Category: হবিগঞ্জ

  • পুরাতন খোয়াই নদীকে সংস্কার করে ওয়াকওয়ে নির্মাণসহ নাগরিক সেবার প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসকের  নির্দেশ

    পুরাতন খোয়াই নদীকে সংস্কার করে ওয়াকওয়ে নির্মাণসহ নাগরিক সেবার প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসকের নির্দেশ

    বিশেষ প্রতিনিধিঃ

    জেলা প্রশাসক ইসরাত জাহান আজ (১৮ এপ্রিল) রবিবার সকালে পুরাতন খোয়াই নদী পরিদর্শন করেছেন। মৃতপ্রায় নদীটিকে সংস্কার করতে এবং নদীটিকে কেন্দ্র করে ওয়াকওয়ে নির্মাণসহ নাগরিক সেবার প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তুলতে তিনি সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দিয়েছেন।

    এসময় আরো উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহনেওয়াজ তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মিন্টু চৌধুরী এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী প্রমুখ।

  • চুনারুঘাট,শায়েস্তাগঞ্জ ও বাহুবলসহ জেলার বিভিন্ন স্হানে জমে উঠেছে জুয়ার আসর

    চুনারুঘাট,শায়েস্তাগঞ্জ ও বাহুবলসহ জেলার বিভিন্ন স্হানে জমে উঠেছে জুয়ার আসর

    স্টাফ রিপোর্টার

    হবিগঞ্জ জেলার চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ, বাহুবল উপজেলাসহ বিভিন্ন এলাকায় জুয়ার আসর জমে উঠেছে। এর ফলে একদিকে যুব সমাজ বিপথে যাচ্ছে অন্যদিকে চুরি, ছিনতাইসহ নানান অপরাধমূলক কর্মকান্ড বৃদ্ধি পাচ্ছে দিন দিন।

    কোন কোনো স্পটে ওয়ান টেন, তিন তাসসহ বিভিন্ন কৌশল অবলম্বন করে জুয়ারি চক্র আসর বসাচ্ছে। আর এসব আস্তানায় মোটর সাইকেল ও সিএনজিযোগে যোগ দিচ্ছে মাধবপুর, বাহুবল, চুনারুঘাট, নবীগঞ্জ, শ্রীমঙ্গল, বানিয়াচং, অষ্টগ্রাম থেকে আসা জুয়ারিরা।

    খবর নিয়ে জানা গেছে, চুনারুঘাট উপজেলার উবাহাটা, বরমপুর, ইছাকুটা, বালিয়ারি, নতুন ব্রীজ এলাকায় কামাল মিয়া, কাশিপুরের সুরুজ আলী, বাহুবলের জয়পুরের তারা মিয়া, ইমান আলী, শায়েস্তাগঞ্জ নিজগঁাওসহ বিভিন্ন এলাকায় জনপ্রতিনিধিদের ম্যানেজ করে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা আকাশের নিচে কিংবা ত্রিপাল টানিয়ে জুয়া খেলা চলে।

    প্রতিদিন ১৫-২০ লাখ টাকার খেলা হয়। শুধু তাই নয় তারা ওই সব আসরে সুদে টাকা লাগায়। আবার জুয়াড়িদের কাছ থেকে বিভিন্ন দপ্তরের নাম ভাঙিয়ে প্রতিদিন ৩০-৪০ হাজার টাকা উত্তোলন করে ওই চক্র। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, এসব জুয়ার আসরের কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এবং সন্ধ্যার পরই এসব এলাকার পথচারীদের কাছ থেকে টাকা পয়সাও নিয়ে যাচ্ছে এই চক্র।

    এদিকে ইতোমধ্যে পুলিশ বেশ কয়েকবার এসব জুয়াড়িদেরকে হাতেনাতে আটক করে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করলে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে পুনরায় এসবে জড়িয়ে পড়ে।

    এ বিষয়ে ডিবির ওসি মোঃ আল আমিন জানান, জরুরি ভিত্তিতে এসব স্পটে নিজেই পুলিশ নিয়ে অভিযান শুরু করব। পুলিশ সুপার হবিগঞ্জ জেলা মাদক ও জুয়ারীদের বিরুদ্ধে জিরো টলালেন্স ঘোষণা করেছেন। কোনো অবস্থাতেই এদের ছাড় দেয়া হবে না। খবর পাওয়ার সাথে সাথেই অভিযান শুরু করা হবে।

  • লাকডাউনের ৫ম দিনে ৪০ জনকে জরিমানা

    লাকডাউনের ৫ম দিনে ৪০ জনকে জরিমানা

    লাকডাউনের ৫ম দিনে আজ রবিবার হবিগঞ্জ জেলার বিভিন্নস্থানে ৪০ জনকে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট জরিমানা করেছে৷

    জেলা প্রশাসন থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়,হবিগঞ্জ জেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকল্পে জেলার বিভিন্ন স্থানে মোট ১২ (বারো)টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সর্বমোট ৪০ (চল্লিশ) টি মামলার মাধ্যমে ৪০ (চল্লিশ) জন ব্যক্তিকে মোট ২০,৫৫০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

