Category: হবিগঞ্জ

  • ব্যালেট পেপারে দিকে হাত দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে – জেলা প্রশাসক

    ব্যালেট পেপারে দিকে হাত দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে – জেলা প্রশাসক

    হবিগঞ্জে মাধবপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচন-২০২১ উপলক্ষে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আচরণ বিধি অবহিতকরণ ও আইন- শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, “ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে- স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে, আমি চাই আপনারা আমাদের সহযোগিতা করবেন।”

    “আমি আপনাদের আশ্বস্ত করতে চাই নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ হবে, কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না, এবং ব্যালেট পেপারে দিকে কেউ হাত দিলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    পুলিশ সুপার এসএম মুরাদ আলী বলেন, “নির্বাচনে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী দেওয়া হবে। কোন অনিয়ম করতে দেওয়া হবে না। কেউ অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

    মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মঈনুল ইসলাম মঈন সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন, মাধবপুর চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মহসীন আল মুরাদ, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাদেকুল ইসলাম থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, রিটার্নিং কর্মকর্তা মোঃ আল মামুন, আব্দুস সাত্তার বেগ, আশরাফ আলী, মোঃ আজহারুল ইসলাম, মোঃ শাহ আলম, প্রমুখ।

  • হবিগঞ্জ শহরের বর্জ্য ব্যবস্থাপনার জন্য বাঁধ সংস্কারের উদ্বোধন

    হবিগঞ্জ শহরের বর্জ্য ব্যবস্থাপনার জন্য বাঁধ সংস্কারের উদ্বোধন

    হবিগঞ্জ শহরের বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে আলমপুর থেকে মির্জাপুর পর্যন্ত খোয়াই নদীর পার্শ্ববর্তী বাঁধের সংস্কার কাজ উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

    বৃহস্পতিবার সকাল ১১টায় তিনি আনুষ্ঠানিকভাবে বাঁধটি সংস্কার কাজের উদ্বোধন করেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, হবিগঞ্জ পৌরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ নিরসন হতে যাচ্ছে নতুন ডাম্পিং স্টেশনের মধ্য দিয়ে। ডাম্পিং স্টেশনটি হবে অত্যাধুনিক। এখানে শহরবাসীর ফেলে দেয়া ময়লাকে জৈব সারে রূপান্তর হবে।

    হবিগঞ্জ শহরের বর্জ্য ব্যবস্থাপনার জন্য বাঁধ সংস্কারের উদ্বোধন

    এ ছাড়া বাঁধটি নির্মাণ হলে ডাম্পিং স্টেশনে যাওয়ার পাশাপাশি এলাকাবাসীর যোগাযোগ ব্যবস্থার সুবিধা বাড়বে।

    হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ৯৮ লাখ টাকা ব্যয়ে আলমপুর থেকে মির্জাপুর পর্যন্ত খোয়াইর বাঁধ সংস্থার করবে। আগামী মার্চের মধ্যেই কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন কর্তব্যরতরা।

    এ সময় হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলা পরিষদের মোতাচ্ছিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী, রিচি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রহিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • হবিগঞ্জে জি কে গউছসহ ২ হাজার জনের বিরুদ্ধে মামলা

    হবিগঞ্জে জি কে গউছসহ ২ হাজার জনের বিরুদ্ধে মামলা

    হবিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৬৫ জনের নাম উল্লেখ করে ২ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর থানার এসআই নাজমুল ইসলাম বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলায় বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক সাবেক মেয়র জিকে গউছকে প্রধান আসামী করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী। উক্ত ঘটনায় আটক ১০ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

    সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে বুধবার মধ্য রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
    সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী আরও জানান, বুধবারের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে মোট ১২শ’ রাউন্ড রাবার বুলেট ও ৯০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। তিনি বলেন, মামলায় জি কে গউছকে প্রধান আসামী করা হয়েছে। এছাড়াও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. এনামুল হক সেলিমকেও আসামী করা হয়। মামলায় বিভিন্ন উপজেলার নেতাকর্মীদেরও আসামী করা হয়েছে।

