Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জ পাসপোর্ট অফিসে দালাল আটক, সাজা ও জরিমানা

    হবিগঞ্জ পাসপোর্ট অফিসে দালাল আটক, সাজা ও জরিমানা

    সৈয়দ সালিক আহমেদ।। হবিগঞ্জ জেলা পাসপোর্ট অফিস ও আশপাশ এলাকা হতে কতিপয় ব্যক্তিদের পাসপোর্ট সরবরাহে অনিয়ম ও এ সংক্রান্ত অবৈধ অর্থগ্রহণের অভিযোগে আটক করা হয়৷

    এসময় সংঘবদ্ধ চক্রের চিহ্নিত ২জনকে মোবাইল কোর্ট পরিচালনাপূর্বক ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়, বাকিদের বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়।

    এছাড়া, অভিযুক্ত ব্যক্তি কর্তৃক বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে অবৈধভাবে গৃহীত টাকা তৎক্ষনাৎ ফেরত প্রদান করা হয়।

    অদ্য ০৫ সেপ্টেম্বর রবিবার সকাল ১১টা ৩০ মিনিটের সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় জেলা আইন শৃংখলা বাহিনীর সদস্যরা সহায়তা প্রদান করেন।

    এসময় নিম্নোক্ত ৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও আর্থিক জরিমানা করা হয়। মোঃ শিরু চৌধুরী (৪৭) কে ১৫ দিনের কারাদন্ড প্রদান ৫ শত টাকা জরিমানা, মোঃ টেনু মিয়া (৪২) কে ১৫ দিনের কারাদন্ড প্রদান ৫ শত টাকা জরিমানা, মোঃ আব্দুর রহিম (৪২) কে ১৫ দিনের কারাদন্ড প্রদান ৫ শত টাকা জরিমানা, মোঃ হাবিবুর রহমান (৩৮) কে ৬ মাসের কারাদন্ডসহ ১০ হাজার টাকা জরিমানা, মোঃ বাছির মিয়া (৪৫) কে ১৫ দিনের কারাদন্ড প্রদান ৫ টাকা টাকা জরিমানা এবং জামাাল আহম্মেদ (৪১) কে ৬ মাসের কারাদন্ডসহ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

  • শ্রমিকদের উন্নয়নে সরকার বদ্ধ পরিকর – শাহজাহান খান এমপি

    শ্রমিকদের উন্নয়নে সরকার বদ্ধ পরিকর – শাহজাহান খান এমপি

    বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সভাপতি ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি বলেছেন, শ্রমিকদের উন্নয়নে সরকার বদ্ধ পরিকর, এ জন্য শেখ হাসিনা সরকার বিভিন্ন কর্মসুচী হাতে নিয়েছেন, করোনাকালীন সময়ে শ্রমিকদেরকে এককালীন বিভিন্ন সময় অনুদান প্রদান করেছে।

    শ্রমিক কল্যাণ ফান্ড গঠন করা হয়েছে। ইতিমধ্যে সড়ক নিরাপত্তা আইনের বিভিন্ন বিষয় নিয়ে আমরা সরকারের সাথে আলোচনা করেছি। ইনশাআল্লাহ শ্রমিকদের সকল দাবী দাওয়া পর্যায়ক্রমে সরকার বাস্থবায়ন করবে।

    তিনি আজ ৫ সেপ্টেম্বর রবিবার দুপুর ১২টায় হবিগঞ্জ মটর মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত সড়ক পরিবহন সেক্টরে বিদ্যমান সমস্যার প্রেক্ষিতে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী, হবিগঞ্জ মটর মালিক গ্রুপ্রের সভাপতি ফজলুর রহমান চৌধুরী, ট্রাক মালিক সমিতির সভাপতি সিরাজ হোসেন খান, সিলেট জেলা ট্রাক শ্রমিক সমিতির সভাপতি আব্দুস সালাম, মটর মালিক গ্রুপ্রের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, সজিব আলী, হাবিবুর রহমান জিতু, শাহনুর মিয়া প্রমুখ।

  • বানিয়াচংয়ে মাছের পোনা অবমুক্ত করলেন-এমপি মজিদ খান

    বানিয়াচংয়ে মাছের পোনা অবমুক্ত করলেন-এমপি মজিদ খান

    বানিয়াচংয়ে হাওরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মাছের পোনা অবমুক্তকালে অনুষ্টানের প্রধান অতিথি হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান বলেন মৎস্যচাষে গতানুগতিক পদ্ধতি থেকে বেরিয়ে এসে উন্নত ও আধুনিক পদ্ধতি ব্যবহার করে দেশীয় প্রজাাতির মাছকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে হবে।

