Category: হবিগঞ্জ

  • মাধবপুরে মুক্তিযোদ্ধার উপর হামলা যুবক আটক

    মাধবপুরে মুক্তিযোদ্ধার উপর হামলা যুবক আটক

    হবিগঞ্জের মাধবপুরে মেয়ে কে উত্যোক্ত করার প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা পিতাকে পিটিয়ে আহত করেছে বখাটেরা। এ ঘটনায় পুলিশ হাসান আল মামুন (২০) নামে এক যুবক কে আটক করেছে। সে উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের কাওসার মিয়ার ছেলে। সোমবার দুপুরে মনতলা ষ্টেশন বাজারের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

    মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ( ইন্সপেক্টর) আব্দুল কাইয়ুম জানান, উপজেলার শ্রীধরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আউয়াল মিয়ার মেয়ে কে মনতলা কলেজ রোড এলাকায় কয়েকজন যুবক উত্যাক্ত করে। এ সময় মুক্তিযোদ্ধা প্রতিবাদ করলে উনার উপর হামলা চালানো হয়। এ ঘটনায় শ্রীধরপুর গ্রামের হাসান আল মামুনকে আটক করা হয়েছে।

  • লাখাইর ধর্ষণ মামলার আসামী ৪৮ ঘন্টার মধ্যে ৬ জন গ্রেফতার – পুলিশ সুপার

    লাখাইর ধর্ষণ মামলার আসামী ৪৮ ঘন্টার মধ্যে ৬ জন গ্রেফতার – পুলিশ সুপার

    হবিগঞ্জের লাখাই উপজেলার হাওরে নববধুকে ধর্ষণ মামলার ৪৮ ঘন্টার মধ্যে ৮জন আসামীর মধ্যে ৬জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২৪ ঘন্টার মধ্যে ৩জনকে আটক করে এবং বাকী ৩জনকে প্রযুক্তির সহায়তায় রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার পাহাড়ের পাদদেশ থেকে আটক করে নিয়ে আসে। ইতিমধ্যে আসামীরা তাদের অপরাধ স্বীকার করেছে।

    আজ সোমবার ৬ সেপ্টেম্বর বেলা আড়াইটায় পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার এস এম মুরাদ আলি এতথ্য জানান।

    তিনি আরো বলেন, গত ২৫ আগস্টে লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের বাদল মিয়ার ছেলে মোহাম্মদ রাকিব আহমদ তার সদ্য বিবাহিত স্ত্রী সোনিয়া আক্তার ও বন্ধু রকিব মিয়া কে নিয়ে লাখাই উপজেলার কৃষ্ণপুর গ্রামের পশ্চিমে টিক্কাপাড়া হাওড়া নৌকা ভ্রমণের উদ্দেশ্য বের হন।

    দুপুর সাড়ে ১২ ঘটিকার সময় আসামি মুসা মিয়া এবং সাব্বিরসহ অন্যান্য আসামীগণ আরেকটি নৌকা নিয়ে তাদের নৌকা গতিরোধ করে এবং লাঠি নিয়ে নৌকায় উঠে তাদেরকে মারধর করে আসামি মুসা মিয়া। লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে রাকিব আহমেদ এবং তার বন্ধু ও নৌকার মাঝিকে মারধর করে বেঁধে রাখে।

    পরবর্তীতে আসামিরা হাওড়ার সুইচগেট নিয়ে সোনিয়া আক্তারকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে, ধর্ষনের সময় তারা পড়নের কাপড় খুলে ভিকটিমের পাশে ভিকটিমের নগ্ন ছবি ও ভিডিও ধারন করে এবং বাদরি রাকিব আহমেদ এর কাছে বলে যে ৯লক্ষ টাকা দিতে হবে নতুবা হত্যা করে লাশ পানিতে ভাসিয়ে দেওয়া হবে।

    পরবর্তীতে বাদী এবং বাদীর বন্ধু ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। এদিকে সোনিয়া আক্তার এর শারীরিক অবস্থার অবনতি হলে গত ১ সেপ্টেম্বর হবিগঞ্জ সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার এর মাধ্যমে চিকিৎসা গ্রহণ করেন। পরবর্তীতে আদালতের মাধ্যমে ৮জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন রাকিব আহমদ।

