Category: হবিগঞ্জ

  • শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল রেকর্ডিং স্টুডিও উদ্বোধন

    শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল রেকর্ডিং স্টুডিও উদ্বোধন

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল রেকর্ডিং স্টুডিও উদ্বোধন করা হয়েছে। গতকাল (১৪ই জুন) সোমবার সকাল ১১ টায় বিদ্যালয়ের জ্যোৎন্সা ললিত ভবনে তৃতীয় তলায় শিক্ষার্থীর কক্ষে স্টুডিওটি উদ্বোধন করা হয়।

    শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে এড হক পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল সভাপতিত্বে ও উপজেলা একাডেমী সুপারভাইজার জগদীশ চন্দ্র দাশ তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্টিত হয়।

    উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউ.এন.ও) মোঃ মিনহাজুল ইসলাম।

    অনলাইন পাঠদানের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমান, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী, কামিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ শাহাব উদ্দিন, জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ আল মামুন, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান, ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক প্রমুখ।

    এছাড়াও উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য উপস্থিত ছিলেন।

    এদিকে উপজেলার শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়কে একমাত্র ডিজিটাল রেকর্ডিং ষ্টুডিও হিসেবে ব্যবহার করবে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান।

  • বানিয়াচংয়ে মা ও শিশু রক্ষায় সচেতনতামূলক কর্মশালা

    বানিয়াচংয়ে মা ও শিশু রক্ষায় সচেতনতামূলক কর্মশালা

    দেলোয়ার হোসেনঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে মা ও শিশুর সুরক্ষায় সংক্রমন নিয়ন্ত্রন, নিরাপদে স্বাস্থ্যকেন্দ্রে প্রসব করানোর লক্ষ্যে কর্মশালা অনুষ্টিত হয়েছে।

    কর্মশালাটিতে মা ও শিশু সুরক্ষায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে জানানো হয়, বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাস্থ্যকেন্দ্রে প্রসব করানোর হার হতাশাজনক। প্রসবকালীন জটিলতায় মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হারেও উল্লেখযোগ্যভাবে আমরা পিছিয়ে আছি।

    এ বিষয়ে কর্মশালায় উপস্থিত বিভিন্ন শ্রেনী-পেশার বক্তারা সরকারি বিভিন্ন পদক্ষেপের পাশপাশি সরকারি চিকিৎসা কেন্দ্রে লোকজনকে নিয়ে আসার জন্য জনসচেতনতা ও আস্থার পরিবেশ তৈরির সুপারিশ করেছেন।

    ১৪ জুন সোমবার সকাল ১১ টায় বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে কর্মশালাটি অনুষ্টিত হয়েছে।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে পায়াক্ট বাংলাদেশ ও আদ্রিতা ভিজ্যুয়াল এর সহযোগিতায় ডাঃ মেহেরাজ শারমীনের সঞ্চালনায় অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শামীমা আক্তার ।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি।

    উপস্থিত ছিলেন ডাঃ সালাউদ্দিন সজীব, ডাঃ উশতিয়াক মাহমুদ, ডাঃ রাজীব চক্রবর্তী, ডাঃ মার্জিয়া সুলতানা।

    এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, মৌঃ হাবিবুর রহমান, ইমাম সমিতির সভাপতি মুফতি আতাউর রহমান, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু এছাড়াও বক্তব্য রাখেন স্বাস্থ্যকর্মীগন।

  • শতবর্ষী শিক্ষাবিদ অরবিন্দু দাশ এর প্রয়াণে মানবসেবা হবিগঞ্জের শোক প্রকাশ

    শতবর্ষী শিক্ষাবিদ অরবিন্দু দাশ এর প্রয়াণে মানবসেবা হবিগঞ্জের শোক প্রকাশ

    বাংলাদেশের বর্ষিয়ান শিক্ষাবিদ, ঐতিহ্যবাহী হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বাবু অরবিন্দ দাশ এঁর মহাপ্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মানবসেবা সামাজিক সংগঠন হবিগঞ্জ।

    এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি এস. এম. ফরহাদ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মৃদুল কান্তি রায় বলেন- শতবর্ষী অরবিন্দু স্যারের প্রয়াণে হবিগঞ্জবাসী একজন বয়োজ্যেষ্ঠ অভিভাবক হারালো এবং বাংলাদেশ একজন মহান শিক্ষাবিদকে হারিয়েছে। এ শূণ্যতা কখনো পূরণ হবেনা ।

    তাঁর প্রয়াণে মানবসেবা সামাজিক সংগঠন পরিবার গভীরভাবে শোকাহত হয়েছে ।
    পরম শ্রদ্ধেয় অরবিন্দু স্যারের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।

    বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

    উল্লেখ্য যে, বিশিষ্ট শিক্ষাবিদ অরবিন্দু দাশ স্যার (৯৮) গত ১৩ জুন ২০২১ রবিবার সকাল সাড়ে ১০:০০ টায় হবিগঞ্জ শহরের মাস্টার কোয়ার্টারস্থ বাস ভবনে পরলোকগমণ করেন।

