Category: হবিগঞ্জ

  • কারিগরি শিক্ষায় আরো দক্ষতা অর্জন করা দরকার – জেলা প্রশাসক

    কারিগরি শিক্ষায় আরো দক্ষতা অর্জন করা দরকার – জেলা প্রশাসক

    হবিগঞ্জ জেলার গরীব ও মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে এককালীন বৃত্তির চেক প্রদান ও মাস্ক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

    জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম।

    গতকাল সোমবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্র-ছাত্রীদের মাঝে এ বৃত্তি প্রদান করা হয়।

    ২০২০ সালে জেলায় এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ৩১২ জন ছাত্র/ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। এসময় এ প্লাস প্রাপ্ত ২১৯ জনকে ৫ হাজার এবং ৪.৫ প্রাপ্ত ৯৩ জনকে ৪ হাজার টাকা করে প্রদান করা হয়।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইলিয়াছ বখত চৌধুরী, হবিগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম ভুইয়া, সহকারী কমিশনার ভুমি মোঃ ইয়াসিন আরাফাত রানা, বিয়াম ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ রওশন সুলতানা, জেলা পরিষদ সদস্য নুরুল আমীন ওসমান, জেলা পরিষদ সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, আবদুল্লাহ সর্দার, অভিভাবক স্বপন লাল বণিক, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ফারজানা তালুকদার রিমু, মোঃ শাকিল হাসান প্রমুখ ।

    এসময় বক্তাগণ বলেন, “প্রতিটি শিক্ষার্থীকে সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখে এগিয়ে যেতে হবে। বৃত্তি কিংবা উৎসাহ একজন শিক্ষার্থীকে বড় হওয়ার অনুপ্রেরণা জোগায়, তাই আগামীর প্রজন্মই এই পৃথিবীকে সবুজ এবং বাস যোগ্য করে তুলবে।”

    কারিগরি শিক্ষায় আরো দক্ষতা অর্জন করা দরকার - জেলা প্রশাসক

    “প্রতিটি শিক্ষার্থীর মাঝে আছে অদম্য প্রেরণা, তাদের সেই প্রেরণাকে সঠিক মূল্যায়ন করে দেশের উন্নয়নের কাজে লাগাতে হবে।”

    “দেশ গঠনের জন্য সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় আরো দক্ষতা অর্জন করতে হবে। এতে করে নিজে যেমন আত্মা নির্ভরশীল হওয়া যাবে অন্যদিকে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।”

  • বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের ১৮ বছর পর বদলি

    বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের ১৮ বছর পর বদলি

    বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা দীর্ঘ ১৮ বছর পর বদলি হচ্ছেন কর্মস্থল থেকে।

    গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক প্রজ্ঞাপন বার্তায় তার বদলির আদেশ দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক রুপক রায় স্বাক্ষরিত পত্র মারফত জানা যায় ৬ ডিসেম্বর তাকে বদলির আদেশ করা হয়েছে।

    আদেশ অনুযায়ী তার নতুন কর্মস্থল কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায়।

  • মাধবপুরে চেয়ারম্যান পদে সর্বপ্রথম মহিলা প্রার্থী ফাতেমা-তুজ-জোহরা রিনা

    মাধবপুরে চেয়ারম্যান পদে সর্বপ্রথম মহিলা প্রার্থী ফাতেমা-তুজ-জোহরা রিনা

    ইউনিয়ন পরিষদ নির্বাচন 2021 এর পঞ্চম ধাপের নির্বাচনে হবিগঞ্জের মাধবপুরে একমাত্র মহিলা প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ফাতেমা-তুজ-জোহরা রিনা। তিনি মাধবপুর উপজেলার 10 নং ছাতিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ছাতিয়ান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত খায়রুল হোসাইন মনু’র সহধর্মিনী। ফাতেমা-তুজ-জোহরা রিনা বর্তমানে হবিগঞ্জ জেলা পরিষদ এর সদস্য। এর পূর্ব তিনি দুইবার মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

    আরো জানা যায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাধবপুর উপজেলার 11 টি ইউনিয়ন পরিষদে এর পূর্বে কোন মহিলা প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে নি। ফাতেমা-তুজ-জোহরা রিনাই একমাত্র মহিলা প্রার্থী যিনি আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ছাতিয়াইন ইউনিয়ন পরিষদে নির্বাচন করবেন।

