Category: হবিগঞ্জ

  • প্রতিবন্ধীদের প্রতিভাকে কাজে লাগাতে হবে – জেলা প্রশাসক

    প্রতিবন্ধীদের প্রতিভাকে কাজে লাগাতে হবে – জেলা প্রশাসক

    জেলা প্রশাসক ইশরাত জাহান বলেছেন, প্রতিবন্ধীরা আজ সারা বিশ্বে গুরুত্বপূর্ণ উন্নয়নে ভুমিকা রাখছে, অফিস আদালত থেকে শুরু করে সর্বত্র তারা দক্ষতার পরিচয় রেখে চলছে। তাই তাদেরকে সমাজের বুঝা মনে না করে সমাজের একটি অংশ মনে করে তাদের প্রতিভাকে কাজে লাগাতে হবে।

    বর্তমান সরকার প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা করেছে, যাতে করে তারা সমাজের বিভিন্ন কর্মকান্ডে নিজেকে আরো সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে পারে। বর্তমান সারা বিশ্বে প্রতিবন্ধীরা প্রযুক্তি থেকে শুরু করে অনেক বড় বড় উন্নয়নে অবদান রেখে যাচ্ছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কর্তৃক আয়োজিত আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    গতকাল শুক্রবার “কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জে আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়। এসময় ৩৫জন প্রতিবন্ধীকে কম্বল, এবং ২জন করে প্রতিবন্ধীকে সাদা ছড়ি ও হুইল চেয়ার প্রদান করা হয়।

    এসময় প্রতিবন্ধীরা বলেন, আমাদেরকে সামাজিক ভাবে অংশীদ্বারিত্বে আরো সুযোগ করে দিতে এবং নির্বাচনে প্রতিবন্ধীরা যাতে সহজে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে ব্যাপারে ব্যবস্থ গ্রহণের অনুরোধ জানান। এছাড়া প্রতিবন্ধীদের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে শীতের কম্বল প্রদানের অনুরোধ করলে জেলা প্রশাসক তাৎক্ষনিক তাদেরকে ৩৫টি কম্বল প্রদান করেন।

    প্রতিবন্ধীদের প্রতিভাকে কাজে লাগাতে হবে - জেলা প্রশাসক

    এছাড়া প্রতিবন্ধীদের পুর্নবাসনের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে ৫ জনকে ৫০হাজার টাকা করে প্রদান করা হবে বলে জানান জেলা প্রশাসক ইশরাত জাহান।

    জেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ মোঃ আব্দুর রব, রেনেসার ব্যবস্থাপক আবু নাসের মোঃ শাহিন, বিটিলি জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান সাদেক, প্রতিবন্ধীদের পক্ষে মোঃ ইসমাইল হোসেন, মোঃ জালাল উদ্দিন প্রমুখ।

  • সকল ক্ষেত্রে সবাইকে দ্বায়িত্বশীল ভুমিকা রাখতে হবে – অতিরিক্ত সচিব

    সকল ক্ষেত্রে সবাইকে দ্বায়িত্বশীল ভুমিকা রাখতে হবে – অতিরিক্ত সচিব

    মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মুহিবুজ্জামান বলেছেন, “অনেক সময় আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারি বিভিন্ন এলাকার নারী ও শিশু বিষয়ক অপরাধ কর্মকান্ডের খবর। অনেক সময় দেখা যায় আমাদের কাছে সঠিক তথ্য আসেনা। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে মাঠ কর্মকর্তাদের সাথে বসে তথ্য উপাত্ত বিচার বিশ্লেষন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

    “জন্ম নিবন্ধন কার্যক্রমের অনলাইন করার ফলে এখন অনেকটা বাল্য বিবাহ রোধ করা সম্ভব হয়েছে, কিন্তু এখনো অল্প কিছু অসাধু লোকের কারণে শতভাগ বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। তাই বিবাহ রেজিস্ট্রি কাজী, মসজিদের ইমাম, চেয়ারম্যান এবং মেম্বারসহ সবাইকে আরো দ্বায়িত্বশীল ভুমিকা রাখতে হবে। যাতে করে সরকারের নারী ও শিশুর জন্য গৃহীত উদ্যোগ গুলো সফলভাবে বাস্তবায়ন হয়।”

    গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ রোধ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এসময় জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয় যে, ২০১৯ সালে হবিগঞ্জে ধর্ষণের ঘঠনা ঘঠেছে ১০২, নারী ও শিশু নির্যাতন ১৯৫, বাল্য বিবাহ থেকে পরিত্রাণ ২৩, ২০২০ সালে ধর্ষণ ৭১, নারী ও শিশু নির্যাতন ১৮৯, বাল্য বিবাহ থেকে পরিত্রাণ ৪ এবং পারিবারিক সহিংসতা ১। এছাড়া ২০২১ সালে ধর্ষণ ৬২, নারী ও শিশু নির্যাতন ২১৪, বাল্য বিবাহ থেকে পরিত্রাণ ৮ এবং পারিবারিক সহিংসতা ৭।

    জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাহফুজা আক্তার শিমুল, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ইসমত আরা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবুল আলম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম প্রমুখ।

  • নবীগঞ্জে প্রশাসনের অভিযানে বাল্য বিবাহ বন্ধ

    নবীগঞ্জে প্রশাসনের অভিযানে বাল্য বিবাহ বন্ধ

    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে এক অপ্রাপ্তবয়স্ক মেয়ের বাল্য বিয়ে বন্ধ করলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ।

    এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে উভয় পক্ষের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের সর্তক করা হয়।

    জানাযায়, উপজেলার উল্লেখিত গ্রামে একটি বাল্য বিয়ে সংঘঠিত হচ্ছে গোপন সূত্রে এ রকম খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) উত্তম কুমার দাশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষনিক মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্য বিয়ে বন্ধ করেন।

    এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে উভয় অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেয়া হয়।

    মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন নবীগঞ্জ থানার এএসআই মাছুম আহমেদের নেতৃত্বে নবীগঞ্জ থানার একদল পুলিশ।

    উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ জানান, বাল্যবিবাহ বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • নবীগঞ্জে ৩ মন্দিরে চুরি

    নবীগঞ্জে ৩ মন্দিরে চুরি

    নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের জন্তরী গ্রামে রাতের আধারে ৩ টি মন্দিরের তালা ভেঙে দুর্বৃত্তরা শত বছরের পুরনো পিতলের ৪টি মূর্তিসহ প্রায় তিন লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

    বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভোরে এই চুরির ঘটনাটি ঘটে। শ্রী শ্রী কানাইলাল জিউ আশ্রম মন্দির থেকে শত বছর পুরনো পিতলের ৪টি মূর্তি, ১ ভরি স্বর্ণের অলংকার ও ২ ভরি রূপা, শ্রী শ্রী লক্ষী নারায়ন মন্দির ও শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির থেকে পূজার কাছে ব্যবহৃত কাঁসার বাটি পিতলের ঘন্টা চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা।

    স্থানীয় সূত্রে জানাযায়, ভোরে আশ্রমের কয়েকজন ভক্ত প্রণাম করতে গেলে মন্দিরের তালা ভাঙা দেখতে পান।

    বিষয়টি মন্দির পরিচালনার লোকজনকে জানানো হয়। পরে মন্দির পরিচালনার লোকজন মন্দিরে ঢুকে চুরির বিষয়টি নিশ্চিত হন। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

    শ্রী শ্রী কানাইলাল জিউ আশ্রম মন্দিরের দায়িত্বরত নিহারেন্দু গোস্বামী ও পরিবারের লোকজন জানান, রাত অনুমানিক ২ টার পরে চোরেরা আশ্রমের দরজার তালা ভেঙ্গে এই চুরি করেছে। তারা শত বছর আগের পিতলের ৪ টি মূর্তি ও প্রতিমার শরীর থেকে ১ ভরি স্বর্ণের অলংকার, ২ ভরি ওজনের রূপাসহ পূজার ব্যবহৃত কাঁসার বাটি পিতলের ঘন্টা চুরি করে নিয়ে গেছে।

    নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ জানান, মন্দিরে চুরির খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করি। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • নবীগঞ্জে দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল চালকের

    নবীগঞ্জে দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল চালকের

    ঢাকা-সিলেট মহাসড়ককের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত (৫৫) এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন ৩ জন।

    বুধবার (১ ডিসেম্বর) রাত ১টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁওস্থ গালিবনূর ফিলিং স্টেশন নিকটে এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষনিক হতাহতের পরিচয় জানাযায়নি।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে সিলেট থেকে ঢাকাগামী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান ঢাকা মেট্রো- উ ১৪-১৪৭৮ ও ঢাকা থেকে সিলেটগামী ফুলকলি ফুড প্রোডাক্টসের কাভার্ডভ্যান ঢাকা মেট্রো ম ১১-৫৭২৯ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও গালিবনূর ফিলিং স্টেশনের নিকটে পৌঁছামাত্রই দুটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

