ধার করে পুলিশ।

    এ ঘটনায় ডিবি পুলিশ বাদি হয়ে মাদক মামলায় কয়ছর ও ফয়ছল দুই ভাইকে আসামি করা হয়। এ ছাড়া চুরির মামলায় ফয়ছল, তার স্ত্রী জানু আক্তার ও রনিকে আসামি করা হয়।

    সোমবার রাতে জানুকে চুরির মামলায় কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

    এদিকে ওসি জানান, এ মামলায় রনি ও জানু আটক হয়েছে। পলাতক আসামি কয়ছর ও ফয়ছলকে ধরতে অভিযান অব্যাহত আছে। আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে রহস্য উন্মোচন করা যাবে।

  • বানিয়াচংয়ের উত্তর সাঙ্গরে এক যুবকের রহস্যজনক মৃত্যু

    বানিয়াচংয়ের উত্তর সাঙ্গরে এক যুবকের রহস্যজনক মৃত্যু

    বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে আব্দুল্লাহ (১৮) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি তাকে ইচ্ছাকৃতভাবে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে চালক পলাতক থাকায় সন্দেহের তীর তার দিকেই যাচ্ছে।

    সোমবার রাত ৯টার দিকে সুজাতপুর-উত্তর সাঙ্গর সড়কে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ ওই গ্রামের সমছু মিয়ার পুত্র।

    নিহত আব্দুল্লার পরিবারের দাবি, গত ২-৩ দিন আগে সমছু মিয়ার সাথে প্রতিপক্ষের লোকজনের মারামারি হয়। এ আক্রোশে আব্দুল্লাহকে ইচ্ছাকৃতভাবে প্রতিপক্ষের লোকজন ধানবোঝাই টলি দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। পরে স্থানীয় লোকজন আব্দুল্লাহকে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

    সুজাতপুর পুলিশ ফঁাড়ির ইনচার্জ শাহরিয়ার জানান, শুনেছি সড়ক দূর্ঘটনায় আব্দুল্লাহ নিহত হয়েছে। ময়নাতদন্ত ও কি কারণে মারা গেছে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। ঘটনার পর থেকেই চালকসহ প্রতিপক্ষের লোকজন পলাতক রয়েছে বলেও জানা গেছে।

  • ৪৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জেলা প্রশাসনের জরিমানা

    ৪৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জেলা প্রশাসনের জরিমানা

    হবিগঞ্জ জেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকল্পে জেলার বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোট ৪ (চার) টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    সর্বমোট ৪৬টি মামলার মাধ্যমে ৪৬ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ১৩,২০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তাছাড়া স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে জনগণকে সচেতন করা হয়।

  • হবিগঞ্জে ক্ষতিগ্রস্থ ও দুঃস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান

    হবিগঞ্জে ক্ষতিগ্রস্থ ও দুঃস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান

    হবিগঞ্জে ক্ষতিগ্রস্থ ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন হবিগঞ্জ।

    আজ ২৬ এপ্রিল সোমবার হবিগঞ্জ জেলার নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে “করোনা ভাইরাসজনিত কারণে ক্ষতিগ্রস্থ ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান কর্মসূচি” পরিচালিত হয়।

    জেলা প্রশাসন, হবিগঞ্জের আয়োজনে এবং জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান- এর সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের  এমপি জনাব অ্যাডভোকেট মো: আবু জাহির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র জনাব আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান জনাব মোতাচ্ছিরুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জনাব মো: হাবিবুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জনাব ফরিয়াদ চৌধুরী, জেলা প্রশাসকের কার্যালয়ের এবং প্রেস ও প্রিন্ট মিডিয়ার অন্যান্য সদস্যবৃন্দ।

    মানবিক সহায়তা প্রদানের প্রথম দিনে ১০৫ জন ক্ষতিগ্রস্থ ও দুঃস্থ ব্যক্তিকে সহায়তা প্রদান করা হয়।

  • খোয়াইর পাড় থেকে বেআইনিভাবে মাটি উত্তোলনের দায়ে ৩ জনকে জরিমানা

    খোয়াইর পাড় থেকে বেআইনিভাবে মাটি উত্তোলনের দায়ে ৩ জনকে জরিমানা

    হবিগঞ্জের খোয়াই নদীর পাড় থেকে বেআইনিভাবে মাটি উত্তোলনের দায়ে ৩ জনকে দেড় লক্ষ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন৷ গতকাল রবিবার হবিগঞ্জ জেলার রাঙ্গেরগাও সংলগ্ন খোয়াই নদীর পাড়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    এসময় ইজারাবিহীন বেআইনীভাবে বালু উত্তোলনের অপরাধে ” বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর ১৫ (১) অনুসারে অভিযুক্ত মোঃ সেলিম মিয়া, মোঃ নুরুজ্জামান সাকী ও মোঃ জামাল খান খোকন এর প্রত্যেককে ৫০,০০০/- অর্থদন্ডসহ সর্বমোট ১,৫০,০০০/- অর্থদন্ডে দন্ডিত করা হয়।

    এসময় ভবিষ্যতে এধরণের কাজ না করার মর্মে অভিযুক্ত তিনজনের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন হবিগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ। মোবাইল কোর্টে জেলা পুলিশ বিভাগের সদস্যরা সহায়তা করেন।