Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জের জেলা প্রশাসক ইসরাত জাহান স্বামীসহ করোনা আক্রান্ত

    হবিগঞ্জের জেলা প্রশাসক ইসরাত জাহান স্বামীসহ করোনা আক্রান্ত

    হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের করোনা পজিটিভ ধরা পড়েছে। বর্তমানে তিনি হোম আইসোলেশনে আছেন।

    শনিবার (৩ জুলাই) দুপুরে হবিগঞ্জ সিভিল সার্জন অফিস তাহা নিশ্চিত করে।

    জানা যায়, গতকাল শুক্রবার ২ জুলাই তিনি করোনা পরীক্ষার জন্য স্যম্পুল প্রদান করেন। আজ শনিবার দুপুরে করোনা পসিটিভ হওয়ার খবর আসে। বর্তমানে কোন ধরণের উপসর্গ না থাকলেও তিনি হোম আইসোলেশনে আছেন।
    এদিকে আরো জানা যায় যে, তার স্বামী অতিরিক্ত সচিব শরীফুল ইসলামও করোনা আক্রান্ত।

    এবিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার শাহ জহুরুল হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি হবিগঞ্জ নিউজকে নিশ্চিত করেন।

  • ডিবি পুলিশের অভিযানে বানিয়াচংয়ের ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

    ডিবি পুলিশের অভিযানে বানিয়াচংয়ের ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

    আকিকুর রহমান রুমনঃ সারা বিশ্বের ন্যায় বাংলাদেশও রেহাই পাচ্ছেনা এই মহামারি করোনার থাবা থেকে। কিন্তু এনিয়ে মাদক ব্যবসায়ীদের কি আসে যায়। তাদের কার্যক্রম তারা ঠিকই চালিয়ে যাচ্ছে। দিন দিন ব্যবসায়ী এবং সেবনকারী সংখ্যা বেড়েই চলছে। এসব অপরাধ নির্মূলে কাজ করে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী।

    এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ ডিবি পুলিশ অভিযান চালিয়ে এক মাদক ব্যাবসায়ীকে ১০০ পিছ মরন নেশা ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত ব্যবসায়ী হলো বানিয়াচং উপজেলার নয়াপাথারিয়া গ্রামের রমীজ আলীর পুত্র মনিরুজ্জামান ওরফে মনির (২৪)।

    ডিবি পুলিশ সূত্রে জানাযায়, আজ পৌনে ১২ টার দিকে হবিগঞ্জ সদর থানাধীন চৌধুরী বাজার এলাকায় তাদের মাদক বিরোধী অভিযানে ডিউটি চলাকালীন সময়ে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন কামড়াপুর থেকে ইকরাম যাওয়ার রাস্তায় ইয়াবা বিক্রি হচ্ছে।

    সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ডিবির এস.আই মোজাম্মেল মিয়া ও এস.আই মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে একদল ডিবি পুলিশ অভিযান পরিচালনা করতে ঐ এলাকায় অবস্থান নেয়।

    এসময় ডিবি পুলিশের বিষয়টি আচ করতে পেরে গ্রেফতারকৃত ব্যাবসায়ী ও অন্যান্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

    ডিবি পুলিশ ধাওয়া করে ইকরাম যাওয়ার ভিতরের রাস্তার নয়াপাথারিয়ার গ্রামের রমিজ মিয়ার বাড়ির সামন থেকে পৌনে ১ টার দিকে মূল ইয়াবা ব্যাবসায়ী মনিরকে গ্রেফতার করতে সক্ষম হন।

    তার কাছ থেকে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট ও উদ্ধার করা হয়। এবং থাকে ডিবি কার্যালয়ে হাজীর করে একটি সাধারণ ডায়েরি করা হয় যাহা নং-৯।

    মনিরকে জিজ্ঞাসাবাদ কালে সে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে বলে জানায় ডিবি পুলিশ।

    গ্রেফতারকৃত মনিরসহ পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়।

    এ ব্যাপারে অপারেশন পরিচালনা ডিবির এস.আই মোজাম্মেল মিয়া জানান, তার দেওয়া তথ্যসহ বানিয়াচংয়ের চিহ্নিত ইয়াবা মাদক ব্যাবসায়ীদের গ্রেফতার করতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। শীঘ্রই তাদেরকে গ্রেফতার করা হবে।

  • এমপি আবু জাহির এর সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা

    এমপি আবু জাহির এর সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা

    দ্বিতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হবিগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের বার বার নির্বাচিত সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর সুস্থতা কামনায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।

    শুক্রবার রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে দোয়া কামনা করা হয়।

    বিবৃতিতে অ্যাডভোকেট আলমগীর চৌধুরী বলেন, এমপি আবু জাহির আওয়ামী লীগের দুঃসময়ের, দুর্দিনের কান্ডারী ও বার বার কারা নির্যাতিত নেতা। সাধারণ মানুষের মুখে খাবার তুলে দিতে গিয়ে তিনি প্রথমবার করোনায় আক্রান্ত হয়েছিলেন। আবারও তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। তাঁর সুস্থতা কামনায় সকলের দোয়া ও আশির্বাদ কামনা করছি।

