Category: হবিগঞ্জ

  • লাখাইয়ে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

    লাখাইয়ে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

    হবিগঞ্জের লাখাইয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২১ উউদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্টিত।

    রবিবার(৫ ডিসেম্বর) দুপুর ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।

    এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম।

    আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জাবেদ আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার দে, উপজেলা কৃষি অফিসার শাকিল খন্দকার, এল,জি,ই,ডির প্রকৌশলী শাকিল আহমেদ, যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ শাহজান, মৎস্য অফিসার ইদ্রিস তালুকদার, সমবায় অফিসার ইসমাইল তালুকদার, জনস্বাস্থ্য প্রকৌশলী মহি উদ্দিন চৌধুরী, বীরমুক্তিযো কেশব চন্দ্র রায়, বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরী, বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম, কালাউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুত্তালেব, বাংলাদেশ প্রেসক্লাব লাখাই শাখার আহবায়ক মহি উদ্দিন আহমেদ রিপন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবুল কাসেম, লাখাই প্রেসক্লাব সাধারন সম্পাদক আশীষ দাস গুপ্ত, সিনিয়র সাংবাদিক আব্দুল ওয়াহেদ।

    সভায় মহান দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কমিটি ও উপকমিটি গঠন করা হয়। দিবসের অনুষ্ঠান মালায় সকল দপ্তরের কর্মকর্তাসহ সকল শ্রেনীর লোকজনের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চত করার আহবান জানান।

  • জাতীয় আদিবাসী পরিষদ হবিগঞ্জ জেলার কমিটি গঠন

    জাতীয় আদিবাসী পরিষদ হবিগঞ্জ জেলার কমিটি গঠন

    লিটন মুন্ডা, চুনারুঘাট, হবিগঞ্জঃ

    রবিবার (৫ ই ডিসেম্বর) বিকাল ২টায় চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে মুন্ডা সমাজ কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী মহানন্দ মুন্ডার সভাপতিত্বে ও উদয়ন হাই স্কুলের প্রধান শিক্ষক – স্বপন মুন্ডার সঞ্চালনায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় আদিবাসী পরিষদ হবিগঞ্জ জেলার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এবং হবিগঞ্জ জেলার জাতীয় আদিবাসী পরিষদের জেলা কমিটি গঠন করা হয়।

    হবিগঞ্জ জেলায় জাতীয় আদিবাসী পরিষদের জেলা কমিটি নবনির্বাচিত কমিটিতে যারা স্থাণ পেয়েছে –
    সভাপতি – মহানন্দ মুন্ডা, সহকারী সভাপতি – রমেশ উরাং, সুজন খাড়িয়া, মতিলাল মুন্ডা, সেক্রেটারি – জ্যোনেশ উরাং, যুগ্ম সেক্রেটারি – স্বপন মুন্ডা ( মাস্টার), সাংগঠনিক সম্পাদক – সুমন মুন্ডা, সহকারী সাংগঠনিক সম্পাদক – সাধন সাওঁতাল, কোষাধ্যক্ষ – স্বপন খাড়িয়া, সহকারী কোষাধ্যক্ষ – রুপেশ উরাং , দপ্তর সম্পাদক – অরুন মুন্ডা, প্রচার ও প্রকাশনা সম্পাদক – সাংবাদিক লিটন মুন্ডা, আইন বিষয়ক সম্পাদক – সন্তোষ সাওঁতাল, সাংস্কৃতিক সম্পাদক – বিপন মুন্ডা, মহিলা বিষয়ক সম্পাদক – রুমা উরাং, সেচ্ছাসেবক সম্পাদক – উপেন মুন্ডাসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক – নরেন চন্দ্র পাহান, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক – সুভাষ চন্দ্র হেমব্রম, পত্নীতলা উপজেলা শাখা আদিবাসী যুব পরিষদের আহবায়ক – পরেশ টুডু, পত্নীতলা উপজেলা শাখার সভাপতি – সুজিত পাহান, মুন্ডা সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি – লক্ষণ মুন্ডা, সাংবাদিক অমল উরাংসহ হবিগঞ্জ জেলার বিশিষ্ট আদিবাসী নেতৃবৃন্দ।

