Category: হবিগঞ্জ

  • বানিয়াচংয়ে বজ্রপাতে ২ জন নিহত

    বানিয়াচংয়ে বজ্রপাতে ২ জন নিহত

    হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে এক বৃদ্ধা নারী ও এক কিশোরী নিহত হয়েছেন।

    ৪ মে মঙ্গলবার দুপুর আড়াইটা ও বিকাল সাড়ে চারটায় ভিন্ন ভিন্ন স্থানে বজ্রপাতে নিহত হয়েছেন। নিহত কিশোরীর নাম করমতি রবি দাস(১৬) ও আরেকজন লক্ষী রানী দাশ(৫৫)।

    এলাকাবাসী ও উপজেলা প্রকল্প অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১০ নম্বর সুবিদপুর ইউনিয়নের বলাকীপুর গ্রামের অর্জুন রবি দাসের কিশোরী কন্যা করমতি রবি দাস দুপুর আড়াইটায় বাড়ির পাশে কাজ করা অবস্থায় বজ্রাঘাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। বজ্রপাতে নিহত অপরজন উপজেলার ১ নম্বর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের মৃত রতিশ সরকারের স্ত্রী লক্ষী রানী (৫৫) হাওরে ধান কুড়িয়ে আনতে গিয়ে বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই প্রান হারিয়েছেন।

    এ ব্যাপারে উপজেলা প্রকল্প কর্মকর্তা মলয় কুমার দাশ জানান, বজ্রপাতে নিহতদের পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

  • হবিগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন, ঘরে ঘরে ধানের উৎসব

    হবিগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন, ঘরে ঘরে ধানের উৎসব

    শস্য ভান্ডার ক্ষেত্র হবিগঞ্জ জেলায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। আগাম প্রাকৃতিক দূর্যোগ না থাকা এবং সময় সতর্কবার্তা কৃষকদের কাছে পৌছে যাওয়ার কারণে কৃষকরা তাদের কষ্টার্জিত ফসল ঘরে তুলতে পারছেন।

    এ বছর হবিগঞ্জে মোট ১ লক্ষ ২২ হাজার ১শত ৩০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। তার মধ্যে হাওর অঞ্চলে ৪৫ হাজার ৯শত ১৫ হেক্টর জমিতে এবং সমতলে ৭৫ হাজার ২শত ১৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এছাড়া ২ হাজার ৬শত হেক্টর অনাবাদী জমিতে ধান চাষ করা হয়েছে। উৎপাদিত ধানের লক্ষমাত্রা ধরা হয়েছে ৭লক্ষ ৭১ হাজার ৭শত ২০ মেট্রিক টন।

    জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, হাওর অঞ্চলে প্রায় ৯৮ শতাংশ ধান কেটে কৃষকরা ঘরে তুলেছে। আর সমতলে থাকা প্রায় ৪৫ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। জেলা কৃষি বিভাগ জানায়, যদি আগামী এক সপ্তাহ বড় ধরণের কোন প্রাকৃতিক দু্র্যোগ না হয় তাহলে সমতলের শতভাগ ধান কৃষকরা ঘরে তুলতে পারবেন।

    করোনাকালীন সময়ে শ্রমিক সংকটের কারণে ধান কাটা নিয়ে কৃষকদের মাঝে এক অজানা শংকা ছিল।কিন্তু সকল শংকাকে দুর করে কৃষকরা ধান কাটে এবং কৃষি অধিদপ্তর থেকে দ্রুত ধান কাটা ও মাড়াইয়ের জন্য এবছর নতুন আরো ৭২টি হার্ভেস্টার নতুন মেশিন দেওয়া হয়েছে। গত বছরে ছিল ৫৬টি মেশিন, সব মিলিয়ে ১২৮ টি মেশিনের সাহায্যে এবছর হাওরে ধান কাটা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক ছাত্রলীগ, যুবলীগ এবং কৃষকলীগ নেতাকর্মীরা মাঠে কৃষকদের সাথে ধান কাটায় সহায়তা করেছে।

    এদিকে জেলায় রিপার মেশিন নতুন করে আরো ৫২টি দেওয়া হয়েছে। গত বছর ছিল ১৯২ টি।

    এদিকে বানিয়াচং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি নিউজনাউকে জানান, হাওয়ার অঞ্চলে ৯৮ শতাংক এবং সমতলে ৫৮ শতাংশ ধান কাটা শেষ হয়েছে।

