Category: হবিগঞ্জ

  • লাখাইয়ে সিংহগ্রাম স্কুল মাঠ থেকে ইয়াসিনিয়া মাদ্রাসা রাস্তার বেহাল দশা

    লাখাইয়ে সিংহগ্রাম স্কুল মাঠ থেকে ইয়াসিনিয়া মাদ্রাসা রাস্তার বেহাল দশা

    লাখাইয়ে সিংহগ্রাম স্কুল মাঠ থেকে ইয়াসিনিয়া মাদ্রাসা পর্যন্ত রাস্তার বেহাল দশা। ভোগান্তি লাঘবে নেই উদ্দ্যোগ।

    উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠের উত্তরাংশ থেকে সিংহগ্রাম ইয়াছিনীয়া ইসলামীয়া মাদ্রাসা পর্য়ন্ত রাস্তাটির বেহাল অবস্থায় জনসাধারণের চলাচল ও যান চলাচলে দুর্ভোগ চরমে ওঠেছে।

    দীর্ঘদিন যাবৎ ইট সয়েলিং রাস্তাটির স্থানে স্থানে ইট সরে গিয়ে রাস্তার গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে এই রাস্তায় চলাচলকারীরা পড়েছেন বিপাকে।

    বিশেষ করে বিপাকে পড়েছেন বিদ্যালয় ও মাদ্রাসা গামী ছাত্রছাত্রী এবং সিংহগ্রাম জামে মসজিদগামী মুসল্লিগন।

    রাস্তার বেহাল দশায় জনভোগান্তিতে সংশিষ্ঠ কর্তৃপক্ষ নির্বিকার। স্থানীয়রা এই রাস্তাটি পাকা করণের দাবী জানালেও কোন কার্যকর পদক্ষেপ লক্ষনীয় নয়।

    এ ব্যাপারে করাব ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল হাই কামাল জানান, রাস্তাটি সম্বন্ধে আমি অবগত। রাস্তাটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

  • বানিয়াচংয়ে কালভার্টের মাঝখানে মরণফাদ : চরম ঝুঁকিতে পথচারীরা

    বানিয়াচংয়ে কালভার্টের মাঝখানে মরণফাদ : চরম ঝুঁকিতে পথচারীরা

    দি‌লোয়ার হোসাইন:: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বানিয়াচং-কাদিরগঞ্জ সড়কের কালভার্টে গর্ত তৈরি হয়েছে। গর্ত ঘিরে তৈরি হওয়া মরণফাদে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনার আশংকা করছেন এলাকাবাসী। সম্প্রতি এই গর্তের কারণে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারীরা।

    ৩০ জুন সরেজমিনে কালভার্টটি পরিদর্শনে গিয়ে দেখা যায়,বানিয়াচং-কাদিরগঞ্জ সড়কের বানিয়াচং উপজেলার ১ নম্বর ইউনিয়নের কাজী মহল্লার কবরস্থানের পাশে স্থাপিত কালভার্টের মধ্যস্থান ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তার সমান্তরালে কালভার্টের উচ্চতা হওয়ায় সাধারন চোখে গর্তটি প্রায় সময়ই দেখা যায়না।

    ৪ ফুট স্কয়ার ফিটের গর্তটি অনেক সময় দিনের বেলায় এমনকি কাছ থেকেই দৃষ্টিগোচর না হওয়ায় রাতের অন্ধকারে দূর্ঘটনার আশংকা রয়েছে।
    বিগত ২৭ জুন পথচারীদের দৃষ্টি গোচর হয় ছোট একটি গর্তের। চারদিন যাবৎ ছোট গর্তটি ভেঙ্গে বড় গর্ত হয়ে মরণফাদে পরিনত হয়েছে।
    সবার সামনেই গর্তটি দিনদিন ভেঙ্গে বড় হলেও সংশ্লিষ্ট কতৃপক্ষের এ ব্যাপারে রয়েছেন উদাসীন।

    কালভার্টের পাশের মুদি ব্যবসায়ী মর্তুজ আলী জানান, বিগত চারদিন যাবৎ এই কালভার্টে গর্ত তৈরি হলেও সংস্কারের ব্যাপারে কাউকেই পাওয়া যাচ্ছেনা। গর্তে যে কোন সময় ঘটতে পারে দূর্ঘটনা।