    সভায় বক্তারা বলেন, ” দেশের আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি, আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষাদান ব্যবস্থার বাস্তবায়ন, শিক্ষা ও চাকরিসহ সকল ক্ষেত্রে আদিবাসী কোটার যথার্থভাবে পূর্ণ বাস্তবায়ন সহ করোনাকালে আদিবাসীদের মাঝে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা এবং আদিবাসী উপর অত্যাচার ,নির্যাতন, উচ্ছেদ,ভূমি দখল বন্ধ করতে হবে। সমতলের আদিবাসীদের জন্য পৃথক ও স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবি জানান।

  • বাহুবলে শিক্ষার্থীদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

    বাহুবলে শিক্ষার্থীদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

    হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে শিক্ষার্থীরা নিরাপদ সড়ক ও অর্ধেক ভাড়ার দাবীতে মহাসড়ক প্রায় ১ ঘন্টা অবরোধ করে রাখে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

    এতে ভোগান্তিতে পড়েন হাজার হাজার নারী পুরুষ। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

    আজ শনিবার সকাল ১০.৩০ মিনিটের সময় উপজেলা মৌচাক কমিউনিটি সেন্টারের সামনে মহাসড়কে ছাত্ররা এ অবরোধ করে।

    বাহুবলে শিক্ষার্থীদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

    খবর পেয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম খান এবং উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, বাহুবল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাইসহ বিভিন্ন নেতৃবৃন্দ ঘঠনা স্থলে উপস্থিত হয়ে অবরোধকারী ছাত্র / ছাত্রীদেরকে অনুরোধ করলে অবরোধ তারা প্রত্যাহার করে নেয়।

    বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নেতৃবৃন্দকে সাথে নিয়ে ছাত্রদের সাথে আলোচনা করলে তারা অবরোধ প্রত্যাহার করে।

  • বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে কৃষি খাতকে – এমপি আবু জাহির

    বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে কৃষি খাতকে – এমপি আবু জাহির

    হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, “দেশের কৃষি যান্ত্রিকীকরণে ইতিহাসের সর্বোচ্চ প্রকল্প হাতে নিয়েছে বর্তমান সরকার। তিন হাজার কোটি টাকার এ প্রকল্পে দিনদিন সমৃদ্ধ হচ্ছে কৃষিখাত।”

    “বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবান্ধব। এজন্য বাজেটেও তিনি কৃষিকে সর্বোচ্চ গুরত্ব দিয়ে থাকেন।”

    শুক্রবার হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলার প্রায় ৫ হাজার কৃষকের মাঝে উপসী ও আউশ প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন।

    বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে কৃষি খাতকে - এমপি আবু জাহির

    এমপি আবু জাহির আরও বলেন, “বর্তমান সরকার কৃষকদেরকে প্রযুক্তির আওতায় এনেছে। অল্প সময়ে কৃষকরা এখন বিশাল চাষাবাদ করতে পারছেন। এতে দিন দিন তাঁদের উন্নতি হচ্ছে।”

    এই ধারাবাহিকতা রক্ষায় নির্বাচনে সকলকে নৌকার পক্ষে থাকার আহবান জানান তিনি।

    পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধরসহ সরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ উপকারভোগীরা।

  • খালেদা জিয়ার মুক্তির দাবিতে সৈয়দ আশরাফ এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

    খালেদা জিয়ার মুক্তির দাবিতে সৈয়দ আশরাফ এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

    বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ছাত্রদল নেতা সৈয়দ আশরাফ এর নেতৃত্বে হবিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

    বাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ জেলা ছাত্রদল এর সদস্য সচিব পদপ্রার্থী সৈয়দ আশরাফ আহমেদ এর নেতৃত্বে পুলিশি বাঁধা অতিক্রম করে হবিগঞ্জ জেলা ছাত্রদল এর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    মিছিলটি শহর প্রদিক্ষণ করে পুলিশি বাঁধার মুখে হবিগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

  • চুনারুঘাটে কারিতাস সক্ষমতা প্রকল্প পরিদর্শন করলেন স্পেনের দাতা সংস্থা

    চুনারুঘাটে কারিতাস সক্ষমতা প্রকল্প পরিদর্শন করলেন স্পেনের দাতা সংস্থা

    লিটন মুন্ডাঃ বাংলাদেশ কারিতাস সক্ষমতা প্রকল্পের দাতা সংস্থা স্পেনের প্রতিনিধি টিম আজ শুক্রবার প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা টিপরা পাড়া এবং নালুয়া, আমু, চন্ডিছড়া চা বাগানে কারিতাস সক্ষমতা প্রকল্পের কেন্দ্রগুলো পরিদর্শন করেন।