  • বেপরোয়া গতিতে মোটরসাইকেল অভারটেক করার সময় দূঘর্টনা

    বেপরোয়া গতিতে মোটরসাইকেল অভারটেক করার সময় দূঘর্টনা

    হবিগঞ্জ শহরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে অভারটেক করার সময় দূঘর্টনার শিকার হয় ২টি মোটরসাইকেল। এতে ৫ বছরের ১শিশুসহ ৩জন আহত হয়। আহতদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরন করেন।

    সোমবার (১৪জুন) দুপুরে শহরে আসার পথে শায়েস্তানগর ঈদগাহ সামনে মহিলা ও শিশুসহ ১জন মোটরসাইকেল আরোহীকে পিছন থেকে আরেকটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে অভারটেক করার সময় সজোরে ধাক্ষা দিয়ে রাস্তায় ফেলে দেয়, এতে ৩জন আহত হন, তবে আহত শিশু সাবিনার (৫) অবস্থা গুরুতর।

    মোটরসাইকেল অভারটেক করার সময় দূঘর্টনা
    প্রতিকী ছবি।

    আহতদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে ১টি প্রাইভেট কারে হাসপাতালে প্রেরণ করেন।
    স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পিছন দিক থেকে অত্যান্ত দ্রুতগতিতে আসা মোটরসাইকেলটি অভারটেক করার সময় সজোরে ধাক্কা দিয়ে সামনের মোটরসাইকেলটি রাস্তায় ফেলে দেয়।

    তারা আরো বলেন, কিছুদিন পুলিশের অভিযানে শহরে এলোপাতাড়ি মোটরসাইকেল চালানো কম ছিল, আবার সেই হর্ণ বাজিয়ে এলোপাতাড়ি মোটরসাইকেল চালানো শুরু হয়ে গেছে, এতে করে সাধারণ মানুষ রাস্তায় চলাচলে আতংকের মাঝে থাকে।

  • রাখালের কাজ করে জীবন চলে লাখাইর বিধবা রমজান বিবির, মেলেনি কোন সরকারি সহায়তা

    রাখালের কাজ করে জীবন চলে লাখাইর বিধবা রমজান বিবির, মেলেনি কোন সরকারি সহায়তা

    রাখালের কাজ করে কোনরকমে জীবন যাপন করা সত্বেও বিধবা রমজান বিবির ভাগ্যে জুটেনি কোন সরকারী সহায়তা।

    লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি গ্রামের ওয়াহেদ আলীর স্ত্রী রমজান বিবি দীর্ঘ ৩০ বছর যাবৎ জীবন-জীবিকার তাগিদে রাখালের কাজ করে যাচ্ছে। ওয়াহেদ আলীর সাথে বিয়ের পরপর দুইটি ছেলে সন্তান জন্ম নেওয়ার পর সংসারের অভাব অনটন জড়িয়ে পড়েন।

    অভাবের তাড়নায় গ্রামের কৃষকদের গরু রাখালের কাজ শুরু করেন তিনি। জীবন-জীবিকার তাগিদে রমজান বিবি গ্রামের বিভিন্ন কৃষকের ৫০ থেকে ৬০ টি গরু প্রতিদিন সকাল আটটার দিকে গ্রামের পশ্চিম পাশে তিন চার কিলোমিটার দূরের বড়চর মাঠে নিয়ে যায় এবং সারাদিন রোদ বৃষ্টি উপেক্ষা করে বিকেলবেলা কৃষকদের বাড়িতে পৌছে দেয়।

    বিনিময়ে যা পায় তা দিয়ে কোনরকমে জীবিকা নির্বাহ করে আসছে। ইতিমধ্যে তার দুই ছেলে বিয়ে করে যার যার মতো আলাদাভাবে সংসার চালাচ্ছে।

    রাখালের কাজ করে জীবন চলে লাখাইর বিধবা রমজান বিবি

    বছর সাতেক পূর্বে তার স্বামী মারা গেলে সে অথৈজলে পড়েন। স্বামীর মৃত্যুর পর ছেলেরাও তার কোন প্রকার সহযোগীতা না করায় অসহায় হয়ে পড়েন তিনি। এ অবস্থায় বার্ধক্যে উপনীত হলেও রাখালের কাজটি ছাড়তে পারেননি।

    রমজান বিবির সাথে আলাপকালে জানান, স্বামীর আয় রোজগার তেমন ছিল না। সংসারে অভাব ও অনটন লেগেই থাকতো। আমার স্বামী মারা যাওয়ার পর সংসারের সচ্ছলতা আনতে এ কাজে জড়িয়ে যাই এবং অদ্যাবধি আছি।

    প্রায় ২৫/৩০ বছর যাবৎ এ কাজে আছি। বর্তমানে শরীর তেমন ভাল নেই, বয়স হয়েছে। তার পরও এ কাজটি ছেড়ে দেইনি কারণ এটি ছেড়ে দিলেও অন্য কোন কাজ করতে হবে। কাজ না করলে সংসার চলবে কিভাবে।

    প্রতিদিন বাড়ী থেকে প্রায় ৩/৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গরুর পাল নিয়ে সারাদিন মাঠে থাকি বিকেলে ফিরে আসি। রোদ, বৃষ্টি ও খরা গা সয়ে গেছে।

