Category: হবিগঞ্জ

  • জীবন সংকেতের সংবর্ধনায় মেয়র আতাউর রহমান সেলিম

    জীবন সংকেতের সংবর্ধনায় মেয়র আতাউর রহমান সেলিম

    হবিগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ‘হবিগঞ্জ পৌরসভার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে নির্বাচিত মেয়র হিসেবে আমি বদ্ধ পরিকর। পৌরবাসী আমাকে নির্বাচিত করেছেন, তাই আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে এর মর্যাদা রাখার চেষ্টা করব।’ গত রবিবার সন্ধ্যায় হবিগঞ্জের প্রখ্যাত নাট্যদল জীবন সংকেত নাট্যগোষ্ঠীর দেয়া অভিবাদন জ্ঞাপন অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিত্ব হিসেবে এসব কথা বলেন তিনি। হবিগঞ্জ পৌর শ্মশানঘাট এলাকায় জীবন সংকেতের স্টুডিও থিয়েটারে হবিগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়রকে এ সংবর্ধনা দেয়া হয়।

    এসময় আতাউর রহমান সেলিম আরো বলেন, ‘সাবেক পৌর মেয়র শহিদ উদ্দিন চৌধুরী যেভাবে তৃতীয় শ্রেণীর পৌরসভা থেকে হবিগঞ্জকে প্রথম শ্রেণীর পৌরসভায় উত্তীর্ণ করেছেন, তারই ধারাবাহিকতায় একটি মাস্টার প্ল্যানের আওতায় এই পৌরসভার দ্রুত উন্নয়নে সার্বিক পদক্ষেপ নেয়া হবে।’

    সম্মিলিত সাংস্কৃতিক জোট হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাবেক পৌর মেয়র শহিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বের এবং জীবন সংকেতের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাঝহারুল ইসলাম পাভেলের সঞ্চালনায় অভিবাদন জ্ঞাপন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাট্যকার রুমা মোদক। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখার সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা, হবিগঞ্জ পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর (১, ২, ও ৩) প্রিয়াংকা সরকার, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর সালাউদ্দিন টিটু, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পান্না কুমার শীল, জীবন সংকেতের সভাপতি অনিরুদ্ধ কুমার ধর, হবিগঞ্জ মটর মালিক গ্রæপের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, জাতীয় শ্রমিকলীগের নেত্রী রেবা চৌধুরী, জীবন সংকেতের সহ-সভাপতি ইমতিয়াজ তুহিন, সৈয়দ আব্দুল বাকী ইকবাল ও সিনিয়র সদস্য এডভোকেট তুষার কান্তি মোদক।

    পরে প্রশান্ত ভট্টাচার্য রিংকুর সঙ্গীত পরিচালনায় ও সুজন চৌধুরীর নৃত্য পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

  • হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়কে প্রায় প্রতিদিনই লেগেই রয়েছে যানজট

    হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়কে প্রায় প্রতিদিনই লেগেই রয়েছে যানজট

    হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়কে বিশেষ করে বুল্লা বাজার , কালাউক বাজার, বামৈ বাজারে প্রায় প্রতিদিন গড়ে ২ ঘন্টা যানজট লেগেই থাকে ।

    প্রায় প্রতিদিন সকাল থেকেই দেখা যায় ট্রাফিক জ্যামের ভিন্ন ভিন্ন বিচিত্র চিত্র । এছাড়া বাস , লেগুনা, ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি সহ সকল গাড়ি রাস্তার দুই পাশে অবস্থান নেয় । এ গাড়িগুলোর জন্য নেই কোন আলেদা পার্কিংয়ের কোন ব্যবস্থা ।

    উপজেলা প্রশাসন কর্তৃক নির্দিষ্ট স্থানে গাড়ি রাখার কথা থাকলেও তাহা কেহ ই মানছে না । তাছাড়া স্থানীয় বুল্লাবাজারের একজন ট্রাফিক পুলিশ নিয়মিত থাকবে বলে আশা করছে বুল্লা বাজার ব্যবসায়ী ও এলাকার সচেতন মহল। এছাড়াও এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও যানযট নিরশনে উদ্যোগ গ্রহনের অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী মহল ।