    জানা গেছে, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার জন্য করানোর দাবিতে বুধবার হবিগঞ্জে সমাবেশ আহ্বান করে জেলা বিএনপি। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শহরের শায়েস্তানগরে দলীয় কার্যালয়ের সামনে প্রস্তুতিও নেয়া হয়। এতে উপস্থিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, ড. এনাম আহমেদ, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ, কেন্দ্রীয় নেত্রী শাম্মি আক্তার, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ শ্যামল। বেলা ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা। কিন্তু পৌণে ২টার দিকে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়ার সময় শায়েস্তানগর পয়েন্টে পুলিশের সাথে তাদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

    এতে পুলিশসহ উভয়পক্ষের অন্তত ১শ’ জন আহত হয়। প্রায় ১ ঘন্টাব্যাপী সংঘর্ষে শায়েস্তানগর থেকে সার্কিট হাউজ রোড পর্যন্ত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

  • মাধবপুরে  ১৩ নেতাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

    মাধবপুরে ১৩ নেতাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

    হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার বিপক্ষে প্রার্থী হওয়ায় ১৩ নেতাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনা হবিগঞ্জের মাধবপুরে এখন আলোচনার শীর্ষে।

    গতকাল বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে এ ১৩ জনকে সাময়িকভাবে বহিষ্কারের তথ্য জানিয়েছে জেলা আওয়ামী লীগ। বহিষ্কৃতদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য তাদের নাম পাঠানো হয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবর।

    মাধবপুর উপজেলায় বহিস্কৃতরা হলেন, উপজেলার ধর্মঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফারুক আহম্মদ পারুল ,বহরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ ও বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকৃত সাবেক ইউপি চেয়ারম্যান এহতেশাম উল বার চৌধুরী লিপু, আদাঐর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, আদাঐর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও ইউনিয়ন যুবলীগ নেতা আশিকুর রহমান দুলাল, জগদীশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ খান, সাবেক সভাপতি নাছির উদ্দিন খান ও আব্দুল জলিল মনু, বুল্লা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিজান ও বশির মিয়া ছাতিয়াইন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান শহীদ উদ্দিন আহম্মদ এবং বাঘাসুরা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মিজবাহ উদ্দিন তালুকদার সোয়েব

    জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বহিষ্কৃতরা আওয়ামী লীগ ও বিভিন্ন সংযোগী সংগঠনের নেতা। সাময়িকভাবে বহিষ্কারের পর স্থায়ী বহিষ্কারের জন্য তাদের নাম কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়েছে।

  • বাহুবলে প্রথম দিনেই ১০৫ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

    বাহুবলে প্রথম দিনেই ১০৫ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

    জুবায়ের আহমেদঃ বাহুবল উপজেলায় আগামী ৩১ জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মনোনয়ন পত্র সংগ্রহ করা শুরু হয়েছে।

    ২২ ডিসেম্বর বুধবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত ৭টি ইউনিয়নের সংশ্লিষ্ট রিটানিং অফিসারের কার্যালয় থেকে মোট ১০৫ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

    সংশ্লিষ্ট রিটানিং অফিসার এর দপ্তর সূত্রে জানা যায়, ১নং স্নানঘাট ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪ জন, ২নং পুটিজুরী ইউনিয়নে সাধারণ সদস্য ৪ জন ও মহিলা সদস্য প্রার্থী ২ জন, ৩নং সাতকাপন ইউনিয়নে
    চেয়ারম্যান পদে ১ জন, সাধারণ সদস্য ১৪ জন, মহিলা সদস্য প্রার্থী ৩ জন, ৪নং বাহুবল সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জন, সাধারণ সদস্য ২০ জন ও মহিলা সদস্য প্রার্থী ১০ জন, ৫নং লামাতাশী ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জন, সাধারণ সদস্য ২ জন, মহিলা সদস্য প্রার্থী ১ জন, ৬নং মিরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য ১০ জন, মহিলা সদস্য প্রার্থী ৬ জন, ৭নং ভাদেশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জন, সাধারণ সদস্য ১৫ জন, মহিলা সদস্য প্রার্থী ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