    এ সময় এমপি আব্দুল মজিদ খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাছ চাষের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দেশবাসীকে অনুপ্রানিত করতে ১৯৭৩ সালে গণভবনের লেকে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করে ছিলেন। জাতির পিতা পাট, চামড়া, তার সঙ্গে মাছকেও বাংলাদেশের রফতানি পণ্য হিসেবে উল্লেখ করেছিলেন এবং মৎস্যসম্পদের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বিতীয় প্রধান খাত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন।

    তিনি আরো বলেন, মৎস্য ক্ষেত্রে বিনিয়োগের ফলে একদিকে যেমন নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হয় তেমনি সমৃদ্ধ হয় জাতীয় অর্থনীতি। আওয়ামীলীগ সরকার এ খাতের গুরুত্ব উপলব্ধি করে দেশের মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নানাবিধ কার্যকর ও ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে, গত ১২ বছরে মাছের উৎপাদন ৫০ শতাংশের বেশি বেড়েছে। কোভিড-১৯ এর মধ্যেও ঝুঁকি নিয়ে মাছের উৎপাদন, বিপণন এবং রফতানি অব্যাহত রাখায় মৎস্য অধিদফতরসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার কর্মীদের ধন্যবাদ জানান । দেশের স্বার্থে এ ধারা অব্যাহত রাখতে হবে তিনি আহবান জানান। মাছের উৎপাদন বৃদ্ধি করে দেশের জনগোষ্ঠীর শুধু পুষ্টি চাহিদা পূরণ নয়, ব্যাপক কর্মসংস্থান, বিদেশে মাছ রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জন আমাদের অন্যতম লক্ষ্য।

    উক্ত অনুষ্টানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা নূরুল একরাম,ইউনিয়ন চেয়ারম্যান জয় কুমার দাস, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি ছায়েব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া সহ দলীয় নেতৃবৃন্দ।

  • শহরের নামীদামি ফুসকা হাউজে নোংরা খাবার পরিবেশনে জরিমানা

    শহরের নামীদামি ফুসকা হাউজে নোংরা খাবার পরিবেশনে জরিমানা

    হবিগঞ্জ শহরের কলেজ রোডের ঢাকা ফুচকা হাউজ ও ট্রিট কর্নারকে নোংরা খাবার পরিবেশনের দায়ে আর্থিক জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    আজক শনিবার ৪সেপ্টেম্বর দুপুরে এদুটি প্রতিষ্ঠানকে বাজার মনিটরিং অভিযানের সময় জরিমানা করা হয়।

    হবিগঞ্জ শহরের কলেজ রোড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে বাজার মনিটরিং অভিযান পরিচালিত হয় ।

    এ সময় নোংরা খাবার পরিবেশন ও বিভিন্ন অপরাধে ঢাকা ফুচকা হাউজকে ৮ হাজার টাকা এবং ট্রিট কর্নারকে ৫ হাজার টাকা করে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয় ।

    অভিযানে সহায়তা করেন হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম ।

    সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, জনস্বার্থে আমাদের এ ধরণের অভিযান চলমান থাকবে ।

  • বানিয়াচংয়ে  ডিজিটাল নিরাপত্তা আইনে একজন গ্রেফতার

    বানিয়াচংয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একজন গ্রেফতার

    আকিকুর রহমান রুমনঃ- হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশ অভিযান চালিয়ে ডিজিটাল নিরাপত্তা মামলার এক আসামীকে গ্রেফতার করেছেন।

    গ্রেফতারকৃত আসামী হল ,বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আহাম্মদ আলীর পুত্র সবুজ মিয়া(৩৫)।

    পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাহরাইন প্রবাসীর স্রীর সঙ্গে সবুজের দীর্ঘ ৩বছর ধরে পারিবারিক ভাবে দু’জনের মধ্যে টাকা পয়সাসহ সবকিছুর লেনাদেনা চলে আসছিল।

    অদ্য ৩মাস পূর্বে সবুজ ও ঐ প্রবাসী স্রীর সঙ্গে উভয়ের মধ্যে মনোমালিন্য চলে আসছিল।

    এই বিষয়টি এক পর্যায়ে উভয়ের মধ্যে টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে সবুজ হবিগঞ্জ আদালতে চেকজালির মামলা দায়ের করেন।
    এঘটনায় কিপ্ত হয়ে প্রবাসীর স্রী সবুজের বিরুদ্ধে বানিয়াচং থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি অভিযোগ দায়ের করেন।

    অভিযোগের প্রাপ্তি সাপেক্ষে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

    এরই প্রেক্ষিতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)এমরান হুসেনের দিক নির্দেশনায় এসআই সামছুল ইসলাম সঙ্গীয় পোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৩ই সেপ্টেম্বর (শুক্রবার) রাত সাড়ে নয়টার দিকে স্হানীয় বড়বাজার এলাকা থেকে সবুজকে গ্রেফতার করা হয়।

    পরে আজ ৪ঠা সেপ্টেম্বর(শনিবার) সকালে গ্রেফকৃত সবুজকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।

    তবে সবুজ গ্রেফতারের বিষয়টি এলাকায় জানাজানি হয়ে পড়লে,দিনভর লোকমুখে এবিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ সমালোচনা করা হয় এবং ঐ প্রবাসীর স্রীকে নিয়ে এবং তার খারাপ চরিত্র নিয়ে আলোচনা সমালোচনা ঝড় বইছে এলাকাবাসী ও যুব সমাজের আলাপ আলোচনাতে।

  • বানিয়াচং হাসপাতালে মেনিফোল্ড অক্সিজেন সঞ্চালন লাইন চালু

    বানিয়াচং হাসপাতালে মেনিফোল্ড অক্সিজেন সঞ্চালন লাইন চালু

    হবিগঞ্জে এই প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ চালু হলো মেনিফোল্ড অক্সিজেন সঞ্চালন লাইন। যার মাধ্যমে একসাথে ১৫ জন রোগীকে অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে।

    আজ শনিবার (৪ সেপ্টেম্বর) বানিয়াচং উপজেলা পরিষদের উদ্যোগে এবং দাতা সংস্থা জাইকার অর্থায়নে প্রায় ১১ লক্ষ টাকা ব্যায়ে এ প্রকল্পটির উদ্ভোধন করা হয়।

    উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং- আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খাঁন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামিমা আক্তার প্রমুখ।

    একই সাথে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাও অনুষ্ঠিত হয়।উপজেলা পরিষদ এবং সংসদ সদস্য এর পক্ষ থেকে হাসপাতালের সার্বিক উন্নয়নে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। মিটিং শেষে এমপি আব্দুল মজিদ খান হাসপাতাল পরিদর্শন করেন তিনি ।

  • বানিয়াচং উপজেলার ইউএনও মাসুদ রানা‘র বিদায় সংবর্ধনা

    বানিয়াচং উপজেলার ইউএনও মাসুদ রানা‘র বিদায় সংবর্ধনা

    দি‌লোয়ার হোসাইনঃ বানিয়াচং উপজেলার নির্বাহী অফিসার মাসুদ রানা বাংলাদেশ সরকারের অর্থায়নে যুক্তরাজ্য গমন উপলক্ষ্যে বানিয়াচং প্রেসক্লাবের উদ্যোগে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
    সংবর্ধনা সভায় বক্তারা বলেন বানিয়াচং উপজেলার জন্য বিদায়ী ইউএনও মাসুদ রানা অনেক কাজ করে গেছেন।

    ওই সমস্ত কাজের সুফল আগামীতে বানিয়াচংবাসী ভোগ করবেন বলে ও বক্তারা আশাবাদ ব্যাক্ত করেছেন।

    ইউএনও বানিয়াচং উপজেলায় যোগদান করেই পাখি শিকার বন্ধ করার জন্য সর্বাত্মকভাবে কাজ করে পাখি শিকার বন্ধ করেছেন।

    রানার গ্রুপ তৈরি করে অনেক দৌড়বিদ সৃষ্টি করেছেন। প্রভাতকালীন সময়ে সাইকেল চালিয়ে একটি সাইক্লিং ক্লাব তৈরি করেন।

    ক্রীড়াক্ষেত্রে বালিকাদের ফুটবল টিম তৈরি করেছেন। যারা আগামীতে জাতীয় পর্যায়ের ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহন করবে।

    বক্তারা বিদায়ী ইউএনও মাসুদ রানা‘র দায়িত্বকালীন সময়ের ভূয়সী প্রশংসা করেন। বিদায়ী ইউএনওকে একজন চৌকস,দক্ষ ও সৎ মানবিক গুনে গুনান্বিত একজন কর্মকর্তা হিসেবে উনার উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

    ২ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২টায় বানিয়াচং প্রেসক্লাব মিলনায়তনে সংবর্ধনা সভা অনুষ্টিত হয়েছে।

    বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক খলিলুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিঠির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান।

    সংবর্ধিত ব্যাক্তি উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, বানিয়াচং থানা অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি‘র যুগ্ম আহবায়ক শেখ বশির আহমদ, বানিয়াচং প্রেসক্লাবের উপদেষ্টা মোতাব্বির হোসেন,মোশাররফ হোসেন, উপজেলা যুবলীগের সহসভাপতি ছায়েব আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান খান মামুন, প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক মখলিছ মিয়া, প্রেসক্লাবের কোষাধক্ষ্য তৌহিদুর রহমান পলাশ প্রমূখ।

    বক্তারা বিদায়ী ইউএনও মাসুদ রানা‘র দায়িত্বকালীন সময়ের ভূয়সী প্রশংসা করেন। বিদায়ী ইউএনওকে একজন চৌকস, দক্ষ ও সৎ মানবিক গুনে গুনান্বিত একজন কর্মকর্তা হিসেবে উনার উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।