    সার্বিক বিষয়ে হবিগঞ্জ জেলা কৃষি বিভাগের উপপরিচালক কৃষিবিদ মোঃ তমিজ উদ্দিন খান নিউজনাউকে বলেন, আমাদের কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা মাঠ পর্যায়ে কৃষকদের সব রকম তথ্য সময়মত দিয়েছি ফসল উৎপাদন থেকে শুরু করে ফসল কাটা পর্যন্ত। যার কারণে কৃষকরা সময়মত ধান কেটে ঘরে তুলতে পারছেন। আশা করছি শতভাগ ধান কৃষকের গোলায় উঠবে।

    নষ্ট মেশিনের বিষয়ে তিনি বলেন,যেগুলো মেশিন নষ্ট আছে সেগুলোর বিষয়ে কোম্পানির সাথে আমরা যোগাযোগ করেছি, তারা মেরামত করে দিবে বলে আমাদের জানিয়েছে।

  • জীবন সংকেতের ‘জ্যোতিসংহিতা’র জন্য খোয়াই থিয়েটারের অভিনন্দন

    জীবন সংকেতের ‘জ্যোতিসংহিতা’র জন্য খোয়াই থিয়েটারের অভিনন্দন

    থিয়েটারভিত্তিক সাময়িকী ‘থিয়েটারওয়ালা’র স্বাধীনতার ৫০ বছরে দেশের ৫০টি নাটকের তালিকায় হবিগঞ্জের নাট্যসংগঠন ‘জীবন সংকেত নাট্যগোষ্ঠীর’ ‘জ্যোতিসংহিতা’ নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে হবিগঞ্জের খোয়াই থিয়েটার।

    খোয়াই থিয়েটারের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থা টিটু ও সাধারণ সম্পাদক ইয়াছিন খাঁ সংবাদপত্রে প্রেরিত এক যৌথ বিবৃতিতে ‘জ্যোতিসংহিতা’র এ অর্জনে অভিনন্দন জানিয়ে বলেন, ‘জীবন সংকেত নাট্যগোষ্ঠীর’ এ অর্জন নাট্যকর্মী হিসেবে আমাদেরকেও আনন্দিত করেছে, উৎসাহিত করেছে।

    বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযুদ্ধের এক বীর সৈনিককে নিয়ে সৃজিত এ নাটকের মাধ্যমে হবিগঞ্জের বীরত্বপূর্ণ ইতিহাস উঠে এসেছে। এ নাটকের সকল কর্মী ও কলাকুশলীকে খোয়াই থিয়েটারের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

  • হবিগঞ্জ পুলিশ লাইন থেকে এক পুলিশ স্ত্রীর লাশ উদ্ধার

    হবিগঞ্জ পুলিশ লাইন থেকে এক পুলিশ স্ত্রীর লাশ উদ্ধার

    হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল পুলিশ লাইন এলাকা থেকে তানিয়া আক্তার (১৯) নামে এক পুলিশ সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে ওই যুবতীর মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

    প্রতিবেশীরা বলছেন, ওই যুবতীকে তারা গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখেন। পরে ওই যুবতীর স্বামীকে খবর দেয়া হলে ঝুলন্ত অবস্থা থেকে তানিয়াকে দেহ নামিয়ে হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

    তবে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার জানিয়েছেন, মৃত অবস্থাতেই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তানিয়াকে।

    হবিগঞ্জ পুলিশ লাইনের আরআই রফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “শুনেছি ৬ মাস আগে তাদের বিয়ে হয়েছে। ওই যুবতীর স্বামী সফিকুল ইসলাম হবিগঞ্জ লাইনে কর্মরত আছেন। তারা ওই এলাকার একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। তাদের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায়।” তবে তানিয়ার মৃত্যুর কারণ তিনি জানেন না বলে জানান।

    গতকাল সোমবার বিকেলে পুলিশ লাইন সংলগ্ন এলাকার এক বাসা থেকে তানিয়ার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে প্রতিবেশীরা তার স্বামীকে খবর দেন। পরে ঝুলন্ত অবস্থায় তানিয়ার দেহ নামিয়ে হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের এক নারী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    খবর পেয়ে সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

    জরুরি বিভাগের দায়িত্বে থাকা ওই ডাক্তার জানান, “মৃত অবস্থায় তানিয়াকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর কারন জানা যাবে বলে তিনি জানান।”

