Category: হবিগঞ্জ

  • বানিয়াচংয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

    বানিয়াচংয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

    হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১জন। এতে আহত হয়েছেন আরো ২জন। দুর্ঘটনার পর পর ফায়ার সার্ভিস এবং বানিয়াচং থানার একদল পুলিশ সদস্য স্থানীয় লোকদের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

    স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার ১১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ বানিয়াচং রোডের সুবিদপুর ইউনিয়নের আতুকুড়া বাজারের উত্তরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে সুনারু গ্রামের মতিলাল দাস এবং স্ত্রী ও দুই মেয়েসহ দূর্ঘটনা গুরুতর আহত হন।

    খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও জনগনের সহায়তায় তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কাকন দাস (২১)কে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

  • লাখাইয়ে কৃষি ক্ষেত্রে নারী, মজুরীতে বৈষম্য

    লাখাইয়ে কৃষি ক্ষেত্রে নারী, মজুরীতে বৈষম্য

    হবিগঞ্জের লাখাইয়ে পুরুষের পাশাপাশি নারীরাও কৃষিকার্যাদিতে অবদান রেখে চলেছেন সমানতালে। নারীদের কেউবা নিজেদের গৃহস্থালি কাজে পুরুষকে সহযোগিতার করে যাচ্ছেন এবং বাড়ির আঙ্গিনায় ফলদ, বনজ গাছপালা লাগানো সহ শাকসবজি চাষবাস করে সংসারে স্বচ্ছতা আনায়নে নিয়োজিত। আবার কেউবা অন্যের জমিতে শ্রম বিক্রি করে জীবনযুদ্ধে ব্যাস্থ।

    লাখাইয়ে উল্লেখযোগ্য সংখ্যক নারী শ্রমিকের কাজ করে থাকেন। দরিদ্র পরিবারের অনেক নারী কৃষি কাজে তাদের শ্রমের বিনিময়ে তাদের সংসার চালাচ্ছেন। দরিদ্র ও অতিদরিদ্র নারীরা দলবেঁধে কৃষি জমিতে কাজ করতে দেখা যায়।

    নারী শ্রমিকরা জমিতে ধান রোপন, আগাছা পরিষ্কার, বীজতলা থেকে চারা উত্তোলনের মতো কাজ করে থাকে। আবার কেউবা মাটি কাটার মতো পরিশ্রমের কাজও করছে।

     

    লাখাইয়ে কৃষি ক্ষেত্রে নারী মজুরীতে বৈষম্য
    মাঠে নারী শ্রমিকরা সারিবদ্ধ ভাবে ধানের চারা রোপনে ব্যস্থ।

    নারীরা পুরুষের মতো শ্রমিকের কাজ করলেও তারা পুরুষের চেয়ে মজুরী পান কম। তারা তাদের ন্যায্য মজুরি প্রাপ্তি থেকে হন বঞ্চিত।

    খোজঁ নিয়ে জানা যায় উপজেলার গোপালপুর, আগাপুর, মাহমুদপুর, মোড়াকরি সহ বিভিন্ন গ্রামের নারী শ্রমিকেরা সারা বছরই কোনো না কোন কৃষিকার্যাদিতে সম্পৃক্ত।

    নারী শ্রমিকেরা পুরুষ শ্রমিকের তুলনায় কোন কোন কাজে অধিকতর দক্ষতাসম্পন্ন হলেও সেই অনুসারে তারা মূল্যায়িত হননা।

    কৃষক কুদ্দুছ মিয়া জানান, আমি বুল্লা হাওরে গত বছর বোরো ধান চাষের সময় নারী শ্রমিক নিয়োগ করি। তারা জমি রোপনে বেশ দক্ষ এবং কাজেও কোন অলসতা নেই। মজুরী কিছুটা কম।

    কৃষক ফরিদ মিয়া জানান, আমি প্রতি বছর আমার জমিতে আগাছা সাফ করতে নারী শ্রমিক নিয়ে আসি।বর্তমান লাখাইয়ে রোপা আমন ধান লাগানো পুরোদমে চলছে।

     

    লাখাইয়ে কৃষি ক্ষেত্রে নারী মজুরীতে বৈষম্য
    মাঠে নারী শ্রমিকরা সারিবদ্ধ ভাবে ধানের চারা রোপনে ব্যস্থ।

    বিভিন্ন মাঠ সরেজমিন পরিদর্শনে দেখা যায়, নারী ও পুরুষ শ্রমিক একত্রিত হয়ে জমিতে ধান রোপন করছে। আবার কোথাও শুধু নারীরা দলবেঁধে জমিতে ধান রোপন করছে।