    এতে ঘটনাস্থলে ফুলকলি ফুড প্রোডাক্ট কাভার্ডভ্যান চালক নিহত হয়। ঘটনায় আহত হন উভয় কাভার্ডভ্যানের আরও ৩ জন।

    গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এসময় প্রায় একঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

    খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ও যানচলাচল স্বাভাবিক করে।

    শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে৷

  • দীর্ঘ এক যুগ পর ২নং ইউপি ছাত্রদলের কমিটি গঠন

    দীর্ঘ এক যুগ পর ২নং ইউপি ছাত্রদলের কমিটি গঠন

    নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আওতাধীন ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটি গঠিত হয়েছে।

    উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রশিদুল ইসলাম ও সদস্য সচিব মাছুম আহমদ এর উপস্থিতিতে ইউনিয়ন ছাত্রদলের কর্মী সমাবেশের মাধ্যমে সর্ব-সম্মতিক্রমে বহু কাঙ্ক্ষিত এই কমিটি গঠন হল দীর্ঘ এক যুগ পর।

    ইউনিয়ন পর্যায়ে বলিষ্ঠ নেতৃত্ব গড়ে তুলার লক্ষ্যে মাহিদুল ইসলাম সোহানকে সভাপতি ও গোলাম রহমান আজিমকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি অনুমোদন হয়।

    এতে ইউনিয়ন ছাত্রদল নেত্রীবৃন্দের মধ্যে ব্যাপক আনন্দ ও উল্লাস দেখা গেছে।

    নব-নির্বচিত সভাপতি মাহিদুল ইসলাম সোহান বলেন, দেশ নেত্রী বেগম জিয়া’র মুক্তি ও গনতন্ত্র পূনরুদ্ধার আন্দোলনে আমরা সব সময় সক্রিয় ভুমিকা পালন করব ইনশাআল্লাহ। আমরা কেন্দ্রীয় ভাবে কঠোর আন্দোলনের নির্দেশের অপেক্ষায়।

    সাঃ সম্পাদক গোলাম রহমান আজিম দেশ নেত্রীর মুক্তি দাবি করেন।

    এতে উপস্থিত সবাই উক্ত কমিটির নেত্রীবৃন্দের প্রতি আস্থাও শুভ কামনা করেন।

  • বিশ্বায়নের যুগে নারীরা প্রযুক্তিগত জ্ঞানে এগিয়ে – জেলা প্রশাসক

    বিশ্বায়নের যুগে নারীরা প্রযুক্তিগত জ্ঞানে এগিয়ে – জেলা প্রশাসক

    জেলা প্রশাসক ইশরাত জাহান বলেছেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করা সকলে দ্বায়িত্ব। বিশ্বায়নের এই যুগে পুরুষের পাশাপাশি নারীরা তথ্য প্রুক্তিগত জ্ঞান বিজ্ঞানে এগিয়ে রয়েছে।

    একজন নারীকে তার কন্ঠ রোধ করা মানেই সমাজ বিবর্তনের উন্নয়নকে বাধাগ্রস্থ করা। পৃথিবীতে এককভাবে কোন উন্নয়ন করা সম্ভব নয়, তাই পারিবারিক এবং সামাজিকভাবে নারীদের কাজকে স্বীকৃতি দিলে তবেই হবে রাষ্ট্রের উন্নয়ন।

    গতকাল বুধবার সকাল ১০টায় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক ইশরাত জাহান একথা বলেন।

    “নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙ্গের বিশ্ব গড়ি ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদেকুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবুল আলম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, জাতীয় মহিলা সংস্থার সদস্য শওকত আরা চৌধুরী প্রমুখ।

    এসময় সরকারী বেসরকারী বিভিন্ন সংস্থার কয়েক শতাধিক নারী মানববন্ধনে অংশগ্রহন করেন।

    এসময় আরো জানানো হয় যে, ১৯৯৯ সালে জাতিসংঘ এই দিবসটি আর্ন্তজাতিকভাবে পালনের স্বীকৃতি প্রদান করে। তার পর থেকে বিভিন্ন দেশ ও সংস্থা দিবসটি যথাযথ মর্যাদার সাথে পালন করে আসছে।