Category: হবিগঞ্জ

  • লাখাইয়ে গৃহবধু ধর্ষনের ৩ আসামী গ্রেপ্তার, চিরুনী অভিযান চলমান

    লাখাইয়ে গৃহবধু ধর্ষনের ৩ আসামী গ্রেপ্তার, চিরুনী অভিযান চলমান

    হবিগঞ্জের লাখাইয়ে হাওরে নৌকাভ্রমণে যাওয়া নববধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনার ছয়দিন পর মামলা হয়েছে। এ ঘটনায় র‌্যাব ২ আসামী এবং লাখাই থানা পুলিশ ১ আসামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে।

    বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নববধূর স্বামী বাদী হয়ে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ ৮ জনের বিরুদ্ধে মামলা করেন।

    বিচারক জিয়াউদ্দিন মাহমুদ মামলাটি আমলে নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে এফআইয়ার করতে লাখাই থানার ওসিকে নির্দেশ দেন।

    মামলার আসামিরা হলেন মোড়াকড়ি গ্রামের খোকন মিয়ার ছেলে মুছা মিয়া (২৬), ইব্রাহীম মিয়ার ছেলে মিঠু মিয়া (২১), পাতা মিয়ার ছেলে হৃদয় মিয়া (২২), বকুল মিয়ার ছেলে সুজাত মিয়া (২৩), মিজান মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৫), ইকবাল হোসেনর ছেলে সোলায়মান রনি (২২), ওয়াহাব আলীর ছেলে মুছা মিয়া ২ (২০), রুকু মিয়ার ছেলে শুভ মিয়া (১৯)।

    এদিকে এ ঘটনায় র‌্যাব এক আসামিকে গ্রেফতার করেছে। তবে তাৎক্ষণিক নাম পরিচয় জানায়নি র‌্যাব। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবি হাফিজুল ইসলাম।

    তিনি জানান, এক মাস আগে তাদের বিয়ে হয়। গত ২৫ আগস্ট দুপুরে বাড়ির পাশের ওই হাওরে তারা নৌকাভ্রমণে যান। নৌকায় নবদম্পতি, তাদের এক বন্ধু ও মাঝি ছিলেন।

    সে সময় আরেকটি নৌকায় করে গ্রামের ৮ যুবক তাদের নৌকার গতি রোধ করেন। তাদের নৌকায় উঠে ওই যুবকরা তাকে ও তার বন্ধুকে মারধর করে আটকে রাখে। তার স্ত্রীকে ওই নৌকায় তুলে নিয়ে ধর্ষণ করে।

    মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে রাখা হয়। ধর্ষণের বিষয়টি কাউকে জানালে ওই ভিডিও ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেন যুবকরা। এ কারণে বিষয়টি এত দিন গোপন করে রেখেছিলেন তিনি।

    তবে ঘটনার চার দিন পর ওই যুবকরা ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করে বলে জানান নববধূর স্বামী। টাকা না দেওয়ায় এলাকার কয়েকজনের কাছে ভিডিওটি ছড়িয়ে দেয় ওই যুবকরা।

    এর মধ্যে তার স্ত্রীর শারীরিক অবস্থাও খারাপ হতে থাকে। এরপর তিনি স্ত্রীকে বুধবার হাসপাতালে ভর্তি করেন।

    এব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, তিনি ৩ জন আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

  • হবিগঞ্জে লিকুইড অক্সিজেনের আনুষ্ঠানিক উদ্ভোধন

    হবিগঞ্জে লিকুইড অক্সিজেনের আনুষ্ঠানিক উদ্ভোধন

    দীর্ঘদিনের প্রত্যাশিত হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের নতুন ভবনে করোনা আক্রান্ত রোগীদের জন্য ৬ হাজার লিটার ধারন সম্পন্ন অক্সিজেন সরবরাহের জন্য লিকুইড অক্সিজেন টেংকের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নির্মিত এই লিকুইড অক্সিজেন টেংকের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়।

    এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক জনাব ইশরাত জাহান।

    বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিম, হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ আমিনুল হক সরকার, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেসুর রহমান উজ্জল।

    অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রন্জন দে, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোহনী বেগম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ মাসুক আলী, অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান লিন্ডি বাংলাদেশ এর প্রতিনিধি ইন্জিনিয়ার ফাহিম আহমেদ প্রমূখ।

  • বানিয়াচংয়ে পুলিশের অভিযানে চোরসহ ১৪ আসামি গ্রেফতার

    বানিয়াচংয়ে পুলিশের অভিযানে চোরসহ ১৪ আসামি গ্রেফতার

    বানিয়াচং থানা পুলিশের রাত্রিকালীন মোটর সাইকেল চোর ও সাজা প্রাপ্ত আসামীসহ ও ধর্তব্য অপরাধে মোট ১৪ আসামি গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ।

    বুধবার ১লা সেপ্টেম্বর রাতে, অতিরিক্ত পুলিশ সুপার, বানিয়াচং সার্কেল পলাশ রঞ্জন দের দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর নেতৃত্বে বানিয়াচং থানায় কর্মরত এসআই শামছুল ইসলাম, এসআই মোহাম্মদ মহিন উদ্দিন, এসআই সনজয় সিকদার, এসআই ফারুক হোসেন, এএসআই মোঃ তোহা, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেনসহ সংগীয় ফোর্সের সহায়তায় রাত্রিকালীন অভিযান পরিচালনা করে সাজা প্রাপ্ত ৩ জন, অন্যান্য গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৬ জন ও মোটর সাইকেল চোর ১ জনসহ মোট ১৪ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে।

    বিভিন্ন পরোয়ানায় গ্রেফতারকৃত আসামী ১। জয়নাল মিয়া (২৮) ২। নুরুল আমিন (৩০) ৩। আঃ মতিন (৪৪) ৪। জীবন রবিদাস, ৫। মাখন রবিদাস ৬। নরেশ রবিদাস, এবং ০৬ মাস করে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী ৭। মোঃ সুন্নর আলী, ৮। মোঃ তাহের মিয়া (৪০) ও ৪ মাসের সাজাপ্রাপ্ত পলাতাক আসামী।

    ৯। বেনু দাশ, চুরি মামলার পলাতক আসামী ১০। মোঃ আব্দুর রউফ (৪৫) এবং ধর্তব্য অপরাধ নিবারণকল্পে আসামী ১১। মোঃ টিপু মিয়া @ তাজুল ইসলাম (২২) ১২। মোঃ তমিজ আলী (১৯) ১৩। মোঃ আমির আলী (১৯) ১৪। মোঃ নোয়াব আলী (৪৬) দের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

    এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, বানিয়াচং উপজেলাকে অপরাধমুক্ত করতে চুরি-ডাকাতি, ছিনতাই, মদ, জুয়া, মাদকসহ দাঙ্গা-হাঙ্গামা রোধকল্পে পুলিশের এ ধরণের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। আসামিদেরকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • মাধবপুরে পল্লী উদ্যোক্তাদের মধ্যে প্রধানমন্ত্রীর প্রণোদনা এসএমই ঋণ বিতরন

    মাধবপুরে পল্লী উদ্যোক্তাদের মধ্যে প্রধানমন্ত্রীর প্রণোদনা এসএমই ঋণ বিতরন

    হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর ঘোষিত করোনাকালীন প্রণোদনা এসএমই ঋণ বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিআরডিবি মাধবপুর অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এসএমই ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এম,এ, ফয়সাল চৌধুরী সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক।

    আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নভেল করোনা ভাইরাস পরিস্থিতিতে পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠির জীবন মান উন্নয়নে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার লক্ষে এই এসএমই ঋণ অনুমোদন করেছেন।

    পল্লী উদ্যোক্তাদের মধ্যে এই ঋণের সেবামূল্য ফ্ল্যাট রেট পদ্ধতিতে বার্ষিক ৪% হারে প্রযোজ্য হবে। এই ঋণ অবশ্যই ফেরত যোগ্য। যে যে খাতের জন্য এই ঋণ নিচ্ছেন তাকে সেই খাতে টাকা বিনিয়োগ করতে হবে।

    বিআরডিবি মাধবপুর অফিসের মাধ্যমে ৯ জন পল্লী উদ্যোক্তার মধ্যে মোট ৯ লক্ষ ৫০ হাজার টাকা বিতরন করা হবে।

    ঋণ বিতরণে অনান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াসিম তালুকদার,ইউসিসিএ, লিঃ চেয়ারম্যান ফজলুর রহমান।

    আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত আরা সুলতানা, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কর্মকর্তা, তথ্য কর্মকর্তাসহ বিআরডিবি অফিসের কর্মকর্তা কর্মচারীসহ ঋণ গ্রহীতাগণ।আবুল হোসেন সবুজ মাধবপুর হবিগঞ্জ।

  • মাধবপুরে স্ত্রীর স্বীকৃতি আদায়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

    মাধবপুরে স্ত্রীর স্বীকৃতি আদায়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

    পরপর কয়েকটি সালিশ বৈঠকে ব্যর্থ হয়ে নিরুপায় রিমা স্ত্রীর স্বীকৃতি আদায়ে এখন প্রেমিকের বাড়িতে অবস্থান করছে।

    জানা যায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের দক্ষিণ আব্দুলপুর গ্রামের আলী হোসেনের মেয়ে রিমা আক্তার (২১) জীবিকার তাগিদে প্রায় ০৫ বছর পূর্বে চট্টগ্রামের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নেয়। এর সুবাদে রিমা চট্টগ্রামে অবস্থান করতে থাকে। পূর্ব পরিচয়ের সূত্র ধরে আফজলপুর গ্রামের দুবাই প্রবাসী আজদু নিয়ার ছেলে হৃদয় মিয়ার সাথে মোবাইল ফোনে তার প্রেমের সম্পর্ক চলতে থাকে।

    একপর্যায়ে হৃদয় তার পরিবারের অমতে প্রেমের টানে চট্টগ্রামে রিমার কাছে চলে আসে। পরে রিমা হৃদয় কে নিয়ে স্টিলমিল বাজার হাউসিং কলোনি রোড টিএসপি মোড় জসিম কলোনিতে একটি টিনশেড ঘর ভাড়া নিয়ে বসবাস করতে থাকে।

    ২০২০ সালের ২৩ ডিসেম্বর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৩ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড এর নিকাহ ও তালাক রেজিস্টার কাজী মোঃ নুরুল হুদার কার্যালয়ে বহি নং-এ, বালাম নং-১৫/২০২০ পৃষ্ঠা নং- ০৬ তাদের বিয়ের কাবিননামা রেজিস্ট্রি হয়।

    ওই ভাড়া বাসায় চার পাঁচ মাস বসবাস করে। পর ছেলের মা শিরিনা বেগম তার ছেলেকে পাওয়া যাচ্ছে না বলে একটি জিডি এন্ট্রির মাধ্যমে পুলিশ দিয়ে তার ছেলেকে চট্টগ্রাম থেকে উদ্ধার করে বাড়িতে আনেন বলে জানান।

    বাড়িতে আনার পর রিমার সঙ্গে তার বিয়ের সম্পর্ক অস্বীকার করতে থাকে হৃদয় ও তার পরিবার। পরে অসহায় রিমার পরিবার সামাজিকভাবে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করলেও একাধিকবার সালিশ বৈঠকে হৃদয়ের পরিবার অনুপস্থিত থাকে। পরে রিমা বাধ্য হয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আইনানুগভাবে শ্বশুরবাড়িতে বসবাসের অনুমতি প্রার্থনা করে একটি লিখিত আবেদন করেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি দ্রুত মীমাংসার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান কে প্রেরণ করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ জানান সড়ক দুর্ঘটনায় সারিরীক ভাবে গুরুতর অসুস্থ থাকায় আমি বিষয়টি নিয়ে বসতে পারিনি। কিন্তু বিষয়টির সত্যতা আছে। খুব শীঘ্রই বিষয়টি নিয়ে বসবো। অপরদিকে মাধবপুর থানায়ও একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান রিমা।

    এতকিছুর পরও কোনো সুরাহা না পেয়ে  ৩১ই আগস্ট গত মঙ্গলবার বিকেল থেকে স্বামীর অধিকার আদায়ে রিমা তার শ্বশুর
    বাড়িতে অবস্থান নেয়। বুধবার বিকেলে হৃদয়ের বাড়িতে গিয়ে দেখা যায় রিমা এবং হৃদয়ের মা হৃদযদের ঘরের একটি রুমে অবস্থান করছে। এ সময় রিমা জানায় আমি হৃদয়ের বিবাহিত স্ত্রী।

    স্বামী-স্ত্রীর অধিকার আদায়ের পূর্ব পর্যন্ত আমি বাড়ি থেকে যাব না। হৃদয় এবং আমি বিবাহিত স্বামী স্ত্রী আমাদের রেজিস্ট্রি কাবিননামা আছে আছে। হৃদয়ের মা শিরিনা জানান এই মেয়ের সঙ্গে আমার ছেলের কোন বিবাহ হয় নাই। হৃদয় কোথায় জানতে চাইলে তিনি জানান এ বিষয়ে হৃদয়কে আমি শাসন করলে আজ এক মাস হয় সে বাড়ি থেকে রাগ করে চলে গেছে।

  • আজমিরীগঞ্জে ১৮ বছর পর পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ

    আজমিরীগঞ্জে ১৮ বছর পর পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ

    আজমিরীগঞ্জে দীর্ঘ দেড় যুগ অর্থাৎ ১৮ বছর ধরে পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন বিরাট বাসিন্দা আহমেদ আলী সুলতান মিয়ার পুত্র সিজিল মিয়া ওরফে মামুন (৪২)কে আজ বুধবার আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলামের দিক নির্দেশনায় ও এ এস আই মনির হোসাইন তালুকদারের নেতৃত্বে হাতে নাতে গ্রেফতার করা হয় ওই আসামিকে।

    সূত্র জানায়, দীর্ঘ ১৮ বছর যাবৎ আত্মগোপনে থাকা আসামী সিজিল মিয়া ওরফে মামুন মিয়া, জি আর, ৫৬৭/০৩ বানিয়াচংয়ের একটি মামলায় বিজ্ঞ বিচারিক আদালত ১৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করেন।

    এ ছাড়া ২ হাজার ৫’শত টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম দন্ডে দন্ডিত করা হয়। এরপর থেকে দেড় যুগ অর্থাৎ দীর্ঘ ১৮ বছর পর তার নিজ বাড়িতে আসে।

    গোপনসূত্রে খবর পেয়ে, আজ বুধবার ওই আসামিকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।

  • মাধবপুরে অবৈধ কারেন্ট জাল আটক

    মাধবপুরে অবৈধ কারেন্ট জাল আটক

    “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাছ চাষিদেরকে পরামর্শ দেওয়া হয়।

    একই দিনে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ কারেন্ট জাল আটক করা হয়।

    আজ বুধবার ১সেপ্টেম্বর মাধবপুর উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে সপ্তাহব্যাপি কার্যক্রমের অংশ হিসেবে এ কার্যক্রম করা হয়।

    উপজেলার ধর্মগডর ইউনিয়নের বিজয়নগর গ্রামে ১২ জন মাছ চাষিদের মাছ চাষ বিষয়ে পরামর্শ দেওয়া হয় এবং প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

    এরপর বিকালে বোয়ালিয়ায় অভিযান চালিয়ে ৪৩ টি অবৈধ কারেন্ট জাল আটক করা হয়, যার বাজার মূল্য প্রায় ১৯ হাজার টাকা। আটককৃত কারেন্ট জাল উপজেলা পরিষদ চত্বরে পরিবেশ পুড়িয়ে নষ্ট করা হয়

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার শেখ মাইনুল ইসলাম মঈন, সহকারী কমিশনার ভূমি মহিউদ্দিন, উপজেলা মৎস্য অফিসার ফরিদুল হকসহ সরকারি বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।