Category: হবিগঞ্জ

  • শায়েস্তাগঞ্জে চিকিৎসার জন্য ৭ জন কে প্রশাসনের সহায়তা চেক প্রদান

    শায়েস্তাগঞ্জে চিকিৎসার জন্য ৭ জন কে প্রশাসনের সহায়তা চেক প্রদান

    সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদ রোগ ও থ্যালসেমিয়া আক্রান্ত রোগীদেরকে ৫০ হাজার টাকা করে ৭ জনের হাতে আর্থিক সহায়তা কর্মসূচী ২০২০-২১ অর্থ বছরের চেক তুলে দেন শায়েস্তাগঞ্জ প্রশাসন।

    ১লা সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কার্যালয় কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গাজিউর রহমান ইমরানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মোঃ আব্দুর রশীদ তালুকদার ইকবাল।

    বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেরা সমাজ সেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজ কর্মী দিলীপ কৈরী, উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, উপজেরা রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী।

    এসময় প্রত্যেক রোগীদের মাঝে ৫০ হাজার টাকা চেক হাতে তুলে দেন।

    শায়েস্তাগঞ্জ উপজেলায় এই প্রথম সমাজ সেবা অধিদপ্তর হতে কিডনী, জন্মগত হৃদরোগ ও ক্যান্সারে আক্রান্তরা হলেন বিরামচর গ্রামের জালাল আহমেদ, কুতুবেরচক গ্রামের নাইমুর ইসলাম সাফি, দক্ষিণ বড়চর (তালুকহড়াই) গ্রামের আব্দুল্লাহ আল মামুন, পূর্ব বাগুনীপাড়া গ্রামের মোঃ আব্দুস সহিদ, বার লারিয়া গ্রামের মোছাঃ তানজিলা আক্তার, সুরাবই গ্রামের রিফা বেগম, নুরপুর গ্রামের দিদার হোসেন মানিক।

  • বানিয়াচংয়ের স্কুল ছাত্রী অপহরণের পর  উদ্ধার

    বানিয়াচংয়ের স্কুল ছাত্রী অপহরণের পর উদ্ধার

    আকিকুর রহমান রুমন ঃ হবিগঞ্জের বানিয়াচংয়ের এক স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় ২৪ঘন্টার ভিতরে ঐ ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করে বানিয়াচং থানা পুলিশ।

    পুলিশ সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার ৮ম শ্রেনীর এক স্কুল ছাত্রী(১৫)এর মাস খানেক পূর্বে মোবাইলের রং নাম্বারে পরিচয় হয় নড়াইল জেলার নড়াইল উপজেলার ভাটিয়া গ্রামের ইউনুস বিশ্বাসের পুত্র এনামুল বিশ্বাসের সাথে।

    এই পরিচয়ের সুবাধে একে অন্যের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়ে যায়।

    এক পর্যায়ে ঐ যুবক মেয়েটিকে বিভিন্ন ভাবে ফুসলিয়ে এবং লোভ লালসা দেখিয়ে গত ২৯আগষ্ট(রবিবার) ২০২১ইং বানিয়াচং থেকে গাড়িযোগে নড়াইল নিয়ে যায়।

    এদিকে নাবালিকা মেয়েটিকে পরিবারের লোকজন বিভিন্ন স্হানে ও আত্বীয় স্বজনের বাড়িতে খুঁজাখুজি করে না পেয়ে বানিয়াচং থানায় একটি সাধারণ ডাইরী করেন।

    বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)এমরান হুসেন বিষয়টিকে আমলে নিয়ে গুরুত্ব সহকারে এটার দায়িত্বদেন এসআই রাকিব হুসেন।

    রাকিব হুসেনও এবিষয়টিকে গুরুত্ব দিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে ঐ ছাত্রীর ও অপহরণকারী অবস্থান নিশ্চিত করেন এবং তিনি তার সাথে সঙ্গীয় পোর্স নিয়ে নড়াইল জেলার অবস্থান করে সেখান থেকে পুলিশের সহায়তা নিয়ে ৩০আগষ্ট(সোমবার)সকাল ১১টার দিকে নড়াইল থানায় অভিযান চালিয়ে ঐ স্কুল ছাত্রীকে উদ্ধার করেন এবং অপহরনকারী এনামুল বিশ্বাসকে গ্রেফতার করে বানিয়াচং থানায় নিয়ে আসেন।

    পরে অপহৃতা স্কুল ছাত্রীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে অপহরণকারী এনামুল বিশ্বাসকে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে আজ ১লা সেপ্টেম্বর(বুধবার) আদালতের মাধ্যমে
    কারাগারে প্রেরন করেন।

    এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)এমরান হুসেন এবিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান,আমাদের প্রতিটি পরিবারের লোকজনকে সতর্ক থেকে তাদের ছেলে মেয়েদের প্রতি খেয়াল রেখে চলতে হবে।

    কারন প্রতিটা ছেলে মেয়ে করোনাকালীন দীর্ঘ সময় ধরে স্কুল কলেজ বন্ধ থাকার কারনে তারা মোবাইল নিয়ে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত হয়ে পড়ছে।

    তাই সবাইকে এব্যাপারে সচেতন হয়ে চলার ও থাকার জন্য আহবান জানান।

  • মাধবপুরের মাইমুনা স্পোর্টিং ক্লাবের ফাইনাল খেলা অনুষ্ঠিত

    মাধবপুরের মাইমুনা স্পোর্টিং ক্লাবের ফাইনাল খেলা অনুষ্ঠিত

    মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নে সাউথ কাশিমনগর হাই স্কুল মাঠে বিকেল চার ঘটিকায় মাইমুনা স্পোটিং ক্লাব আয়োজিত টেলিভিশন ফুটবল টুর্নামেন্টেরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত খেলায় প্রতিদ্বন্দিতা করেন, নিদারাবাদ ফুটবল একাদশ বনাম মালঞ্চপর ফুটবল একাদশ। প্রথমার্ধের পঁচিশ মিনিটের সময় নিদারাবাদ স্পোটিং ক্লাবের নয় নং জার্সি পরিহিত খেলোয়াড় মামুন জয় সূচক একমাত্র গোল করেন। খোলায় ১-০ গোলে নিদারাবাদ ফুটবল একাদশ জয় লাভ করে।

    খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, তরুন রাজনীতিবিদ, ইউনিয়ন আওয়ামলীগের সাধারণ সম্পাদক মিসবাহুল বার পলাশ।

    সাইফুর রহমান টুটুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাওসার আহমদ, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরাস উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ওবায়দুল্লাহ, ধর্মঘর আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাসুর রহমান প্রমূখ।

  • আজমিরীগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

    আজমিরীগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

    আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ে চুলাইমদ সেবন ও বহনের কারণে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদণ্ড করেছে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল রহমানের ভ্রাম্যমাণ আদালত।

    জানা যায়, আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ের বাসিন্দা মোঃ মোতালিব মিয়ার পুত্র কুদ্দুছ মিয়া (৩৫) দীর্ঘদিন ধরে মাদক সেবন সহ এলাকার চিহ্নিত মাদকসেবীদের নিকট মাদক বিক্রি করে আসছিল।

    এরই ধারাবাহিকতায়, মঙ্গলবার বিকেলে কাকাইলছেও চৌধুরীবাজারের অদূরে আইডিয়াল স্কুলের পেছনে চুলাইমদ সেবন করে মাতলামি করছিল। একই সময় মাদক সেবন অবস্হায় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

    এ সময় তার দেহ তল্লাশি করে চুলাইমদ উদ্ধার করে পুলিশ। পর ভ্রাম্যমাণ আদালতে উপস্হিত করা হলে,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদণ্ড করেন, সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ শফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত।

    এ সময়ে উপজেলা নির্বাহী অফিসার সালেহা সুলতানা সুমী উপস্থিত ছিলেন।

    কাকাইলছেও নৌ পুলিশের এস আই বিদ্যুৎ কুমার দাশের নেতৃত্বে পুলিশের একটি টিম মোবাইল কোর্টকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

  • হবিগঞ্জের দ্যা প্যালেস রিসোর্টে বঙ্গবন্ধুর মোর‌্যাল উদ্বোধন

    হবিগঞ্জের দ্যা প্যালেস রিসোর্টে বঙ্গবন্ধুর মোর‌্যাল উদ্বোধন

    হবিগঞ্জের বাহুবল উপজেলায় স্থাপিত আন্তর্জাতিক মানের দ্যা প্যালেস লাক্সারি রিসোর্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোর‌্যাল এর উদ্বোধন করা হয়েছে।

    আজ বুধবার ১ সেপ্টেম্বর সকালে রিসোর্টের প্রধান ফটকে এ মোর‌্যাল উদ্বোধন করেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

    উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ , পুলিশ সুপার এসএম মুরাদ আলি, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, দ্যা প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই প্রমুখ ।

