Category: হবিগঞ্জ

  • লাখাইয়ে গর্ভকালীন ও প্রসুতি  মায়েদের বিশেষ সেবা প্রদান

    লাখাইয়ে গর্ভকালীন ও প্রসুতি মায়েদের বিশেষ সেবা প্রদান

    লাখাইয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভকালীন এবং প্রসুতি মায়েদেরকে বিশেষ সেবা প্রদান ক্যাম্পের আয়োজন করা হয়। সোমবার সকাল ৯টায় থেকে সীমান্তিক মামনি এমএনসিএস প্রকল্পের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিডওয়াইফ দ্বারা এএনসি কর্ণারে এ সেবা প্রদান করা হয়।

    এসময় গর্ভবতী মায়েদের হিমোগ্লোবিন এবং ইউরিন পরীক্ষাসহ বিভিন্ন সেবা প্রদান করা হয় দিনব্যাপি। সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হেনা মোস্তফা জামান ফিতা কেটে এ সেবা কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ আদনান, সেইভ দা চিলড্রেন এর ম্যানেজার ডিসট্রিক্ট ইমপ্লিমেন্টেশন রওশন আরা বেগম, সীমান্তিকের জেলা সমন্বয়কারী দিলীপ চন্দ্র দাস, উপজেলা কো-অর্ডিনেটর সৈয়দ সালিক আহমেদ, মিডওয়াইফ রিতা আক্তার, রোবিনা আক্তার, হামিদা বেগম, লাভলী আক্তার, কুলসুমা আক্তার প্রমুখ।

    একদিনে প্রায় অর্ধশত মায়েদেরকে গর্ভকালীন এবং প্রসব পরবর্তী সেবা প্রদান করা হয়।

  • মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক

    মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক

    ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে নোয়াপাড়া সাহেব বাড়ী গেইট নামক স্থানে মাইক্রোবাসের ধাক্কায় আব্দুল আজিজ সাবু (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।সে উপজেলার নারায়ণপুর গ্রামের ফজর আলীর ছেলে।

    স্থানীয় বাসিন্দা লিটন বিন ইসলাম জানান,২০ ডিসেম্বর সোমবার দুপুরে উল্লেখিত স্থানে আব্দুল আজিজ মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল এসময় ঢাকাগামী একটি মাইক্রোবাস(ঢাকা মেট্রো চ-১৯-০০৯১)পিছন দিক থেকে সাবুর মটর সাইকেল টিকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।

    পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক মাইক্রোবাস আটক করা হয়েছে চালক পালিয়েছে।

  • মাধবপুরে গলায় ফাঁস লাগানো এক বৃদ্ধের লাশ উদ্ধার

    মাধবপুরে গলায় ফাঁস লাগানো এক বৃদ্ধের লাশ উদ্ধার

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের চেঙ্গার বাজারের পশ্চিম উত্তর দিকে কবর স্হানে গাছে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের মরদেহ(১৯ ডিসেম্বর দুপুরে) উদ্ধার করেছেন পুলিশ।

    পুলিশ সূত্রে জানা যায় যে,মৃত ব্যক্তি মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের তিনগাঁও গ্রামের মৃত তালেব আলীর পুত্র মোঃ সোনাব আলী (৫৫)।

    এবিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান ,ঘটনা স্থলে কাশিমনগড় পুলিশ ফাঁড়ির এস আই দেবাশীষ তালুকদার সহ আমাদের টিম পাঠানো হয়েছে।মৃত্যুর কারণ জিজ্ঞেসাবাদ এবং তদন্ত প্রক্রিয়াধীন।

  • বানিয়াচংয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    বানিয়াচংয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    বানিয়াচংয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১৮ ডিসেম্বর শনিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে “শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সভাটি অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।

    আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মী, শিক্ষা অফিসার সরকার শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।