    নালুয়া চা বাগানে আগত স্পেন প্রতিনিধিকে চা শ্রমিক আদিবাসীরা এবং নালুয়া সঞ্চয় ও ঋণদান সমিতি সদস্যরা ব্যাপক উৎসবমুখর পরিবেশে স্বাগতম জানান।

    চুনারুঘাটে কারিতাস সক্ষমতা প্রকল্প পরিদর্শন করলেন স্পেনের দাতা সংস্থা

    এ সময় নালুয়া উন্নয়ন যুব সংঘ এবং সমিতির পক্ষ থেকে আদিবাসীদের জনপ্রিয় ঝুমুর নৃত্য পরিবেশন করা হয়।

    দাতা সংস্থা স্পেন প্রতিনিধি ফ্রান্সিকা পেট্রিলিগিয়েরি এর সাথে ছিলেন কারিতাস বাংলাদেশের অর্থ ও প্রশাসন পরিচালক যোয়াকিম গমেজ, কারিতাস বাংলাদেশের হেড অব ডি আই পি ডেবিড হেমব্রোম, কারিতাস সিলেট অঞ্চল আঞ্চলিক পরিচালক বনিফাস খংলা ও চয়ন চক্রবর্তী।

    চুনারুঘাটে কারিতাস সক্ষমতা প্রকল্প পরিদর্শন করলেন স্পেনের দাতা সংস্থা

    অতিথিদের কে নালুয়া চা বাগানে স্বাগতম জানাতে উপস্থিত ছিলেন নালুয়া সঞ্চয় ও ঋণদান সমিতির এবং পত্রকুঁড়ি ক্লাবের সভাপতি হরেন্দ্র উরাং, সমতির সেক্রেটারি ও আমুরোড হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক রামেশ্বর ভূমিক, অবসরপ্রাপ্ত সেনা সদস্য দেবদাস উরাং, সাংবাদিক লিটন মুন্ডাসহ সমিতির সদস্যবৃন্দ ।

  • চুনারুঘাটে সাপের কামড়ে চা বাগানের আদিবাসীর মৃত্যু

    চুনারুঘাটে সাপের কামড়ে চা বাগানের আদিবাসীর মৃত্যু

    লিটন মুন্ডাঃ চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগানে সাপের সাথে খেলা করতে গিয়ে সর্পদংশনে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

    নিহত বিষ্ণু ঝরা উপজেলার নালুয়া চা- বাগান দুমদুমিয়া টিলা এলাকার বুধুয়া ঝরার পুত্র। তার পরিবারে স্ত্রী ও ১ পুত্র ছাড়া আর কেউ নেই।

    স্থানীয় বাগানবাসী ও ওয়ার্ড মেম্বার নটবর রুদ্র পাল এর বক্তব্য অনুযায়ী জানা যায়, বিষ্ণু ঝরা উক্ত চা বাগানে দুমদুমিয়া টিলায় দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছে। গত বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাত্রিতে বাজার থেকে আসার সময় একটি বিষাক্ত খুবরা ( খরিস) সাপকে পা দেয়। মাতাল অবস্থায় থাকায় সে সাপটিকে ধরে নেয়।

    ফলে সাপটি বিভিন্ন জায়গায় কামড় দেয়। স্ত্রী বাসন্তী ঝরা রশি দিয়ে বেধে দিতে চাইলে বিষ্ণু বাধা দেয় এবং সাপটিকে নিয়ে লোকজনের সামনে খেলা করে এবং ঘরে নিয়ে আসে নেশা থাকার কারণে বিষের যন্ত্রণা সে এবং পরিবারে সদস্যরা বুঝতেই পরে নাই।

    আজ ভোরে সকালে বিষ্ণু ঘুম থেকে না উঠলে পরিবারের সদস্যর গিয়ে দেখে সে মৃত৷

    তৎক্ষনাৎ চুনারুঘাট থানায় খবর দিলে অফিসার ইনচার্জ আলী আশরাফ এর নির্দেশনায় চুনারুঘাট পুলিশ টিম পরিদর্শন করেন । এ বিষয়ে পরিদর্শন করা এস আই নজরুল ইসলাম সাপের কামড়ে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।