    এ ব্যাপারে ফাতেমা-তুজ-জোহরা রিনার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান
    আলহামদুলিল্লাহ
    প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান সৃষ্টি কর্তার প্রতি।
    আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে নৌকা প্রতীক বরাদ্দ দেয়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মানবতার মা,বাংলাদেশের উন্নয়নের রুপকার, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
    আমাদের অভিবাবক মাননীয় মন্ত্রী আলহাজ্ব মাহবুব আলী এমপি’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ।

    জেলা আওয়ামিলীগ , উপজেলা আওয়ামিলীগ , ইউনিয়ন আওয়ামিলীগ নেতৃবৃন্দ সহ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

    যেহেতু কেবল মাত্র ১ জনকেই মনোনীত করা হবে সেহেতু মাননীয় প্রধানমন্ত্রী সার্বিক বিবেচনায় আমাকে নৌকা প্রতিক দিয়ে দলের সকল স্তরের নেতা কর্মীগনকে নিয়ে ইউনিয়ন বাসীর সহযোগীতায় নির্বাচন করার জন্য দায়িত্ব অর্পন করেছেন। নৌকা প্রতীকটি বঙ্গবন্ধুর প্রতিক , শেখ হাসিনার প্রতিক , আমাদের সকলের গর্বের প্রতীক।
    তাই আমি আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা কর্মীদের সহযোগিতা কামনা করি ।
    পাশাপাশি ইউনিয়ন বাসী সকলের দোয়া, আশির্বাদ ও সহযোগিতায় আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হলে ছাতিয়াইন ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ। আমার জন্য সকলে দোয়া করবেন।

  • মাধবপুরের নোয়াপাড়ায় সুন্নী মহাসম্মেলন সম্পন্ন

    মাধবপুরের নোয়াপাড়ায় সুন্নী মহাসম্মেলন সম্পন্ন

    হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা ৯নং নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর,হযরত শাহ শরীফ উদ্দিন বাগদাদী (রহঃ) সুন্নী যুব সংঘের উদ্যোগে ৫ম বার্ষিক সুন্নী মহাসম্মেলন প্রচন্ড বৃষ্টির মধ্যেও সম্পন্ন হয়েছে ।

    সুন্নী মহাসম্মেলনে ওলামায়ে কেরামগণ কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা করতে গিয়ে বলেন মানব জীবনে প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা (স.) এর আদর্শ অনুসরণই বাংলাদেশ তথা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। বক্তাগণ আরও বলেন, আজ মুসলিম জাতি এ আদর্শ থেকে বিচ্ছিত হওয়ার কারণেই দেশ তথা সমাজে অশান্তির আগুন ছড়িয়ে পড়েছে। তাই ব্যক্তি ও সমাজ জীবনে প্রিয় নবী (স.) তথা আউলিয়ায়ে কেরামের অনুসরণ ও অনুকরণ করে শান্তিময় সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।

    ০৫ ডিসেম্বর ২০২১ ইংরেজি রোজ রবিবার বাদ আছর থেকে রাত্র ২ ঘটিকা পর্যন্ত শাহপুর নতুন বাজারের পচ্চিম পাশে একটি স্হায়ী জায়গায় অনুষ্ঠিত সুন্নী মহাসম্মেলনে ওলামায়ে কেরামগণ উপরোক্ত আলোচনা করেন। নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরিফের পীরজাদা সৈয়দ মোঃ দস্তগীর সাহেবের সভাপতিত্বে – শাহপুর শাহ্ শরীফ উদ্দিন বাগদাদী (রহঃ) মাজার মসজিদের ইমাম মাওলানা ক্বারি মোঃ ফয়সল মিয়ায় পরিচালনায় অনুষ্ঠিত সুন্নী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে বয়ান করেন, হযরত মাওলানা আমজাদ হোসেন জালালি সাহেব ” লাকসাম কুমিল্লা ।

    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা ক্বারী মিজানুর রহমান আজিজি আল-কাদরী সাহেব ” খাদেম, দাতমন্ডল দরবার শরীফ ।

    প্রধান বক্তা হিসেবে উপস্তিত ছিলেন- মাওলানা শামীম রেজা সুন্নী আল-কাদরী সাহেব নাসিরনগর,ব্রাক্ষণবাড়িয়া।