    এছাড়াও ভার্চুয়ালি আলোচনায় অংশ গ্রহন করেন রিসোর্টের কো-চেয়ারম্যান বিচারপ্রতি মাইনুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিকসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এ সময় জাহাঙ্গীর কবির নানক বলেন- জাতির পিতার জন্ম শতবার্ষিকীতে প্যালেস কর্তৃপক্ষ বঙ্গন্ধুর মোর‌্যাল স্থাপন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বলেন- রিসোর্টটি হবিগঞ্জকে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে পরিচিত করে তুলেছে। চা-বাগানের পাদদেশে মনোরম পরিবেশে অবস্থিত এ রিসোর্টের জন্য পর্যটকদের কাছে হবিগঞ্জ এখন স্বপ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

    তিনি আরো বলেন-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের প্রতিষ্ঠা করেননি শুধু, তিনি বাংলাদেশের জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য আজীবন সংগ্রাম করে গেছেন।

  • লাখাইয়ে প্লাবন ভূমিতে পোনামাছ অবমুক্তকরণ

    লাখাইয়ে প্লাবন ভূমিতে পোনামাছ অবমুক্তকরণ

    লাখাইয়ে মঙ্গলবার (৩১শে অগাস্ট) জাতীয় মৎস্য সপ্তাহের চতুর্থ দিনে উপজেলার ১নং লাখাই ইউনিয়নের চিকনপুর ব্রীজের নিকট প্লাবন ভূমিতে মাছের পোনা অবমুক্তি করেছে উপজেলা মৎস্য অধিদফতর।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুশফিউল আলম আজাদ, মৎস অধিদফতর সিলেট বিভাগের সিনিয়র সহকারী পরিচালক আহসান হাবিব, জেলা মৎস্য অফিসার নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার ইদ্রিস তালুকদার, সহকারী মৎস্য অফিসার বোরহান উদ্দিন, সমবায় অফিসার ইসমাইল তালুকদার রাহি।

    এই সময়ে ২৬০ কেজি বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্তি করা হয় বলে মৎস্য অফিসার ইদ্রিস তালুকদার জানান।

    একই দিনে অপরাহ্নে উপজেলার স্থানীয় বুল্লাবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে নিষিদ্ধ থাই- মাগুর মাছ বিক্রয় করার দায়ে মাছ বিক্রেতাকে নগদ ১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং প্রায় ১৫ কেজি মাছ জব্দ করা হয়।

    অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিন।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য অফিসার ইদ্রিস তালুকদার, সহকারী মৎস্য অফিসার বোরহান উদ্দিন ও লাখাই থানা পুলিশের একদল পুলিশ সদস্য বৃন্দ।

  • বানিয়াচং উপজেলার ইউএনও মাসুদ রানা‘র বিদায় সংবর্ধনা

    বানিয়াচং উপজেলার ইউএনও মাসুদ রানা‘র বিদায় সংবর্ধনা

    দি‌লোয়ার হোসাইন, বানিয়াচং, হবিগঞ্জঃ

    বানিয়াচং উপজেলার নির্বাহী অফিসার মাসুদ রানা বাংলাদেশ সরকারের অর্থায়নে যুক্তরাজ্য গমন উপলক্ষ্যে বানিয়াচং উপজেলা পরিষদের উদ্যোগে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

    ৩১ আগস্ট মঙ্গলবার দুপুর ১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা সভা অনুষ্টিত হয়েছে।

    বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,হাসিনা আক্তার,কৃষি কর্মকর্তা মোঃ এনামূল হক,ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক,আহাদ মিয়া,গিয়াস উদ্দিন আহমেদ,মৌঃ হাবিবুর রহমান,রেখাছ মিয়া,লুৎফুর রহমান,এরশাদ আলী,শাহ শওকত আরেফীন সেলিম,আনোয়ার হোসেন,জয়কুমার দাশ,আব্দুল কুদ্দুছ শামীম,মোতাহের হোসেন(ভারপ্রাপ্ত) ফজলুর রহমান,
    সাবরেজিষ্ট্রার ইসমত মোস্তফা পাশা,পিআইও মলয় কুমার দাশ,খাদ্য কর্মকর্তা খবির উদ্দিন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা,সমবায় কর্মকর্তা সৈয়দ হোসেন,মৎস্য কর্মকর্তা নূরুল একরাম,উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম,নির্বাচন কর্মকর্তা আরমান ভূইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল,মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম প্রমূখ।

    বক্তারা বিদায়ী ইউএনও মাসুদ রানা‘র দায়িত্বকালীন সময়ের ভূয়সী প্রশংসা করেন। বিদায়ী ইউএনওকে একজন চৌকস,দক্ষ ও সৎ মানবিক গুনে গুনান্বিত একজন কর্মকর্তা হিসেবে উনার উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।