Category: হবিগঞ্জ

  • মাধবপুরে আটক ও জরিমানায় চলছে কঠোর লকডাউনের পঞ্চম দিন

    মাধবপুরে আটক ও জরিমানায় চলছে কঠোর লকডাউনের পঞ্চম দিন

    লকডাউনের পঞ্চম দিনে হবিগঞ্জ মাধবপুরে কঠোর অবস্থানে দেখা গেছে আইশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। সকাল থেকে পৌর শহরের বিভিন্ন সড়ক জনমানব শূন্য ও বিপনিবিতানগুলো বন্ধ দেখা গেছে।

    সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, পুলিশ, ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে সক্রিয় রয়েছে। চলছে ভ্রাম্যমান আদালত।

    উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, লকডাউনের পঞ্চম দিনের দুপুর ১টা পর্যন্ত উপজেলার পৌর শহরে ১০টি মামলা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ৩ হাজার ৭ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন। সহযোগিতা করেন লেফটেন্যান্ট ইমামসহ সেনা সদস্যরা। পুলিশের পক্ষ থেকেও উপজেলার বিভিন্ন স্থানে চেকপোষ্ট রয়েছে এবং তল্লাশি করা হচ্ছে।

  • লকডাউনের ৪ দিন পর আজ খুলছে ব্যাংক

    লকডাউনের ৪ দিন পর আজ খুলছে ব্যাংক

    দেশে সাপ্তাহিক ছুটিসহ মোট চারদিন বন্ধ থাকার পর সোমবার (৫ জুলাই) থেকে ব্যাংক এর কার্যক্রম শুরু হতে যাচ্ছে। করোনার কারণে কঠোর বিধি-নিষেধ উপলক্ষে সপ্তাহে একদিন কমিয়ে মোট চার দিন লেনদেনের সিন্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

    গত ৩০ জুন মন্ত্রীপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে ১ থেকে ৭ জুলাই পর্যন্ত কঠোর বিধি-নিষেধ দেয়ার পর ওইদিনই বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে নির্দেশনা দিয়েছে।

    নির্দেশনা অনুযায়ী, সাপ্তাহিক ছুটি ২ দিনের পরিবর্তে ৩ দিন করা হয়েছে। এছাড়া লেনদেন ও অন্যান্য কার্যক্রমের জন্যও নতুন সময় নির্ধারণ করা হয়েছে।

    জানা গেছে, কঠোর বিধি-নিষেধের সময় ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত। আর ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত।

  • এমপি আবু জাহিরের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    এমপি আবু জাহিরের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি ও তাঁর সহধর্মিনী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার এর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল রবিবার শহরের বায়তুল আমান জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    মিলাদ মাহফিল শেষে করোনা ভাইরাসে আক্রান্ত এমপি আবু জাহির, তাঁর সহধর্মিনী আলেয়া আক্তার, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান এবং তাঁর স্বামী অতিরিক্ত সচিব মোঃ শরিফুল ইসলাম এর আশু রোগ মুক্তি কামনায় মোনাজাত করা হয়।

    এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মনোয়ার আলী, মোঃ সজিব আলী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, মিজানুর রহমান শামীম, অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, অ্যাডভোকেট হুমায়ুন কবীর সৈকত, অ্যাডভোকেট আজিজুর রহমান খান সজল, হুমায়ুন কবীর রেজা, মোস্তফা কামাল আজাদ রাসেল, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, অ্যাডভোকেট চৌধুরী আবু বক্কর সিদ্দিক, ফেরদৌস আহমেদ, ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, মহিবুর রহমান মাহী প্রমুখ।

    মোনাজাত পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি আলমগীর হোসেন সাইফী।

  • হবিগঞ্জে লকডাউনের ৪র্থ দিনে প্রশাসনের অভিযানে মামলা ও জরিমানা

    হবিগঞ্জে লকডাউনের ৪র্থ দিনে প্রশাসনের অভিযানে মামলা ও জরিমানা

    সরকার ঘোষিত কঠোর লকডাউনের ৪র্থ দিনে হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় তৎপর ছিল প্রশাসনসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। মোবাইল কোর্টের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাছাড়া বিধি নিষেধ বাস্তবায়নে মাঠ পর্যায়ে অব্যাহত রয়েছে পুলিশ, সেনাবাহিনী, বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

    এছাড়া জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা যায়, রবিবার (৪জুলাই) বিকাল ৪টা পর্যন্ত সারা জেলায় ৯টি মোবাইল কোর্টের মাধ্যমে ১শত জন ব্যাক্তিকে বিভিন্ন অপরাধে ৭৮ হাজার ২শত টাকা জরিমানা করা হয়েছে।