  • হবিগঞ্জ শহরে সুদের টাকার জন্য এক নারীকে পিটিয়ে আহত

    হবিগঞ্জ শহরে সুদের টাকার জন্য এক নারীকে পিটিয়ে আহত

    হবিগঞ্জ শহরে সুদের টাকার জন্য চম্পা বেগম নামের এক নারীকে পিটিয়ে আহত করেছে একদল দাদন ব্যবসায়ী। শুধু তাই নয় এ সময় তার শ্লীলতাহানির অভিযোগও পাওয়া গেছে। এ ঘটনাটি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

    গতকাল সোমবার হবিগঞ্জ পৌর এলাকার পশ্চিম তেঘরিয়া গ্রামের টমটম চালক কাছম আলীর স্ত্রী ওই নারী বাদি হয়ে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-১ আদালতে তাদের বিরুদ্ধে মামলা করেছেন।

    মামলায় আসামিরা হল, সদর উপজেলার বহুলা ঠাকুর বাড়ি গ্রামের মৃত মশ্বব আলীর পুত্র চিহ্নিত সুদখোর নুর আলম (৪০) ও তার ভাই হেলাল মিয়া (৪৫)।

    বিচারক মামলা আমলে নিয়ে প্রতিবেদন দেয়ার জন্য সদর থানার ওসিকে নির্দেশ দেন। যার মামলা নং-২২৫/২১ইং। আগামি ৫ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য্য করা হয়েছে।

    মামলার বিবরণে জানা যায়, আসামিগণের কাছ থেকে চম্পা বেগম সুদে কিছু টাকা নেন। কিন্তু মূল টাকাসহ সুদ বাবদ ১২ হাজার টাকা দিলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে এবং আরও টাকার জন্য চাপ দেয়। এতে চম্পা অনিহা প্রকাশ করে।

    গত ১৯ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে ২নং পুল এলাকায় চম্পাকে একা পেয়ে সুদখোর নুর আলম ও হেলাল পিটিয়ে আহত করে। তখন তার শ্লীলতাহানির চেষ্টা করে সাথে থাকা টাকা নিয়ে যায়।

  • হবিগঞ্জে প্রধানমন্ত্রীর মানবিক সহয়তা প্রদান

    হবিগঞ্জে প্রধানমন্ত্রীর মানবিক সহয়তা প্রদান

    করোনা মহামারীর কারণে ক্ষতিগ্রস্থ হয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশা মানুষ। ক্ষতিগ্রস্থ এ সকল ব্যক্তিবর্গের পাশে  প্রধানমন্ত্রীর পক্ষে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, হবিগঞ্জ।

    আজ ৩মে সোমবার  মোট ১১০ জন ব্যক্তির হাতে তুলে দেয়া হয়েছে আর্থিক সহায়তা।

    জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান-এর সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব) জনাব মর্জিনা আক্তার, হবিগঞ্জ সদরের ইউএনও জনাব বর্ণালী পাল, নেজারত ডেপুটি কালেক্টর জনাব শাহ জহুরুল হোসেন ও জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য সদস্যবৃন্দ।

  • আজমিরীগঞ্জে জাটকা ইলিশ জব্দ

    আজমিরীগঞ্জে জাটকা ইলিশ জব্দ

    হবিগঞ্জের আজমিরীগঞ্জে জাটকা ইলিশ জব্দ করেছেন উপজেলা প্রশাসন।

    উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ আনিছুর রহমানের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে আজমিরীগঞ্জ বাজারে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুসারে অভিযান চালিয়ে আনুমানিক দেড় কেজি (প্রায়) পরিমাণ জাটকা (ইলিশ) জব্দ করা হয়।

    অভিযানের সংবাদ পেয়ে জাটকা বিক্রেতা পালিয়ে যায়।

    এসময় সকলকে নিষিদ্ধ সময়ের মধ্যে জাটকা মাছ ধরা, পরিবহন ও বিক্রয় করা থেকে বিরত থাকার জন্য আহবান জানানো হয়।

    পরবর্তীতে জব্দকৃত দেড় কেজি (প্রায়) পরিমাণ জাটকা স্থানীয় আজিমনগর এতিমখানায় হস্তান্তর করা হয়।

    জনস্বার্থে ইলিশের উৎপাদন বাড়াতে এধরণের অভিযান অব্যাহত থাকবে।