Category: হবিগঞ্জ

  • লাখাইয়ে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার বিতরণ

    লাখাইয়ে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার বিতরণ

    হবিগঞ্জের লাখাই উপজেলায় করোনাভাইরাসের কারণে ঘরবন্দি অসহায়, দুস্থ ও কর্মহীন ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের নগদ ৫০০ টাকা করে বিতরণ করা হয়েছে।

    শনিবার (২৬ জুন) সকাল ১১টায় উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ নগদ অর্থ বিতরণ করেন ৩নং মুড়িয়াউক ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই, উপজেলা সমবায় কর্মকর্তা ইসমাইল তালুকদার রাহী, সাংবাদিক ফোরামের সভাপতি সুশীল চন্দ্র দাস প্রমুখ।

    এই ইউনিয়নে ৫০০ অসহায়, দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেওয়া ৫০০ টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয় ।

  • হবিগঞ্জে জমি নিয়ে দুপক্ষের টেটাযুদ্ধে আহত ৫০

    হবিগঞ্জে জমি নিয়ে দুপক্ষের টেটাযুদ্ধে আহত ৫০

    হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জের দু’পক্ষের টেটাযুদ্ধে অন্তত ৫০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় দুই জনকে সিলেট ও ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

    পুলিশ জানায়, হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের নোয়াখাল গ্রামের ছালেক মিয়ার সাথে একই গ্রামের নজরুল মিয়ার মধ্যে গ্রামের কিছু সরকারী জায়গা দখল নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে।

    এরই জের ধরে শনিবার সকালে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র টেটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ‍ঘন্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুসহ অন্তত ৫০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় মনু মিয়াসহ ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে জানিয়েছে পুলিশ।

  • জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর বিভাগীয় ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

    জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর বিভাগীয় ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

    ২৫ই জুন ২০২১ শুক্রবার সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট ও জেলা ক্রীড়া অফিস, সিলেট এর আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, সিলেট এর সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্দ্ধ-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্দ্ধ-১৭) ২০২১ এর বিভাগীয় পর্যায়ের ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

    হবিগঞ্জ ও সিলেট জেলার বালিকা দলের মধ্যে অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্দ্ধ-১৭) এর বিভাগীয় পর্যায়ের ফাইনাল ম্যাচে জয় লাভ করেছে হবিগঞ্জ বালিকা দল। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন হবিগঞ্জ বালিকা দলের তনুশ্রী ঘোষ।

    হবিগঞ্জ ও সিলেট জেলার বালক দলের মধ্যে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্দ্ধ-১৭) এর বিভাগীয় পর্যায়ের ফাইনাল ম্যাচে জয় লাভ করেছে সিলেট বালক দল। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন সিলেট বালক দলের মতিউর রহমান রাহাত।

    উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ জাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম, ডিআইজি, সিলেট রেঞ্জ, জনাব এম কাজী এমদাদুল ইসলাম, জেলা প্রশাসক, সিলেট, ইশরাত জাহান, জেলা প্রশাসক, হবিগঞ্জ প্রমুখ। উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, খেলোয়াড়সহ ক্রীড়ামোদীগণ।

    আজ সকাল ১০:০০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, হবিগঞ্জ এর পক্ষ থেকে হবিগঞ্জ বালক ও বালিকা দলকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।

  • বাহুবলে ব্রীজ’র অনিয়মের সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে হেনস্তা- সাংবাদিকদের মধ্যে ক্ষোভ

    বাহুবলে ব্রীজ’র অনিয়মের সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে হেনস্তা- সাংবাদিকদের মধ্যে ক্ষোভ

    জুবায়ের আহমেদ: হবিগঞ্জ বাহুবল উপজেলা সদরে নিম্নমানের সামগ্রী দিয়ে মেরামত কাজের সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে আটক করে থানায় দিলেন উপজেলা প্রকৌশলী। ঘটনাটি ঘটেছে ২৪ জুন বৃহস্পতিবার দুপুর ১টার দিকে করাঙ্গী নদীর ব্রিজের কাছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাহুবল উপজেলা সদরের প্রধান সড়কের বেহাল অবস্থা ও করাঙ্গী নদীর ব্রীজ ঝুকিপূর্ণ হয়ে পড়েছে।এনিয়ে সোস্যাল মিডিয়া সহ ভুক্তভোগীরা ব্রিজটি মেরামতের দাবি জানান।এক পর্যায়ে চলতি অর্থ বছরে প্রায় ৪ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়।

