Category: হবিগঞ্জ

  • মাধবপুরে ফুটবল খেলাকে কেন্দ্র  করে সংঘর্ষ আহত ২০

    মাধবপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ২০

    হবিগঞ্জের মাধবপুরে ফুটবল খেলায় জয়-পরাজয়কে কেন্দ্র করে দু’গ্রামবাসীর মধ্যে সংর্ঘষে মহিলাসহ কমপক্ষে ২০ আহত হয়েছেন। গুরুতর আহতদের মাধবপুর ও ব্রাহ্মণবাড়ীয়া সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

    খবর পেয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার উপজেলার চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর এবং বহরা ইউনিয়নের উত্তর শিক গ্রামের মধ্যে ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলার এক পর্যায়ে গোল দেয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে তর্ক বিতর্ক সৃষ্টি হয়।

    পরে গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চৈতন্যপুর গ্রামের কয়েকজন যুবক উত্তর শিখ তেমনিয়া নামক স্থানে চা খেতে আসলে গত সোমবার এর ফুটবল খেলা নিয়ে উত্তর শিক গ্রামের মুক্তার হোসেন এবং চৈতন্যপুর গ্রামের মুর্শেদ মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। সে প্রেক্ষিতে দু’গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে।

    সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ কমপক্ষে ২0জন আহত হয়। গুরুত্বর আহত সোহাগ মিয়া (20) , মোশারফ হোসেন( 22),জুলহাস মিয়া (20), জাহাঙ্গীর আলম (24)সাদত আলী মোল্লা (৬৫) মুক্তার হোসেন (৩০) আরিফুর রহমান (২৬) হাবিবুর রহমান (২৭) শামীম মিয়া (২০) সালেহা বেগম (৬০) আলেয়া বেগম (৩৫) রহিমা বেগম (৪৫) মুর্শেদ মিয়া (২৮) কে মাধবপুর ও ব্রাহ্মণবাড়ীয়া সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

    এ বিষয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংর্ঘষ হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

  • হবিগঞ্জে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ষান্মাসিক পারফরমেন্স রিভিউ মিটিং

    হবিগঞ্জে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ষান্মাসিক পারফরমেন্স রিভিউ মিটিং

    হবিগঞ্জে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ সমন্বয়ে ষান্মাসিক পারফরমেন্স রিভিউ মিটিং এ বক্তাগণ বলেন, আমাদের যেসকল উপজেলা এবং সেন্টারে কাজের অগ্রগতি তুলনামূলকভাবে কম, সেসকল সেন্টারের জন্য আলাদা পরিকল্পনা করে কাজের অগ্রগতি বৃদ্ধি করতে হবে।

    সকল ধরণের রিপোর্ট ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে উভয় বিভাগ সমন্বয়ে করে তৈরী করতে হবে। তাছাড়া সরকারের উন্নয়ন ও সফলতাকে তুলে ধরে সকল সেবাদানকারীকে সেবার মন মানসিকতা নিয়ে কাজ করতে হবে।

    আজ বৃহস্পতিবার (২৪জুন) সকাল ১০টায় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল কনফারেন্স রুমে সিভিল সার্জন ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

    ইউএসএআইডির অর্থায়নে মামনি এমএনসিএস প্রকল্পের সহায়তায় এবং সীমান্তিকের বাস্তবায়নে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপপরিচালক মোঃ আব্দুর রহিম চৌধুরী, হাসপাতাল সুপার ডাঃ হেলাল উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মোখলেছুর রহমান উজ্জল, সহকারী কমিশনার রাজিব দাস পুরকায়স্থ, ডিসট্রিক্ট কনসালটেন্ট ডাঃ মোঃ আব্দুর রব মোল্লা, সেইভ দা চিলড্রেন এর রওশন আরা বেগম, শাকিল আহমেদ খান, সীমান্তিক জেলা সমন্বয়কারী দিলীপ চন্দ্র দাস প্রমুখ।

  • লাখাইয়ে শিক্ষার্থীদের কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত, চারা ও বীজ বিতরণ

    লাখাইয়ে শিক্ষার্থীদের কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত, চারা ও বীজ বিতরণ