    এছাড়া স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে জনগণকে সচেতন করা হয়। জেলার সকল উপজেলায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ কার্যক্রম চলমান আছে।

  • বানিয়াচংয়ে মাহে রামাদ্বান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ

    বানিয়াচংয়ে মাহে রামাদ্বান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ

    বানিয়াচং উপজেলা সদরের যাত্রাপাশাস্থিত “দক্ষিণ যাত্রাপাশা সমাজ কল্যাণ পরিষদ মুন্সিবাড়ি” র আয়োজনে মাহে রামাদ্বান উপলক্ষে সাবেক ছাত্রনেতা রুবেল হোসেন (প্রবাসী) এর তত্ত্বাবধানে এবং সংগঠন এর সভাপতি মিজানুর রহমান মিজান এর পরিচালনায় মোট ষাট টি অসহায় পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

    এ সময় উপস্তিত থেকে সার্বিক সহযোগিতা করেন কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার যুবসমাজের অনেকে।

    বিশেষ করে উপস্থিত ছিলেন সংগঠন এর সহ-সভাপতি হাফেজ মিনহাজ আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাকিব মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক আশিকুর রহমান, অর্থ সম্পাদক ঈমন আহমেদ, প্রচার সম্পাদক সেজুয়ান আহমেদ, হৃদয় ময়া, বেনজির মিয়া, সুহেল মিয়া, নাসির উদ্দিন প্রমুখ।

    বিতরণ শেষে সংগঠন এর সভাপতি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে আমরা ক্ষুদ্র পরিসরে অসহায় মানুষজন এর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আগামী দিনেও আমরা অব্যাহতরূপেই আমরা মানুষের পাশে দাড়াবো ইনশাআল্লাহ। পরিশেষে সকলের কছে দোয়া প্রার্থনা করেন তিনি।

  • বানিয়াচংয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

    বানিয়াচংয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

    বানিয়াচং প্রতিনিধিঃ

    হবিগঞ্জের বানিয়াচংয়ে ২০২০-২০২১ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রাপ্তিক কৃষকদের মাঝে সার ও ধানের বীজ বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ করা হয়।

    উচ্চ ফলনশীল আউশ ধানের বীজ মোট ৪০০জন কৃষককে জনপ্রতি ৫ কেজি ধানের বীজ,১০ কেজি এমওপি সার,২০ কেজি বিএনপি সার , কৃষকদের মাঝে দেওয়া হয়। উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে ধান ও সার বিতরণ করা হয়।

    ১৭ এপ্রিল রোজ শনিবার দুপুর ১২ টায় বানিয়াচং উপজেলা কৃষি গুডাউনের পাশে আনুষ্ঠানিক ভাবে ধানের বীজ ও সার বিতরণ করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হকের সন্ঞ্চালনায় উপস্থিত ছিলেন, ৬ নম্বর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ এরশাদ আলী, আনোয়ার হোসেন, প্রমূখ, বানিয়াচং উপজেলার অধিকাংশ মানুষ কৃষি কাজের উপর নির্ভর শীল।

  • লগডাউনের ৪র্থ দিনে জেলা প্রশাসনের তৎপরতা অব্যাহত

    লগডাউনের ৪র্থ দিনে জেলা প্রশাসনের তৎপরতা অব্যাহত

    সরকার নির্ধারিত কঠোর লগডাউনের ৪র্থ দিনে হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় জেলা প্রশাসনের তৎপরতা অব্যাহত ছিল। ৪র্থ দিনে স্বাস্থ্যবিধি অম্যান্য, নির্ধারিত সময়ের বাহিরে দোকানপাট খোলা রাখা এবং বিভিন্ন অপরাধে মামলা ও জরিমানা আদায় করা হয়।

    শনিবার (১৭ এপ্রিল) হবিগঞ্জ জেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকল্পে জেলার বিভিন্ন স্থানে ১৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    এসময় ৬৩ টি মামলার মাধ্যমে ৬৩ জন ব্যক্তিকে ২৩ হাজার ৫০০শত টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

    তাছাড়া স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে জনগণকে সচেতন করা হয়। ভ্রম্যমান মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, জেলার সকল উপজেলায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ কার্যক্রম চলমান থাকবে।

  • লকডাউনের ৪র্থ দিনে ৪৬ জনকে জরিমানা

    লকডাউনের ৪র্থ দিনে ৪৬ জনকে জরিমানা

    লকডাউনের ৪র্থ দিনে হবিগঞ্জে ৪৬ জনকে জেলা প্রশাসনের জরিমানা।

    আজ ১৭ এপ্রিল ২০২১ হবিগঞ্জ জেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকল্পে জেলার বিভিন্ন স্থানে মোট ১২ (বারো)টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সর্বমোট ৪৬ (ছেচল্লিশ) টি মামলার মাধ্যমে ৪৬ (ছেচল্লিশ) জন ব্যক্তিকে মোট ১৮,৯০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

    তাছাড়া স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে জনগণকে সচেতন করা হয়। জেলার সকল উপজেলায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ কার্যক্রম চলমান আছে।