Category: হবিগঞ্জ

  • জাতীয় সাংবাদিক সংস্থা বানিয়াচং উপজেলা কমিটি অনুমোদন

    জাতীয় সাংবাদিক সংস্থা বানিয়াচং উপজেলা কমিটি অনুমোদন

    হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থা‘র নবগঠিত কমিটি অনুমোদন করেছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

    বানিয়াচং উপজেলার প্রিন্ট,ইলেকট্রনিক্সস ও অনলাইন পত্রিকায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।

    গত ৬ জুন এ উপলক্ষ্যে সংস্থার অস্থায়ী কার্যালয়ে সাজ্জাদুর শাহ সুমনের সভাপতিত্বে সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে দৈনিক আজকের হবিগঞ্জ পত্রিকার প্রতিনিধি মোঃ এনায়েত হোসেন কে সভাপতি ও দৈনিক হবিগঞ্জের সংবাদ প্রতিনিধি আলমগীর রেজা‘কে সাধারন সম্পাদক মনোনীত করা হয়।

    এছাড়া সহ সভাপতি মাসুদ মিয়া মিঠুন,যুগ্মসাধারন সম্পাদক সাজ্জাদুর শাহ সুমন ও মোঃ দিলোয়ার হোসাইন কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে মোট ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
    কমিটির অন্যান্য কর্মকর্তাগন হলেন।

    সহসাংগঠনিক সম্পাদক শিশির হাসান, অর্থসম্পাদক আক্তার হোসেন আল হাদী,দপ্তর সম্পাদক সাব্বির আহমদ,প্রচার সম্পাদক এস.কে রাজ, ক্রীড়া সম্পাদক কামরুল হাসান,সম্মানিত সদস্য হাবিবুর রহমান মাসুক,তাওহীদ হাসান,আহবাব হোসেন জুয়েল,মোঃ সুজন মিয়া,আজমুল হোসেন প্রমূখ।

    ১৫ জুন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেন কমিটির অনুমোদন করেন।

    ১৬ জুন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আলমগীর গণি ও যুগ্ম সাধারন সম্পাদক কামরুল ইসলাম হবিগঞ্জ পৌছে হবিগঞ্জ জেলা কমিটি ও বিভিন্ন উপজেলা কমিটির সাংবাদিক নেতৃবৃন্দ‘র সাথে মতবিনিময় করেন।

  • অশ্লীল ছবি-ভিডিও বিক্রি : মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড

    অশ্লীল ছবি-ভিডিও বিক্রি : মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অশ্লীল ছবি-ভিডিও বিক্রির দায়ে কম্পিউটারের দোকানে অভিযান চালিয়ে নামে সাগর দাস (২২) নামে এক যুবককে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৭ জুন) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

    দণ্ডপ্রাপ্ত সাগর দাশ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের রনি দাসের ছেলে।

    জানা যায়, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন নবীগঞ্জ থানার একদল পুলিশ সহকারে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজারের বিভিন্ন কম্পিউটারের দোকানে অভিযান পরিচালনা করা হয়।

    অশ্লীল ছবি-ভিডিও বিক্রি : মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড

    এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে অশ্লীল ছবি-ভিডিও বিক্রির দায়ে কম্পিউটারের দোকানের ব্যবসায়ী সাগর দাশ (২২) কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে কম্পিউটারের পিসি জব্দ করা হয়।

    নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • বানিয়াচং দূর্যোগ বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

    বানিয়াচং দূর্যোগ বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

    দি‌লোয়ার হোসাইনঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় কর্তৃক প্রণীত “দূর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী ২০১৯” যথাযথ বাস্তবায়ন ও অবহিতকরনের লক্ষ্যে বানিয়াচং উপজেলার “দূর্যোগ আদেশাবলী ২০১৯” অবহিতকরণ দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    ১৭ জুন বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষন কর্মশালাটি অনুষ্টিত হয়।

    প্রশিক্ষন কর্মশালায় প্রধান আলোচক হিসেবে ভার্চুয়ালি যোগদান করেন দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের উপসচিব মুনিরা সুলতানা।

    উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।

    বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা ত্রান ও পূনর্বাসন কর্মকর্তা আলতাফ হোসেন, সহকারী কমিশনার(ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি।

    অনুষ্টান সমন্বয় করেন উপজেলা দূর্যোগ ও ত্রান কর্মকর্তা মলয় কুমার দাশ।

    এ সময় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক, ওয়ারিশ উদ্দিন খান, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান, এরশাদ আলী, মৌঃ হাবিবুর রহমান, আব্দুল কদ্দুছ শামীম।

    উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা শেখ নমির আলী, ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, অধ্যক্ষ স্বপন কুমার দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামূল হক, উপজেলা ফায়ার ষ্টেশন ইনচার্জ শেখ সৈয়দ, মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, পল্লীবিদ্যুৎ ডিজিএম মোঃ মামুন মোল্লা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাফর ইকবাল, সমবায় কর্মকর্তা সৈয়দ হোসেন, ইমাম সমিতির সভাপতি মুফতি আতাউর রহমান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-আধিবাসী ঐক্য পরিষদের সভাপতি বিপুল ভূষন রায় প্রমূখ।

    কর্মশালাটিতে ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগন, শিক্ষক, ফায়ার সার্ভিসের সদস্যগন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

  • গৃহহীন ও ভূমিহীনদের ঘর প্রদান ও উদ্বোধন উপলক্ষ্যে নবীগঞ্জে প্রশাসনের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