    হবিগঞ্জের লাখাইয়ে ২০২০-২১ অর্থ বছরে উপজেলা পরিষদের অর্থায়নে করোনা পরিস্থিতিতে “ছাত্রছাত্রীদের মাধ্যমে বসতবাড়ির আঙ্গিনায় অনাবাদি জমি আবাদের আওতায় আনায়ন” প্রকল্পের ছাত্র ও ছাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় অতিরিক্ত পরিচালক দীলিপ কুমার, হবিগঞ্জ জেলা উপ পরিচালক মোঃ তমিজ উদ্দিন।

    উপসহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার।

    প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী হিসেবে উপজেলার ৪০ জন ছাত্র/ছাত্রী অংশ নেয়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার, বীজ ও চারা বিতরণ করা হয়।

  • মাধবপুরে গ্রামের রাস্তা মেরামতের জন্য প্রবাসীদের অনুদান

    মাধবপুরে গ্রামের রাস্তা মেরামতের জন্য প্রবাসীদের অনুদান

    হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়ার ইউনিয়নের নারাইনপুর গ্রামের চলাচলের একমাত্র রাস্তা নিয়ে দীর্ঘদিন যাবৎ ভোগান্তিতে হাজারো মানুষ।

    রাস্তা সংস্কারের জনপ্রতিনিধিদের নেই কোনো উদ্যোগ। ভোগান্তি থেকে মুক্তি পেতে গ্রামবাসীদের নিজ অর্থায়নে রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়।

    মাধবপুরে গ্রামের রাস্তা মেরামতের জন্য প্রবাসীদের অনুদান

    রাস্তার বেহাল অবস্থা নিয়ে গত কয়েকদিন যাবত সোশ্যাল মিডিয়া ও ফেসবুকে বেশ আলোচনা করে গ্রামের কয়েকজন যুবক।

    ফেসবুকের পোস্টগুলি নারাইনপুর ইসলামাবাদ প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন সদস্যদের দৃষ্টিগোচর হলে রাস্তা ঠিক করার জন্য আর্থিক অনুদানের উদ্যোগ গ্রহণ করে।

    মাধবপুরে গ্রামের রাস্তা মেরামতের জন্য প্রবাসীদের অনুদান

    বুধবার (২৩ জুন) সকালে নারাইনপুর ইসলামাবাদ প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের ক্যাশিয়ার নারাইনপুর আল হোসাইন (রাঃ) জামে মসজিদের ইমাম ক্বারী ফজলুল হক নারাইনপুর গ্রামের বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ লুৎফর রহমান আব্দুল্লাহ ও প্রফেসর নজরুল ইসলাম ও গ্রামের বিশিষ্ট মুরব্বিয়ান এর কাছে নগদ ২০,০০০ ( বিশ হাজার) টাকা হস্তান্তর করা হয়।

  • আজমিরীগঞ্জে কুশিয়ারা গুচ্ছগ্রাম প্রকল্পের ৩০ ঘর ভূমিহীনদের মধ্যে হস্তান্তর

    আজমিরীগঞ্জে কুশিয়ারা গুচ্ছগ্রাম প্রকল্পের ৩০ ঘর ভূমিহীনদের মধ্যে হস্তান্তর

    আজমিরীগঞ্জ ১ নং সদর ইউনিয়নের বিরাট ভাটিপড়া গ্রামের অদূরে নির্মিত কুশিয়ারা গুচ্ছগ্রাম প্রকল্পের ৩০ টি ঘর মঙ্গলবার এলাকার অসহায় ভূমিহীন ও হতদরিদ্রের মাঝে হস্তান্তর করা হয়েছে। এতে করে এলাকার ভূমিহীন ও গৃহহীন ৩০ টি পরিবারের সদস্যরা মাথাগোঁজার ঠাঁই পেল।

    জানা যায়, আজমিরীগঞ্জ ১ নং সদর ইউনিয়নের বিরাট ভাটিপড়া গ্রামের অদূরে ২০১৮-১৯ অর্থবছরে কুশিয়ারা গুচ্ছগ্রাম প্রকল্পের অধীনে ৩০ টি গৃহ নির্মাণ করা হয়। ইতিমধ্যে ওই ঘর সমূহের নির্মাণকাজ শেষ করা হয়।

    এরই ধারাবাহিকতায়, এলাকার অসহায়, গৃহহীন ও হতদরিদ্রদের অর্থাৎ যাদেরকে হস্তান্তর করা হবে, তাদেরও একটি তালিকা তৈরির কাজও চুড়ান্ত করা হয়।