  • বানিয়াচংয়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন ৭০টি পরিবার

    বানিয়াচংয়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন ৭০টি পরিবার

    দিলোয়ার হোসাইনঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘র উপহারের ঘর পেয়েছেন ৭০টি পরিবার।

    মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায়ের উদ্ধোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    প্রধানমন্ত্রী‘র কার্যালয় থেকে সারাদেশে একযোগে উদ্ধোধনী অনুষ্টানে বানিয়াচং থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বানিয়াচংয়ের ভূমি ও গৃহহীনদের কাছে ভূমির দলিল ও ঘরের চাবি সমজিয়ে দেওয়া হয়েছে।

    ২০ জুন রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।
    এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেছেন স্থানীয় সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডঃ আব্দুল মজিদ খান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী,সহকারী কমিশনার(ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি,ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,হাসিনা আক্তার, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক,আহাদ মিয়া,রেখাছ মিয়া,গিয়াস উদ্দিন আহমেদ,মৌঃ হাবিবুর রহমান,এরশাদ আলী,আওয়মীলীগ সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,আওয়ামীলীগ নেতা আবুল হোসেন,যুবলীগ নেতা শাহজাহান মিয়া প্রমূখ।

    অনুষ্টানে এসে ঘর পেয়ে উচ্ছাস প্রকাশ করেছেন উপকারভোগী আব্দুস সোবহান।

    তিনি বলেন, আমার কোন জমিও ছিলনা, ঘর ও ছিলনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা আমারে এক সাথে ভূমি ও ঘরের মালিক বানাইছেন। আল্লায় তারে ভালা করুক।

    উপকারভোগী শেফালী সরকার উচ্ছাস প্রকাশ করে জানান, এখন আমি ঘর ও জমির মালিক হইছি। আগে মানুষের বাড়িতে চেয়ে চেয়ে থাকতাম। প্রধানমন্ত্রীর জন্য ভগবানের কাছে প্রার্থনা করব সারা জীবন।

  • লাখাইয়ে প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রায়ন প্রকল্পের চাবি হস্তান্তর

    লাখাইয়ে প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রায়ন প্রকল্পের চাবি হস্তান্তর

    আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার এই প্রতিপাদ্য নিয়ে মজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৫৩ হাজার, ৩ শত ৪০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান (২য় পর্যায়) আশ্রয়ণ -২ প্রকল্পের শুভ উদ্ভোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    রবিবার (২০ জুন) সাড়ে ১১টায় গণভবণ থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    এ উপলক্ষে লাখাই উপজেলা প্রশাসনের উদ্যোগে লাখাই উপজেলা পরিষদ হল রুমে সকাল সাড়ে ১০ ঘটিকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসি কান্ত হাজংএর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ইয়াছিন আরাফাত রানার সঞ্চালনায় আলেচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তারেক মোহাম্মদ জাকারিয়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডঃ মোঃ মুশফিঊল আলম আজাদ, ৬নং বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোক্তার হোসেন বেনু।

    বক্তব্য রাখেন লাখাই প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ।
    অন্যান্যদের মাঝে উপস্হিত প্রকৌশলী শাহ আলম সমবায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন রাহি সহকারী মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দিন লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাহার উদ্দিন, লাখাই সাংবাদিক ফোরামের সসাধারন সম্পাদক বিল্লাল আহম্মেদ লাখাই প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আশীষ দাশগুপ্ত সাংগঠনিক সম্পাদক সুমন আহম্মেদ বিজয়, লাখাই অনলাইন প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান ইমরান, সাংবাদিক ফোরামের সভাপতি সুশিল চন্দ্র দাস, সাংবাদিক ছায়েদুর রহমান, আব্দুল হান্নান, গাজী শাহজাহান চিশতি,শাহিনুর রহমান শাহিন মোল্লা, মহি উদ্দিন আহম্মেদ রিপন, তৌহিদ মোল্লা,লাখাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম, মহসিন সাদেক প্রমুখ।