    এ ব্যাপারে বানিয়াচং উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম বলেন, আমাদের অফিস বিষয়টি অবগত ছিলনা। আমরা দ্রুত এ ব্যাপারে কালভার্টটি সংস্কার করবো।

  • বাহুবলে সাংবাদিকের মুক্তি ও প্রকৌশলীর শাস্তির দাবিতে মানববন্ধন

    বাহুবলে সাংবাদিকের মুক্তি ও প্রকৌশলীর শাস্তির দাবিতে মানববন্ধন

    বাহুবলে সাংবাদিক আজিজুল হক সানু’র নিঃশর্ত মুক্তি এবং এলজিইডি’র উপজেলা প্রকৌশলী আফছার আহমেদ খন্দকার ও উপ-সহকারী প্রকৌশলী আলফাজ উদ্দিনের দৃষ্টন্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাহুবলে কর্মরত সাংবাদিকদের ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

    মঙ্গলবার ২৯ জুন দুপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা বাহুবল মডেল থানার সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

    বাহুবলের সিনিয়র সাংবাদিক এম সাজিদুর রহমান, তরুণ সাংবাদিক দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি জুবায়ের আহমেদ, নতুন কুড়ি অনলাইন নিউজের সম্পাদক সাদিকুর রহমান, আমার সিলেট নিউজ এর ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল উদ্দিন ইমনের নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাহুবলে কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

    উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন সাপ্তাহিক হবিগঞ্জের সংবাদ পত্রিকার সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, মানবজমিন প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক নূরুল ইসলাম মনি, সিনিয়র সাংবাদিক এম সাজিদুর রহমান,
    শাহ্ রাসেল আহমেদ, বাহুবল উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাঈদ আহমদ, আব্দুল মজিদ শেখ, দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি জুবায়ের আহমেদ, মঈনুল ইসলাম, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি মনিরুল ইসলাম শামীম, আমার সিলেট নিউজ-এর ভারপ্রাপ্ত সম্পাদক ইমন আহমদ, নতুন কুড়ির সম্পাদক সাদিকুর রহমান প্রমুখ।

    মানববন্ধনে বক্তারা বলেন, বাহুবল এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী আলফাজ উদ্দিন এক যুগেরও বেশি সময় ধরে এখানে কর্মরত আছেন। কতিপয় অসাধু ঠিকাদারের সমন্বয়ে রয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেট। এ সিন্ডিকেট সরকারি উন্নয়ন প্রকল্পে হরিলুট চালিয়ে যাচ্ছে। বক্তারা বলেন, এ সিন্ডিকেটের অপতৎপরতা বন্ধ করতে হলে এলজিইডি’র প্রকৌশলী আফছার হোসেন খন্দকার ও উপ-সহকারী প্রকৌশলী আলফাজ উদ্দিনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে তাদেরকে অপসারণ করতে হবে।

    উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে বাহুবল সদরস্থ করাঙ্গী ব্রীজের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের সংবাদ পেয়ে সেখানে উপস্থিত হন সাংবাদিক আজিজুল হক সানু। এ সময় তিনি চলমান কাজের ছবি তুলতে চাইলে উপস্থিত উপজেলা প্রকৌশল কার্যালয়ের লোকজন ছবি তুলতে বারণ করে।

    এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে উপজেলা প্রকৌশল অফিসের লোকজন ক্ষিপ্ত হয়ে আজিজুল হক সানুকে শারীরিক নির্যাতন করেন। পরে তাকে টেনে হেচড়ে থানা নিয়ে যায়। সাংবাদিক আজিজুল হক সানু থানাতে থাকা অবস্থায়ই তার বিরুদ্ধে উপ-সহকারী আলফাজ উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। বর্তমানে সাংবাদিক আজিজুল হক সানু এ মামলায় জেল হাজতে রয়েছেন।

  • হবিগঞ্জে লকডাউনের অজুহাতে বেপরোয়া রিকশা। অতিরিক্ত ভাড়া আদায়।।

    হবিগঞ্জে লকডাউনের অজুহাতে বেপরোয়া রিকশা। অতিরিক্ত ভাড়া আদায়।।

    হবিগঞ্জে লকডাউনের অজুহাতে বেপরোয়া পায়েচলা এবং ব্যাটারীচালিত রিকশা। এতে চরম ভোগান্তির পাশাপাশি বাড়তি টাকা গুনতে হচ্ছে সাধারণ মানুষের। সীমিত পরিসরে লকডাউনের ২দিনে হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, যাত্রী এবং রিকশা চালকদের সাথে ঝাগড়া আর হাতাহাতির দৃশ্য।