    রাখালের কাজ করে জীবন চলে লাখাইর বিধবা রমজান বিবি

    এ পর্যন্ত কোন সরকারী সহযোগীতা পেয়েছেন কিনা জানতে চাইলে জানান এখনও পাইনি। তিনি আরও জানান, আমার কোন ঘরও নেই। বড় ছেলের ঘরে থাকি। স্বামীর রেখে যাওয়া ভিটায় এক শতাংশ বাড়ি থাকলেও ঘর নেই। বড় ছেলে খোজ খবর নেয় তবে তার সন্তানাদি বেশী বিধায় তেমন কিছু করতে পারেনা।

    রমজান বিবির বড়ছেলে কাউছার মিয়া বলেন, মায়ের বয়স প্রায় ৬০ বছরের বেশী। তার পরও এ কাজ করে যাচ্ছে। আগামী বছর থেকে আর এ কাজ করতে দিব না।

    এ ব্যাপারে মোড়াকরি ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সাল বলেন, রমজান বিবি কোন প্রকার ভাতা পায় কিনা তা আমার জানা নেই। তবে এ বিষয়ে খোজঁ নিচ্ছি।

    বিষয়ট উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং জানার পর বলেন, লাখাই উপজেলার কোন মহিলা এমন কাজ করে তা আমার জানা নেই। সে যেন বিধবা ভাতা পায় সে ব্যাবস্থা করছি।

  • বাবা-মাকে নির্যাতন : মোবাইল কোর্টে ছেলের ১ বছরের কারাদন্ড

    বাবা-মাকে নির্যাতন : মোবাইল কোর্টে ছেলের ১ বছরের কারাদন্ড

    নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নে বাবা-মাকে নির্যাতন করার দায়ে ছেলে শরীফ উদ্দিন (২২) কে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

    রবিবার (১৩ জুন) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ দন্ডাদেশ দেন।

    দন্ডপ্রাপ্ত শরীফ উদ্দিন নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুর গ্রামের সমীর উদ্দিনের ছেলে।

    জানা যায়, দীর্ঘদিন ধরে বাবা-মাকে নির্যাতন করে আসছেন শরীফ উদ্দিন। একাধিক বার স্থানীয় চেয়ারম্যান মেম্বার শরীফকে এসব কর্মকান্ড থেকে বিরত থাকার অনুরোধ করলেও সে বাবা-মায়ের উপর নির্যাতন অব্যাহত রাখে। রবিবার ফের বাবা-মাকে নির্যাতন করে শরীফ উদ্দিন।

    বাবা-মাকে নির্যাতন : মোবাইল কোর্টে ছেলের ১ বছরের কারাদন্ড

    খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সহকারে ঘটনাস্থলে গিয়ে শরীফ উদ্দিনকে আটক করা হয়।

    পরে মোবাইল কোর্ট পরিচালনা করে বাবা-মাকে মারধরের দায়ে দন্ডবিধি ১৮৬০ এর ৩৫৫ ধারার অপরাধে ছেলে শরীফ উদ্দিন (২২) ১ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

    নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন বলেন, বার বার শরীফ উদ্দিনকে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার শাসন করেছেন কিন্তু সে কর্ণপাত করেনি।

    আমার কাছে অভিযোগ জানানোর পরও শরীফ তার বাবা-মাকে নির্যাতন করে এ জন্য তাকে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

  • খোলা খাবার পরিহার বিষয়ে সচেতনতামুূলক এডভোকেসি সভা

    খোলা খাবার পরিহার বিষয়ে সচেতনতামুূলক এডভোকেসি সভা

    হবিগঞ্জে জাংক ফুড, পথ খাবার এবং খোলা খাবার পরিহার করা বিষয়ে সচেতনতামুূলক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

    রবিবার (১৩জুন) সকাল ১১টায় জেলা সদর হাসপাতালের কনফারেন্স রুমে এই সচেতনতামুূলক এডভোকেসি সভার আয়োজন হয়।

    সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমান, সংরক্ষিত মহিলা ওয়ার্ড কমিশনার ও প্যানেল মেয়র শেখ সুমা জামান, ওয়ার্ড কমিশনার শফিকুর রহমান সিতু, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ কলিম উল্লাহ শিকদার, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট নিখিল রঞ্জন শর্মা, মোঃ ইউসুফ সরকার, মোঃ মেজবাহ উদ্দিন প্রমুখ।

    লাইফস্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরো ৪নং প্যাকেজের এল এন্ড এইচ ই পি এস ২০-২১ এবং আজমীর ইন্টারন্যাশনাল কনসালটিং ফার্মের সহযোগিতায় এ এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

    খোলা খাবার পরিহার বিষয়ে সচেতনতামুূলক সভা
    সভায় অংশগ্রহণকারীদের একাংশ।

    সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম এবং কমিউনিটির বিভিন্নস্থরের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় বিসিসির বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও জাংক ফুড, স্টিট ফুড এবং খোলা জায়গায় খাবার সংক্রান্ত বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা করা হয়।