    সুন্নী মহাসম্মেলন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন “শাহপুর আলীনগর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ কাওসার আহমেদ, মাওলানা ক্বারি মোঃ আব্দুল্লাহ- আল মামুন । মাওলানা মোঃ মুক্তাদির হোসেন সহ প্রমুখ৷

    বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৯নং নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সিকান্দর সরদার / আসন্ন অত্র পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আদম খাঁ ।

    মাহফিল নিবেদক ও পরিচালক কমিটির পক্ষে বক্তব্য রাখেন আসন্ন ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শেখ মোহাম্মদ বাহার।

    মাহফিল আয়োজক কমিটির দ্বায়িত্বে ছিলেন-মোঃ আমির আলি, মোঃ আশিক মিয়া, মোঃ জাবেদ চৌধুরী,মোঃ মোয়াস্বির হোসেন , সহ প্রমুখ ।

  • বানিয়াচংয়ে সড়ক পরিবহন আইন অবহিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

    বানিয়াচংয়ে সড়ক পরিবহন আইন অবহিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

    হবিগঞ্জের বানিয়াচংয়ে সড়ক পরিবহন আইন সম্পর্কে চালকদের অবহিতকরণের লক্ষ্যে একদিনের অবহিতকরণ প্রশিক্ষন অনুষ্টিত হয়েছে।

    স্থানীয় পর্যায়ের যানবাহন সিএনজি, ইজিবাইক, মোটরসাইকেল চালকদের সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে ধারনা দিতে এই প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়।

    ৫ ডিসেম্বর রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অবহিতকরণ প্রশিক্ষণটি অনুষ্টিত হয়েছে।
    বানিয়াচং উপজেলা পরিষদের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।

    প্রধান অতিথি হিসেবে উদ্ধোধনী অনুষ্টানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিআরটিএ‘র সহকারী কর্মকর্তা হাবিবুর রহমান,ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া,এরশাদ আলী,এসআই ফারুক আহমেদ,চালক ও শ্রমিক নেতা সাজিদুর রহমান,জামিল মিয়া প্রমূখ।

    কর্মশালাটিতে বিভিন্ন যানবাহনের ৭৫ জন চালক অংশগ্রহন করেছেন।

    আগামী সপ্তাহে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণে আরও ৭৫ জন চালক প্রশিক্ষণ গ্রহন করবেন বলে আয়োজক উপজেলা পরিষদ থেকে জানানো হয়েছে।

  • চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কারাদন্ড

    চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কারাদন্ড

    হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ১জনকে ১বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল।

    রবিবার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের পঞ্চাশ, জাঙ্গাল, ফুলছড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে পঞ্চাশ গ্রামের মৃত আঃ শহীদ লিলু মিয়ার পুত্র তৌফিক মিয়াকে (২৮) ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

    এ অভিযানে চুনারুঘাট থানা পুলিশের একটি দল সহায়তা প্রদান করে।

    সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল বলেন, তৌফিক মিয়াকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

    অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

  • সদরে স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

    সদরে স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

    করোনাকালীন আপদ নিরসনে স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের উদ্ধোধন করা হয়েছে। রবিবার ৫ ডিসেম্বর সকালে হবিগঞ্জ সদর উপজেলা কনফারেন্স রুমে উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলামের উদ্ধোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

    প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা চেয়্যারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম।

    সদরে স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

    প্রশিক্ষণের রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আব্দুর রহিম চৌধুরী, সহকারী পরিচালক (পঃ পঃ) মীর সাজেদুর রহমান, সহকারী পরিচালক (সিসি) আব্দুর রব মোল্লা, স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল অফিসার বাঁধন আচার্য্য ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রওশন আরা বেগম প্রমুখ ।

    এসময় পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের বিভিন্ন কর্মচারীগন প্রশিক্ষণে অংশগ্রহন করেন। প্রশিক্ষণে জানানো হয়, যেকোন প্রাকৃতিক দূর্যোগে স্বাস্থ্যকর্মীরা সবার আগে এগিয়ে আসে, তাই এক্ষেত্রে স্বাস্থ্য কর্মীদের দক্ষতার উন্নয়ন প্রয়োজন।