    অফিসগামী এবং জরুরী প্রয়োজন শহরমুখী মানুষরা জানান, লকডাউনের অজুহাতে মানুষকে জিম্মি করে ১০টাকা ভাড়ার স্থলে ৩০/৪০ টাকা আদায় করছে রিকশা ড্রাইভার ।

    এদিকে সদর উপজেলার বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন উপজেলা থেকে সিএনজি অটোরিকশাসহ অন্যান্য যানবাহন দিয়ে আসা মানুষ শহরের প্রবেশমুখে এসে পুলিশের বাধার সম্মুখীন হচ্ছে , বাধ্য হয়ে রিকশা দিয়ে শহরে প্রবেশ করছে তারা। আর এই সুযোগে রিকশাওয়ালারা হাতিয়ে নিচ্ছে ইচ্ছেমত টাকা।

    সাধারণ মানুষের দাবি, প্রশাসনকে এবিষয়ে নজরদারী এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।
    এদিকে শহরের ২নং পুলে দেখা যায়, পুলিশ শহরের যানবাহন ঢুকতে বাধা দেওয়ায় যাত্রীরা ওই স্থানে নেমে পায়ে হেটে কিংবা রিকশাযোগে শহরে প্রবেশ করছেন।

  • নবীগঞ্জে নয়া এসিল্যান্ডের যোগদান

    নবীগঞ্জে নয়া এসিল্যান্ডের যোগদান

    নবীগঞ্জে নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন উত্তম কুমার দাশ।

    মঙ্গলবার (২৯জুন) দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন ফুলেল তোড়া দিয়ে নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশকে স্বাগত জানান।

    নবীগঞ্জে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ

    পরে নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশকে দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

    উত্তম কুমার দাশ ইতিপূর্বে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    এছাড়া এর আগে তিনি ৩ বছর নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেন।

    তাঁর গ্রামের বাড়ির সিলেটের সুনামগঞ্জ জেলায়। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত ও ১ ছেলে সন্তানের জনক।

    নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বলেন, এসিল্যান্ড হিসেবে নবীগঞ্জ আমার দ্বিতীয় কর্মস্থল, আশা করছি সততা ও নিষ্ঠার সাথে আমি আমার দায়িত্ব পালন করতে পারবো।

    তিনি আরো বলেন, দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মীসহ সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতা কামনা করি।

  • নবীগঞ্জে সরকারি বিধি নিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখার দায়ে ৭টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

    নবীগঞ্জে সরকারি বিধি নিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখার দায়ে ৭টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

    নবীগঞ্জ উপজেলায় সরকারি বিধি নিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখার দায়ে বাটা, এপেক্সসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

    বুধবার (২৯জুন) বিকেল ৫ টায় নবীগঞ্জ শহরের বিভিন্ন সড়কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদণ্ড করেন।

    জানা যায়, বৃহস্পতিবার পর্যন্ত চলা সরকারি বিধি নিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করে নবীগঞ্জ শহরে বিভিন্ন প্রতিষ্ঠান খোলা রেখে ব্যবসা পরিচালনা করে আসছিল ব্যবসায়ীরা।

    খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশের নেতৃত্বে নবীগঞ্জ থানার এস.আই আমীর হামজা সহকারে একদল পুলিশ নবীগঞ্জ শহরের শেরপুর রোডে অভিযান পরিচালনা করে।

    এসময় সরকারের বিধি নিষেধ ও স্বাস্থ্য বিধি অমান্য করে দোকানপাট খোলা রাখার দায়ে
    বাটা, এপেক্স, মদিনা এন্টারপ্রাইজসহ ৭ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

    এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

  • শিবপাশা শাহ আব্দুল কুদ্দুছ নূরী দাখিল মাদ্রাসায় এতিম ও  অসহায় ছাত্রদের মাঝে নগদ অর্থ প্রদান

    শিবপাশা শাহ আব্দুল কুদ্দুছ নূরী দাখিল মাদ্রাসায় এতিম ও অসহায় ছাত্রদের মাঝে নগদ অর্থ প্রদান