    প্রধানমন্ত্রীর পক্ষ থেকে লাখাই প্রশাসনের মাধ্যমে ২য় পর্যায়ে ৭ টি ঘরের চাবি সহ ৮৪ টি ঘরের চাবি হস্তান্তর করা হয় উপকার ভোগী সকলের মাঝে।

  • সদরে ২য় ধাপে গৃহহীন ৩০টি পরিবারকে গৃহ প্রদান

    সদরে ২য় ধাপে গৃহহীন ৩০টি পরিবারকে গৃহ প্রদান

    মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায়ে সারা দেশে ৫৩হাজার ৩শত ৪০টি পরিবারকে রবিবার (২০জুন) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্ভোধনের মাধ্যমে গৃহ প্রদান করা হয়।

    তারই অংশ হিসেবে হবিগঞ্জ সদর উপজেলায় প্রধানমন্ত্রীর পক্ষে ৩০টি পরিবারকে গৃহ হস্তান্তর করেন হবিগঞ্জ ৩আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।

    হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার মোহাম্মদ উল্লা, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, ফেরদৌস আরা বেগম, স্থানীয় সরকার প্রকৌশলী মোঃ আব্দুল বাছির, উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা মোঃ জাহান প্রমুখ।

    এসময় সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দেশের একটি মানুষও আশ্রয়হীন গৃহহীন থাকবেনা, দরিদ্র সীমার নীচে বসবাস করবেনা। তার সেই স্বপ্ন জননেত্রী শেখ হাসিনা সরকার পুরণ করছেন। তাই তিনি মুজিব শতবর্ষে দেশের সকল ভূমিহীন এবং গৃহহীন মানুষকে গৃহ প্রদান করে অনন্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন।

  • আজমিরীগঞ্জে দুই দিন পৌঁঁছে হাজার লিটার চোলাইমদের চালান

    আজমিরীগঞ্জে দুই দিন পৌঁঁছে হাজার লিটার চোলাইমদের চালান

    আজমিরীগঞ্জে ২ নং বদলপুর ইউনিয়নের বদলপুর ও পাহাড়পুর বাজারে সপ্তাহের দুই দিন বেশ’কটি জায়গা থেকে নৌ-পথে অনুমানিক হাজার লিটার চোলাইমদের চালান এসে পৌঁঁছে। ওই এলাকার বিশেষকরে উঠতি বয়সের যুবক ও তরুণ সম্প্রদায় অর্থাৎ নুতন প্রজন্ম দিন দিন চোলাইমদে আসক্ত হচ্ছে। এতে করে সামাজিক ও নৈতিক অবক্ষয় দেখা দেয়ার আশংখায় রয়েছে সচেতন এলাকাবাসী।

    জানা যায়, আজমিরীগঞ্জের ২ নং বদলপুর ইউনিয়নের বদলপুর ও পাহাড়পুর বাজার চোলাইমদের জন্য কুখ্যাতি রয়েছে। ওই দু’টি বাজারে বেশ কিছুদিন পূর্বেও প্রতিদিন সন্ধ্যার পর মাদকসেবীদের মাঝে ফেরী করে চোলাইমদ বিক্রি করা হত। মাদকসেবীরা লাইন ধরে প্রতিগ্লাস হিসেবে ২০ টাকার বিনিময়ে চোলাইমদ ক্রয় করত। আর চোলাইমদের সেম্পল প্রতিগ্লাস বিক্রি করা হত ৬০ টাকায়। চোলাইমদ পান করে মাদকসেবীরা অকথ্য ভাষায় গালিগালাজ সহ হাট-বাজারে ও গ্রামে প্রবেশের রাস্তায় মাতলামি করে বেড়াত। চোলাইমদ পান করে এক মাদকসেবীর মৃত্যুর ঘটনাও ঘটে। অভিযোগ উঠে তার সহযোগীরা চোলাইমদের সহিত বিষ মিশিয়ে পান করানোর কারণে তার মৃত্যু হয়।

