Category: হবিগঞ্জ

  • মাধবপুরে শিশু ধর্ষনের অভিযোগ

    মাধবপুরে শিশু ধর্ষনের অভিযোগ

    হবিগঞ্জের মাধবপুরে এক শিশুকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে।

    এলাকাবাসী সুত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের দক্ষিণ বরগ গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে স্থানীয় ব্যবসায়ী গেদু মিয়ার দোকানে গতকাল (শুক্রবার) একই গ্রামের ডুবাই প্রবাসী রফিকুজ্জামান সুমনের শিশু মেয়ে আইসক্রিম কিনতে যায়।

    পরে চিৎকার করে শিশুটি বাড়িতে এসে তার মা কে বলে গেদু তাকে ধর্ষন করেছে। শিশুটির পরিবারের লোকজন দ্রুত উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করে।

    পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
    বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন জানান, শুনেছি ধর্ষনের ঘটনা ঘটেছে। তবে মেয়ের পরিবার ভাল বলতে পারবে।

    মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে।

  • বাহুবলে নারী সহ ওয়ারেন্ট ভুক্ত ১২ জন আসামী গ্রেফতার

    বাহুবলে নারী সহ ওয়ারেন্ট ভুক্ত ১২ জন আসামী গ্রেফতার

    জুবায়ের আহমেদ : হবিগঞ্জের বাহুবল মডেল থানা পুলিশের সাড়াশি অভিযানে নারী সহ ওয়ারেন্ট ভুক্ত জন আসামী গ্রেফতার করা হয়েছে, শুক্রবার দিবাগত রাত ৪ সেপ্টেম্বর বাহুবল মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম খানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানা ভুক্ত মোট ১২টি ওয়ারেন্ট তামিল করা হয়।

    বড়ইউরি গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে তোফাজ্জল মিয়া(২০)একি গ্রামের মৃত খুশি মিয়ার ছেলে আব্দুল মজিদ(২২)উপজেলার মহব্বতপুর মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে সেলিম মিয়া(৩৭)ও সফিক মিয়া(৪০) ভূগলী গ্রামের রহম আলীর স্ত্রী পুতুল বেগম ও ছেলে আবিদ আলী,উপজেলার দক্ষিণ স্নানঘাট গ্রামের কিম্মত আলীর ছেলে আঃ শহীদ(৩৫) ও আব্দুর রহিম(৪৫) একি গ্রামের মৃত জমাদার মিয়ার ছেলে আব্দুল আলী(৪০)আঃ নুর(৪৫) আব্দুল হক(৩৫) ভৈরবীকোনা গ্রামের মৃত কুটি মিয়ার ছেলে মোঃ মিলন মিয়া(৩৫)কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে, এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম খান।

  • শায়েস্তাগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামী পুলিশের খাঁচায়

    শায়েস্তাগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামী পুলিশের খাঁচায়

    হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ উপজেলায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যাক্তি উপজেলার নিজগাঁও গ্রামের মৃত মকসুদ আলীর ছেলে মোঃ রুমেল মিয়া(৩২)।

    আজ শনিবার ৪ সেপ্টেম্বর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ উপজেলার নিজগাঁও গ্রাম থেকে তাকে আটক করা হয়।

    সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব এর নেতৃত্বে এসআই মোঃ কাওছার মাহমুদ, মোহাম্মদ হামিদুর রহমান সহ একদল পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী রুমেল মিয়াকে আটক করেন। আটককৃত রুমেল মিয়ার বিরুদ্ধে মাদক আইনে ১বছর ২মাসের সাজা ছিল।

    ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব জানান, কুখ্যাত মাদক ব্যবসায়ী একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিল, সে দীর্ঘদিন থেকে পলাতক ছিল, অবশেষে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়েছে।

  • হবিগঞ্জ খোয়াই নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

    হবিগঞ্জ খোয়াই নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

    সৈয়দ সালিক আহমেদঃ হবিগঞ্জেের খোয়াই নদী থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। উদ্ধারকৃত নারীর বসয় আনুষ্ঠানিক ৩০ বছর। ময়না তদন্তের জন্য পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে।

    আজ শনিবার ( ৪সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শহরের তেতৈয়া গ্রামের পাশে খোয়াই নদীতে স্থানীয় লোকজন একজন মহিলার লাশ ভাসমান অবস্থায় দেখেন। সাথে সাথে তারা সদর থানাকে বিষয়টি অবগত করেন।

    খবর পেয়ে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠান।

    এব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুক আলী জানান, খবর পেয়ে আমরা ঘঠনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছি। তবে লাশের পরিচয় এখনো জানা যায়নি, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করছি।

  • লাখাইর নববধূ গণধর্ষণের ঘটনায় এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি

    লাখাইর নববধূ গণধর্ষণের ঘটনায় এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি

    লাখাই হাওরে নববধূকে গণধর্ষণের ঘটনায় মিঠু মিয়া (২১) নামের এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গ্রেপ্তার অপর দুই আসামি ছাত্রলীগ নেতা সোলায়মান রণি ও শুভ মিয়ার পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেছে পুলিশ।

    এ ছাড়া নির্যাতিতা নববধূও আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদান করেন। হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালতে নববধূ ১২২ ধারায় এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধান মিঠুর জবানবন্দি রেকর্ড করেন।

    গতকাল শুক্রবার বিকালে গ্রেপ্তার মিঠু ও নির্যাতিতা নববধূর জবানবন্দি নেয়া হয়। গ্রেপ্তার মিঠু উপজেলার মোড়াকড়ি গ্রামের ইব্রাহীম মিয়ার ছেলে।

    পরে সন্ধ্যায় গ্রেপ্তারকৃত লম্পট মোড়াকড়ি গ্রামের ইব্রাহীম মিয়ার ছেলে মিঠু মিয়া (২১), রাকু মিয়ার ছেলে শুভ মিয়া (১৯) এবং ছোট্ট মিয়ার ছেলে ছাত্রলীগ নেতা সোলায়মান রনিকে (২২) কারাগারে প্রেরণ করা হয়।

    উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা লাখাই থানার ওসি (তদন্ত) মহিউদ্দিন জানান, ইতোমধ্যে এ মামলার আসামি মিঠু আদালতে নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অপর দুইজনের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এ ছাড়া নির্যাতিতার ডাক্তারী পরীক্ষার পর আদালতে প্রেরণ করা হলে আদালত তার জবানবন্দি গ্রহণ করে তার স্বামীর জিম্মায় মুক্তি দেন।

    এর আগে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন-২ আদালতে নববধূর স্বামী ৮ জনকে আসামি করে মামলা করেন।

    নববধূ স্বামী জানান, প্রায় মাসখানেক পূর্বে পারিবারিকভাবে তিনি বিয়ে করেন। বিয়ের একদিনের মাথায় তিনি কাজের সুবাদে ঢাকায় চলে যান। কয়েকদিন আগে তিনি ফের বাড়ি ফিরেন। এরপর গত ২৫ আগস্ট দুপুরে তিনি তার স্ত্রী ও বন্ধুকে নিয়ে হাওরে নৌকা ভ্রমণে যান।

    ভ্রমণের এক পর্যায়ে একই গ্রামের মুছা মিয়া, সুজাত মিয়া, হৃদয় মিয়া, মিঠু মিয়া, ইব্রাহিম মিয়া ও জুয়েল মিয়াসহ ৫/৬ জন যুবক নৌকাযোগে এসে তাদের গতিরোধ করে।

    পরে কোন কিছু বুঝে উঠার আগেই তাকে ও তার বন্ধুকে মারধোর করে অস্ত্রের মুখে জিম্মি করে নববধূকে ধর্ষণ করে। ধর্ষণকারীরা এ ঘটনার ভিডিও ধারণ করে।

    পরে তারা ঘটনাটি কাউকে না জানাতে হুমকি দিয়ে চলে যায়। এবং বিষয়টি জানাজানি হলে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়।

    তিনি আরও বলেন, বাড়িতে আসার পর বিষয়টি লোকলজ্জার ভয়ে ও ধর্ষণকারীরা প্রভাবশালী হওয়ায় কাউকে জানাননি। তবুও গত কয়েকদিন থেকে লম্পটরা ওই ভিডিওটি ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে আসছে।

    এক পর্যায়ে ভিডিওটি এলাকায় ছড়িয়ে পড়লে তারা মানসিকভাবে ভেঙ্গে পড়েন। এরই প্রেক্ষিতে বুধবার সে তার স্ত্রীকে নিয়ে তিনি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছেন।

  • হবিগঞ্জ-আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে চলছে অতিরিক্ত ভাড়া আদায়

    হবিগঞ্জ-আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে চলছে অতিরিক্ত ভাড়া আদায়

    হবিগঞ্জ-আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সরকারি নির্দেশণা অমান্য করে অতিরিক্ত ভাড়া ও যাত্রী নিয়ে চলছে সিএনজি অটোরিকশা।

    এ কারণে গতকাল সকাল ৮ টার দিকে সিএনজির মধ্যেই স্ট্রোক করে ফয়জুল ইসলাম (৫০) নামের এক বনকর্মকর্তা মারা গেছেন। তিনি আজমিরীগঞ্জ বনবিভাগে কর্মরত ছিলেন।

    গতকাল শুক্রবার সকালে আজমিরীগঞ্জ থেকে হবিগঞ্জ আসার জন্য রওয়ানা দেয়। কিন্তু ওই সিএনজিতে অতিরিক্ত যাত্রী ছিল।

    বানিয়াচং আসার পর তার বুকে প্রচন্ড ব্যথা শুরু হলে চালককে সিএনজি থামাতে অনুরোধ করেন। কিন্তু চালক বেপরোয়া গতিতে সিএনজি চালিয়ে আসে। তখন তিনি ফোনে তার এক সহকর্মীকে বিষয়টি জানান।

