Category: হবিগঞ্জ

  • মাধবপুরে ২৪ টি পরিবারকে বসতবাড়ি ছাড়তে রেল কর্তৃপক্ষের নির্দেশ 

    মাধবপুরে ২৪ টি পরিবারকে বসতবাড়ি ছাড়তে রেল কর্তৃপক্ষের নির্দেশ 

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ব্যাঙ্গাডোবা গ্রামের ভুমিহীন ২৪ টি পরিবার কে ৩ দিনের মধ্যে সবতভিটা সরিয়ে নিতে রেল কতৃপক্ষ নির্দেশ দিয়েছেন। এ নির্দেশ পাওয়ার পর ভুমিহীন ২৪ টি পরিবারে নেমে এসেছে হতাশা।

    বিকল্প কোন থাকার জায়গা নেই তাদের। ছেলে মেয়ে নিয়ে গাছ তলায় থাকতে হবে বলে পরিবার গুলো জানিয়েছেন। তারা প্রধানমন্ত্রীর সু দৃস্টি কামনা করছেন।

    এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার গুলো হবিগঞ্জ জেলা প্রশাসকের নিটক একটি লিখিত আবেদন করেছেন। লিখিত আবেদনে জানা যায়,নোয়াপাড়া রেলওয়ে ষ্টেশনের উত্তর পাশে অবস্থিত রেলওয়ে লাইনের পূর্ব ও পশ্চিম পাশে রেলওয়ের অব্যবহৃত জমিতে  ৪০ বছর  যাবত ব্যাঙ্গাডোবা গ্রামের ২৪  টি পরিবার বসবাস করছে। রেলওয়ে ষ্টেশনের ১ টি উন্নয়ন প্রকল্পের আওতায় স্টেশনের চারদিকে সীমানা প্রাচীর ণির্মান করা হচ্ছে। ২৪ টি পরিবারের ঘর সীমানা প্রাচিরের মধ্যে অবস্থিত।

    সিমানা প্রাচীর নির্মানের ফলে তাদের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

    রাস্তা না রেখে সিমানা প্রাচীর নির্মান করা হলে ওই এলাকায় বসবাসরত লোকদের চলাচলের কোন রাস্তা থাকবে না। মৃত দেহ দাফন ও লোকজনদের চলাচলের সুবিধার্থে গত ১১ আগষ্ট স্থানীয় লোকজন মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তার মাধ্যমে রেল মন্ত্রী বরাবর একটি দরখাস্ত করেন।

    গত ১৪ আগষ্ট এলাকাবাসী রাস্তার রাখার দাবিতে একটি মানববন্ধন করে। গত ১৫ আগষ্ট মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান ও উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন এলাকাটি সরজমিনে পরিদর্শন করেন।

    গত ২৬ আগষ্ট বাংলাদেশ রেলওয়ে চট্রগ্রাম সিআরবি চীপ ইঞ্জিনিয়ার এলাকাটি পরিদর্শনে আসলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বাক্ষাত করে এলাকাবাসীর সুবিধার্থে ও চলাচলের জন্য ২ টি পকেট গেইট রাখার জন্য এলাকাবাসীর পক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একটি আবেদন করেন। কিন্তু হঠাত করে গত ৮ সেপ্টেম্বর উপ-সহকারী প্রকৌশলী / কার্য্য বাংলাদেশ রেলওয়ে শায়েস্তাগঞ্জ এর স্বাক্ষরিত একটি নোটিশে তিন দিনের মধ্যে বসত ভিটা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়।

    ব্যাঙ্গাডোবা গ্রামের বাসিন্দা মোঃ ফায়েজ মিয়া জানান, আমাদের সবতভিটা থেকে উচ্ছেদ করা হলে মাথা গুজার কোন ঠাই হবে না।  আমাদের সন্তানদের পড়ালেখা করতে বিদ্যালয়ে যাওয়া হবে না। আমাদের পরিবারের অসুস্থ, বয়স্ক মানুষ গর্ভবতি মহিলা ও সদ্য প্রসবিত শিশু বাচ্চাদের নিয়ে আমরা কোথায় আশ্রয় নেব ?

    মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন জানান, বসতবাড়ি ছাড়ার নির্দেশের বিষয়টি আমি অবগত নই।

  • সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার এস এম মুরাদ আলি

    সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার এস এম মুরাদ আলি

    সিলেট রেঞ্জ কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন ।

    আজ ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সিলেট রেঞ্জ কার্যালয়ের মাসিক সভায় শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে এ ঘোষণা দেওয়া হয়।

    পুলিশ হেডকোয়ার্টার্সের অভিন্ন মানদন্ডের আলোকে সিলেট রেঞ্জের মধ্যে বিভিন্ন চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, গ্রেফতারী পরোয়ানা তামিল/ নিস্পত্তি, চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতার, তালিকাভূক্ত সন্ত্রসী গ্রেফতার, মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ী গ্রেফতার বিবিধ সংক্রান্তে বিভিন্ন বিষয়ে তিনি সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন।

    শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হওয়ায় রেঞ্জ অফিস হতে তাকে অভিনন্দন জানানো হয়।

  • হবিগঞ্জে নিবন্ধিত মহিলা সমিতির মাঝে চেক বিতরণ

    হবিগঞ্জে নিবন্ধিত মহিলা সমিতির মাঝে চেক বিতরণ

    মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। আজ বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলার নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝেনএ চেক হস্তান্তর করা হয়।

    জুম প্লাটফর্মের মাধ্যমে চলতি অর্থ বছরের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে ঢাকা থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা এমপি।

    মহিলা বিষয়ক অধিদপ্তর মহাপরিচালক রাম চন্দ্র দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সচিব মোঃ সায়েদুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান চেমন আরা তৈয়ব।

    জেলা পর্যায়ে চেক বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত জাহান, জেলা প্রশাসক। উপপরিচালক মোঃ মাহবুবুল আলমের সার্বিক ব্যবস্থাপনায় চেক বিতরণ অনুষ্ঠানে হবিগঞ্জ জেলার নিবন্ধিত ত্রিশটি মহিলা সমিতির মধ্যে ১১ লক্ষ ৭০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।

  • র‍্যাবের অভিযানে হবিগঞ্জ শহরের ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

    র‍্যাবের অভিযানে হবিগঞ্জ শহরের ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

    হবিগঞ্জ শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে র‍্যাবের অভিযান পরিচালিত হয়েছে৷

    আজ বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাহিদ হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

    এসময় শহরের ডাকঘর এলাকা ও কালিবাড়ি রোড এলাকার দাস ব্রাদাস, নূরে মদিনা এবং বর্ণমালা কসমেটিক্স এর দোকানে মোবাইল কোর্ট পরিচালিত হয়৷

    সিনিয়র এসিস্ট্যান্ট কমিশনার নাজরাতুল নাঈম ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেন৷

    জরিমানাকৃত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে
    দাস ব্রাদাস (নন্দ লাল দাস) ৩ হাজার টাকা,
    নূরে মদিনা (এমরান চৌধুরী বেলাল) ৫ হাজার টাকা, ও বর্ণমালা কসমেটিক্স (রোহেল মিয়া)কে ৫ হাজার টাকা।

  • সদর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রস্তুতিমূলক সভা

    সদর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রস্তুতিমূলক সভা

    শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সার্বিক প্রস্তুতি এবং করণীয় সম্পর্কে হবিগঞ্জ সদর উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সাথে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

    আজ বুধবার ৮ সেপ্টেম্বর দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা কনফারেন্স রুমে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।

    মিটিং সূত্রে জানা যায়, আগামী ১২ সেপ্টেম্বর থেকে সারা দেশে একযোগে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে সরকারী বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে। সেই আলোকে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সার্বিক প্রস্তুতি এবং করণীয় বিষয় সম্পর্কে হবিগঞ্জ সদর উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান সমুহের প্রধানদের সমন্বয়ে এসভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল।

    এসময় করোনা ভাইরাস থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়।

  • হবিগঞ্জ শহরের গলায় ফাঁস দিয়ে এক নারীর আত্মহত্যা

    হবিগঞ্জ শহরের গলায় ফাঁস দিয়ে এক নারীর আত্মহত্যা

     

    হবিগঞ্জ শহরের আমিরচান কমপ্লেক্স এর মালিক যুক্তরাজ্য প্রবাসী আবুল কাশেমের বাসা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

    আমিরচান কমপ্লেক্স এর মালিক যুক্তরাজ্য প্রবাসী আবুল কাশেমের সালমা কুঠিরের দ্বিতীয় তলার একটি রুমে ঝুলন্ত অবস্থায় থাকা জুলি বেগম (২৪) নামে দুই সন্তানের জননীর লাশ আজ বুধবার দুপুরে উদ্ধার করে পুলিশ।