    পুলিশ সুপার আরো বলেন, মামলা দায়ের পর পরই আমি নিজেকে এবং অতিরিক্ত পুলিশ সুপার,
    সদর সার্কেলের মাহফুজা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করে বাদী এবং ভিকটিমকে জিজ্ঞাসাবাদ শেষে লাখাই থানার অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করি। অফিসার ইনচার্জ ২৪ ঘণ্টার মধ্যে আসামি নাঈমুর রহমান শুভকে গ্রেফতার করেন এবং অপর ২ জন আসামিকে র‌্যাব আটক করে।

    এদিকে পুলিশের নিরবিচ্ছিন্ন অভিযানের ফলে অন্যান্য আসামিরা পার্বত্য জেলা আত্মগোপন করে। পুলিশের প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে তাদের অবস্থান চিহ্নিত করে পাতা মিয়ার ছেলে হৃদয় মিয়া (২২), বকুল মিয়ার ছেলে সুজাত মিয়া(২৩) এবং নিজাম মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৫) কে রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার ইসলামপুর বউ বাজার এলাকার পাহাড়ের পাদদেশ হতে আটক করা হয়। এনিয়ে মামলা দায়েরের ৪৮ ঘন্টার মধ্যে ৬জন আসামীকে গ্রেফতার করা হয়।

    এবং এই বিষয়ে মামলার আনুষঙ্গিক তদন্ত কাজ দ্রুত সমাপ্ত করে বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করবে।

  • লোকড়া হাসপাতালে স্ত্রীকে ভর্তি করে মালামাল চুরি

    লোকড়া হাসপাতালে স্ত্রীকে ভর্তি করে মালামাল চুরি

    হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা নিতে এসে চুরি করেছে এক চোর। স্ত্রীকে হাসপাতালে ভর্তি করে স্বামী হাসপাতালে জিনিসপত্র চুরি করতে ব্যস্থ।

    রবিবার দিবাগত রাতে লোকড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘঠে।

    জানা যায়, লাখাই উপজেলার করাব ইউনিয়নের ফুলতৈল গ্রামের নুরধন মিয়ার ছেলে জলিল মিয়া (২৫) তার স্ত্রী রিংকি বেগমকে রবিবার দুপুর ১২টায় ডেলিভারী সেবার জন্য লোকড়া হাসপাতালে ভর্তি করেন। ডেলিভারী দেরী হওয়াতে রাতে হাসপাতালে অবস্থান করেন তারা।

    রাত ১২টার সময় পরিবার কল্যাণ পরিদর্শিকা মিতু পাল ডেলিভারী রুমে জলিলের স্ত্রী রিংকি বেগমকে দেখতে যান, এই সুযোগে জলিল মিয়া হাসপাতালের আইপিএসএর ২টি ব্যাটারী এবং ১টি মেশিন নিয়ে পালিয়া যায়, যার বাজার মুল্য প্রায় ২ লক্ষ টাকা। মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় পাশের বাড়ীর কাওছার মিয়া টের পেয়ে চোরকে ধাওয়া দেন, ধাওয়া খেয়ে ব্যাটারী রেখে পালিয়ে যায় জলিল।

    খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ আব্দুন নুর জাহির, উপ পরিচালক পরিবার পরিকল্পনা মোঃ আব্দুর রহিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রওশন আরা এবং পরিবার পরিকল্পনা পরিদর্শন প্রবোধ চন্দ্র দাসসহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ ঘটনাস্থলে আসেন এবং জব্দকৃত মালামাল চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাসের নির্দেশে ইউনিয়ন পরিষদে রাখা হয়।

    এবিষয়ে ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ আব্দুন নুর জাহির বলেন, আমরা বিষয়টি চেয়ারম্যানের উপস্থিতিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।

  • চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক

    চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক

    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা থেকে ১৯ কেজি গাঁজাসহ ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-৯। আটককৃতদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

    আজ রবিবার ৫ সেপ্টেম্বর ৫টা ৫০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এবং সিনিঃ এএসপি এ কে এম কামরুজ্জামান এর নেতৃতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চন্দনা কলেজ রোডে অভিযান চালিয়ে গাজাসহ ৩জনকে আটক করে।

