Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জে লকডাউনের ৪র্থ দিনে আজ  শতাধিক ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

    হবিগঞ্জে লকডাউনের ৪র্থ দিনে আজ শতাধিক ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

    লকডাউনের ৪র্থ দিনে হবিগঞ্জ জেলায় আজ শতাধিক ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছে মোবাইল কোর্ট৷

    কোভিড-১৯ মোকাবেলায় বিধি নিষেধ বাস্তবায়নে অব্যাহত রয়েছে টহল এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম।

    সেনাবাহিনীর সহযোগিতায় জেলার ৯ টি উপজেলাতেই একযোগে এসব অভিযান পরিচালনা করছেন জেলা প্রশাসন৷

    হবিগঞ্জে লকডাউনের ৪র্থ দিনে আজ  শতাধিক ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

    আজ সমগ্র জেলায় বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ৯ টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১০০ জন ব্যক্তিকে মোট ৭৮ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

    হবিগঞ্জে লকডাউনের ৪র্থ দিনে আজ  শতাধিক ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

    বিষয়টি হবিগঞ্জ নিউজকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের মিডিয়া সেলের দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম৷

  • নবীগঞ্জে সরকারি বিধি নিষেধ অমান্য, ২৩ মামলায় ১৪ হাজার ২শ টাকা জরিমানা

    নবীগঞ্জে সরকারি বিধি নিষেধ অমান্য, ২৩ মামলায় ১৪ হাজার ২শ টাকা জরিমানা

    সারাদেশের ন্যায় নবীগঞ্জ উপজেলায় সরকারি বিধি নিষেধ কার্যকর করতে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। এ সময় সরকারি বিধি নিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখাসহ বিভিন্ন কারণে অর্থদ- করা হয়েছে।

    রবিবার (৪ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে ও সেনাবাহিনীর ক্যাপ্টেন এ.এস.এম শিহাবুজ্জামান সহকারে একদল সেনা সদস্য নবীগঞ্জ শহর, রসুলগঞ্জ, শিবগঞ্জ, মিলনগঞ্জ, ইমামবাড়ি, বাংলা বাজার, গোপলার বাজার, চৌধুরী বাজারসহ বিভিন্ন বাজারে টহল দেয়।

    নবীগঞ্জে সরকারি বিধি নিষেধ অমান্য, ২৩ মামলায় ১৪ হাজার ২শ টাকা জরিমানা

    এ সময় সরকার নির্ধারিত কঠোর বিধিনিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা, অকারণে বাইরে ঘুরাফেরা করা এবং মাস্ক না পড়াসহ বিভিন্ন অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে সংক্রামক রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন অনুয়ায়ী ২৩টি মামলায় ১৪ হাজার ২শত টাকা অর্থদ- করা হয়।

    নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করেছেন।

  • হবিগঞ্জের নতুন পুলিশ সুপার এস এম মুরাদ আলী

    হবিগঞ্জের নতুন পুলিশ সুপার এস এম মুরাদ আলী

    হবিগঞ্জের পুলিশ সুপার পদে রদবদল হয়েছে৷ নতুন পুলিশ সুপার হিসেবে মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলীকে পদায়ন করা হয়েছে৷

    আর বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম পিপিএম সেবা কে পুলিশ হেডকোয়ার্টার এর সহকারী পুলিশ মহাপরিদর্শক ( এআইজি) পদে পদায়ন করা হয়েছে৷

    আজ ৪ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাশের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশটি দেয়া হয়৷

  • ব্রাজিল: পেলে থেকে নেইমার

    ব্রাজিল: পেলে থেকে নেইমার

    এম এ মজিদঃ ১শ ৯৬ বছর আগে পর্তুগাল থেকে স্বাধীনতা অর্জনকারী ব্রাজিল শুরু থেকেই খুব মজবুত অবস্থানের উপর ভিত্তি করে গড়ে উঠা একটি দেশ। পর্তুগাল ব্রাজিলকে একটি কলোনী হিসাবে রাখতে চেয়েছিল।

    সে জন্য আর্থিকভাবে ব্রাজিলকে কোনঠাসা করে ফেলে তারা। যেমনটি পাকিস্তান বাংলাদেশকে আর্থিকভাবে পিছিয়ে রাখার ষঢ়যন্ত্র করেছিল ১৯৪৭ সালে ভারত পাকিস্তান ভাগের পর ১৯৭১ সাল পর্যন্ত।

    পর্তুগালের সাথে যুদ্ধ করে ১৮২২ সালে ব্রাজিল স্বাধীনতা লাভ করে। ধীরে ধীরে দেশটি এগিয়ে যায়। বিশ্ব ব্রহ্মান্ডে ব্রাজিলের যত অর্জন তার মধ্যে সাম্বা নৃত্যের বাহিরে ফুটবল অন্যতম।

    বাংলাদেশের আয়তনের চেয়ে প্রায় ৫৫ গুন বেশি আয়তনের ব্রাজিলে লোক সংখ্যা প্রায় ২১ কোটি। ব্রাজিলের আদম শুমারী নিয়ে কোনো প্রশ্ন নেই।

