Category: হবিগঞ্জ

  • নবীগঞ্জে ইন্সফায়ার ফুটবল একাডেমী ইউকের সংবর্ধনা সভা অনুষ্ঠিত

    নবীগঞ্জে ইন্সফায়ার ফুটবল একাডেমী ইউকের সংবর্ধনা সভা অনুষ্ঠিত

    জুবায়ের আহমেদঃ হবিগঞ্জের নবীগঞ্জে ইন্সফায়ার ফুটবল একাডেমী ইউকের নবগঠিত কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে, বৃহস্পতিবার ২ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের ফুলতলী হোসেন কমিউনিটি সেন্টারে একাডেমীর সভাপতি গীতিকার হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও ডাঃ শাহজাহান মিয়ার পরিচালনায় এ পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন নবগঠিত কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক, হাফেজ মিজানুর রহমান মিজান, গীতা পাঠ করেন জিতেন্ড রায়।

    সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ ৮নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, সিলেট বাউল কল্যাণ সমিতি সভাপতি কামাল উদ্দিন রাসেল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, বাউল সূর্য লাল দাস, ইন্সফায়ার ফাউন্ডেশনের উপদেষ্টা
    জসিম উদ্দিন, জগন্নাথপুর বাউল কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম, জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর গীয়াস উদ্দিন মুন্না, জগন্নাথপুর বাউল কল্যাণ পরিষদের উপদেষ্টা নুরুল ইসলাম, শাহ মোস্তফা বাউল শিল্পীগোষ্ঠী সমাজ কল্যাণ সংস্থা সভাপতি শেখ জাহাঙ্গীর ও যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমেদ, সাবেক মেম্বার মোঃ জমসেদ মিয়া, শফিউল আলম, শামিম আহমেদ ও স্বপন মিয়া প্রমুখ।

    প্রধান অতিথির বক্তব্যকালে এডভোকেট সুলতান মাহমুদ বলেন, ইন্সফায়ার ফুটবল একাডেমী ইউকের মাধ্যমে তৃণমুলে ভালো ফুটবলার তৈরি হবে। আমি আশাবাদী ইন্সফায়ার ফুটবল একাডেমীর ফুটবলাররা বাংলাদেশের জাতীয় দলে স্থান করে নিবে,তারা নবীগঞ্জবাসীর জন্য গৌরব বয়ে আনবে।

    তিনি আরও বলেন, ইন্সফায়ার ফুটবল একাডেমীর উন্নয়নে আমার সার্বিক সহযোগিতা সর্বদা অব্যাহত থাকবে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশ বাউল ফোরাম ইউকের প্রতিষ্ঠা, ইন্সফায়ার ফুটবল একাডেমী ইউকে ও ইন্সফায়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল মতিন এর মানবিক কার্মকান্ডের ভূয়সী প্রশংসা করে বক্তারা বলেন, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মতিন একজন উদার মনের মানুষ, তিনি যেভাবে নিঃস্বার্থে ইন্সফায়ার ফুটবল একাডেমী ইউকের কর্মকান্ডে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন তা সত্যিই অতুলনীয়, আমরা আশাবাদী আব্দুল মতিন বর্তমানে যেভাবে ইন্সফায়ার ফুটবল একাডেমী সহযোগিতা করে যাচ্ছেন,ভবিষ্যতেও এই একাডেমীর দিকে উনার সু-দৃষ্টি থাকবে।

    অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের পক্ষ থেকে অতিথিদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

    উক্ত পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইন্সফায়ার ফুটবল একাডেমী ইউকের নবগঠিত কমিটির সভাপতি গীতিকার হাবিবুর রহমান হাবিব,তিনি এসময় ইন্সফায়ার ফুটবল একাডেমী ইউকের কর্তৃক মানবিক কাজগুলো সবার সামনে তুলে ধরেন।