    এদিকে সন্ধার পর হবিগঞ্জ শহরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মইন খান এলিছের নেতৃত্বে বিজিবির টহল ছিল চোখে পড়ার মত। রাত ৮টার পর মানুষের চলাচল, দোকানপাট খোলা রাখা এবং মোটরসাইকেলে করে চলাচলকারীদেরকে আইনের আওতায় এনে জরিমানা ও সর্তক করা হয়। এসময় বিজিবির সুবেদার আবু বকর উপস্থিত ছিলেন।

  • বাংলাদেশ জমিয়তুল মুদার্রেছিন হবিগঞ্জ জেলা শাখার উদ্দ্যোগে আবু জাহির ও জেলা প্রশাসকের রোগ মুক্তির জন্য দোয়া অনুষ্ঠান

    বাংলাদেশ জমিয়তুল মুদার্রেছিন হবিগঞ্জ জেলা শাখার উদ্দ্যোগে আবু জাহির ও জেলা প্রশাসকের রোগ মুক্তির জন্য দোয়া অনুষ্ঠান

    বাংলাদেশ জমিয়তুল মুদার্রেছিন হবিগঞ্জ জেলা শাখার উদ্দ্যোগে আজ (৪ জুলাই, রোজ: রবিবার) সন্ধ্যা সন্ধ্যা ৭ ঘটিকায় হবিগঞ্জ-৩ আসনের সাংসদ আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির ও তার সহধর্মিণী এবং জেলা প্রশাসক ইসরাত জাহান ও তার স্বামী পরিবার পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব শরীফুল ইসলাম সহ দেশের করোনায় আক্রান্ত সকল রোগীদের জন্য ভার্চুয়াল জুম এর মাধ্যমে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। সভাপতিত্ব করেন বাংলাদেশ জমিয়তুল মুদার্রেছিন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ও দারুসসুন্নাহ কামিল মাদ্রাসার অধ্যক্ষ শেখ ফারুক মিয়া।

    সঞ্চালনা করেন বাংলাদেশ জমিয়তুল মুদার্রেছিন হবিগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী। এতে বক্তব্য রাখেন ও দোয়া পরিচালনা করেন শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ সাহাবুদ্দিন।

    আলোচনা করেন সৈয়দপুর বাজার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলী আক্কাস মোল্লা, দ্বিমুড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, নূরে মোহাম্মাদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপারসহ অন্যান্য মাদরাসার প্রধানবৃন্দ।

  • লাখাইয়ে কঠোর শাটডাউন কার্যকরে প্রশাসন ও সেনাবাহিনী মাঠে তৎপর

    লাখাইয়ে কঠোর শাটডাউন কার্যকরে প্রশাসন ও সেনাবাহিনী মাঠে তৎপর

    হবিগঞ্জ লাখাইয়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত শাটডাউন কার্যকর করতে কঠোর ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে যৌথ ভাবে বাংলাদেশ সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক টহল এবংউপজেলা প্রশাসনের দিনব্যাপী অভিযান পরিচালিত হয়েছে।

    (রবিবার ৪ জুলাই) চলমান শাটডাউনের ৪র্থ দিনে উপজেলার বুল্লাবাজার, কালাউক বাজার, বামৈ বাজার ও করাব বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

    অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং ও হবিগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসাদুল হক।

    অভিযানকালে লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ লংঘন করায় পৃথক ভাবে ৯ টি মামলায় ৯জন ব্যাবসায়ীকে মোট ১০.০০০/ দশ হাজার টাকা জরিমানা করা হয়।

    এ সময় সকলকে মাস্ক পড়তে উদ্ধুদ্ধ করা হয় এবং বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের না হওয়ার জন্যে অনুরোধ করা হয়।

  • করোনায় আক্রান্ত হয়ে হবিগঞ্জে ২ জনের মৃত্যু

    করোনায় আক্রান্ত হয়ে হবিগঞ্জে ২ জনের মৃত্যু

    হবিগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত হয়ে আজ ২জন মৃত্যুবরণ করেছেন। তাদের একজনের বাড়ী জেলার বাহুবল উপজেলায় এবং আরেকজনের বাড়ী সদর উপজেলায়।

    আজ রবিবার (৪জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

    ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মোখলেছুর রহমানের সাথে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, সদর উপজেলার জনৈক ব্যক্তি বয়স (৬০) গত ২১জুন তারিখে করোনা পজিটিভ  রিপোর্ট আসে। এরপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকাতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে আজ সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

    তিনি আরো জানান, অপর ব্যক্তি বাহুবল উপজেলার বয়স (৭০)। তার করোনা পজিটিভ রিপোর্ট আসে ২৮জুন। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেটে নিয়ে যাওয়া হয়। সেখানে আজ তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্থানীয় প্রশাসনের সহযোগীতায় স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফনের ব্যবস্থা করা হবে।

    এদিকে হবিগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট ২১জন মৃত্যুবরণ করেছেন।