    কিন্তু বাংলাদেশের আদম শুমারী নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। সেই হিসাবে বাংলাদেশের জনসংখ্যা আর ব্রাাজিলের জনসংখ্যা খুব কাছাকাছি হতে পারে।

    আটলান্টিক মহাসাগর বেস্টিত ব্রাজিলের জনসংখ্যায় রয়েছে নানা জাতি। কালো আর সাদা সেখানে প্রায় সমান সমান। এক রোনাল্দু ছাড়া ব্রাজিলকে তামাম দুনিয়ায় বেশির ভাগ পরিচিত করেছেন কালো রা।

    ব্রাজিলের সাথে সেই ছোট বেলা থেকেই সম্পর্ক। বাস্তবে না, বইয়ের মাধ্যমে। একটি নাম মুখস্ত করতে কত দিন যে লেগেছে তার কোনো ইয়ত্বা নেই। এ্যাডসন আরান্তাস দু নাসিমেন্তু পেলে।

    শুকনা কালো, প্রায় বের হয়ে আসতে থাকা সুন্দর ২টি চোখ, হাফ প্যান্ট ও হলুদ টি শার্ট পরিহিত যুবকের ফুটবলে লাথি দেয়ার এক ঈর্ষনীয় ছবি এখনও চোখে ঝলমল করে ভাসে।

    জাম্বুরা ফল দিয়ে ফুটবল খেলা কিংবা কাগজ মুড়িয়ে ফুটবল বানিয়ে খেলার ইতিহাস কিন্তু পেলে কে দিয়েই শুরু। এক্ষেত্রে বলা যায় নেইমার অত্যন্ত ভাগ্যবানদের একজন।

    যদিও দুজনই কৃষ্ণাঙ্গ এবং দুজনের বাবাই ছিলেন ফুটবলার। ১৯৪০ সালের ২৩ অক্টোর পেলে জন্ম গ্রহন করেন। মাত্র ১৭ বছর বয়সে জাতীয় দলের প্লেয়ার হিসাবে বিশ্বকাপ খেলায় অংশ গ্রহণ করেন পেলে।

    অপরদিকে ১৯৯২সালের ৫ ফেব্রুয়ারী জন্ম গ্রহণ করেন নেইমার। ১৭ বছর বয়সে ২০১০ সালের বিশ্বকাপে তাকে খেলতে দেয়ার দাবী জানিয়ে ১৪ হাজার ব্রাজিলিয়ান লিখিত আবেদন করেছিল। যা ব্রাজিলের ক্ষেত্রে এক ভিন্ন ইতিহাস।

    কিন্তু কোচ ডুঙ্গা সেই আবেদন পুরোপুরি রাখেননি। সাইড লাইনে তাকে খেলতে দেয়া হয়েছিল। যদিও সাইড লাইনের খেলায় ঈর্ষনীয় পারফরমেন্স করেন নেইমার।

    পেলে ছিলেন বিশ্বসেরা এ্যাথলেটদের একজন। নেইমারও বিেশ্বর ৪র্থ জনপ্রিয় এ্যাথলেট। পেলে জনপ্রিয় সেন্টুস ক্লাব থেকে আসা বিশ্বসেরা ফুটবলার, একই ক্লাবে নেইমারের হাতেকড়ি।

    ১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপ জয়ী পেলে ১৯৯৯ সালে শত বছরের সেরা খেলোয়াড় হিসাবে পুরস্কৃত হন। এক সেশন বাদে ১৯৭০ সালে আবারও পেলের হাত ধরে বিশ্বকাপ জয় করে ব্রাজিল। এমন ইতিহাস কেউ দেখাতে পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

    বিশ্বব্যাপী ফুটবলের ব্রান্ড এ্যাম্বাসেডর পেলের বাবা দনদিনহু ডিকু এবং বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত নেইমারের বাবা নেইমার সিনিয়র ছিলেন ব্রাজিলের জাতীয় দলের ফুটবলার। মাত্র ১১ বছর বয়সে শুধু খেলার জন্য নিজ জন্মভুমিকে গুডবাই জানাতে হয় নেইমারকে।

    রোনালদু, জিনেদিনে জিদানে, বেকহাম, কার্লুস, রবিন এর মতো বিশ্বসেরা প্লেয়ারদের সান্নিধ্যে থেকে ফুটবল খেলার অভিজ্ঞতা রয়েছে সমালোচকদের চোখে কেবলই পেনাল্টি পাওয়ার জন্য অভিনয় করে ডি বক্সের ভেতরে পড়ে যাওয়া নেইমারের।

    বারসেলুনা, পিএসজি, রিয়াল মাদ্রিদের মতো সেরা সেরা ক্লাবগুলো সময়ে সময়ে লুফে নেয় নেইমারকে। নেইমার যদিও আনুষ্ঠানিকভাবে এখনও বিয়ে করেননি তবুও তার গার্লফ্রেন্ড ক্যারোলিনা ডেন্টার ঘরে নেইমারের রয়েছে ডেভি লুকা নামের পুত্র সন্তান।

    বিশ্বের কোটি কোটি মানুষের চোখ এখন নেইমারের দিকে। যেমনটা ষাটের দশকে ছিল পেলের দিকে। মাইকেল থেমারকে হয়তো অনেকেই চিনবেন না। তিনি হচ্ছেন ব্রাজিলের ক্ষমতাধর প্রেসিডেন্ট।

    অপরদিকে নেইমার জুনিয়র ব্রাজিলের ক্ষমতাহীন ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার ২৬ বছরের এক যুবক। বিশ্ববাসী কাকে বেশি চিনে?