  • নবীগঞ্জে সাজাপ্রাপ্ত দুই আসামী গ্রেপ্তার

    নবীগঞ্জে সাজাপ্রাপ্ত দুই আসামী গ্রেপ্তার

    হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশ উপজেলার ছোট শাখোয়া গ্রাম থেকে সবুজ মিয়া (৪৫) ও কর্নাল মিয়া (৫০) নামে দুই সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে ।

    আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার করগাঁও ইউনিয়নের ছোট শাখোয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সবুজ ওই গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে ও কর্নাল মিয়া ওই গ্রামের মৃত লেবু মিয়ার ছেলে।

    পুলিশ জানায়, জি আর মামলায় আদালত কর্তৃক ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী সবুজ মিয়া ও কর্নাল মিয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

    শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এস আই অমিতাভ তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার করগাঁও ইউনিয়নের ছোট শাখোয়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে। দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমদ গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন।

  • বানিয়াচংয়ে সাজাপ্রাপ্ত আসামীসহ ৬ জন গ্রেফতার

    বানিয়াচংয়ে সাজাপ্রাপ্ত আসামীসহ ৬ জন গ্রেফতার

    আকিকুর রহমান রুমনঃ- হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের চলমান অভিযানে হত্যা মামলা প্রধান ও সাজাপ্রাপ্ত আসামীসহ ৬জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

    পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ২সেপ্টেম্বর(বৃহস্পতিবার)দিবাগত রাতে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল পলাশ রঞ্জন দে’র দিক নির্দেশনায় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)এমরান হুসেনের নেতৃত্বে এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন, এএসআই তোহাসহ একদল পুলিশ নখলার আব্দা গ্রাম ও দৌলতপুর(পূর্বপাড়া)গ্রামে অভিযান চালিয়ে দুইজন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেন।

    সাজাপ্রাপ্ত আসামী হলো নখলার আব্দা গ্রামের মৃত সাদী মোহাম্মদ মিয়ার পুত্র টেনু মিয়া।
    সে ২বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিল।
    অপর সাজাপ্রাপ্ত আসামী হল, দৌলতপুর (পূর্বপাড়া)গ্রামের মৃত খুশিদ মিয়ার পুত্র শওকত মিয়া। শওকত মিয়াও দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিল।

    এছাড়াও একই রাতে বানিয়াচং থানার বিথঙ্গল পুলিশ ফাঁড়ির এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে একদল পুলিশ ১৫নং পৈলারকান্দি ইউনিয়নে অভিযান পরিচালনা করেন।

    তার অভিযানকালে ৮০লিটার চোলাই মদসহ এক মাদক ব্যাবসায়ী ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক থাকা দুইজনসহ মোট ৩জনকে গ্রেফতার করেন ঐ টিম।

    গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী হলো,পৈলারকান্দি ইউনিয়নের মিরপুর গ্রামের মৃত দোবরাজ রবিদাসের পুত্র গয়া রবিদাস(৫০)।

    অন্যদিকে আজ ৩ই সেপ্টেম্বর (শুক্রবার)  বানিয়াচং  থানার পুলিশ পরিদর্শক(ওসি-তদন্ত) প্রজিত কুমার দাস গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ নিয়ে মৌলভীবাজার জেলার শেরপুর উপজেলা থেকে একটি হত্যা মামলার পলাতক থাকা প্রধান আসামী গ্রেফতার করেন।

    হত্যা মামলায় গ্রেফতারকৃত প্রধান আসামী হলো,বানিয়াচং উপজেলা সদরের প্রথমরেখ গ্রামের মৃত আবুল হুসেন মিয়ার পুত্র সেলু মিয়া(৩৫)।

    শেলু একই এলাকার হোসেন আহমদ হত্যা মামলার প্রধান আসামী। গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়।

    এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)এমরান হুসেন জানান, চুরি, ডাকাতি, ছিনতাই, দাঙ্গা-হাঙ্গামা, মাদক ব্যাবসায়ীসহ সকল ধরনের অপরাধ নির্মূল করতে ও পলাতক থাকা অপরাধীদের গ্রেফতার করতে তাদের চলমান অভিযান অব্যাহত রয়েছে।

  • নবীগঞ্জে নিখোঁজের ৪দিন পর মিলল মিশুক চালকের লাশ

    নবীগঞ্জে নিখোঁজের ৪দিন পর মিলল মিশুক চালকের লাশ

    মোর্শেদ আলমঃ নবীগঞ্জে নিখোঁজের ৪ দিন পর ডোবার মধ্যে মিললো নিখোঁজ মিশুক চালক আবিদুর রহমানের লাশ।

    উপজেলার গোজাখাই ব্রিজের পাশের ডোবায় লাশ পাওয়া গেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

    আজ শুক্রবার ৩ সেপ্টেম্বর দুপুর ১২টায় উপজেলার গোজাখাই ব্রিজের পাশের ডোবায় স্থানীয় লোকজন একটি লাশ দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়।

    এব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, পিবিআই স্পেশাল টিমকে খবর দেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হবে। আসামী সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

    উল্লেখ্য, মঙ্গলবার (৩১ আগষ্ট) সন্ধ্যায় নবীগঞ্জ শহর থেকে ২ জন যাত্রী নিয়ে উপজেলার গুজাখাইর গ্রামে যায় পৌর এলাকার কেলী কানাইপুর গ্রামের মিশুক চালক আবিদুর রহমান (১৮)। ফায়ার সার্ভিস যাবার পর ওই যাত্রীরা খাগাপাশা নিয়ে যাওয়ার জন্য বায়না ধরেন।

    কিন্তু চালক যেতে অনিহা জানালে তারা পুণঃরায় নবীগঞ্জ শহর এসে নতুন বাজার মোড়ে এসে মাছ ক্রয় করে। এক পর্যায়ে হবিগঞ্জ সড়কে গড়মুড়িয়া ব্রীজে নিয়ে যাওয়ার জন্য বলেন।

    সেখানে যাওয়ার পর গাড়ী ও চালক আর ফিরে আসেনি। উক্ত মিশুক চালক আবিদুর পৌর এলাকার কেলী কানাইপুর গ্রামের পাতা মিয়ার ছেলে।

  • হবিগঞ্জ সদর হাসপাতাল ক্যাম্পাসে তুচ্ছ ঘটনা নিয়ে অ্যাম্বুলেন্স চালকদের মাঝে দফায় দফায় সংঘর্ষ

    হবিগঞ্জ সদর হাসপাতাল ক্যাম্পাসে তুচ্ছ ঘটনা নিয়ে অ্যাম্বুলেন্স চালকদের মাঝে দফায় দফায় সংঘর্ষ

    হবিগঞ্জ  সদর হাসপাতাল ক্যাম্পাসে তুচ্ছ ঘটনা নিয়ে অ্যাম্বুলেন্স চালকদের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে ৫ জন আহত হয়।

    গতকাল বৃহস্পতিবার রাত ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এ ঘটনা ঘটে। এতে আতংক ছড়িয়ে পড়ে। রোগীরা ছুটাছুটি করতে গিয়ে আহত হন। খবর পেয়ে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

    জানা যায়, দীর্ঘদিন ধরে হাসপাতালের ক্যাম্পাস দখল করে চালকরা অর্ধশতাধিক অ্যাম্বুলেন্স রেখেছে। এতে প্রতিনিয়তই রোগীদেরকে নেয়া নিয়ে টানাহেছড়া চলে।

    গতকাল ওই সময় অ্যাম্বুলেন্স চালক হাসান মিয়ার সাথে অপর চালক রিপন মিয়ার তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতন্ডা হয়।

    এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষ লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে লাশ কাটার ডোম পাগলা মিজান (৩০), চালক হাসান (২৫) সহ আরও ২/৩ জন আহত হয়। খবর পেয়ে থানার এসআই মুজিবুর রহমান ও এএআই নেসার উদ্দিনসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে

  • হবিগঞ্জে নারী এনজিও কর্মীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

    হবিগঞ্জে নারী এনজিও কর্মীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

    হবিগঞ্জ  সদর উপজেলার কটিয়াদি বাজারে এক নারী এনজিও কর্মীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত ভোরে বাসায় ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে দূর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    অভিযোগে উল্লেখ করা হয়, প্রায় ৮ মাস আগে জেলার বানিয়াচংয়ের জনৈক নারী ব্র্যাকের কটিয়াদি বাজার আঞ্চলিক শাখায় যোগ দেন। চাকুরীর সুবিধার্থে কটিয়াদি বাজার সংলগ্ন একটি ভাড়াটিয়া বাসায় উঠেন তিনি। এরপর থেকে ছোট এক মেয়ে সন্তানকে নিয়ে সেখানেই বসবাস করে আসছে। তার স্বামী বানিয়াচং নিজ বাড়িতে থাকেন।

    বৃহস্পতিবার রাতে তিনি বাসায় ঘুমিয়ে পড়লে ভোররাতে চালের টিন খুলে অজ্ঞাত যুবক ভিতরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় আরও কয়েকজন যুবক বাসার বাহিরে অপেক্ষা করছিল। এক পর্যায়ে তিনি চিৎকার দিলে দূর্বৃত্তরা পালিয়ে যায়।
    এ ঘটনায় দুপুরে কয়কজনের নাম উল্লেখ করে হবিগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

    এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে তদন্তের সার্থে এই মুহুর্তে কিছু বলা যাচ্ছে না

  • বানিয়াচংয়ে বাইসাইকেল বিতরণ

    বানিয়াচংয়ে বাইসাইকেল বিতরণ

    হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলার কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

    স্থানীয় সরকার বিভাগ মন্ত্রনালয়ের পক্ষ থেকে হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে  বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

    আজ ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় বানিয়াচং উপজেলা পরিষদের উদ্যোগে আনুষ্টানিকভাবে গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বাইসাইকেল হস্তান্তর করা হয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ নাজমুল ইসলাম।

    এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি প্রমূখ।
    উপজেলা থেকে জানানো হয়, গ্রাম পুলিশের ১‘শ ৩০ জন সদস্যর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়।

    এর মধ্যে পুরুষ ১‘শ ৫ জন ও মহিলা ২৫ জনকে বাইসাইকেল প্রদান করা হয়েছে।

    এ ব্যাপারে গ্রাম পুলিশের হবিগঞ্জ জেলার সভাপতি শেখ মোঃ ইউনুস আলী বলেন, আমাদেরকে ইউনিয়ন পরিষদের নানান কাজে সারাদিনই বিভিন্ন জায়গায় যেতে হয়।
    আমাদেরকে সরকারের পক্ষ থেকে বাইসাইকেল দেওয়ায় আমাদের এখন খুবই উপকার হবে।
    গ্রাম পুলিশের সদস্য শিরিন বেগম বলেন, আমরা খুবই খুশি এই সাইকেল পেয়ে।

    গ্রাম পুলিশের সদস্য মিনতি রানী দাশ বলেন, আমরা এক গ্রাম থেকে আরেক গ্রামে প্রতিদিনই যাওয়া আসা করি। আমাদের বাইসাইকেল দরকার ছিল। সরকার আমাদের আশা পূরন করেছে।

    এ ব্যাপারে স্থানীয় সরকার বিভাগ হবিগঞ্জের উপ-পরিচালক মোঃ নাজমুল ইসলাম বলেন, গ্রাম পুলিশের সদস্যদের কাজের গতি এখন আরও বেগবান হবে বলে আশা করছি।
    তাদের সকল সুযোগ সুবিধা পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে।