Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস পালন

    হবিগঞ্জে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস পালন

    হবিগঞ্জে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার সকাল ১১টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল, সাবেক উপাধক্ষ্য মোহাম্মদ আব্দুজ জাহির, বিটিভি জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান, প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শাকিল চৌধুরী প্রমুখ।

    অনুষ্ঠানে বক্তাগণ বলেন- দেশ আজ পিছিয়ে নেই, শিক্ষা স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ছোয়া লেগেছে, ডিজিটালাইজেশনের ফলে দেশের প্রতিটি মানুষ এগিয়ে যাচ্ছে, একজন কৃষকও এখন মোবাইলের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে পারছে।

    বক্তাগণ আরো বলেন- বাল্য বিবাহ, যৌতুক এবং নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধ সমাজ থেকে দুরীভূত করতে হলে শিক্ষার কোন বিকল্প নাই। তাই আমাদের শিক্ষার অগ্রগতিকে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে করে আমাদের ভবিষ্যত প্রজন্মকে যুগোপযোগী এবং মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।

  • হবিগঞ্জ পৌরসভার ব্যাতিক্রমধর্মী অনুষ্ঠান সিলেট বিভাগীয় শ্রেষ্ঠ ইমামকে সংবর্ধনা প্রদান

    হবিগঞ্জ পৌরসভার ব্যাতিক্রমধর্মী অনুষ্ঠান সিলেট বিভাগীয় শ্রেষ্ঠ ইমামকে সংবর্ধনা প্রদান

    সাইফুল ইসলাম মজনু
    হবিগঞ্জ কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মুফতি আব্দুল মজিদ পিরিজপুরী সাহেব সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়ায় হবিগঞ্জ পৌরসভার মাননীয় মেয়র জনাব আতিউর রহমান সেলিমের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভা কর্তৃক সম্মাননা স্বরূপ এক সংবর্ধনা প্রদান করা হয়।

    উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ – লাখাই ও শায়েস্তাগঞ্জের মাননীয় এমপি আলহাজ্ব এডভোকেট মোহাম্মাদ আবু জাহির, বিশেষ অতিথি ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা কার্যালয়ের মাননীয় উপ পরিচালক আল্লামা শাহ মোহাম্মাদ নজরুল ইসলাম এছাড়া হবিগঞ্জ পৌরসভার কর্মকর্তা কর্মচারী, কাউন্সিলরগন সহ হবিগঞ্জ পৌরসভার অন্তর্গত প্রত্যেক মসজিদের ইমাম ও সভাপতি / সেক্রেটারিসহ গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে হবিগঞ্জ টাউন হলে পৌর মেয়র জনাব মোহাম্মাদ আতাউর রহমান এর সভাপতিত্বে এ সংবর্ধনা প্রদান করা হয়।

    সভা শেষে সংবর্ধিত ব্যাক্তির হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়।

  • বিদায় মাসুদ রানা স্বাগতম পদ্মাসন সিংহ

    বিদায় মাসুদ রানা স্বাগতম পদ্মাসন সিংহ

    আকিকুর রহমান রুমনঃ-

    হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন পদ্মাসন সিংহ। পূর্বের উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা ইংল্যান্ডে উচ্চশিক্ষাজনিত প্রোগ্রামে যাওয়ার কারনে তার শূন্যপদে স্থলাভিসিক্ত হয়েছেন পদ্মাসন সিংহ।

    ০৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নতুন যোগদানকৃত ইউএনও পদ্মাসন সিংহ‘র নিকট দায়িত্বভার হস্তান্তর করেছেন মাসুদ রানা।

    ৩৩ তম বিসিএস ক্যাডার পদ্মাসন সিংহ ইউএনও হিসেবে প্রথম যোগদান করেছিলেন সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায়। পরবর্তীতে একই জেলার জগন্নাথপুর উপজেলায় কর্মরত থাকা অবস্থায় বদলি করা হয়েছে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায়।

    এক সন্তানের জনক পদ্মাসন সিংহ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কৃতি সন্তান। তিনি পড়ালেখা করেছেন সিলেট এমসি কলেজে।ওই কলেজ থেকে কেমিস্ট্রি‘তে অনার্স মাষ্টার্স করেছেন।

    একটি সূত্রে জানা যায়,বানিয়াচংয়ে নবাগত ইউএনও এর পূর্বের দুটি উপজেলায় অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করে এসেছেন।
    এ ব্যাপারে নবাগত উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেন হবিগঞ্জ জেলার সবচেয়ে বড় উপজেলায় যোগদান করলাম।আশা করছি সবাইকে সাথে নিয়ে সবার সহযোগীতায় ভালো কাজ করতে পারব।