    এরই ধারাবাহিকতায়, আজমিরীগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে বেশ কিছুদিন নেশাখোরদের উপদ্রব হ্রান পায়। তাই বেশ দিন বন্ধ থাকার পর সম্প্রতি আবারও মাথাচাড়া উঠে ওই এলাকার মাদকসেবীচক্র।

    সূত্র জানায়, সপ্তাহের দুই দিন অর্থাৎ রবি ও বৃহস্পতিবার অনুমানিক হাজার লিটার চোলাইমদের চালান নৌ-পথে ইঞ্জিন চালিত ডিঙ্গি নৌকার মাধ্যমে ওই চালান বদলপুর ও পাহাড়পুর বাজারে পৌঁঁছে দেয় বিক্রেতারা।

    বানিয়াংয়ের বিথঙ্গলের বিজয়পুর, কিশোরগঞ্জের মিটামইনের বাহেরচর, কাটখাল, কাকাইলছেওয়ের সাহানগর ঋষিপাড়া থেকে অনুমানিক প্রায় হাজার লিটার চোলাইমদ সংগ্রহ করে সপ্তাহের রবি ও বৃহস্পতিবার নৌ-পথে ইঞ্জিনচালিত ডিঙ্গি নৌকায় সুযোগ বুঝে বিক্রেতারা পৌঁঁছে দেয় ওই দুটি বাজারে তাদের নির্দিষ্ট ক্রেতাদের নিকট।

    প্রতি লিটার চোলাইমদের ক্রয়মূল্য ১’শ টাকা আর বিক্রয়মূল্য হচ্ছে ২’শ টাকা। আবারও বদলপুর ও পাহাড়পুর বাজারের মাদকসেবীরা মেতে উঠেছে মাতলামির রঙ্গিন নেশায়। এলাকার উঠতি বয়সের তরুণ ও যুব-সম্প্রদায় অর্থাৎ নুতন প্রজন্ম দিন দিন আসক্ত হচ্ছে ওই নেশায়। অচিরেই পদক্ষেপ না নিলে ওই এলাকার সামাজিক ও নৈতিক অবক্ষয় দেখা দেয়া সহ এলাকায় বিভিন্ন ধরণের অপরাধ বৃদ্ধি পাওয়ার আশংখা করছে সচেতন এলাকাবাসী।

  • হবিগঞ্জে দুই সহশ্রাধিক মানুষকে সহায়তা দিলেন এমপি আবু জাহির

    হবিগঞ্জে দুই সহশ্রাধিক মানুষকে সহায়তা দিলেন এমপি আবু জাহির

    হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে দুই সহশ্রাধিক মানুষের মাঝে সাড়ে ৭ লাখ টাকা অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

    শনিবার পৃথক অনুষ্ঠানে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এ সহায়তা বিতরণ করেছেন।

    জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র মানবিক সহায়তা কর্মসূচির আওতায় হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া, রিচি, তেঘরিয়া ও গোপায়া ইউনিয়নে ২ হাজার মানুষকে ৫শ’ টাকা করে ৫ লাখ টাকা এবং সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর ঐচ্ছিক তহবিল থেকে শতাধিক মানুষকে দেয়া হয়েছে আরও আড়াই লাখ টাকা।
    পৃথক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি আবু জাহির।

    এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল, সহকারি কমিশনার (ভূমি) মাশফিকা রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ মোত্তালিব, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ উদ্দিন আব্বাস, আক্তার হোসেন ও আনু মিয়াসহ আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্য দোয়া ও উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকের পক্ষে থাকার জন্য উপকারভোগী নারী-পুরুষদের প্রতি আহবান জানান এমপি আবু জাহির।