Category: হবিগঞ্জ

  • মাধবপুরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট পুরস্কার বিতরণ

    মাধবপুরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট পুরস্কার বিতরণ

    ০১ ডিসেম্বর রোজ বুধবার রাতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর গ্রামের একঝাঁক তারুণ্যের কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১ইং ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    খেলার মোঃ শিমুল খাঁন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপত্বিত করেন ৯নং নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সিকান্দর সরদার

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন ৯নং নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও মাষ্টার শ্রী অবনী মোহন বিশ্বাস ।

    বিশেষ আর্কষন হিসেবে উপস্তিত ছিলেন-৯নং নোয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও উত্ত টুনামেন্টে প্রথম পুরুষ্কার দাতা শেখ মোহাম্মদ বাহর ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মোঃ আব্দুর রউফ তালুকদার (ফারুক)১১নং বাঘাসুরা ইউনিয়ন ৫নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, মোঃ সাজাহান মিয়া, মোঃ কবির মিয়া,মোঃ লিটন মিয়া, রেফারির দ্বায়িত্বে যারা ছিলেন-মোঃ জাহার মিয়া, মোঃ কাদির মিয়া,মোঃ বাচ্চু মিয়া,সহ আরও অনেক দর্শক ও খেলোয়াড় বৃন্দরা।

    প্রধান বক্তব্য কালে আসন্ন ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শেখ মোহাম্মদ বাহার- বলেন, যুব সমাজ যেন মাদকের দিকে না যুকে, যুবক রা পড়া শোনার পাশাপাশি খেলাধুলায় লিপ্ত থাকে, তিনি আরও জানান যুব সমাজ মাদক,ইভটিজিং, এর দিকে না যাওয়ার জন্য যতটুকু দরকার তিনি সহযোগিতা করবেন।এই ছাড়াও শাহপুর ব্যাডমিন্টন টুনামেন্টের পরিচালক মোঃ শিমুল খাঁন-সহ কমিটির সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এমন উদ্যোগ গ্রহণ করায়।

    উল্লেখ্য, ব্যাডমিন্টন টুর্মামেন্ট এ ১২ দল খেলোয়াড় অংশ গ্রহণ করেন।এর মধ্যে দুই শক্তিশালী দল মুবিন তালুকদার একাদশ ও সোহেল মিয়া একাদশ ফাইনাল খেলেন। ফাইনালে চেম্পিয়ান হয় মুবিন তালুকদার একাদশ।

  • মানহানি মামলায় জামিন  পেলেন ৪ সাংবাদিক

    মানহানি মামলায় জামিন পেলেন ৪ সাংবাদিক

    ২০ কোটি টাকার মানহানি মামলায় জামিন পেলেন হবিগঞ্জের চার সাংবাদিক। এরা হচ্ছেন হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক প্রভাকর প্রত্রিকার তৎকালীন সম্পাদক আব্দুল হালীম, ভারপ্রাপ্ত সম্পাদক সহিবুর রহমান,তৎকালীন বার্তা সম্পাদক আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ এবং ওই সংবাদের প্রতিবেদক শেখ শাহাউর রহমান বেলাল।

    বুধবার (১ ডিসেম্বর) হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা বেগমের আদালতে হাজির হলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

    জানা যায়, মাধবপুর উপজেলার ১১নং বাঘাসুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন আহমেদ ঝাড়ু মিয়ার দুর্নীতি ও অনিয়ম নিয়ে গত বছর ৩০ আগস্ট ও ৩ সেপ্টেম্বর দুটি সংবাদ প্রকাশিত হয় বহুল প্রচারিত দৈনিক প্রভাকর পত্রিকায়। এতে বাঘাসুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাব উদ্দিন আহমদ ঝাড়ু মিয়ার পারিবারিক, সামাজিক ও পেশাগতভাবে ২০ কোটি টাকা মূল্যের মানহানী হওয়ায় ওই বছরের ১৪ সেপ্টেম্বর হবিগঞ্জের সিনিয়র বিচারিক হাকিম (আমল-৬) আদালতে ১০ টাকার কোর্ট ফি দিয়ে ৪ সাংবাদিকের নামে মামলা দায়ের করেন।

    আদালত মামলার অভিযোগ আমলে নিয়ে তদন্তের জন্য হবিগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে দায়িত্ব দেন। পিবিআই দীর্ঘ তদন্তের পর আদালতে চার্জশীট দাখিল করলে চার সাংবাদিকের নামে সমন জারি হয়।

  • হবিগঞ্জে বিশ্ব এইডস দিবস পালন

    হবিগঞ্জে বিশ্ব এইডস দিবস পালন

    “সমতার বাংলাদেশ – এইডস ও অতিমারী হবে শেষ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জে বিশ্ব এইডস দিবস পালন করা হয়। গতকাল বুধবার হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল থেকে এক পদযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

    জেলা সিভিল সার্জন অফিস ও বিভিন্ন বেসরকারী সংস্থার সমন্বয়ে দিবস উদযাপন করা হয়। পদযাত্রায় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জল, সরদ হাসপাতাল সুপার ডাঃ আমিনুর রশিদ সরকার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষাবিদ কলিম উল্লাহ শিকদার, মেডিকেল টেকনোলজিস্ট নিখিল রঞ্জন শর্মা এবং বাধন হিজড়া সংঘের নেতৃবৃন্দ।

    আলোচনা সভায় বক্তাগণ বলেন, এইডস প্রতিরোধে সচেতনতাই মুল কাজ। একটু অসাবধানতার কারণে নিজেরা নিঃশেষ হয়ে যেতে পারি। বিশেষত অরক্ষিত যৌন মিলন থেকে বিরত থাকতে হবে, ব্যবহৃত সুচ সিরিঞ্জ পুনরায় ব্যবহার করা যাবে না, রক্ত গ্রহণের আগে অবশ্যই পরীক্ষা করে নিতে হবে রক্তে এইচ আই ভি/ এইডস এর জীবানু আছে কি না। তাই আমরা যদি এসব বিষয়ে একটু সচেতন হই তাহলে এই ভয়ংকর রোগ থেকে নিজে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে পারব।

  • আনজুমানে আল ইসলাহ আজমিরীগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন

    আনজুমানে আল ইসলাহ আজমিরীগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন

    বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ আজমিরীগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল আজ ১ ডিসেম্বর সম্পন্ন হয়েছে৷ মাওঃ মুফতি ফরিদ আহমেদ সভাপতি,মাওঃ আবু বক্কর ছিদ্দিক আশিক সাধারন সম্পাদক ও হাফিজ মাওঃ আব্দুল আলীম-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

    আজমিরীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহি দ্বীনি শিক্ষা প্রতিষ্টান শিবপাশা শাহ আব্দুল কুদ্দুছ নূরী দাখিল মাদ্রাসা সেমিনার কক্ষে, উক্ত কাউন্সিল অনুষ্ঠিত হয়।

    তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাবেক প্রশিক্ষণ সম্পাদক ও অত্র মাদ্রাসার সভাপতি পীরজাদা মাওঃ শাহ হালিম উদ্দিন নূরী সাহেবের সভাপতিত্বে এবং আজমিরীগঞ্জ উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক মনির হোসাইনের পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানে মূল কার্যক্রম শুরু হয়।
    পবিত্র কুরআন তিলাওয়াত করেন মোঃ ইনাদুল ইসলাম অত্র মাদ্রাসা হিফজ শাখার ছাত্র।

    নাতে রাসুল সঃ পরিবেশন করেন, উপজেলা তালামীযের সাবেক সাধারণ সম্পাদক, মামুন রেজা।
    স্বাগত বক্তব্য রাখেন,তালামীযে ইসলামিয়ার আজমিরীগঞ্জ উপজেলার সভাপতি,মাওঃ মোক্তাছির হোসাইন।

    প্রধান অতিথি ও প্রধান নির্বাচকের বক্তব্য রাখেন, গণমানুষের সংগঠন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ হবিগঞ্জ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক কারী কাজী মাও নাজমুল হোসেন সাহেব।

    বক্তব্য রাখেন জেলা আল ইসলাহ এর সহ প্রশিক্ষণ সম্পাদক মাও এবি এম আল আমিন চৌধুরী, বক্তব্য রাখেন জেলা তালামীযের সাবেক সভাপতি, কেন্দ্রীয় পরিষদের সহ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছাত্রনেতা নাছির উদ্দীন খান, বক্তব্য রাখেন চুনারুঘাট পৌর আল ইসলাহ এর সাধারণ সম্পাদক মাও ইমরান চৌধুরী, প্রমুখ,,,

    নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যবৃন্দ , সহ সভাপতি হাফিজ রমিজ উদ্দিন, মাও কামরুজ্জামান খালেদ, হোসাইন আহমেদ চৌধুরী (চাচুন),মাওঃ জাহিদুল ইসলাম বিপ্লবী ,সহ সাধারণ সম্পাদক, মাও মহিবুর রহমান কুতুব, তোবাশ্বির হোসেন চৌধুরী,বেনু মিয়া মেম্বার, সহ সাংগঠনিক সম্পাদক, জনাব তাহের মিয়া,প্রচার সম্পাদক, মোঃ শফিক মিয়া,সহ প্রচার সম্পাদক মোঃ আজিজুর রহমান, ক্বারী মামুন রেজা,অর্থ সম্পাদক, মোঃ সোহাজুল চৌধুরী ( জবা), প্রশিক্ষণ সম্পাদক মোঃ আব্দুল বাছির,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক,এস এম মারুফ আহমেদ, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, মাও সামিরুজ্জামান, পাঠাগার সম্পাদক, মোঃ কামরুল ইসলাম,সমাজ কল্যাণ সম্পাদক, শাহ শহিদ মিয়া অফিস সম্পাদক,হাফিজ শাহজাহান মিয়া,সহ অফিস সম্পাদক, মোঃ সায়েক আলি।

    সম্মানিত সদস্যবৃন্দ, জিপলু চৌধুরী, শাবাজ মিয়া, শামায়ুন মিয়া,জালাল আহমেদ, মহিবুর রহমান প্রমুখ।

  • আজমিরীগঞ্জে ট্রলি চাপায় প্রেসক্লাব সভাপতি- সাধারণ সম্পাদক  আহত

    আজমিরীগঞ্জে ট্রলি চাপায় প্রেসক্লাব সভাপতি- সাধারণ সম্পাদক আহত

    হবিগঞ্জের আজমিরীগঞ্জে বেপরোয়া ইঞ্জিন চালিত ট্রলি চাপায় প্রেসক্লাব সভাপতি শেখ আমির হামজা এবং সাধারণ সম্পাদক আবু হেনা আহত হয়েছেন। শেখ আমির হামজার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক আমির হামজাকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ৩০ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা আনুমানিক ৬টায় সদর ইউনিয়নের বাঁশ হাটিয়া স্কুল সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    জানা যায়, জলসুখা ইউনিয়নের ইউনিয়ন (ইউপি) পরিষদ নির্বাচনে স্থগিত কেন্দ্রে মঙ্গলবার নির্বাচন পরিদর্শন শেষে সন্ধায় মোটরসাইকেল যোগে প্রেসক্লাব সভাপতি শেখ আমির হামজা ও সাধারন সম্পাদক মোঃ আবু হেনা ফেরার পথে বিরাট গ্রাম সংলগ্ন এলাকায় আসার পর অপর প্রান্ত থেকে বেপরোয়া গতিতে আসা ইঞ্জিন চালিত ট্রলি চাপা দেয়। এতে শেখ আমির হামজা গুরুতর আহত হয়। এসময় ট্রলি চালক পালিয়ে।

    স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু হেনাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং উন্নত চিকিৎসার জন্য শেখ আমির হামজাকে সিলেট এমএজি উসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

    এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল ইসলাম জানান- বিষয়টি অবগত রয়েছি। ট্রলি ও মোটর সাইকেল সীজ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনাে মামলা দায়ের করা হয়নি৷

  • জলসুখায় আওয়ামী বিদ্রোহী প্রার্থী নির্বাচিত

    জলসুখায় আওয়ামী বিদ্রোহী প্রার্থী নির্বাচিত

    আজমিরীগঞ্জের জলসুখায় গতকাল অনুষ্টিত স্থগিত কেন্দ্রের নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ফয়েজ আহমেদ খেলু ২য় বারের মত চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

    গত ১১ নভেম্বর আজমিরীগঞ্জ উপজেলার ৫ ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্টিত হয়েছিল। উক্ত নির্বাচনে জলসুখা বাদে বাকি ৪ ইউনিয়নে নির্বাচনী ফলাফল ঘোষনা করা হয়। জলসুখা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী দুই সমর্থকদের মাঝে সংঘর্ষ সহ ব্যালট পেপারে অগ্নি সংযোগের মত ঘটনা ঘটে। এতে করে ওই কেন্দ্রের নির্বাচনী ফলাফল স্থগিত করে দেয় উপজেলা নির্বাচন অফিসার।

    পরবর্তীতে মঙ্গলবার (৩০ নভেম্বর) স্থগিত কেন্দ্রে নির্বাচন অনুষ্টানের ঘোষনা করেন উপজেলা নির্বাচন অফিসার। এরই ধারাবাহিকতায়, সকাল ৮টা থেকে উৎসব মুখোর পরিবেশে শান্তিপূর্ণভাবে শুরু হয় এই ভোটগ্রহণ। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৯৯৫ জন। তন্মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৪৯৩ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৫০২ জন।

    চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এড, রোখসানা আক্তার শিখা (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. ফয়েজ আহমেদ খেলু (আনারস) এবং স্বতন্ত্র এম এইচ জামির মোটর (সাইকেল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করেন।

    ২ নং জলসুখা সরকারি প্রাথমিক বিদ্যালয় (আটপাড়া দক্ষিণ) কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোসাদ্দেকুল ইসলাম জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্টিত হয়েছে। উক্ত নির্বাচনে আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী ফয়েজ আহমেদ খেলু ১৩ ভোট বেশী পেয়ে ২য় বারের মত নং জলসুখা ইউপি চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

    ফয়েজ আহমেদ খেলু আনারস প্রতীকে ভোট পেয়েছেন ৪৩৪ ভোট। তার নিকটজন প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এড রোকসানা আক্তার শিখা নৌকা প্রতীকে পেয়েছেন ৪০৬ ভোট। উক্ত কেন্দ্রে কাস্ট হওয়া ভোট সংখ্যা ৮৪৯ টি। এরমধ্যে বৈধ ভোট ৮৪১ ও অবৈধ ভোট ৮ টি।

    উল্লেখ্য, গত ১১ নভেম্বর জলসুখা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ৩ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা ছিলেন ৮ জন প্রার্থী। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহনও হয়। তবে বিপত্তি বাধে ভোট গণনার সময়। সন্ধায় জলসুখা ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফয়েজ মিয়া ও আওয়ামী লীগের মনোনিত প্রার্থী রোখসানা আক্তার শিখার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে কেন্দ্রটিতে কাষ্ট হওয়া ৭৪৪ ভোটের সবগুলো ভোটই আগুনে পুড়ে চাই হয়ে যায়। ফলে কেন্দ্রটির ফলাফল স্থগিত করেছিল নির্বাচন কমিশন।

  • লাখাইয়ে ৪৩৫০ কৃষান  কৃষানীরা  পেল বিনামূল্যে সার, বীজ

    লাখাইয়ে ৪৩৫০ কৃষান কৃষানীরা পেল বিনামূল্যে সার, বীজ

    লাখাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন এর শুভ উদ্ভোধন করেন হবিগঞ্জ লাখাই শায়েস্তাগন্জ এর সাংসদ আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি।

    সন্তান যেমন মায়ের কূলে নিরাপদ,তেমনি জননেত্রী, প্রধান মন্ত্রী শেখ হাসিনা হাতে দেশও নিরাপদ। বর্তমান সরকার কৃষকের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিনামূল্যে সার বীজ দিচ্ছে। সারের মূল্য কমিয়ে সহনীয় পর্যায়ে নিয়ে এসেছে। কৃষকের উৎপাদিত পন্যের ন্যায্য মূল্য পাচ্ছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) লাখাইয়ে ২০২১-২০২২ অর্থ বছরে রবি মৌসুমে বোরো প্রণোদনা কর্মসুচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক মাঝে উফসী ধানবীজ ও রাসায়নিক সার এবং হাইব্রীড ধান (বীজ সহায়তা) বিতরনের জন্য শুভ উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।

    উদ্ভোদনী অনুষ্ঠানটি উপজেলা পরিষদ মিলনায়তনে দুপুরবেলা উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে ও উপসহকারী কৃষি অফিসার অমিত ভট্টাচার্য্য এর সন্চালনায় অনুষ্টিত হয়। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।

    শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন লাখাই রিপোর্টারস ইউনিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন,গীতা পাঠ করেন অ মিত ভট্টাচার্য্য।

    স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শাকিল খন্দকার। অনুষ্ঠানে ১৩৫০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে উফসী ধানবীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং ৩০০০ কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রীড জাতের ধান বীজ বিতরন করা হয়।