    আজমিরীগঞ্জ শিবপাশা শাহ আব্দুল কুদ্দুছ নূরী দাখিল মাদ্রাসায় এতিম-অসহায় শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ প্রদান, খতমে কোরান, মিলাদ ও দুয়া মাহফিল সম্পন্ন।

    ২৭ জুন রোজ রবিবার বিকাল ৩ ঘটিকার সময় শিবপাশা শাহ আব্দুল কুদ্দুছ নূরী দাখিল মাদ্রাসার সেমিনার হলে হাফিজ মাও: আব্দুল আলীমের ফুফু মিসেস ফাতেমা বিবি লন্ডন প্রবাসীর সু-স্বাস্থ্যের জন্য এতিম অসহায়কে নগদ অর্থ প্রদান, মিলাদ ও দুয়া মাহফিল অনুষ্টিত হয়।

    ভার্চুয়াল পদ্ধতিতে পীরজাদা মাও: শাহ হালিম উদ্দিন নূরী সাহেবের সভাপতিত্বে ও শিক্ষক ইজাজুল আহমদের সঞ্চালনায় অনুষ্টানের মূল কার্যক্রম শুরু হয়।

    পবিত্র কোরআন তেলাওয়াত করেন হিফজ খানার ছাত্র ইনাদুল ইসলাম ও ইসলামী সংগীত পরিবেশন করেন মো: মোফাজ্জল হোসেন।

    এ সময় উপস্থিত ছিলেন পীরে তরিকত আল্লামা শাহ আব্দুল কুদ্দুছ নূরী রহ: এর সুযোগ্য ছাহবজাদা এড. শাহ নূর উদ্দিন সাহেব। শিবপাশা পুলিশ ফাড়ির ইনচার্জ জনাব গোলাব কিবরিয়া সাহেব। এম এ জি এগ্রো ফার্ম এর চেয়ারম্যান জনাব খালেদ হোসেন চৌধুরী সাহেব।

    স্যেলরী উচ্চ বিদ্যালয়ের ভা: প্রধান শিক্ষক,মাও: মোজাক্কির হোসেন সাহেব। মখলিছজান সরকারী প্রথমিক বিদ্যালয়ের সভাপতি জনাব শরিফ উদ্দিন সাহেব। শিবপাশা গ্রামীণ ব্যাংকের ম্যানেজার, জনাব আব্দুর রশীদ সাহেব।

    কদমতারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল মুমিন সাহেব ও আয়োজক দাতা, জনাব আব্দুল মুতালিব বারি,লন্ডন প্রবাসী।

    বক্তারা তাদের বক্তব্যে বলেন, দান সদকাহ‘র মাধ্যমে বালা মুসিবত দূর হয়। আজকে যারা এই এতিমদের মুখে হাসি ফুটালেন তাদের কে জানাই আন্তরিক মোবারকবাদ।

    আল্লাহ জেন তাদের দান কে কবুল করেন এবং দেশ-বিদেশের প্রত্যেক মুসলিম ভাই-বোন কে সুস্থভাবে দ্বীনের খেদমত করার তাওফিক দান করেন।

    আরো উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার নির্বাহী কমিটির সদস্য জনাব তাহের মিয়া, জনাব শাহ শহিদ মিয়া, শিক্ষক মাও: তজুমুল ইসলাম, শিবপাশা কলেজ ওযার্কিং টিমের অন্যতম সদস্য জনাব মারুফ আহমেদ, জনাব গিয়াস উদ্দিন আহমেদ, শাহ ওলিউল্লাহ হা: এতিমখানার সহকারী শিক্ষক হাফিজ শাহজাহান মিয়া, বং জামে মসজিদের খতিব, মাও: মোক্তছির হোসাইন, তালামীযে ইসলামিয়া আজমিরীগঞ্জ উপজেলার সহ সেক্রেটারী জনাব ক্বারী মনির হোসাইন, জনাব জালাল আহমেদ, জনাব জংগু মিয়া, জনাব আতাউর রহমান চৌধুরী, শাহ জাহিনূর রহমান, শিবপাশা পুলিশ ফাড়ির কর্মকর্তাগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিভাবক ও শিক্ষার্থীসহ প্রমূখ।

    পরিশেষে মোনাজাত করেন পীরজাদা মাও: শাহ হালিম উদ্দিন নূরী সাহেব।