    কেউ যদি বলে ব্রাজিল আর পেলে মুদ্রার এপিঠ ওপিঠ কিংবা ব্রাজিল আর নেইমার মুদ্রার এপিঠ ওপিঠ তাহলে কি ভুল হবে? শুভ কামনা নেইমার।

    লেখকঃ আইনজীবী ও সংবাদকর্মী
  • হবিগঞ্জে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    হবিগঞ্জে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    এনটিভির জন্মদিন উপলক্ষে পৃথক স্থানে চিকিৎসকদের মধ্যে পিপিই বিতরণ, সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ ও গাছের চারা রোপণ করা হয়।

    হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে প্রধান অতিথি হিসেবে পিপিই ও মাস্ক বিতরণ করেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম পিপিএম।

    এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরউদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক এস এম সুরুজ আলী।

    এরপর দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে প্রধান অতিথি হিসেবে গাছের চারা রোপণ করেন ও মাস্ক বিতরণ করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।

    হবিগঞ্জে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি শাকিল চৌধুরী, সাবেক সভাপতি রাসেল চৌধুরী, এয়ারলিংক চেয়ারম্যান মোহাম্মদ নূরউদ্দিন জাহাঙ্গীর, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার বার্তা সম্পাদক মঈন উদ্দিন আহমেদ ও স্টাফ রিপোর্টার ফয়সল মাহমুদ।

    সার্বিক তত্ত্বাবধানে ছিলাম আমি এনটিভির হবিগঞ্জ প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরী।

  • লকডাউনের তৃতীয় দিনে মাধবপুরে মামলা ও জরিমানা

    লকডাউনের তৃতীয় দিনে মাধবপুরে মামলা ও জরিমানা

    লকডাউনের তৃতীয় দিনে হবিগঞ্জ মাধবপুরে কঠোর অবস্থানে দেখা গেছে আইশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। সকাল থেকে শহরের বিভিন্ন সড়ক জনমানব শূন্য ও বিপনিবিতানগুলো বন্ধ দেখা গেছে।

    সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে সক্রিয় রয়েছে। চলছে ভ্রাম্যমান আদালত।

    উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, লকডাউনের তৃতীয় দিনের দুপুর ২টা পর্যন্ত উপজেলায় ১৪ মামলা করেছে ভ্রাম্যমান আদালত । এসময় ১৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন ও সঙ্গে ছিলেন লেফটেন্যান্ট ইমাম সহ সেনাবাহিনী সদস্যরা। লকডাউন বাস্তবায়নে পুলিশের পক্ষ থেকে উপজেলা বিভিন্ন স্থানে চেকপোষ্ট রয়েছে।

  • শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ অনুদান পেল হবিগঞ্জের উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয়

    শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ অনুদান পেল হবিগঞ্জের উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয়

    এস এম সুরুজ আলীঃ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের রাজস্ব বাজেট থেকে বিশেষ অনুদান হিসেবে ১ লক্ষ টাকা পেয়েছে সদর উপজেলার উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয়।

    এর আগে অনলাইনে আবেদন আহবান করা হয়। আবেদনকারী প্রতিষ্ঠানসমূহের মধ্য থেকে যাচাই বাছাই করে সারাদেশ থেকে ১২০ টি স্কুল ও কলেজ চূড়ান্ত ভাবে বাছাই করা হয় ও প্রত্যেক প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা করে এই অনুদান প্রদান করা হয়।

    হবিগঞ্জ জেলার মধ্যে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয় এই অনুদান পেয়েছে। উচাইল উচ্চ বিদ্যালয়ের বিশেষ টাকা বরাদ্দের বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষক মাহবুবুল ইসলাম নিশ্চিত করেছেন।

    বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন ও প্রধান শিক্ষক মোঃ মাহবুবুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেনকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

    আরো পড়ুনঃ হবিগঞ্জের জেলা প্রশাসক ইসরাত জাহান স্বামীসহ করোনা আক্রান্ত

    এছাড়াও ধন্যবাদ জানান উক্ত বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব এবং বর্তমানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আজিজুল ইসলাম (শামীম)কে।

    উল্লেখ্য, উচ্চাইল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আজিজুল ইসলাম (শামীম) এর পিতা।