    কয়েকদিন ধরে রাতের আঁধারে কাজ চালিয়ে যাচ্ছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠলে সোস্যাল মিডিয়া সহ স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

    বৃহস্পতিবার ২৪জুন দুপুর একটার দিকে ব্রিজের মেরামত কাজের অনিয়মের সংবাদ সংগ্রহ করতে সেখানে যান সাংবাদ কর্মী আজিজুল হক সানু।
    এসময় তিনি অনিয়মের ছবি তুলতে গেলে ক্ষেপে উঠেন প্রকৌশল অফিসের কয়েকজন।এমনকি তারা সাংবাদ কর্মী সানুর সাথে হাতাহাতিতে লিপ্ত হন তারা। এক পর্যায়ে তারা কৌশলে সংবাদ কর্মী সানুকে বাহুবল থানায় নিয়ে যান।

    আজিজুল হক সানু থানায় যাওয়ার পর তার বিরুদ্ধে সরকারি কাজে বাঁধা ও মারধরের অভিযোগ মামলা দায়ের করেন উপজেলা সহকারী প্রকৌশলী আলফাজ উদ্দিন।বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আলমগীর কবির জানান মামলাটি এফআইআর করে একমাত্র আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

    এ ঘটনায় বাহুবলে কর্মরত সাংবাদিকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    অপরদিকে এ ঘটনার পর বৃহস্পতিবার রাত ১২ টার দিকে নিম্নমানের সামগ্রী ট্রাক্টরযোগে সরিয়ে নেন ঠিকাদারের লোকজন।

  • হবিগঞ্জ জেলা ব্রিক ফিল্ড মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

    হবিগঞ্জ জেলা ব্রিক ফিল্ড মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

    হবিগঞ্জ জেলা ব্রিকস ফিল্ড মালিক সমিতির এক জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের আমিরচান কমপ্লেক্সে বিভাগীয় প্রতিনিধিদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    হবিগঞ্জ জেলা ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ মোতাব্বির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা কুতুব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি হাজী দেলোয়ার হোসেন।

    এতে বিশেষ অতিথি সিলেট জেলা ব্রিক ফিল্ড মালিক সমিতির সহ-সভাপতি হাজী আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, মৌলভীবাজার জেলা ব্রিক ফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক আকবর আলী ও সুনামগঞ্জ জেলা ব্রিক ফিল্ড মালিক সমিতির সহ-সভাপতি আব্দুল্লাহ খান। মতবিনিময় সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা ব্রিক ফিল্ড মালিক সমিতি যুগ্ন-সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগীয় সদস্য কাওছার আহমদ চৌধুরী।

    এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় সদস্য ফেরদৌস আহমদ, আজিজুর রহমান, মোঃ রুহুল আমিন মাস্টার, মর্তুজা আহমদ চৌধুরী, সদস্য মোঃ রিয়াজ উদ্দিন, মোঃ নাসির উদ্দিন, হবিগঞ্জ জেলা ব্রিক ফিল্ড মালিক সমিতি’র সহ-সভাপতি সৈয়দ মতিউর রহমান ও হুমায়ূন আহমেদ, কোষাধ্যক্ষ মামুনুর রশীদ, সদস্য লুৎফুর রহমান চৌধুরী, হাজী শাহীন মিয়া, আলহাজ্ব আমিন আলী, আছকির মিয়া, মিহির বণিক ও মতিউর রহমান সানু প্রমূখ।