    সে প্রেক্ষিতে মঙ্গলবার তালিকাভুক্ত ৩০ টি গৃহ হস্তান্তর করা দিনক্ষণ ঠিক করা হয়। নব-নির্মিত গৃহ হস্তান্তরে একটি অনুষ্টানের আয়োজন করা হয়।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলীর সঞ্চালনায় উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং – আজমিরীগঞ্জ আসনের সংসদসদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খাঁন।

    বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্ত্তুজা হাসান, উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খান, জেলা পরিষদ সদস্য নাজমুল হাসান, ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান, সজিব, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার, ইউপি চেয়ারম্যানগন, আজমিরীগঞ্জ সেচ্ছ্বাসেবক লীগের সভাপতি আশরাফুল হোসেন মোবারুল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকার বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।

    উপকারভোগীগণ মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পেয়ে বর্তমান সরকার ও সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানান।

  • ড্রিম অব বাংলাদেশ সোসাইটি আয়োজিত সেলাই প্রশিক্ষণ ও মেশিন বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

    ড্রিম অব বাংলাদেশ সোসাইটি আয়োজিত সেলাই প্রশিক্ষণ ও মেশিন বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

    কামাল আহমেদ সৌরভঃ আজ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় রসুলগঞ্জ বাজারে ড্রিম অব বাংলাদেশ সোসাইটি আয়োজিত সেলাই প্রশিক্ষণ ও মেশিন বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্টিত হয়।

    ড্রিম অব বাংলাদেশ সোসাইটি হবিগঞ্জ জেলা শাখা আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ মুশফিক হুসেন চৌধুরী।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক সেলিম, মোঃ সাজু আহমেদ চৌধুরী, জনাব উজ্জ্বল সরদার, আওয়ামী লীগ উপকমিটি স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বাংলাদেশ ও নবীগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এইচ এম লাক তালুকদার, ৯নং বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামাদুল হক চৌধুরী, রসুলগঞ্জ বাজার সমিতির সাধারণ সম্পাদক মু. হাসান আল মামুন, ড্রিম অব বাংলাদেশ সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব ইমরান শেখ, কেন্দ্রীয় কমিটি অর্থ বিষয়ক সম্পাদক ও হেড এইচ আর এডমিন রাকিবুজ্জাম।

    এ ছাড়া ওউপস্তিত ছিলেন হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক কিবরিয়া আহমেদ, সদরুল আমীন জসীম, সদস্য সচিব
    সদস্য, কামাল আহমেদ সৌরভ, সহিদুর ইসলাম রাজ, আরফিন ঝুমা, মহন সিদ্দিকি, সহ অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ।

    উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ড্রিম অব বাংলাদেশ সোসাইটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এবি এম আহসানুল হাসিব। অনুষ্ঠান পরিচালনা করেন ড্রিম অব বাংলাদেশ সোসাইটি হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কামরুজ্জামান পাবেল ও যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম আবিদ আলী।

    ৩ মাস ব্যাপী অনুষ্ঠিতব্য এই প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করবেন। প্রশিক্ষণ শেষে অংশ গ্রহণ কারীদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হবে।

  • সদর উপজেলা আইন শৃংখলা কমিটির মিটিং অনুষ্ঠিত

    সদর উপজেলা আইন শৃংখলা কমিটির মিটিং অনুষ্ঠিত

    হবিগঞ্জ সদর উপজেলায় আইন শৃংখলা কমিটির মিটিং এ প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, “দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আইন প্রয়োগকারী সংস্থাগুলো অত্যান্ত কঠোর।”

    “সন্ত্রাস, মাদক, শিশু ও নারী নির্যাতনকারীদেরকে কোনভাবে ছাড় দেওয়া হবেনা। চুরি এবং ছিনতাইকারীকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করবেন, তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”

    তিনি আরো বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজের জীবনের মায়া ত্যাগ করে জঙ্গীবাদ এবং সন্ত্রাস নির্মূল করে দেশের মানুষের শান্তির জন্য কাজ করে যাচ্ছেন। তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদেরকে আরো নিবেদিত ভাবে কাজ করতে হবে।”

    মঙ্গলবার (২২জুন) সদর উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, মেডিকেল অফিসার ডাঃ বাধন আর্চায্য, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী প্রমুখ।