    পরে অন্য যাত্রীরা সিএনজিটি থামান এবং ফয়জুল ইসলামকে নামিয়ে মাথায় পানি ঢালেন। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

    অন্য একটি সিএনজি দিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি নেত্রকোনা জেলা সদরের কাবিলপুর গ্রামের বাসিন্দা।

  • আজমিরীগঞ্জে কার্লভার্ট আছে, নাই পানি নিষ্কাশনের ব্যবস্থা

    আজমিরীগঞ্জে কার্লভার্ট আছে, নাই পানি নিষ্কাশনের ব্যবস্থা

    আজমিরীগঞ্জে পৌরসভার একটি সড়কের পাশে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা লেগেই আছে। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও অদ্যাবধি নিষ্পত্তি হয়নি। কার্লভার্ট রয়েছে, তবে পানি যাওয়ার কোন ব্যবস্হা নেই। এতে করে বাজার সংলগ্ন সরাপনগর ( গঞ্জেরহাটি) গ্রামের টানবাজার ও লালমিয়া বাজারের অধিকাংশ ভিটায় পানি উঠে যায়। এতে করে চরম ভূগান্তির শিকার ব্যবসায়ীরা।

    জানা যায়, আজমিরীগঞ্জ পৌরসভাধীন সরাপনগর ( গঞ্জেরহাটি) গ্রামের বাসিন্দা স্বর্গীয় কালীপ্রসন্ন চৌধুরীর পুত্র নিহার চৌধুরী ও কমলেন্দু চৌধুরী রানা’র মালিকাধীন বসতভিটা সংলগ্ন কৃষিজমি বিগত ১৯৯৩ ইং সনে সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম হাফিজউদ্দিন হাফাই মিয়ার নিকট বিক্রি করে পরিবার পরিজন নিয়ে প্রতিবেশী দেশ ভারতে পাড়ি জমান।

    এক পর্যায়ে ওই কৃষিজমির অধিকাংশ জায়গা শতক হিসেবে এলাকার বিভিন্ন লোকজনের নিকট বিক্রি করে দেন। একই সময়ে উপজেলা কমপ্লেক্স সংলগ্ন রাস্তা থেকে কাকাইলছেও-আজমিরীগঞ্জ রাস্তা পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি দাস ( বীর উত্তম) বাইপাস সড়কটি নির্মাণ করা হয়। ওই সড়কের সরাপনগর ( গঞ্জেরহাটি) গ্রাম সংলগ্ন একটি স্হানে পানি নিষ্কাশনের জন্য একটি কার্লভার্টও নির্মাণ করা হয়।

    দীর্ঘদিন ধরে ওই কার্লভার্টের নীচ দিয়ে পানি নিস্কাশিত হয়ে জলাবদ্ধতার নিরসন হয়েছে। পরবর্তী সময়ে ওই কৃষিজমির ক্রেতারা ক্রয়কৃত জমিতে মাটিভরাট করে বসতভিটা তৈরি করে। ফলে মাটিিভর্তি হয়ে পানির সুষ্ঠু নিষ্কাশন ব্যবস্হা ব্যহত হয়, সৃষ্টি হয় জলাবদ্ধতা।

    এতে করে বাজার সংলগ্ন সরাপনগর ( গঞ্জেরহাটি) গ্রামের, টানবাজার ও লালমিয়া বাজারের অধিকাংশ ভিটায় পানি উঠে ভূগান্তির সৃষ্টি হয়। তবে পানি নিষ্কাশনের জন্য আধা শতক জায়গা রয়েছে বলে জানা গেছে।

    বিগত ৫/৬ মাস পূর্বে সরাপনগর ( গঞ্জেরহাটি) গ্রামের ভূক্তভুগী পরিবারের সদস্যরা জলাবদ্ধতা নিরসনে পৌর প্রশাসক বরাবরে একটি আবেদন করে। এরই প্রেক্ষিতে এলাকার কতিপয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের উদ্যোগে একটি চিকন পাইপ স্হাপন করা হয়। যা জলাবদ্ধতা নিরসনে কোন ভূমিকাই রাখছে না। তাই প্রশস্ত পাইপ স্হাপনে একাধিকবার সালিশ-বৈঠক অনুষ্টিত হলেও নিষ্পত্তি করা যায়নি।

    গতকাল শুক্রবার দুপুরে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ নূরুল ইসলাম, উপজেলা,আ,লীগের সা,সম্পাদক মনোয়ার আলী, উপজেলাসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ আবারও উদ্যোগ নেয়। দীর্ঘ প্রচেষ্টার পরও জলাবদ্ধতা প্রসমনে প্রশস্ত পাইপ স্হাপনের জটিলতা নিরসন করা যায়নি। তবে দ্রুত জলাবদ্ধতা নিরসনের দাবি এলাকাবাসীর।