    সভায় বক্তারা বলেন, অদক্ষতার কারণে বহু শ্রমিক বিদেশের মাটিতে দুর্ভোগের শিকার হয়ে থাকে। তাই স্বাবলম্বী হতে বিদেশ যাওয়ার আগে অবশ্যই কাজের দক্ষতা অর্জন করতে হবে। পাশাপাশি দেশে অবস্থানরত অভিবাসীদেরকে সবাই সম্মান ও শ্রদ্ধা করার আহবান জানানো হয়।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আক্তার হোসাইন আলহাদী, হৃদয় খান, শাহ সুমন, তাপস হোম, শেখ সজীব হাসান প্রমুখ ।

  • মাধবপুরে ট্রেনে কাঁটা নারীর লাশ উদ্ধার

    মাধবপুরে ট্রেনে কাঁটা নারীর লাশ উদ্ধার

    আখাউড়া-সিলেট রেলপথের হবিগঞ্জের মাধবপুরের কাশিমনগর রেল স্টেশন থেকে এনা বেগম(৪০) নামে ট্রেনে কাঁটা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

    এনা মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের মেহেরপুর গ্রামের আবু তাহের এর মেয়ে।

    পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে স্থানীয় জনগণ আখাউড়া-সিলেট রেলপথের কাসিমনগর রেল স্টেশনের তালিবপুর উচ্চ বিদ্যালয়ের গেইট সংলগ্ন রেললাইনের ওপর এক নারীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

    শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন আর রশিদ সত্যতা নিশ্চিত করে জানান, ধারনা করা হচ্ছে শুক্রবার গভীর রাতে কোন এক সময় অজ্ঞাত ট্রেনের নিচে কাঁটা পরে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই পরিবারের আবেদনের পরিপেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • হবিগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

    হবিগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

    আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২১ উপলক্ষে জেলা প্রশাসন হবিগঞ্জ কর্তৃক আয়োজিত র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    শনিনার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান।

    এসময় উপস্থিত ছিলেন নূরুল ইসলাম প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ, মোহাম্মদ নাজমুল হাসান উপপরিচালক স্থানীয় সরকার, মিন্টু চৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মুহাম্মদ সাদিকুর রহমান বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,
    অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ, মাহমুদুল হাসান অতিরিক্ত পুলিশ সুপার, আতাউর রহমান সেলিম মেয়র হবিগঞ্জ পৌরসভা, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর মাহবুবুল আলম।

    এছাড়াও জেলা শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধিবৃন্দ, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ সহ অন্যান্য অতিথিবৃন্দ।

  • নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ

    নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ

    উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নিবার্চনে প্রার্থীরা মনোনয়নপত্র ক্রয় করেছেন।

    গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ে সভাপতি পদে ৮ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারন সম্পাদক পদে ৫ জন, যুগ্ম সাধারন সম্পাদক পদে ২ জন, অর্থ সম্পাদক পদে ১ জন ও কার্যনির্বাহী সদস্য পদে ১৯ জন সাংবাদিক মনোনয়নপত্র ক্রয় করেছেন।

    এ সময় সাংবাদিকদের মধ্যে মনোনয়নপত্র বিতরন করেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগ্ম নির্বাচন কমিশনার মোঃ সরওয়ার শিকদার ও যুগ্ম নির্বাচন কমিশনার প্রেসক্লাবের অর্থ সম্পাদক মুহাম্মদ শওকত আলী।

    তফশীল অনুযায়ী ১৬ ডিসেম্বর ১২-৩টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহন। ১৯ ডিসেম্বর ১১-০২টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল। ওই দিনই বেলা ২-৩টা পর্যন্ত বাছাই। ২১ ডিসেম্বর ১২-০২ টা পর্যন্ত প্রত্যাহার করার সময় নির্ধারন করা হয়েছে।

    আগামী ২৯ ডিসেম্বর অনুষ্টিত হবে নির্বাচন। ওই দিন দুপুর ১২-০৩ টা পর্যন্ত একটানা ভোট অনুষ্টিত হবে।