Category: হবিগঞ্জ

  • হবিগঞ্জে ৫ম ডিজিটাল বাংলাদেশ দিবস পালন

    হবিগঞ্জে ৫ম ডিজিটাল বাংলাদেশ দিবস পালন

    ৫ম ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

    গতকাল রবিবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে র‌্যালি বের হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা শেষে কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    হবিগঞ্জে ৫ম ডিজিটাল বাংলাদেশ দিবস পালন

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইসরাত জাহান। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ রফিকুল আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল, উপপরিচালক ( উপসচিব) স্থানীয় সরকার বিভাগ মোহাম্মদ নাজমুল হাসান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবুল আলম, প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ প্রমুখ।

    হবিগঞ্জে ৫ম ডিজিটাল বাংলাদেশ দিবস পালন

    আলোচনা সভায় বক্তাগণ বলেন, ১২ ডিসেম্বর ২০০৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারর ঘোষণা ছিল ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ হবে “ডিজিটাল বাংলাদেশে” পরিণত করা হবে। এছাড়া সভাশ জানানো হয়, বিগত ১৩বছরে তথ্য প্রযুক্তি নির্ভর প্রায় ২০ লক্ষের অধিক কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। আলোচনা সভা শেষে বিভিন্ন বিষয়ে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • শায়েস্তাগঞ্জে ডিজিটাল বাংলাদেশে দিবস ২০২১ উদ্যাপিত

    শায়েস্তাগঞ্জে ডিজিটাল বাংলাদেশে দিবস ২০২১ উদ্যাপিত

    ‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ,’ এই প্রতিপাদ্যে শায়েস্তাগঞ্জ উপজেলায় উদ্যাপিত হয় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১।

    দিবসটি উপলক্ষ্যে রোববার (১২ ডিসেম্বর) সকাল ৯ টায় রেলওয়ে পার্কিং প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর হরমান এর ছবি সামনে শায়েস্তাগঞ্জ উপজেলার অয়োজনে উদ্যাপিত হয়।

    শায়েস্তাগঞ্জ উপজেলা আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার (অতিঃদায়িত্ব) মোঃ রাশেদুল হাসান সহযোগিতায় বঙ্গবন্ধু ম্যুরালে পুস্তস্ববক অর্পন শেষে বিকাল ৩ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সেমিনার আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম ও পরিচালনায় ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা একাডেমী সুপার ভাইজার জগদীশ দাশ।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশীদ তালুকদার ইকবাল।

    শায়েস্তাগঞ্জে ডিজিটাল বাংলাদেশে দিবস ২০২১ উদ্যাপিত

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গাজিউর রহমান ইমরান, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার।

    এতে বক্তব্য রাখেন, নূরপুর ইউপি চেয়ারম্যান মোঃ মুখলিছুর রহমান, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ অধ্যক্ষ মোঃ আজিজুল হাসান চৌধুরী, শায়েস্তাগঞ্জ প্রাথমিক শিক্ষা সহকারী অফিসার জগদীশ দাশ, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান, রেলওয়ে কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিক সৈয়দ আয়শা নিলুফা শিমু, শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরী সভাপতি ও সাপ্তাহিক জনতার দলিল সম্পাদক ও প্রকাশক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, রিপোটার্স ক্লাব সভাপতি মোঃ মামুন চৌধুরী, শায়েস্তাগঞ্জ উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক হামিদুল হক বুলবুল প্রমুখ।

    প্রধান অতিথি বলেন, “২০১৭ সালের ২৭ নভেম্বর বাংলাদেশ সরকার এ দিবসটি রাষ্ট্রীয় ভাবে পালনের ঘোষনা দেয়। ২০১৮ সালের ২৬ নভেম্বর আইসিটি দিবসের পরিবর্তে এ দিবসকে ডিজিটাল বাংলাদেশ হিসাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।”

    “প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রবিবার থেকেই ইন্টারনেট সেবায় ফাইভ জি যুগে প্রবেশ করে যাচ্ছে বাংলাদেশ।”

    তিনি আরো বলেন, “সারা দেশে ছয় জায়গায় পরীক্ষামূল ভাবে এই সুবিধা চালু করেছে রাষ্ট্র ও মোবাইল ফোন অপারেটর সংস্থা টেলিটক বাংলাদেশ লিমিটেড। ২০০৮ সালে এই দিনে আওয়ামীলীগ নির্বাচনী ইশতেহারে’ ডিজিটাল বাংলাদেশ রূপকল্প -২০২১’ ঘোষণা করেন।”

  • মাধবপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    মাধবপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    হবিগঞ্জের মাধবপুরে গাঁজাসহ সিরাজুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    সে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মেহেরগাও গ্রামের মুজিবুর রহমানের পুত্র।

    শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই নাজিমুদ্দিন এর নেতৃত্বে পুলিশ মনতলা তেমুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ সিরাজুল ইসলাম’কে গ্রেপ্তার করে।

    মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

  • মাধবপুরে মাইক্রো বাসের ধাক্কায় রিক্সার চালক ও যাত্রী গুরুতর আহত

    মাধবপুরে মাইক্রো বাসের ধাক্কায় রিক্সার চালক ও যাত্রী গুরুতর আহত

    হবিগঞ্জের মাধবপুরে মাইক্রোবাসের ধাক্কায় ব্যাটারি চালিত ফটো রিক্সার চালক ও এক যাত্রী গুরুতর আহত হয়েছে।

    রবিবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা- সিলেট মহাসড়কের আন্দিউড়া ইউনিয়নের হাঁড়িয়া বাসস্ট্যান্ডের নিকট এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর সদর থেকে একটি ব্যাটারি চালিত অটো রিক্সা আন্দিউড়া’র দিকে যাওয়ার সময় উল্লেখিত স্থানে পেছন থেকে একটি মাইক্রোবাস ( ঢাকা মেট্রো -ঠ ১৩-৩৩৩৫) রিক্সাটিকে ধাক্কা দেয়। এতে রিক্সাটি ছিটকে সড়কের পাশের খাদে পড়ে যায় এবং এর চালক উপজেলার মাধবপুর পৌরসভার পুর্ব মাধবপুর এলাকার মৃত চান মিয়া’র পুত্র মানিক মিয়া (৬০) ও যাত্রী উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামের তাজুল ইসলামের পুত্র আশরাফুল ইসলাম (৪০) গুরুতর আহত হয়।

    স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তোফাজ্জল, মানিক মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও আশরাফুল ইসলাম’কে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে রেফার করেন।

    শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মাইক্রো বাসটি আটক করেছে। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করেছেন।

  • হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এড.আমির হোসেনের মৃত্যু বার্ষিকী আজ

    হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এড.আমির হোসেনের মৃত্যু বার্ষিকী আজ

    হবিগঞ্জ সাংবাদিকতার উজ্জল নক্ষত্র ও পথিকৃৎ, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি ও সাবেক পিপি মরহুম আলহাজ্ব অ্যাডভোকেট মো. আমির হোসেনের পঞ্চম মৃত্যু মৃত্যুবার্ষিকী আজ৷

    পেশাগত জীবনে তিনি বাংলাদেশ বেতারের হবিগঞ্জ জেলা প্রতিনিধি এবং দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি পাবলিক প্রসিকিউটর (পিপি) ও হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

    তিনি ছিলেন হবিগঞ্জের সাংবাদিকতা জগতের উজ্জল ‘নক্ষত্র’।
    ২০১৬ সনের ১২ ডিসেম্বর তিনি সবাইকে কাঁদিয়ে পরপারে পারি দেন তিনি ।

  • জেদ্দায় এমপি আবু জাহির ও আলেয়া জাহিরকে সংবর্ধনা

    জেদ্দায় এমপি আবু জাহির ও আলেয়া জাহিরকে সংবর্ধনা

    হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া জাহিরকে সৌদিআরবের জেদ্দায় সংবর্ধনা দেয়া হয়েছে।

    গতকাল শনিবার স্থানীয় সময় রাত সোয়া ১০টায় জেদ্দার হোটেল ইম্পেরিয়াল হলরুমে সৌদিআরবস্থ হবিগঞ্জ জেলা আওয়ামী ফোরামের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়।

    সংগঠনের আহবায়ক হোসেন আহমদের সভাপতিত্বে ও জেদ্দা যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংবর্ধিত ব্যক্তিত্ব আলেয়া জাহির।

    জেদ্দায় এমপি আবু জাহির ও আলেয়া জাহিরকে সংবর্ধনা

    আরো উপস্থিত ছিলেন, আজাদ মোবারক, খলিলুর রহমান খেলু, শাহ নিজাম উদ্দিন শাকি, কাউসার আলম শাহীন, বকুল, নুর আলম, শাহীন, সেলু, কাজল, মোতাব্বির ও মহাদ্দিস সহ আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ।

    প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে।

    এ সময় বর্তমান সরকারের দেশজুড়ে নানা উন্নয়ন ও হবিগঞ্জের উন্নয়ন অগ্রগতির উদাহরণ তুলে ধরে প্রবাসীদেরকে দেশে বিনিয়োগ বাড়ানোর জন্য আহবান জানান।

  • মাধবপুরে আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থী হলেই ব্যবস্থা

    মাধবপুরে আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থী হলেই ব্যবস্থা

    ইউপি নির্বাচনে যারা দলীয় প্রার্থী বা নৌকা প্রতীকের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হবেন এবং দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করবেন, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। মাধবপুর উপজেলা আওয়ামী লীগের কর্মী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    শনিবার ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলা সচ্ছলতা হলরুমে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আতিকুর রহমান আতিকের সঞ্চলনায় আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আলমগীর চৌধুরী।

    বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ জাকির হোসেন চৌধুরী অসীম, সাংগঠনিক সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা সুকুমার রায়।

    মাধবপুরে আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থী হলেই ব্যবস্থা

    উপস্তিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মহিউজ্জামান হারুন। আওয়ামী লীগ নেতা মোঃ আলাউদ্দিনসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্ধ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    সভায় বক্তাগণ বক্তব্যে বলেন, ইউনিয়ন আওয়ামী লীগকে সুসংগঠিত করা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য উপজেলা আওয়ামী লীগের আজকের এই বিশেষ কর্মীসভা।

    আসন্ন মাধবপুর উপজেলার অন্তর্ভুক্ত ১১ টি ইউনিয়নে অনুষ্ঠিতব্য (০৫ জানুয়ারি ২০২২) ইউ/পি নির্বাচনে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রত্যেক প্রার্থীকে নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।