    সভায় বক্তারা বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়নের অংশদারক শিল্প, ইট ভাটা শিল্পকে বিভিন্ন কঠোর শর্তারোপ করায় ইট ভাটা মালিকগন বিপাকে। ইট ভাটা শর্তারোপ শিথিল করার জন্য সভায় সরকারের প্রতি জোড়ালো আহবান জানানো হয়। এছাড়াও বক্তারা বলেন, ‘গত ৬ মার্চ জাতীয় দৈনিক প্রথম আলো পত্রিকায় অর্ধেক দায় গাড়ি ধোঁয়ার ও দূষণ বন্ধে নীরব সরকারি সংস্থা শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে বায়ু দূষণের উৎস বদল রাজধানীর বায়ু দুষণের তুলনামূলক চিত্র বর্তমানে: ইটভাটার ধোঁয়া ছিলো। ২০২০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরিপে ১০% আছে।

    পরিবেশবাদিরা গবেষণা করে দেখেছেন, গাড়ি বায়ু ও বর্জ্য থেকে পরিবেশ দূষিত হচ্ছে। মোবাইল রেডিসেন মানব দেহের জন্য ক্ষতিকারক। দেশের অর্থনীতি চাকা বন্ধ হয়ে যাবে। এদেশের কোটি মানুষ কর্মহীন হয়ে পড়বে। ইট দিয়ে বর্তমান আওয়ামীলীগ সরকারের মেগা প্রকল্পের উন্নয়নমূলক কাজ হচ্ছে। সরকারে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইট শিল্পের বিকল্প নেই। সমাতন পদ্ধতি পরির্বতন করে ঝিক-ঝাক পদ্ধতিতে ইট ভাটা চালু করায় পরিবেশ দূষিত থেকে রক্ষা পেয়েছে। নদী, নালা, খাল বিলে নব্যতা ফিরে পেতে মাটি খনন করা জরুরি’। এই শিল্পকে বাঁচাতে সরকার কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন নেতৃবৃন্দ।

  • লাখাইর হাওরে দেখা নেই বর্ষার পানি : ব্যাহত আউশ ও ভুনা আমন ধান

    লাখাইর হাওরে দেখা নেই বর্ষার পানি : ব্যাহত আউশ ও ভুনা আমন ধান

    প্রকৃতির নিয়ম অনুযায়ী আষাঢ় মাসে ভাশা পানি থাকার কথা থাকলেও বর্তমানে জল বায়ু পরিবর্তনের কারণে বিলম্বিত বর্ষা। ফাঁদে পড়েছে মৎস্য ও শস্য ভান্ডার খ্যাত জলমহালে ভরপুর খ্যাত হাওর বেষ্টিত লাখাইর জনপদ।

    নিয়ম অনুযায়ী জৈষ্ঠ্যমাসে হাওরের জলরাশিতে টেউয়ের কলকলাতীতে যে খেলা চোখে পরতো গত কয়েক বছরে এবার সে দৃশ্য চোখে পড়েছে না।

    কৃষি ভান্ডার খ্যাত এ উপজেলায় হাওর বেষ্ঠিত এলাকায় বর্ষার পানি না আসায় এখন পর্যন্ত গবাদি পশু মাঠে বিচরণ করছে। যার ফলে মৎস্য ভান্ডার খ্যাত লাখাইর হাটে বাজারে এখন মিলছে না পর্যাপ্ত পরিমান দেশীয় প্রজাতান্ত্রিক মাছ।

    লাখাইর হাওরে দেখা নেই বর্ষার পানি

    এদিকে বর্ষার পানি হাওরে না থাকার ফলে আমন, রোপা আমন, আউশ ধানের ফলন হুমকী সম্মুখীন।

    উপজেলা কৃষি সম্প্রারন অফিস সুত্রে জানা যায়, এ বছরের ভুনা আমনের লক্ষ্যমাত্রা ৩ হাজার ৫ শত হেক্টর।

    বর্ষাও বৃষ্টির পানি না থাকায় কারনে ফলনের লক্ষ্য মাত্রা পুরন হবে না বলে আশংকা করছে কৃষকেরা।

    এব্যাপারে কৃষি উপসহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্র্যাচার্য্য জানান, বর্ষার পানি বর্তমানে যেভাবে থাকার কথা তা হয় নাই। তবে উপজেলার কৃষি খাতের তেমন সমস্যা হবে না। বর্ষার পানি না আসে তা হলে ফলনের কিছুটা বিঘ্ন ঘটবে।