  • শায়েস্তাগঞ্জে বাইসাইকেল বিতরণ

    শায়েস্তাগঞ্জে বাইসাইকেল বিতরণ

    করোনায় ক্ষতিগ্রস্থ দুস্ত মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী পক্ষ থেকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ৮৯ জন ৩৩৩ নাম্বারে কল দিয়ে মানবিক সহায়তা ও ১৭টি গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল বিতরন করা হয়েছে।

    জানা যায়, মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ এডভোকেট আবু জাহির অডিটোরিয়ামে মানবিক সহায়তা ও গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ও বক্তব্য রাখেন ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান।

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গাজিউর রহমান ইমরানের স ালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশীদ তালুকদার ইকবাল, উপজেলা পরিষদের সংরক্ষিত ভাইচ চেয়ারম্যান মুক্তা আক্তার, শায়েস্তাগঞ্জ থানা ভারপ্রাপ্ত তদন্ত ওসি মোঃ মোরশেদ আলম, শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণডুরা ইউপি চেয়ারম্যান হোসাইন আদিল মোঃ জজ মিয়া, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী, নুরপুর ইউপি চেয়ারম্যান মোঃ মুখলেছুর রহমান।

    এছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রমা প্রদ দে, উপজেলা একাডেমী সুপার ভাইজার জগদীশ চন্দ্র দাশ তালুকদার, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান, প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমীর এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক, শায়েস্তাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী, নুরপুর ও প্রাণ আর.এফ.এল. স্কুলের প্রধান শিক্ষক সহ অনেকেই উপস্থিত ছিলেন।

  • ১৯ জনকে চেক দিলেন এমপি আবু জাহির

    ১৯ জনকে চেক দিলেন এমপি আবু জাহির

    হবিগঞ্জ সদর উপজেলায় বিভিন্ন অসুখে আক্রান্ত ১৯ জনকে সাড়ে ৯ লাখ টাকা সরকারি চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে।

    আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রধান অতিথি হিসাবে চেক বিতরণ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি।

    ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীরা এ সহায়তা পেয়েছেন।

    সদর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পালের সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান প্রমুখ।

    সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে হবিগঞ্জ সমাজসেবা অধিদপ্তর এই সহায়তা প্রদান করে।

    জনপ্রতি পঞ্চাশ হাজার টাকা করে পেয়েছেন উপকারভোগী নারী-পুরুষ ও শিশুরা। বছরজুড়ে দফায় দফায় এ কার্যক্রম অব্যাহত থাকছে বলে সংশ্লিষ্টরা জানান।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করতে উপকারভোগীসহ সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন এমপি আবু জাহির।

  • মাধবপুরে ভোক্তা অধিকার আইনে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

    মাধবপুরে ভোক্তা অধিকার আইনে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

    হবিগঞ্জ মাধবপুরে ঢাকা সিলেট হাইওয়ে রোডে অবস্থিত ৩টি হোটেল কে ১ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তর হবিগঞ্জ। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা সিলেট হাইওয়ে রোড এলাকায় মনিটরিংএ অংশ নেয় হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তরের কর্মকর্তাসহ শায়েস্তাগঞ্জ RAB-9একটি দল।

    হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ খাবার, মূল্য তালিকা না থাকা,খাবার পেপার দিয়ে ঢেকে না রাখা ইত্যাদি কারণে হোটেল হাইওয়ে ইন, হোটেল আল আমিন ও হোটেল বাঁশপাতা কে মোট ১ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরণ আইনে তাদের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে।

  • হাইওয়ের বিভিন্ন হোটেলে ভোক্তা অধিকার ও র‌্যাবের অভিযান

    হাইওয়ের বিভিন্ন হোটেলে ভোক্তা অধিকার ও র‌্যাবের অভিযান

    সৈয়দ সালিক আহমেদঃ হবিগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব- ৯ শায়েস্তাগঞ্জ এর যৌথ অভিযানে ঢাকা সিলেট হাইওয়ে রোডের হোটেল হাইওয়ে ইন, হোটেল আল আমিন এবং বাঁশপাতাকে লক্ষাধিক টাকার উপরে জরিমানা করেছে।

    আজ মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ এর উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

    ভোক্তা অধিকার হবিগঞ্জ কার্যালয়ের উপ পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে অভিযানের সময় নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না এবং কেমিক্যাল রং মেশানোসহ বিভিন্ন অপরাধে মাধবপুরের হোটেল হাইওয়ে ইনকে ৫০ হাজার টাকা, ফুড গার্ডেনকে ১০ হাজার টাকা, মাধবপুর নোয়াপাড়ায় অবস্থিত হোটেল আল আমিনকে ৩০ হাজার টাকা এবং পুটিজুরী বাজারে অবস্থিত হোটেল বাশপাতাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    এবিষয়ে উপ পরিচালক দেবানন্দ সিনহা বলেন, আমাদের এধরণের অভিযান সব সময় অব্যাহত থাকবে। ভোক্তা অধিকার বিষয়ে সরকারের নির্দেশনা গুলো বাস্তবায়ন করা হবে।