    উল্লেখ্য, আগামী রবিবার বাদ জোহর জেলা আওয়ামী লীগের উদ্যোগে হবিগঞ্জ বায়তুল আমান জামে মসজিদে উনার আশু রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে। এতে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।

  • লাখাইয়ে শাটডাউন পালনে প্রশাসন তৎপর, মোবাইল কোর্টে অর্থদণ্ড

    লাখাইয়ে শাটডাউন পালনে প্রশাসন তৎপর, মোবাইল কোর্টে অর্থদণ্ড

    মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় লাখাইয়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত শাটডাউন পালনে প্রশাসনের যৌথ অভিযানে মাঠে রয়েছে বি.জি.বি, পুলিশ ও প্রশাসন।

    টানা ৭ দিনের শাটডাউনের আজ দ্বিতীয় দিনে (২ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং জানান, বুল্লাবাজার, কালাউক বাজার, বামৈ বাজার ও মোড়াকরি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

     

    লাখাইয়ে শাটডাউন পালনে প্রশাসন তৎপর

     

    এসময় মোট ৪ টি মামলায় ৪ টি দোকানকে মোট ৩৫০০/- টাকা জরিমানা করা হয়। এবং সকলকে মাস্ক পরতে উদ্ভোদ্ধ করা হয় এবং বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ করা হয়।

  • সদর উপজেলায় কঠোর লগডাউনের ২য় দিনে প্রশাসনের অভিযান

    সদর উপজেলায় কঠোর লগডাউনের ২য় দিনে প্রশাসনের অভিযান

    কঠোর লগডাউনের ২য় দিনে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

    শুক্রবার (২জুন) দিনব্যাপি মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বর্ণালী পাল।

    এছাড়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন আরাফাত রানা, ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‍্যাব এবং আনসার সদস্যদের সহযোগিতায় দিনব্যাপি হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন হাটবাজার এবং এলাকায় অভিযান অব্যাহত ছিল।

    সদর উপজেলায় কঠোর লগডাউনের ২য় দিনে প্রশাসনের অভিযান

    জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সারা জেলায় বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ১৩টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১০৮ জন ব্যক্তিকে মোট ৫৭ হাজার ২শত ৫০টাকা জরিমানা করা হয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বর্ণালী পাল বলেন, সরকারে নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ে আমরা যৌথভাবে টহল অব্যাহত রেখেছি, অযথা কাউকে ঘুরাফেরা করার সুযোগ দেওয়া হচ্ছে না। আমাদের এধরণের টহল অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

  • নবীগঞ্জে সরকারি বিধি নিষেধ অমান্য করায় অর্থদণ্ড প্রদান

    নবীগঞ্জে সরকারি বিধি নিষেধ অমান্য করায় অর্থদণ্ড প্রদান

    নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে কঠোর লকডাউন ও সরকারি বিধি নিষেধ অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ হাজার ৫শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

    শুক্রবার সকাল থেকে সারাদিন ব্যাপী কঠোর লকডাউন কার্যকর করতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন ও সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের যৌথ নেতৃত্বে একদল সেনাবাহিনী সহকারে নবীগঞ্জ শহরসহ ১২টি বাজারে টহল ও অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর নেতৃত্ব দেন ক্যাপ্টেন এ.এস.এম শিহাবুজ্জামান ।

    এসময় সরকার নির্ধারিত বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি অমান্য করে বিনা প্রয়োজনে বের হওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১৩টি মামলা দিয়ে ৬ হাজার ৫শত টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া অভিযান চলাকালে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সরকারি বিধি নিষেধ পালন করতে সাধারণ মানুষকে আহবান জানান ইউএনও ও এসিল্যান্ড।

    নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করেছেন।

  • আবারো করোনায় আক্রান্ত এমপি আবু জাহির

    আবারো করোনায় আক্রান্ত এমপি আবু জাহির

    দুই ডোজ টিকা নেয়ার পরও দ্বিতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।

    শুক্রবার এ তথ্য নিশ্চিত করে এমপির ব্যক্তিগত সহকারী সুদীপ দাস জানান, বৃহস্পতিবার ঢাকায় নমুনা দেন এমপি আবু জাহির। শুক্রবার তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি ঢাকার ন্যাম ভবনের বাসায় আইসোলেশনে রয়েছেন।

    গত বছরের ২৫ অক্টোবর প্রথমবার করোনায় আক্রান্ত হন এমপি আবু জাহির। পরে ঢাকার সম্মিলিত সামারিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি তিনি টিকার প্রথম ডোজ ও এরপর নির্ধারিত সময়ে দ্বিতীয় ডোজ নেন।

    এদিকে এমপি আবু জাহির ২য় বার করোনায় আক্রান্ত হওয়ায় শুক্রবার জুম্মার নামাজের পর হবিগঞ্জ কোর্ট জামে মসজিদে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. সুলতান মাহমুদ, জেলা আওয়ামীলীগের সদস্য মোস্তফা কামাল আজাদ রাসেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।