    মৎস্য শস্য ভান্ডার খ্যাত এ উপজলোয় বর্তমানে বর্ষার পানিতে থৈ থৈ করার কথা। কিন্তুুু পানি না থাকার কারনে বিস্তীর্ন হাওরে জলাশয় গুলো তে জেলে বা মাছ শিকারীদের মাছ ধরার মতো পরিবেশ লক্ষ্য করা যাচ্ছেনা।

    লাখাইর হাওরে দেখা নেই বর্ষার পানি

     

    এখন লাখাইর হাটে বাজারে পুকুরের মাছ চোখে পরার মতো। লক্ষ্যনীয় হাইব্রিড জাতীয় মাছ গুলোর মাঝে কাতল, পাঙ্গাস, রুই, মৃগেল, তেলাপিয়া ইত্যাদি। তবে দেশীয় মাছের সংখ্যা খুব কম।

    এব্যাপারে উপজেলা মৎস্য সহকারী কর্মকর্তা বোরহান উদ্দিন জানান, সঠিক সময়ে পানি না আসলে দেশীয় মাছ কিপিং করতে পারবেনা। ফলে মাছের প্রজননের সক্ষমতা হারিয়ে ফেলার আশংক্ষা রয়েছে।

  • লাখাইর বুল্লা বাজার হতে রত্নার খাল পর্যন্ত রাস্তার বেহাল দশা

    লাখাইর বুল্লা বাজার হতে রত্নার খাল পর্যন্ত রাস্তার বেহাল দশা

    লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের স্থানীয় বুল্লাবাজার এর শাহবায়েজিদ মাজার হয়ে হাজী আব্দুল বারিক মেম্বারের বাড়ির রত্নার খাল পর্যন্ত ১২ ফুট প্রস্থ রেকর্ডিয় রাস্তাটির বেহাল দশা।

    স্বাধীনতার পর হতে এরাস্তায় সরকারী ভাবে কোন ধরনের উন্নয়ন মুলক কাজ করা হয়নি। যার ফল শ্রুতিতে নয়াবাড়ি, পশ্চিম হাটি দাস পাড়া, হাজী বাড়ি সহ গ্রামের মানুষ জন সামান্য বৃষ্টি হলেই চলাচলে নানান দুর্ভোগ পোয়াতে হচ্ছে।

    রাস্তাটি বর্তমানে কতিপয় ব্যক্তি কিছু অংশ দখল করায় শরু আকার ধারন করেছে। হঠাৎ যদি কেহ এরাস্তা দিয়ে যেতে চায় তাহলে বিপাকে পড়বে এমন অবস্থা।

    গ্রামের কয়েকজন মুরুব্বি জানান, রাস্তাটি কয়েকবার লাখাই এল জি ডি অফিস এর মাধ্যমে মাফ জোক করা হলেও কাজের কাজ কিছুই হয়নি।

    রাস্তাটি মেরামতের ব্যাপারে বার বার বুল্লা ইউনিয়ন চেয়ারম্যান মোক্তার হোসেন বেনুর সাথে যোগাযোগ করে ও কাজ হয়নি বলছিলেন স্থানীরা।

    এব্যাপারে মিন্টু চন্দ্র দাস জানান আমরা বাজারে কাছে থাকা সত্তে ও রাস্তার কারনে চলাচলের খুব অসুবিধা ভোগ করছি। বিশেষ করে স্কুল পড়ুয়া ছেলে মেয়েরা খুব কষ্ট হয়। রাস্তাটি মেরামতের জন্য দীর্ঘ দিনের দাবি করেও কোন ফল হয়নি।

    ইসরাইল মিয়া বলেন, রাস্তাটি সরকারী ভাবে এযাবৎ কালে কোন কাজ হয়নি। শুনেছি মাফ জোক করা হয়েছে। আশা করি এ রাস্তাটির ব্যাপারে সংশ্লিষ্টরা ব্যবস্থা নিবেন।

    এব্যাপারে উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলমের সাথে আলাপ কালে তিনি জানান, নতুন রাস্তা গুলোর আইডি মোতাবেক প্রস্তাবনা পাঠানো হয়েছে। আশা করি হবে।