    দীর্ঘদিন তার স্বামী নজরুল ইসলাম লিবিয়া থাকায় শশুড় বাড়ি থেকে গত দুদিন আগে মামার বাসায় বেড়াতে আসেন জুলি। সকালে ঘুম থেকে উঠে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়া হয়।

    হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃমাসুক আলী এই তথ্য নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাবে না এটি হত্যা নাকি আত্মহত্যা।

  • শায়েস্তাগঞ্জে টানা ১৮ মাস পর ১২ সেপ্টেম্বর খুলছে শিক্ষা প্রতিষ্ঠান

    শায়েস্তাগঞ্জে টানা ১৮ মাস পর ১২ সেপ্টেম্বর খুলছে শিক্ষা প্রতিষ্ঠান

    করোনা সংক্রমণের কারণে টানা ১৮ মাস বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। সারাদেশের ন্যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপযোগী করতে ঝোঁপঝাড় পরিষ্কার-পরিচ্ছন্নতা, শ্রেণিকক্ষ ধোয়া মোছাসহ অগ্রীম প্রস্তুতি শুরু হয়েছে।

    মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, করোনা সংক্রমণের কারণে গত বছর ১৮ই মার্চ থেকে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়। এরপর অনলাইনে পাঠদান শুরু হলেও সারাদেশে ৬৫ থেকে ৭০ শতাংশ শিক্ষার্থী নানা কারণে অনলাইনের সুযোগ বি ত ছিল। মাঝে কয়েক দফা শিক্ষা প্রতিষ্ঠান খোলার উদ্যোগ নিয়ে করোনা সংক্রমণ না কমার কারণে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হয়নি। তবে এখন করোনা সংক্রমণ কমায় সম্প্রতি সরকারি সিদ্ধান্তে আগামী ১২ই সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশনা দেওয়া হয়। তবে কিভাবে পাঠদান করতে হবে তারও নির্দেশনা দেওয়া হয়।

    সরজমিনে ঘুরে দেখা যায়, প্রাচীনতম শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, ইসলামী একাডেমী এন্ড হাইস্কুল, নুরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, মোজাহের উচ্চ বিদ্যালয়, প্রাণ আরএফএল পাবলিক স্কুল এন্ড কলেজ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। সরকারী ঘোষণার পর থেকেই শায়েস্তাগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, জুনিয়র বিদ্যালয়, কলেজ ও কেজি স্কুল খোলার প্রস্তুতি শুরু হয়েছে। সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন করার শ্রেণিকক্ষ পরিচ্ছন্ন করা হচ্ছে।

    শিক্ষা প্রতিষ্ঠানের সীমানা প্রাচীরের ভেতর ও বাহিরের ঝোঁপ ঝাড় ও পরিচ্ছন্ন করা হচ্ছে। অফিস, শিক্ষক কক্ষ, প্রাঙ্গণ সবই জীবাণু ছিটিয়ে রাখা হচ্ছে। ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান, ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক বলেন, সরকারি ঘোষণার পর শিক্ষা বিভাগ থেকে জানানো হয়েছে বিদ্যালয়কে জীবাণুমুক্ত করে শিক্ষা উপযোগী করে রাখার জন্য সকল প্রস্তুতি নিতে। তবে আমরা সকল ধরনের প্রস্তুতি নিয়েছি। তবে উপজেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসা মাস্ক ব্যবহার, হেন্ড স্যানিটাইজার, জ্বর মাপার থার্মোমিটার ও ১টি আইসোলেশনের জন্যে একটি রুম ঠিক করে রাখা হয়েছে।

    উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মুুজিবুর রহমান ও উপজেলা একাডেমী সুপারভাইজার জগদীশ চন্দ্র দাশ তালুকদার বলেন, ১২ই সেপ্টেম্বরের আগেই সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা উপযোগী করে প্রস্তুত রাখতে সকল ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের প্রধানকে।

    তবে তারা ঠিকমতো সরকারি আইন মানছে কিনা তা নজরদারীতেও রাখা হয়েছে।

    এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা মতো শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত কিনা ও সে নির্দেশনা মতো পরিচালিত হবে কিনা সেদিকে উপজেলা প্রশাসন কঠোর নজরদারী করছে।