    র‌্যাব মিডিয়া সেল সূত্রে জানা যায়, চুনারুঘাট পৌরসভার ৯ নং ওয়ার্ড রফিক ম্যানসন এর পূর্ব পার্শে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১৯ কেজি গাজা, ৩টি মোবাইল সেট, ৩টি সীমকার্ডসহ আসামী মাখাল কান্দির বসুন দাসের ছেলে উমস দাস, বানিয়াচং উপজেলার পুকরা দৌলতপুরের মৃত কালা মিয়ার ছেলে মোঃ সোহেল মিয়া (৪০) এবং মত কালাই মিয়ার ছেলে মোঃ এলাছ মিয়া (৩৮) কে গ্রেফতার করা হয়।

    পরবর্তীতে আসামীদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৯(গ)/৪১ ধারায় মামলা দায়ের করে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।

  • শহরে মিষ্টি ও ফলের দোকানে ভোক্তা অধিকারের অভিযান

    শহরে মিষ্টি ও ফলের দোকানে ভোক্তা অধিকারের অভিযান

    হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার ও বানিজ্যিক এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক বাজার অভিযান পরিচালিত হয়।

    এ সময় বিভিন্ন অপরাধে ৬ টি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়।

    রবিবার ৫ সেপ্টেম্বর দুপুরে ভোক্তা অভিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে ও হবিগঞ্জ সদরের উপজেলার উপজেলা প্রানীসম্পদ অফিসার ডাঃ রনজিৎ কুমার আচার এর উপস্থিতিতে এ অভিযান করা হয়।

    এসময় চৌধুরীবাজার এলাকার লোকনাথ মিষ্টান্ন ভান্ডারকে রং ব্যবহার, নোংরা রান্না ঘর, দই ও রসমালাইয়ে মেয়াদ ও মূল্য না থাকা এবং মিষ্টির প্যাকেটের ওজন বেশি থাকার কারনে ১৫ হাজার টাকা, দেশ বন্ধু মিষ্টান্ন ভান্ডারকে প্যাকেটের ওজন বেশি থাকায় ৩ হাজার টাকা, জয় গোপাল মিষ্টান্ন ভান্ডারকে দই ও রসমালাই এর মোড়কে মেয়াদ মূল্য না থাকার কারনে ৬ হাজার টাকা জরিমানা করা হয় ।

    পাশাপাশি চৌধুরী বাজার এলাকায় ফলের দোকানে মূল্য তালিকা হালনাগাদ না থাকায় তানভীর এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা, গনি ফলের দোকানকে ১ হাজার টাকা এবং রিতু এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

    অভিযানে সহায়তা করেন হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম।

    সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে ।

  • বাহুবলে কার চাপায় মৌলভীবাজারের মোটরসাইকেল আরোহী নিহত

    বাহুবলে কার চাপায় মৌলভীবাজারের মোটরসাইকেল আরোহী নিহত

    জুবায়ের আহমেদঃ হবিগঞ্জের বাহুবলে ঢাকা সিলেট মহাসড়কে প্রাইভেট কার চাপায় মৌলভীবাজার জেলার সাইদুল আহমেদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

    ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার আখঞ্জী পেট্রোল পাম্পের পাশে।

    জানা যায়, নবীগঞ্জ উপজেলার রোকনপুর এলাকার থেকে মোটরসাইকেল যুগে সাইদুল আহমেদ (২৫) সহ তারা ২ বন্ধু বাহুবলের উদ্দেশ্য যাচ্ছিলো।

    ঢাকা সিলেট মহাসড়কের আখঞ্জী পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে পৌঁছামাত্রই পিছন দিক থেকে অজ্ঞাত একটি প্রাইভেট কার মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই সাইদুল আহমেদ এর মৃত্যু হয়।

    খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের একটি টিম সাইদুলের লাশ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে যায়।

    সাইদুল আহমেদ (২৫) মৌলভীবাজার উপজেলার বরশীজুরা গ্রামের মোহাম্মদ সুজন মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।

  • মাধবপুরে রাস্তা না থাকায় ভাঙ্গা অংশে ব্রীজ নির্মান করে চলাচল করছে ২০ টি পরিবার

    মাধবপুরে রাস্তা না থাকায় ভাঙ্গা অংশে ব্রীজ নির্মান করে চলাচল করছে ২০ টি পরিবার

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউারা ইউনিয়নের বাড়া চান্দুরা গ্রামে রাস্তা না থাকায় চরম দূর্ভোগ পোহাচ্ছে ২০ টি পরিবার। বাঁশ দিয়ে সেতু নির্মান করে চলাচল করছে লোকজন।

    সামান্য বৃষ্টি হলেই নিচু রাস্তাটি পানিতে তলিয়ে যায়। কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তখন বাঁশ দিয়ে সেতু নির্মান করে চলাচল করতে হয় তাদের।

    প্রায় সময় বাঁশের ব্রীজ ভেঙ্গে পনিতে পড়ে গিয়ে আহত হয়েছেন অনেকে। অনেক শিক্ষার্থী ঝুকি নিয়ে স্কুল – কলেজে যেতে হচ্ছে।

    স্থানীয় বাসিন্দারা জানান, বিগত দিনে চেয়ারম্যান , মেম্বররা রাস্তা করে দিবে আশ্বাস দিলেও নির্বাচনের পর আর তারা এলাকায় আসেনি।

    ভুক্তভোগী কালা মিয়া নামে একজন জানান, যত প্রার্থী পাশ করছে, যারা দাড়াইছে সবার কাছে আমরা গেছি। ১৫/১৬ বছর যাবত আমরা কষ্ট করতেছি। আমাদের আশা দিছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

    আল আমিন নামে একজন জানান, রাস্তা গুলো হইতেছে না। বাঁশ দিয়ে তৈরি করা ব্রীজ দিয়ে আমরা আইতেছি। ব্রীজ ভেঙ্গে ছেলে মেয়েরা বই, খাতা নিয়ে পইড়া যা গা। বই ভিজ্জা যায়গা। স্কুলে যেতে পারে না। প্রাইভেটে যেতে পারে না।

    আবু সাইদ নামে একজন এলাকাবাসী জানান, স্থানীয় মেম্বারের দ্বারে গেলে কইছে কইরা দিব । এখন পর্যন্ত কইরা দিছে না। তখন আমরা নিজেরা ব্রীজ কইরা আসা যাওয়া করতেছি।

    জানু মিয়া নামে একজন এলাকাবাসী জানান, ২০/২৫ টা পরিবার থাকে। ২ থেকে আড়াইশ মানুষ ধান, চাউল নিয়ে যাইতে পারে না রাস্তাটার কারনে। রাতে বিকালে চলতে পারে না।

    সাজিদা খাতুন নামে একজন মহিলা জানান, আমরা কোন চলাফেরা করতে পারি না। জবর কষ্ট হয়। লাশ নিয়ে যাবার কোন রাস্তা নাই। আমাদের বেশী রকম কষ্ট হয়। একটা রোগী যদি পরে বাড়িতে নিয়ে যাবার পথ নাই।

    আব্দুল মান্নান নামে একজন জানান, এইদিক দিয়া রাস্তা দিয়ে আসা যায় না। ধানের ভাড় নিয়ে আসা যায় না। পড়ে আচাড় খেতে হয়।

    আন্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহামেদ হেলাল জানান, আমি দুই বছর হল উপ নির্বাচনে চেয়ারম্যান হয়েছি। অনেক সমস্যা আমার ইউনিয়নে। অনেক রাস্তাঘাটের অনেক প্রবলেম। আমি চেষ্টা করতেছি আন্তরিক ভাবে আমার ইউনিয়নবাসীর দূর্ভোগ কমানোর জন্য।

    আমাদেরও সীমাবন্ধতা আছে তারপরও আমার উধ্বর্তন যারা আছেন আমাদের মন্ত্রী মহোদয়, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নিবার্হী কর্মকর্তা তাদের সহযোগীতায় আমাদের উন্নয়ন কার্যক্রম অব্যাহত আছে। আশা করি পর্যায়ক্রমে এই রাস্তার কাজেও আমরা হাত দিতে পারব।