    সরেজমিন উপজেলার কাসিমমপুর, বামৈ ও সিংহগ্রাম মাঠে পরিদর্শনকালে এ দৃশ্য দেখা যায়। কাসিমপুর মাঠে নারী শ্রমিক স্বরস্বতি (৩৫), বিশখা (৪৫) ও ফালানি (৫০) এর সাথে আলাপকালে জানান, আমরা ৬ জন নারী মিলে দলবদ্ধ হয়ে চুক্তিতে জমিতে ধান রোপন করছি। প্রতি বিঘা জমিতে ১ হাজার টাকা।

    সারাদিনে ২ থেকে তিন বিঘা জমি রোপন করতে পারি। আর এতে আমাদের ৪০০-৫০০ টাকা করে রোজগার হয়।

    এভাবে ভাল আয় করতে পারছি তবে আমরা যখন দৈনিক ভিত্তিতে কাজ করি তখন আমাদের মজুরি ৫০-১০০ টাকা কম দিয়ে থাকেন। আমরা নিরুপায় হয়ে মেনে নিতে বাধ্য হই।

    ধান রোপন ছাড়া আরকি কাজ করেন জানতে চাইলে অনুরোপা নামে একজন জানান, মাটিকাটা সহ যখন যে কাজ পাই তাই করে থাকি। আমাদের চুক্তিতে কাজ করলে আয় বেশী হয়।

  • সাংবাদিক ফজলুর রহমান ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি নিযুক্ত

    সাংবাদিক ফজলুর রহমান ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি নিযুক্ত

    হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ ফজলুর রহমান ২৪ ঘন্টা সংবাদ ভিত্তিক টেলিভিশন “ডিবিসি নিউজ” এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত হয়েছেন। ডিবিসি কর্তৃপক্ষ ৮ সেপ্টেম্বর এ নিয়োগ প্রদান করেন।

    ডিবিসি টিভি’র হবিগঞ্জ প্রতিনিধি মোঃ ফজলুর রহমান তাকে হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত করায় “ডিবিসি নিউজ” কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

    প্রকাশ, মোঃ ফজলুর রহমান ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক চাকুরি বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে ১৯৮৬ সালে সাংবাদিকতা জীবন শুরু করেন। ১৯৮৭ সনে তিনি হবিগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক দৃষ্টিকোণ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে যোগদান করেন।

    ১৯৮৮ সনে চট্টগাম থেকে প্রকাশিত দৈনিক নয়াবাংলা পত্রিকার জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সনের ১ জুলাই দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি নিয়োগ লাভ করেন মোঃ ফজলুর রহমান।

    অদ্যাবদি তিনি ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯৭ হবিগঞ্জ থেকে প্রকাশিত হয় সাপ্তাহিক হবিগঞ্জ পরিক্রমা’র নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন।

    ২০০২ সনের ২ আগষ্ট দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকা প্রকাশিত হলে অন্যান্যদের সাথে মোঃ ফজলুর রহমান সহযোগি সম্পাদক ও পরবর্তীতে তিনি দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস এর ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন।

    ২০১৩ সনের প্রথম দিকে দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস এর প্রকাশনা বন্ধ হয়ে যায়। ফলে “দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস” নামে নতুন করে ডিক্লারেশন গ্রহন করে ২০১৩ সনের ৪ এপ্রিল থেকে সম্পাদক ও প্রকাশক হিসেবে মোঃ ফজলুর রহমান দায়িত্ব পালন করে আসছেন।

    মোঃ ফজলুর রহমান ২০০০ থেকে ২০০৩ সন পর্যন্ত দু’মেয়াদে ৪ বছর হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এর দায়িত্ব দক্ষতার সাথে পালন করেন। ওই সময় হবিগঞ্জ প্রেসক্লাবের বহুতল ভবন নির্মাণ করা হয়।

    তিনি ২০১০, ২০১৩ ও ২০১৬ সালে ৩ মেয়াদে হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন।

    সাংবাদিকতার পাশাপাশি মোঃ ফজলুর রহমান বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। হবিগঞ্জের বাণিজ্যিক এলাকাস্থ হবিগঞ্জ ইসলামিয়া চক্ষু হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক ও আর্তসামাজিক সংগঠন হবিগঞ্জ আই ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

  • চুনারুঘাটে পুলিশের অভিযানে পলাতক ৯জন গ্রেফতার

    চুনারুঘাটে পুলিশের অভিযানে পলাতক ৯জন গ্রেফতার

    হবিগঞ্জের চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মো: আলী আশরাফ এর দিক নির্দেশনায় পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার পলাতক আসামি ৯জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়।

    আটকৃতরা হলো বগাডুবি এলাকার মাদক মামলায় ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি শামীম মিয়া (৩৪), কার্তিক বাওরী (২৫) নির্মল তাতী (২৪) শুভ রাজ বংশী (২৩) অজিদ মাল (৫০) আব্দুল জলিল ওরফে কুটি (৪০) আব্দুল কাদির ওরফে সফিক (৪৫) কাছন মিয়া(৩৫) ফরিদ মিয়া(৪৮)।

    আটককৃতদের শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মো: আলী আশরাফ জানান, মাদক, মারামারিসহ বিভিন্ন মামলা রয়েছে তাঁদের বিরুদ্ধে।

    আসামীরা দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় পলাতক ছিল। আজ তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • চুনারুঘাটে অটোরিকশা ভাড়া নিয়ে ইউএনওর কাছে অভিযোগ দায়ের

    চুনারুঘাটে অটোরিকশা ভাড়া নিয়ে ইউএনওর কাছে অভিযোগ দায়ের

    তোফাজ্জল হকঃ চুনারুঘাটে অটোরিকশা ভাড়া নিয়ে ইউএনওর কাছে অভিযোগ দায়ের। সারা দেশের ভাড়া কমলেও চুনারুঘাট থেকে দেওরগাছ আমতলীর বাজারে অটোরিকশা ভাড়া এখনো কমেনি।

    মহামারি শেষে স্বাভাবিক ভাড়ায় ফেরার কথা থাকলেও চুনারুঘাট থেকে আমতলী রোডের অটোরিকশা ভাড়ায় নৈরাজ্যের অভিযোগ গড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও।

    অনেক সময় টমটম চালাকদের সাথে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটছে। এমন অবস্থায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ দিয়েছে শিক্ষার্থীরা।

    চুনারুঘাটে অটোরিকশা ভাড়া নিয়ে ইউএনওর কাছে অভিযোগ দায়ের

    এই রাস্তা দিয়ে চুনারুঘাট বালিকা উচ্চ বিদ্যালয়, চুনারুঘাট সরকারি কলেজ ও অগ্রণী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও কয়েকটি চা বাগানে শ্রমিক, ৩০ থেকে তার অধিক গ্রামের সাধারণ মানুষ যাতায়াত করে।

    অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করে যাত্রীদের পাশে দাঁড়াতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ মানুষ।

    ভুক্তভোগীরা আরো বলেছেন চুনারুঘাটের সকল রোডের ভাড়া কমলে ও কমেনি চুনারুঘাট টু দেওরগাছ (আমতলীর) ভাড়া।

    এদিকে অটোরিকশায় চারজন যাত্রী বহনের নিয়ম থাকলেও ৮জন যাত্রী বহন করে থাকে। দীর্ঘদিন থেকে এভাবে যাত্রী বহন করে আসছে। কিন্তু ১১ আগস্ট থেকে কঠোর বিধিনিষেধ শিথিল হলেও অটোরিকশায় লকডাউনের সময়ে সমপরিমাণ ভাড়া আদায় করে আসছে।

  • মাধবপুরে ফেন্সিডিল সহ নারী মাদক কারবারি আটক

    মাধবপুরে ফেন্সিডিল সহ নারী মাদক কারবারি আটক

    হবিগঞ্জের মাধবপুরে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ২১ বোতল ফেন্সিডিল সহ রহিমা খাতুন (৩৭) নামে এক নারী মাদক কারবারি কে আটক করেছে।

    আজ (শুক্রবার) দুপুরে ধর্মঘর সীমান্তের ১৯৯৫/৯ এস পিলারের ৮০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে সস্তা মোরা নামক স্থানে অভিযান চালিয়ে ওই নারী মাদক কারবারি কে আটক করা হয়।

    হবিগঞ্জ ৫৫ বিজিবি ’র অধিনায়ক লে.কর্ণেল সামীউন্নবী চৌধুরী জানান, ধর্মঘর ক্যাম্পের নায়েক আমিরুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ২১ বোতল ফেন্সিডিল সহ রহিমা খাতুন কে আটক করে।

    রহিমা খাতুন মাধবপুর উপজেলার দেবনগর গ্রামের রাসেল মিয়ার স্ত্রী।

  • মাধবপুরে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান

    মাধবপুরে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান

    হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের যৌথ অভিযানে পরিবেশ বিনষ্ট ও অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসয়ম বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ও পাইপ ধ্বংস করা হয়।

    উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে আজ ১০ সেপ্টেম্বর শুক্রবার চৌমুহনী রাবার ড্যাম এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের এক যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ও বেশ কিছু পাইপ ধ্বংস করা হয়।

    উল্লেখ্য, গত ৬ই সেপ্টেম্বর জেলা প্রশাসন কর্তৃক সোনাই নদীর তীরবর্তী এলাকায় একই ধরনের আরেকটি অভিযান পরিচালিত হয় এবং বিপুল পরিমাণ যন্ত্রপাতি ধ্বংস করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন জানান, বালি ও মাটি দস্যুদের বিরুদ্ধে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।