    গৃহহীন ও ভূমিহীনদের ঘর প্রদান ও উদ্বোধন উপলক্ষ্যে নবীগঞ্জে প্রশাসনের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

    মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক ‘ক’ তালিকার ভূমিহীন ও গৃহহীনদের ২য় পর্যায়ে গৃহ প্রদান ও শুভ উদ্বোধন উপলক্ষ্যে নবীগঞ্জে প্রেস কনফারেন্স করেছে উপজেলা প্রশাসন।

    বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে নবীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

    প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ১ম পর্যায়ে ১১০টি ও ২য় পর্যায়ে ৬০ টি ঘরের বরাদ্দ আসে।

    তার মধ্যে ১ম পর্যায়ের ১১০টি ঘরের মাঝে ৬৬টি ঘরের কাজ সম্পন্ন হয়েছে। ৪৪টি ঘরের কাজ চলমান রয়েছে।

    এছাড়া ২য় পর্যায়ের ৬০টি ঘরের মধ্যে ৪০টি ঘরের কাজ প্রায় শেষ পর্যায়ে। অপর ২০ ঘরের বরাদ্দ ১৩ জুন আসে।

    ইউএনও বলেন, আমাদের উপজেলায় অত্যান্ত ভালোভাবে একাধিক বার যাচাই-বাছাই করে সুবিধাভোগীদের তালিকা প্রণয়ন করা হয়েছে, যেসব নামে অসঙ্গতি ও অভিযোগ ছিল সেইগুলো আমরা সংশোধন করেছি। ঘরগুলোর গুণগত মানও অনেক ভালো।

    এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আজিজুল হক, নবীগঞ্জ থানার ওসি (অপারেশন) আব্দুল কাইয়ুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছাদু মিয়া।

    এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীব) সাকিল আহমেদ, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ ফয়ছল আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফৌরদৌসী, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা নাহিদা আক্তারসহ নবীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

  • মাধবপুরে সাউন্ড বক্সে বিদ্যুত সংযোগ দিতে গিয়ে বরের মৃত্যু

    মাধবপুরে সাউন্ড বক্সে বিদ্যুত সংযোগ দিতে গিয়ে বরের মৃত্যু

    হবিগঞ্জের মাধবপুরে গায়ে হলুদের দিনে সাউন্ড বক্সে বিদ্যুতের লাইন দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন বর। বিয়ে বাড়িতে এখন আনন্দের বদলে চলছে শোকের মাতম।

    বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মনতলা রেলওয়ে স্টেশন পূর্ব বাজারে এ ঘটনা ঘটে।

    বহরা ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবকের নাম সজল মিয়া। তিনি মনতলা রেলওয়ে ষ্টেশন খোলাবাজারের ব্যবসায়ী বোরহানপুর গ্রামের কুদ্দুস ভাণ্ডারীর ছেলে। একই ইউনিয়নের সুন্দাদিল গ্রামের হাসান আলীর মেয়ে সেলিনা আক্তার এর সঙ্গে সজলের আগামী কাল শুক্রবার বিয়ের দিন ধার্য ছিল।

    তিনি বলেন, বিয়ের সকল প্রস্তুতি শেষ ছিল। বৃহস্পতিবার গায়ে হলুদ এর দিনে বাড়িতে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করার জন্য আনা হয় সাউন্ড বক্স। বর নিজেই এতে বৈদ্যুতিক লাইন দিতে যান। এসময় বিদ্যুতায়িত হয়ে গুরুত্বর আহত হন। স্বজনরা তাকে মাধবপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • মাধবপুরে গাঁজাসহ পাচারকারী আটক

    মাধবপুরে গাঁজাসহ পাচারকারী আটক

    হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজা সহ শামীম হোসেন শাকিল (৩০)নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

    শামীম হোসেন শাকিল উপজেলার কালিকাপুর গ্রামের ফরাস উদ্দিনের ছেলে

    বুধবার রাত সাড়ে ১১টার দিকে চৌমুহনী ইউনিয়নের জামালপুর গ্রামের পাকা রাস্তায় শাকিলকে গাঁজাসহ গ্রেপ্তার করে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এক দল পুলিশ।

    মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক এর সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রক আইনে মামলা রুজু করা হয়েছে।

  • হবিগঞ্জ শহরের কলেজ ছাত্র নিখোঁজ

    হবিগঞ্জ শহরের কলেজ ছাত্র নিখোঁজ

    হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকা থেকে রিয়াজ উদ্দিন রিয়াজ (২৪) নামের এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে। এ ঘটনার পর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ থাকায় পরিবার চিন্তিত হয়ে পড়েছে।

    সে শহরের ২নং পুল তেঘরিয়া আবাসিক এলাকার মোঃ আব্দুল কদ্দুছের পুত্র ও মিরপুর আলিফ সোবহান কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্র।

    জানা যায়, গত ১৫ জুন সকাল অনুমান ৯ ঘটিকার সময় বাসা থেকে বের হয়। এরপর থেকে তার কোনো হদিস পাওয়া যায়নি। এমনকি তার ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

    কোথাও তাকে না পেয়ে তার পিতা ১৫ জুন রাতে হবিগঞ্জ সদর থানায় একটি জিডি করেছেন। সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, রিয়াজকে উদ্ধারের জন্য বিভিন্নস্থানে অভিযান চালানো হচ্ছে।