    সবমিলিয়ে প্রথম দিনেই মনোনয়ন পত্র ও সিডি সংগ্রহ করেছেন ১০৫ জন প্রার্থী।

  • হবিগঞ্জে বিএনপি পুলিশ সংঘর্ষ, আহত ৫০ আটক ৭

    হবিগঞ্জে বিএনপি পুলিশ সংঘর্ষ, আহত ৫০ আটক ৭

    হবিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হন।

    বুধবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। এ ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।

    প্রত্যক্ষদর্শীরা জানান, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। শহরের শায়েস্তানগর এলাকায় দলীয় কার্যালয়ের সামনে সব প্রস্তুতি নেওয়া হয়।

    সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. খন্দকার মোশাররফ হোসেন, জয়নাল আবেদীন ফারুক, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবনসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা ছিল। দুপুর ২টার কিছু আগে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশেস্থলে রওয়ানা হন।

    এ সময় শায়েস্তানগর পয়েন্টে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। বিকেল পৌনে ৩টা পর্যন্ত টানা সংঘর্ষ চলে। সংঘর্ষে পুলিশ সদস্যসহ ৫০ জন আহত হয়েছেন। তাদের হবিগঞ্জ ও সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে আসার সময় বিভিন্ন স্থানে পুলিশ তাদের বাধা দিয়েছে। শহরের শায়েস্তানগরে বাধা দিলে নেতাকর্মীরা সেখানে গিয়ে তাদের নিয়ে আসেন। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে আমাদের ৩৩ জনেরও বেশি কর্মী-সমর্থক আহত হয়েছেন।

    অতিরিক্ত পুলিশ সুপার শিমুল আক্তার জানান, পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হয়নি। পুলিশ শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল। হঠাৎ বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে ২৭ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    তিনি আরও বলেন, কী পরিমাণ রাবার বুলেট বা টিয়ারসেল নিক্ষেপ করা হয়েছে তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে।

  • সিরাজুল ইসলাম দুলাই সুন্দর সমাজ গঠনে কাজ করেছেন – এমপি আবু জাহির

    সিরাজুল ইসলাম দুলাই সুন্দর সমাজ গঠনে কাজ করেছেন – এমপি আবু জাহির

    হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, রিচি সমাজকল্যাণ যুব সংঘের সাবেক সভাপতি মরহুম সিরাজুল ইসলাম দুলাই ছিলেন সুন্দর সমাজ গঠনে নিবেদিত প্রাণ। তিনি সমাজের অপরাধ নির্মূলে সবসময় কাজ করতেন। কিভাবে এলাকার সুনাম বৃদ্ধি করা যায়, সেই চিন্তা করতেন সবসময়।

    মঙ্গলবার রাতে মরহুম সিরাজুল ইসলাম দুলাই স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় এমপি আবু জাহির মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

    রিচি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শোক সভায় সভাপতিত্ব করেন গ্রাম পঞ্চায়েত সভাপতি আছান উল্লা ও সভা পরিচালনা করেন রিচি যুব সংঘের সাধারণ সম্পাদক জিতু মিয়া।

    বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, রিচি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, জেলা শ্রমিক লীগের সভাপতি আরব আলী, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, রিচি সুন্নীয়া দাখিল মাদ্রাসার সুপার তাহির উদ্দিন চৌধুরী, রিচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী কামাল উদ্দিন, অগ্নিকোনা পঞ্চায়েত কমিটির সভাপতি আরব আলী প্রমুখ।